الروم

Ar-Room

The Romans · Surah 30 · Ayahs: 60 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 30:1

    আলিফ লাম মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. غُلِبَتِ ٱلرُّومُ

    Open ayah 30:2

    রোমানরা পরাজিত হয়েছে,

  3. فِيٓ أَدۡنَى ٱلۡأَرۡضِ وَهُم مِّنۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُونَ

    Open ayah 30:3

    নিকটবর্তী অঞ্চলে (সিরিয়া, ইরাক, জর্ডান ও ফিলিস্তীন); এবং তারা তাদের পরাজয়ের পর শিগগিরই বিজয়ী হবে;

  4. فِي بِضۡعِ سِنِينَۗ لِلَّهِ ٱلۡأَمۡرُ مِن قَبۡلُ وَمِنۢ بَعۡدُۚ وَيَوۡمَئِذٖ يَفۡرَحُ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 30:4

    কয়েক বছরের মধ্যেই। আগের ও পরের বিষয় আল্লাহর হাতে। আর সেদিন মুমিনরা (মুসলমানরা) আনন্দিত হবে;

  5. بِنَصۡرِ ٱللَّهِۚ يَنصُرُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 30:5

    আল্লাহর সাহায্য পেয়ে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন। তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।

  6. وَعۡدَ ٱللَّهِۖ لَا يُخۡلِفُ ٱللَّهُ وَعۡدَهُۥ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 30:6

    (এটা) আল্লাহর ওয়াদা। আল্লাহ তাঁর ওয়াদা খেলাফ করেন না; তবে অধিকাংশ লোক জানে না।

  7. يَعۡلَمُونَ ظَٰهِرٗا مِّنَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ عَنِ ٱلۡأٓخِرَةِ هُمۡ غَٰفِلُونَ

    Open ayah 30:7

    তারা পার্থিব জীবনের বাইরের রূপই জানে। আর পরকাল সম্বন্ধে তারা একেবারেই বেখবর।

  8. أَوَلَمۡ يَتَفَكَّرُواْ فِيٓ أَنفُسِهِمۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآيِٕ رَبِّهِمۡ لَكَٰفِرُونَ

    Open ayah 30:8

    তারা কি নিজেদের সম্পর্কে ভেবে দেখে না? আল্লাহ তো আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছু যথার্থভাবে ও একটি নির্দিষ্ট সময়ের তরে সৃষ্টি করেছেন। কিন্তু অনেক মানুষই (মৃত্যুর পর) তাদের প্রভুর সাথে সাক্ষাতকে অস্বীকার করে।

  9. أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

    Open ayah 30:9

    এরা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে, এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? তারা এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল। তারা পৃথিবীতে কৃষিকাজ করেছিল এবং এদের চেয়ে অধিক পরিমাণে তাকে আবাদ করেছিল। তাদের রসূলেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অতএব, আল্লাহ তাদের প্রতি কোন জুলুম করেন নি; বরং তারাই তাদের নিজেদের প্রতি জুলুম করত।

  10. ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُواْ بِهَا يَسۡتَهۡزِءُونَ 

    Open ayah 30:10

    অতঃপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণতি মন্দই হয়েছিল; কারণ তারা আল্লাহর নিদর্শনসমূহকে মিথ্যা বলেছিল এবং তা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত।

  11. ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 30:11

    আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, তারপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। অতঃপর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

  12. وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبۡلِسُ ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 30:12

    যেদিন কেয়ামত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে।

  13. وَلَمۡ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمۡ شُفَعَٰٓؤُاْ وَكَانُواْ بِشُرَكَآئِهِمۡ كَٰفِرِينَ

    Open ayah 30:13

    তাদের শরীকদের (দেবতাদের) কেউ তাদের জন্য সুপারিশ করবে না। তারাও তাদের শরীকদেরকে অস্বীকার করবে।

  14. وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَتَفَرَّقُونَ

    Open ayah 30:14

    যেদিন কেয়ামত হবে সেদিন মানুষ ভিন্ন ভিন্ন হয়ে যাবে।

  15. فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَهُمۡ فِي رَوۡضَةٖ يُحۡبَرُونَ

    Open ayah 30:15

    যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারা তখন এক উদ্যানে (জান্নাতে) সমাদৃত হবে।

  16. وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآيِٕ ٱلۡأٓخِرَةِ فَأُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ

