لقمان

Luqman

Luqman · Surah 31 · Ayahs: 34 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 31:1

    আলিফ লাম মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡحَكِيمِ

    Open ayah 31:2

    এগুলো জ্ঞানগর্ভ কিতাবের (কোরআনের) আয়াত;

  3. هُدٗى وَرَحۡمَةٗ لِّلۡمُحۡسِنِينَ

    Open ayah 31:3

    সৎকর্মপরায়ণদের জন্য পথ-নির্দেশ ও অনুগ্রহস্বরূপ;

  4. ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ

    Open ayah 31:4

    যারা নামায কায়েম করে ও যাকাত দেয়; আর তারাই পরকালের ওপর দৃঢ় বিশ্বাস রাখে।

  5. أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 31:5

    এরাই তাদের প্রভুর কাছ থেকে আসা সঠিক পথে আছে এবং এরাই সফলকাম।

  6. وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡتَرِي لَهۡوَ ٱلۡحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّخِذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ

    Open ayah 31:6

    কতক লোক আছে যারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অজ্ঞানতাবশত (বিনোদনমূলক) আজেবাজে কথা সংগ্রহ করে এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।

  7. وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا وَلَّىٰ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَا كَأَنَّ فِيٓ أُذُنَيۡهِ وَقۡرٗاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٍ

    Open ayah 31:7

    এরকম কোন ব্যক্তির সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায়নি, যেন তার দুই কানে বধিরতা রয়েছে। অতএব, তাকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ (!) দাও।

  8. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتُ ٱلنَّعِيمِ

    Open ayah 31:8

    যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত।

  9. خَٰلِدِينَ فِيهَاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 31:9

    সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্য। তিনি পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ।

  10. خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ وَأَلۡقَىٰ فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِكُمۡ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ 

    Open ayah 31:10

    তিনি কোন খুঁটি ব্যতীত আসমানসমূহ সৃষ্টি করেছেন, যা তোমরা দেখতে পাচ্ছ এবং জমিনে পর্বতমালা স্থাপন করেছেন, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। জমিনে তিনি সবরকম জীবজন্তুও ছড়িয়ে দিয়েছেন। আমি আসমান থেকে পানি বর্ষণ করেছি এবং (তার সাহায্যে) জমিনে প্রতিটি ভাল জাতের উদ্ভিদ উৎপন্ন করেছি।

  11. هَٰذَا خَلۡقُ ٱللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ ٱلَّذِينَ مِن دُونِهِۦۚ بَلِ ٱلظَّٰلِمُونَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 31:11

    এটা আল্লাহর সৃষ্টি। তিনি ব্যতীত অন্যরা কিছু সৃষ্টি করে থাকলে আমাকে তা দেখাও তো। জালেমরা বরং স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই নিপতিত (রয়েছে)।

  12. وَلَقَدۡ ءَاتَيۡنَا لُقۡمَٰنَ ٱلۡحِكۡمَةَ أَنِ ٱشۡكُرۡ لِلَّهِۚ وَمَن يَشۡكُرۡ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ حَمِيدٞ

    Open ayah 31:12

    আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম আর বলেছিলাম, “আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাক।” যে কৃতজ্ঞ থাকে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞ থাকে (তাতে তার নিজেরই উপকার হয়)। আর কেউ অকৃতজ্ঞ হলে তাতে আল্লাহর কোন ক্ষতি হয় না; কারণ আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  13. وَإِذۡ قَالَ لُقۡمَٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ يَعِظُهُۥ يَٰبُنَيَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِيمٞ

    Open ayah 31:13

    (স্মরণ করো) যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, “বৎস! আল্লাহর সাথে (কোন কিছুকে) শরীক করো না। নিশ্চয়ই শির্‌ক একটি মহা অন্যায়।”

  14. وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حَمَلَتۡهُ أُمُّهُۥ وَهۡنًا عَلَىٰ وَهۡنٖ وَفِصَٰلُهُۥ فِي عَامَيۡنِ أَنِ ٱشۡكُرۡ لِي وَلِوَٰلِدَيۡكَ إِلَيَّ ٱلۡمَصِيرُ

    Open ayah 31:14

    আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আর তার দুধ ছাড়ানো হয় দু'বছরে। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। প্রত্যাবর্তন তো আমার কাছেই।

  15. وَإِن جَٰهَدَاكَ عَلَىٰٓ أَن تُشۡرِكَ بِي مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٞ فَلَا تُطِعۡهُمَاۖ وَصَاحِبۡهُمَا فِي ٱلدُّنۡيَا مَعۡرُوفٗاۖ وَٱتَّبِعۡ سَبِيلَ مَنۡ أَنَابَ إِلَيَّۚ ثُمَّ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 31:15

    কিন্তু তারা (পিতামাতা) যদি এই চেষ্টা করে, যাতে তুমি আমার সাথে কোন কিছুকে শরীক করো, যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না; তবে দুনিয়ায় তাদেরকে সৌহার্দ্যের সাথে সঙ্গ দেবে। আর যে আমার দিকে ফিরে এসেছে তার পথ অনুসরণ করবে। অবশেষে আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন (নির্ধারিত আছে)। তখন আমি তোমাদেরকে তোমাদের অতীত কৃতকর্ম অবহিত করব।