    Open ayah 30:16

    আর যারা কুফরি করেছে ও আমার নিদর্শনসমূহ আর পরকালের সাক্ষাতকে অস্বীকার করেছে তাদেরকে আযাবের সম্মুখীন করা হবে।

  17. فَسُبۡحَٰنَ ٱللَّهِ حِينَ تُمۡسُونَ وَحِينَ تُصۡبِحُونَ

    Open ayah 30:17

    অতএব, তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সন্ধ্যায় (মাগরিব ও এশা) ও সকালে (ফজর)।

  18. وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَعَشِيّٗا وَحِينَ تُظۡهِرُونَ

    Open ayah 30:18

    আসমান ও জমিনে সকল প্রশংসা তাঁরই। এবং (তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো) বিকেলে (আছর) ও দুপুরে (জোহর)।

  19. يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَيُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ وَكَذَٰلِكَ تُخۡرَجُونَ

    Open ayah 30:19

    তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন আর মৃত (শুষ্ক) ভূমিকে জীবিত (সজীব) করেন। এভাবেই তোমাদেরকে (কবর থেকে) বের করা হবে।

  20. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٞ تَنتَشِرُونَ 

    Open ayah 30:20

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদেরকে (তোমাদের আদি পিতা আদমকে) মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এখন তোমরা অনেক মানুষ (পৃথিবীতে) ছড়িয়ে আছ।

  21. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُم مَّوَدَّةٗ وَرَحۡمَةًۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 30:21

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সমপ্রীতি ও দয়াও সৃষ্টি করে দিয়েছেন। এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  22. وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفُ أَلۡسِنَتِكُمۡ وَأَلۡوَٰنِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡعَٰلِمِينَ

    Open ayah 30:22

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি হল আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। এর মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  23. وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱبۡتِغَآؤُكُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ

    Open ayah 30:23

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি হল রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ অন্বেষণ। এর মধ্যে শ্রবণশক্তিসম্পন্ন মানুষের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  24. وَمِنۡ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَيُحۡيِۦ بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 30:24

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি এই যে, তিনি তোমাদেরকে বিদ্যুতের ঝলক দেখান ভয় ও আশার বস্তু হিসেবে এবং আসমান থেকে পানি বর্ষণ করে তার সাহায্যে মৃত (শুষ্ক) ভূমিকে জীবিত (সজীব) করেন। এর মধ্যে বুদ্ধিমান মানুষের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  25. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ بِأَمۡرِهِۦۚ ثُمَّ إِذَا دَعَاكُمۡ دَعۡوَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ إِذَآ أَنتُمۡ تَخۡرُجُونَ

    Open ayah 30:25

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি এই যে, আসমান ও জমিন তাঁর হুকুমে দাঁড়িয়ে আছে। অতঃপর তিনি যখন তোমাদেরকে জমিন থেকে (বেরিয়ে আসার জন্য) একবার ডাক দেবেন, অমনি তোমরা বেরিয়ে আসবে।

  26. وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ

    Open ayah 30:26

    আসমান ও জমিনে যারা আছে সবাই তাঁরই মালিকানাধীন। সবাই তাঁর অনুগত।

  27. وَهُوَ ٱلَّذِي يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهۡوَنُ عَلَيۡهِۚ وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 30:27

    তিনিই প্রথমবার সৃষ্টি করেন, তারপর তিনি পুনরায় সৃষ্টি করবেন। এটা তাঁর জন্য অধিকতর সহজ। আসমান ও জমিনে (গুণাবলীর) সর্বোচ্চ বর্ণনা তাঁরই জন্য। আর তিনিই পরাক্রমশালী, মহাজ্ঞানী।

  28. ضَرَبَ لَكُم مَّثَلٗا مِّنۡ أَنفُسِكُمۡۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِي مَا رَزَقۡنَٰكُمۡ فَأَنتُمۡ فِيهِ سَوَآءٞ تَخَافُونَهُمۡ كَخِيفَتِكُمۡ أَنفُسَكُمۡۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡقِلُونَ

    Open ayah 30:28

    তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদেরই একটি দৃষ্টান্ত পেশ করছেন: আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি তাতে কি তোমাদের দাস-দাসীদের মধ্য থেকে তোমাদের অংশীদার আছে? তোমরা (তোমরা ও তোমাদের দাস-দাসীরা) কি তাতে সমান (অধিকারী)? তোমরা কি তাদেরকে তেমন ভয় করো যেমন নিজেদেরকে (নিজেদের লোকদেরকে) ভয় করে থাক? এভাবেই আমি বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করি।

  29. بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَهۡوَآءَهُم بِغَيۡرِ عِلۡمٖۖ فَمَن يَهۡدِي مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ

    Open ayah 30:29

    (অবশ্যই না;) বরং জালেমরা অজ্ঞানতার কারণেই তাদের প্রবৃত্তির অনুসরণ করে থাকে। তাই আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখাবে কে? তাদের কোন সাহায্যকারীও নেই।

  30. فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗاۚ فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِي فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ لَا تَبۡدِيلَ لِخَلۡقِ ٱللَّهِۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ 

    Open ayah 30:30

    অতএব, একনিষ্ঠ হয়ে নিজেকে (সঠিক) ধর্মে প্রতিষ্ঠিত কর। আল্লাহর স্বাভাবিক রীতি (মেনে চল), যে অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সঠিক দ্বীন; তবে অধিকাংশ মানুষ জানে না।

  31. ۞مُنِيبِينَ إِلَيۡهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

    Open ayah 30:31

    তোমরা তাঁর দিকে প্রত্যাবর্তন করো, তাঁকে ভয় করো, নামায কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না,

  32. مِنَ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ

    Open ayah 30:32

    যারা নিজেদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই যার যার মত নিয়ে আনন্দিত।

  33. وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرّٞ دَعَوۡاْ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيۡهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنۡهُ رَحۡمَةً إِذَا فَرِيقٞ مِّنۡهُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ

    Open ayah 30:33

    মানুষ যখন কোন কষ্টে পড়ে তখন তাদের প্রভুর দিকে ফিরে এসে তাঁকেই ডাকে। তারপর যখন তিনি তাদেরকে তাঁর অনুগ্রহ আস্বাদন করান, অমনি তাদের একদল তাদের প্রভুর সাথে শির্‌ক করতে আরম্ভ করে,

  34. لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 30:34

    আমি তাদেরকে যা দান করেছি তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের জন্য। ঠিক আছে, ভোগ করতে থাক; আগামীতে (এর ফল) জানতে পারবে!

  35. أَمۡ أَنزَلۡنَا عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُواْ بِهِۦ يُشۡرِكُونَ

    Open ayah 30:35

    নাকি আমি তাদের কাছে কোন প্রমাণ নাযিল করেছি যা তাদেরকে শির্‌ক করতে বলে?

  36. وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ فَرِحُواْ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ إِذَا هُمۡ يَقۡنَطُونَ

    Open ayah 30:36

    যখন আমি মানুষকে (আমার) অনুগ্রহ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়। আর যদি তাদের কৃতকর্মের ফলে তাদের কোন অমঙ্গল হয়, অমনি তারা হতাশ হয়ে পড়ে।

  37. أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 30:37

    তারা কি দেখে না যে, আল্লাহ যার জন্য চান জীবিকা প্রসারিত করেন এবং (যার জন্য চান তা) সংকুচিত করেন। এর মধ্যে ঈমানদার লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  38. فَـَٔاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِۚ ذَٰلِكَ خَيۡرٞ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 30:38

    অতএব, আত্মীয়কে তার পাওনা দিয়ে দাও; মিসকীন ও পথিককেও। এটা তাদের জন্য ভাল যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আর তারাই সফলকাম।

  39. وَمَآ ءَاتَيۡتُم مِّن رِّبٗا لِّيَرۡبُوَاْ فِيٓ أَمۡوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرۡبُواْ عِندَ ٱللَّهِۖ وَمَآ ءَاتَيۡتُم مِّن زَكَوٰةٖ تُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُضۡعِفُونَ

    Open ayah 30:39

    (তোমাদের সম্পদ) বৃদ্ধি পাবে এই আশায় মানুষের সম্পদে তোমরা যে সুদ দিয়ে থাক আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। আর আল্লাহর সন্তুষ্টির আশায় তোমরা যে যাকাত দাও (সেটাই বরং বৃদ্ধি পায়); আর তারাই (যাকাত দানকারীরাই) নিজেদের সম্পদ দ্বিগুণ বৃদ্ধি করে নেয়।

  40. ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُمۡ ثُمَّ رَزَقَكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۖ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَفۡعَلُ مِن ذَٰلِكُم مِّن شَيۡءٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ 