  16. يَٰبُنَيَّ إِنَّهَآ إِن تَكُ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٖ فَتَكُن فِي صَخۡرَةٍ أَوۡ فِي ٱلسَّمَٰوَٰتِ أَوۡ فِي ٱلۡأَرۡضِ يَأۡتِ بِهَا ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَطِيفٌ خَبِيرٞ

    Open ayah 31:16

    (লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল) “হে বৎস! কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও (ক্ষুদ্র) হয় এবং তা কোন পাথরের মধ্যে কিংবা আসমানে অথবা ভূগর্ভেও থাকে, আল্লাহ তা উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।”

  17. يَٰبُنَيَّ أَقِمِ ٱلصَّلَوٰةَ وَأۡمُرۡ بِٱلۡمَعۡرُوفِ وَٱنۡهَ عَنِ ٱلۡمُنكَرِ وَٱصۡبِرۡ عَلَىٰ مَآ أَصَابَكَۖ إِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ

    Open ayah 31:17

    “হে বৎস! নামায কায়েম করবে, ভাল কাজের আদেশ দেবে, মন্দ কাজ করতে নিষেধ করবে এবং বিপদে ধৈর্যধারণ করবে। এগুলো নিশ্চয়ই আবশ্যকীয় কার্যাবলীর অন্তর্ভুক্ত।”

  18. وَلَا تُصَعِّرۡ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمۡشِ فِي ٱلۡأَرۡضِ مَرَحًاۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٖ

    Open ayah 31:18

    “মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না (মানুষকে অবজ্ঞা করো না) এবং জমিনে দম্ভভরে চলো না। আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।”

  19. وَٱقۡصِدۡ فِي مَشۡيِكَ وَٱغۡضُضۡ مِن صَوۡتِكَۚ إِنَّ أَنكَرَ ٱلۡأَصۡوَٰتِ لَصَوۡتُ ٱلۡحَمِيرِ

    Open ayah 31:19

    “চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রেখো। সবচেয়ে খারাপ (কর্কশ) স্বর হল গাধার কণ্ঠস্বর।

  20. أَلَمۡ تَرَوۡاْ أَنَّ ٱللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَأَسۡبَغَ عَلَيۡكُمۡ نِعَمَهُۥ ظَٰهِرَةٗ وَبَاطِنَةٗۗ وَمِنَ ٱلنَّاسِ مَن يُجَٰدِلُ فِي ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَلَا هُدٗى وَلَا كِتَٰبٖ مُّنِيرٖ 

    Open ayah 31:20

    তোমরা কি দেখ না যে, আল্লাহ আসমান ও জমিনের সবকিছুই তোমাদের অধীন করে দিয়েছেন এবং তোমাদেরকে তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতসমূহ প্রচুর পরিমাণে দিয়েছেন। কিছু লোক আছে যারা কোন জ্ঞান, পথনির্দেশ কিংবা আলোকপ্রদ গ্রন্থ (গ্রন্থের নির্দেশনা) ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে।

  21. وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ٱلشَّيۡطَٰنُ يَدۡعُوهُمۡ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ

    Open ayah 31:21

    যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ করো” তখন তারা বলে, “আমরা বরং তারই অনুসরণ করব যার ওপর আমাদের পূর্বপুরুষদের পেয়েছি।” শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে ডাকে তবুও?

  22. ۞وَمَن يُسۡلِمۡ وَجۡهَهُۥٓ إِلَى ٱللَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰۗ وَإِلَى ٱللَّهِ عَٰقِبَةُ ٱلۡأُمُورِ

    Open ayah 31:22

    যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয় সে তো সবচেয়ে মজবুত রশিটিই আঁকড়ে ধরেছে। আর আল্লাহর কাছেই সকল কাজের পরিণতি।

  23. وَمَن كَفَرَ فَلَا يَحۡزُنكَ كُفۡرُهُۥٓۚ إِلَيۡنَا مَرۡجِعُهُمۡ فَنُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 31:23

    আর যে কুফরি করে তার কুফরি যেন তোমাকে চিন্তিত না করে; (কেননা) আমার কাছেই তাদের প্রত্যাবর্তন (নির্ধারিত আছে)। তখন আমি তাদেরকে তাদের যাবতীয় কৃতকর্ম অবহিত করব। আল্লাহ (মানুষের) অন্তরের খবর ভাল করেই জানেন।

  24. نُمَتِّعُهُمۡ قَلِيلٗا ثُمَّ نَضۡطَرُّهُمۡ إِلَىٰ عَذَابٍ غَلِيظٖ

    Open ayah 31:24

    আমি তাদেরকে অল্পকালের জন্য (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেব। তারপর তাদেরকে এক কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব।