    Open ayah 30:40

    আল্লাহই সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদেরকে জীবিকা দিয়েছেন; এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন। তোমাদের শরীকদের কেউ কি এসবের কোন কিছু করতে পারে? তিনি পবিত্র; আর তারা যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে।

  41. ظَهَرَ ٱلۡفَسَادُ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ بِمَا كَسَبَتۡ أَيۡدِي ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعۡضَ ٱلَّذِي عَمِلُواْ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 30:41

    মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে বিপর্যয় দেখা দিয়েছে; তিনি চান তাদেরকে তাদের কতিপয় কর্ম (কর্মের শাস্তি) আস্বাদন করাতে, যাতে তারা ফিরে আসে।

  42. قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلُۚ كَانَ أَكۡثَرُهُم مُّشۡرِكِينَ

    Open ayah 30:42

    বল, “তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখ, তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল।” তাদের অধিকাংশই মুশরিক ছিল।

  43. فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ ٱلۡقَيِّمِ مِن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۖ يَوۡمَئِذٖ يَصَّدَّعُونَ

    Open ayah 30:43

    অতএব, আল্লাহর পক্ষ থেকে একটি অবশ্যম্ভাবী দিন (কেয়ামত) আসার আগে নিজেকে সঠিক ধর্মে প্রতিষ্ঠিত কর। সে দিন মানুষ দ্বিধাবিভক্ত হয়ে যাবে। (একদল যাবে জান্নাতে এবং আরেকদল যাবে জাহান্নামে।)

  44. مَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِأَنفُسِهِمۡ يَمۡهَدُونَ

    Open ayah 30:44

    যে কুফরি করে তার কুফরি তার ওপরই বর্তাবে (তার কুফরির শাস্তি সে-ই ভোগ করবে)। আর যারা সৎকাজ করে তারা তাদের নিজেদের (কল্যাণের) জন্য পথ তৈরী করে;

  45. لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 30:45

    যাতে তিনি (আল্লাহ) ঈমানদার ও সৎকর্মশীলদেরকে স্বীয় অনুগ্রহ থেকে পুরস্কার দিতে পারেন। তিনি কাফেরদেরকে পছন্দ করেন না।

  46. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن يُرۡسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٖ وَلِيُذِيقَكُم مِّن رَّحۡمَتِهِۦ وَلِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ

    Open ayah 30:46

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি এই যে, তিনি সুসংবাদবাহী বাতাস পাঠান; যাতে তোমাদেরকে তাঁর দয়া আস্বাদন করাতে পারেন, যাতে তাঁর আদেশে জাহাজ চলে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করো ও (তাঁর প্রতি) কৃতজ্ঞতা প্রকাশ কর।

  47. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَٱنتَقَمۡنَا مِنَ ٱلَّذِينَ أَجۡرَمُواْۖ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ ٱلۡمُؤۡمِنِينَ

    Open ayah 30:47

    আমি তো তোমার পূর্বে রসূলদেরকে যার যার সমপ্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তারা তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিল তাদেরকে আমি শাস্তি দিয়েছিলাম। আর মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব ছিল।

  48. ٱللَّهُ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَيَبۡسُطُهُۥ فِي ٱلسَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهُۥ كِسَفٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦۖ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 30:48

    আল্লাহ সেই মহান সত্তা যিনি বাতাস পাঠান। অতঃপর এই বাতাস মেঘ উঠিয়ে আনে। তারপর তিনি যেভাবে ইচ্ছা এই মেঘ আকাশে ছড়িয়ে দেন এবং তা খণ্ড খণ্ড করেন। এরপর তুমি দেখতে পাও, এই মেঘের মধ্য থেকে বৃষ্টি নির্গত হয়। তিনি যখন তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই বৃষ্টি পৌঁছে দেন তখনি তারা আনন্দিত হয়।

  49. وَإِن كَانُواْ مِن قَبۡلِ أَن يُنَزَّلَ عَلَيۡهِم مِّن قَبۡلِهِۦ لَمُبۡلِسِينَ

    Open ayah 30:49

    আর ইতিপূর্বে এই বৃষ্টি বর্ষিত হওয়ার আগে তারা তো (এ সম্পর্কে) নিরাশই ছিল।

  50. فَٱنظُرۡ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحۡمَتِ ٱللَّهِ كَيۡفَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ ذَٰلِكَ لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ 

    Open ayah 30:50

    অতএব, আল্লাহর রহমতের নিদর্শনসমূহ দেখ; ভূমির মৃত্যুর পর তিনি তা কীভাবে জীবিত করেন (শুষ্ক হয়ে যাবার পর সজীব করেন)। এটা যিনি করেন তিনি অবশ্যই মৃতদেরকে জীবিত করবেন। আর তিনি সবকিছুই করতে সক্ষম।

  51. وَلَئِنۡ أَرۡسَلۡنَا رِيحٗا فَرَأَوۡهُ مُصۡفَرّٗا لَّظَلُّواْ مِنۢ بَعۡدِهِۦ يَكۡفُرُونَ

    Open ayah 30:51

    আর আমি যদি এমন (ক্ষতিকর) বাতাস পাঠাই যার ফলে তারা ফসলের ক্ষেত হলদে হয়ে যেতে দেখে তাহলে তারপর (তাদের খুশী হওয়ার পর) অবশ্যই তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে।

  52. فَإِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ

    Open ayah 30:52

    অতএব, তুমি মৃত কিংবা বধির লোকদেরকে কিছুতেই আহবান শোনাতে পারবে না, যখন তারা মুখ ফিরিয়ে চলে যায়।

  53. وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ

    Open ayah 30:53

    তুমি অন্ধদেরকেও তাদের পথভ্রষ্টতা থেকে পথে আনতে পারবে না। তুমি কেবল তাদেরকেই (আহবান) শোনাতে পারবে যারা আমার নিদর্শনসমূহ বিশ্বাস করে, কারণ তারা (আমার) অনুগত।

  54. ۞ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُم مِّن ضَعۡفٖ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ ضَعۡفٖ قُوَّةٗ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ قُوَّةٖ ضَعۡفٗا وَشَيۡبَةٗۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡقَدِيرُ

    Open ayah 30:54

    আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে (প্রথমে) দুর্বল অবস্থায় সৃষ্টি করেন, অতঃপর দুর্বলতার পর (তোমাদেরকে) শক্তি দেন, তারপর শক্তির পর (আবার) দুর্বলতা ও শুভ্র কেশ (বার্ধক্য) দেন। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি মহাজ্ঞানী, সর্বশক্তিমান।

  55. وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُقۡسِمُ ٱلۡمُجۡرِمُونَ مَا لَبِثُواْ غَيۡرَ سَاعَةٖۚ كَذَٰلِكَ كَانُواْ يُؤۡفَكُونَ

    Open ayah 30:55

    যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা কিছুক্ষণের বেশি (দুনিয়ায়) অবস্থান করেনি। এভাবেই তারা সত্যবিচ্যুত হত।

  56. وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَٱلۡإِيمَٰنَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِي كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوۡمِ ٱلۡبَعۡثِۖ فَهَٰذَا يَوۡمُ ٱلۡبَعۡثِ وَلَٰكِنَّكُمۡ كُنتُمۡ لَا تَعۡلَمُونَ

    Open ayah 30:56

    যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, “তোমরা তো আল্লাহর লিখন (বিধান) অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছো। আর এটাই হল পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না।”

  57. فَيَوۡمَئِذٖ لَّا يَنفَعُ ٱلَّذِينَ ظَلَمُواْ مَعۡذِرَتُهُمۡ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ

    Open ayah 30:57

    সেদিন অন্যায়কারীদের ওজর-আপত্তি তাদের কাজে আসবে না এবং তাদেরকে তওবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগও দেওয়া হবে না।

  58. وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖۚ وَلَئِن جِئۡتَهُم بِـَٔايَةٖ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا مُبۡطِلُونَ

    Open ayah 30:58

    আমি এই কোরআনে মানুষের জন্য সবরকম দৃষ্টান্তই দিয়েছি। তুমি যদি তাদের কাছে কোন নিদর্শন নিয়ে আস তাহলে অবশ্যই কাফেররা (মুমিনদেরকে) বলবে, “তোমরা তো কেবল মিথ্যার অনুসারী।”

  59. كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 30:59

    এমনিভাবে আল্লাহ অজ্ঞদের অন্তরে ছাপ মেরে দেন।

  60. فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ وَلَا يَسۡتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ 

    Open ayah 30:60

    অতএব, তুমি ধৈর্য ধর, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে না তারা যেন তোমাকে (তোমার রিসালতের দায়িত্ব পালনে) নিরুদ্যম না করে।