  25. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 31:25

    তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, “আসমান ও জমিন কে সৃষ্টি করেছে?” তখন তারা অবশ্যই বলবে, “আল্লাহ”। বল, “সকল প্রশংসা আল্লাহর”। তবে তাদের অধিকাংশই জানে না।

  26. لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ

    Open ayah 31:26

    আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  27. وَلَوۡ أَنَّمَا فِي ٱلۡأَرۡضِ مِن شَجَرَةٍ أَقۡلَٰمٞ وَٱلۡبَحۡرُ يَمُدُّهُۥ مِنۢ بَعۡدِهِۦ سَبۡعَةُ أَبۡحُرٖ مَّا نَفِدَتۡ كَلِمَٰتُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ

    Open ayah 31:27

    যদি পৃথিবীর সব গাছ কলম হয় ও সমুদ্র তার কালি হয় এবং সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয় (এবং তা দিয়ে আল্লাহর কথা লেখা হয়) তবুও আল্লাহর কথা ফুরাবে না। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  28. مَّا خَلۡقُكُمۡ وَلَا بَعۡثُكُمۡ إِلَّا كَنَفۡسٖ وَٰحِدَةٍۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ

    Open ayah 31:28

    তোমাদের (সকলের) সৃষ্টি ও পুনরুত্থান (আল্লাহর কাছে) একটিমাত্র প্রাণীর (সৃষ্টি ও পুনরুত্থানের) মত (সহজ)। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

  29. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِيٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى وَأَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 31:29

    তুমি কি দেখ না যে, আল্লাহ রাতকে দিনের মধ্যে ও দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করেছেন। (নিয়মানুসারে) প্রত্যেকটিই একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলছে। আর তোমরা যা করছ নিশ্চয়ই আল্লাহ তার খবর রাখেন।

  30. ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا يَدۡعُونَ مِن دُونِهِ ٱلۡبَٰطِلُ وَأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ 

    Open ayah 31:30

    এটা এজন্য যে, একমাত্র আল্লাহই সত্য এবং তিনি ছাড়া যত কিছুকে তারা ডাকছে তা সবই মিথ্যা। আর নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ, সুমহান।

  31. أَلَمۡ تَرَ أَنَّ ٱلۡفُلۡكَ تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِنِعۡمَتِ ٱللَّهِ لِيُرِيَكُم مِّنۡ ءَايَٰتِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ

    Open ayah 31:31

    তুমি কি দেখ না যে, আল্লাহর অনুগ্রহে সমুদ্রে জাহাজ চলে, যাতে তিনি তোমাদেরকে তাঁর কিছু কিছু নিদর্শন দেখাতে পারেন? বস্তুত এতে প্রত্যেক ধৈর্যশীল, কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নিদর্শন আছে।

  32. وَإِذَا غَشِيَهُم مَّوۡجٞ كَٱلظُّلَلِ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمۡ إِلَى ٱلۡبَرِّ فَمِنۡهُم مُّقۡتَصِدٞۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا كُلُّ خَتَّارٖ كَفُورٖ

    Open ayah 31:32

    (সমুদ্রে চলাচলকালে) যখন মেঘের ছায়ার মত তরঙ্গ তাদেরকে আচ্ছন্ন করে ফেলে তখন তারা কায়মনোবাক্যে আল্লাহকে ডাকে। তারপর যখন তিনি তাদেরকে নিরাপদে স্থলে (তীরে) নিয়ে আসেন তখন তাদের মধ্যে কেউ কেউ মধ্যমপন্থী হয়ে যায় (কুফরির চরম স্তর থেকে কিছুটা নমনীয় স্তরে নেমে আসে)। বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ ছাড়া কেউ আমার নিদর্শন অস্বীকার করে না।

  33. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُواْ رَبَّكُمۡ وَٱخۡشَوۡاْ يَوۡمٗا لَّا يَجۡزِي وَالِدٌ عَن وَلَدِهِۦ وَلَا مَوۡلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِۦ شَيۡـًٔاۚ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ

    Open ayah 31:33

    হে মানুষ! তোমরা তোমাদের প্রভুকে ভয় করো এবং ভয় করো এমন একটি দিনের যখন না কোন পিতা তার সন্তানের উপকারে আসবে এবং না কোন সন্তান তার পিতার কোন উপকার করতে পারবে। আল্লাহর ওয়াদা সত্য। অতএব, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে; আর প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে।

  34. إِنَّ ٱللَّهَ عِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَيُنَزِّلُ ٱلۡغَيۡثَ وَيَعۡلَمُ مَا فِي ٱلۡأَرۡحَامِۖ وَمَا تَدۡرِي نَفۡسٞ مَّاذَا تَكۡسِبُ غَدٗاۖ وَمَا تَدۡرِي نَفۡسُۢ بِأَيِّ أَرۡضٖ تَمُوتُۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرُۢ

    Open ayah 31:34

    কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা (সন্তান) আছে তা জানেন। কেউ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন্‌ ভূখণ্ডে সে মারা যাবে। আল্লাহই সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন।