السجدة

As-Sajda

The Prostration · Surah 32 · Ayahs: 30 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. الٓمٓ

    Open ayah 32:1

    আলিফ লাম মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 32:2

    এই কিতাব (কোরআন) বিশ্বজগতের প্রভুর নিকট থেকে অবতীর্ণ, এতে কোন সন্দেহ নেই।

  3. أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۚ بَلۡ هُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ

    Open ayah 32:3

    নাকি তারা বলে, “এটা সে মিথ্যা বানিয়ে বলেছে?” (না,) বরং এটা তোমার প্রভুর কাছ থেকে আগত এক মহাসত্য; (এটা এসেছে) যাতে তুমি এমন একদল লোককে সতর্ক করতে পার যাদের কাছে তোমার পূর্বে কোন সতর্ককারী আসেনি, যেন তারা পথের সন্ধান পায়।

  4. ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ

    Open ayah 32:4

    আল্লাহ সেই মহান সত্তা যিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছেন এবং তারপর আরশে (তাঁর আসনে) সমাসীন হয়েছেন। তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই। তবু কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

  5. يُدَبِّرُ ٱلۡأَمۡرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلۡأَرۡضِ ثُمَّ يَعۡرُجُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥٓ أَلۡفَ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ

    Open ayah 32:5

    তিনি আসমান থেকে জমিন পর্যন্ত যাবতীয় বিষয় পরিচালনা করেন। অতঃপর এক (বিশাল) দিনে সবকিছু তাঁর কাছে উঠে যাবে যার পরিমাণ হবে তোমাদের গণনার হাজার বছরের সমান।

  6. ذَٰلِكَ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 32:6

    অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু তাঁর জানা। তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।

  7. ٱلَّذِيٓ أَحۡسَنَ كُلَّ شَيۡءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلۡقَ ٱلۡإِنسَٰنِ مِن طِينٖ

    Open ayah 32:7

    যিনি প্রত্যেকটি জিনিস সুন্দর করে সৃষ্টি করেছেন এবং মাটি থেকে মানুষ সৃষ্টি শুরু করেছেন (প্রথম মানুষ আদমকে সৃষ্টি করেছেন)।

  8. ثُمَّ جَعَلَ نَسۡلَهُۥ مِن سُلَٰلَةٖ مِّن مَّآءٖ مَّهِينٖ

    Open ayah 32:8

    অতঃপর তার বংশধর সৃষ্টি করেছেন এক তুচ্ছ পানির সারাংশ (বীর্য) থেকে।

  9. ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ

    Open ayah 32:9

    (মাটি দ্বারা বানানোর) পরে তিনি তাকে সুষম দেহবিশিষ্ট করেছেন এবং তার মধ্যে তাঁর (সৃষ্ট) রূহ ফুঁকে দিয়েছেন। তিনি তোমাদেরকে কান, চোখ ও অন্তরও দিয়েছেন। (এ সবের জন্য) তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।

  10. وَقَالُوٓاْ أَءِذَا ضَلَلۡنَا فِي ٱلۡأَرۡضِ أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدِۭۚ بَلۡ هُم بِلِقَآءِ رَبِّهِمۡ كَٰفِرُونَ 

    Open ayah 32:10

    তারা বলে, “(মৃত্যুর পর) আমরা যখন মাটিতে হারিয়ে যাব তার পরও কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে?” আসলে তারা তাদের প্রভুর (সাথে) সাক্ষাতকে অবিশ্বাস করে।

  11. ۞قُلۡ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلۡمَوۡتِ ٱلَّذِي وُكِّلَ بِكُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ

    Open ayah 32:11

    বল, “তোমাদের (জান কবজের) জন্য নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের জান কবজ করবে। অতঃপর তোমাদেরকে তোমাদের প্রভুর নিকট ফিরিয়ে নেওয়া হবে।”

  12. وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلۡمُجۡرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمۡ عِندَ رَبِّهِمۡ رَبَّنَآ أَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَٱرۡجِعۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ

    Open ayah 32:12

    যদি তুমি দেখতে! যখন অপরাধীরা তাদের প্রভুর সামনে মাথানত করে বলবে, “হে আমাদের প্রভু! (এখন) আমরা (সবকিছু) দেখলাম ও শুনলাম। এখন আমাদেরকে (দুনিয়ায়) ফেরৎ পাঠাও, আমরা সৎকাজ করব। (এখন) আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

  13. وَلَوۡ شِئۡنَا لَأٓتَيۡنَا كُلَّ نَفۡسٍ هُدَىٰهَا وَلَٰكِنۡ حَقَّ ٱلۡقَوۡلُ مِنِّي لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ

    Open ayah 32:13

    আমি যদি চাইতাম তাহলে প্রত্যেককেই তার সঠিক পথের সন্ধান দিতাম, কিন্তু আমার এ কথা তো সত্য যে, জ্বিন ও মানুষ সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবই।

  14. فَذُوقُواْ بِمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمۡۖ وَذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 32:14

    অতএব, যেহেতু তোমরা তোমাদের এ দিনটির (সাথে) সাক্ষাতকে ভুলে গিয়েছিলে, তাই (শাস্তি) আস্বাদন কর। আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা তোমাদের কৃতকর্মের জন্য চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাক।

  15. إِنَّمَا يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِهَا خَرُّواْۤ سُجَّدٗاۤ وَسَبَّحُواْ بِحَمۡدِ رَبِّهِمۡ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ۩

    Open ayah 32:15

    আমার নিদর্শনসমূহ তারাই বিশ্বাস করে যাদেরকে সেগুলোর কথা স্মরণ করিয়ে দিলে তারা সেজদায় লুটিয়ে পড়ে ও তাদের প্রভুর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে এবং তারা অহংকার করে না।সেজদা

  16. تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفٗا وَطَمَعٗا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

    Open ayah 32:16

    তাদের পার্শ্তদেশ বিছানা থেকে পৃথক হয় (ইবাদতের জন্য তারা শয্যা ছেড়ে উঠে আসে)। (শাস্তির) ভয় ও (পুরস্কারের) আশা নিয়ে তারা তাদের প্রভুকে ডাকে এবং আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে।

  17. فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 32:17

    তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ তাদের জন্য যে সব চোখ-জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না।

  18. أَفَمَن كَانَ مُؤۡمِنٗا كَمَن كَانَ فَاسِقٗاۚ لَّا يَسۡتَوُۥنَ

    Open ayah 32:18

    তাই একজন ঈমানদার কি একজন ফাসেকের মত হয়? তারা সমান হয় না।

  19. أَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ جَنَّٰتُ ٱلۡمَأۡوَىٰ نُزُلَۢا بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 32:19

    যারা ঈমানদার ও সৎকর্মপরায়ণ তাদের কৃতকর্মের আতিথেয়তাস্বরূপ তাদেরকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে।

  20. وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُواْ فَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَآ أُعِيدُواْ فِيهَا وَقِيلَ لَهُمۡ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ 

    Open ayah 32:20

    আর যারা ফাসেক তাদের বাসস্থান (হবে) জাহান্নাম। যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে আর বলা হবে, “জাহান্নামের যে আজাবকে তোমরা মিথ্যা বলতে (এখন) তা আস্বাদন কর।”

  21. وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلۡعَذَابِ ٱلۡأَدۡنَىٰ دُونَ ٱلۡعَذَابِ ٱلۡأَكۡبَرِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 32:21

    আর আমি তাদেরকে (আখেরাতের) বড় শাস্তির পূর্বে অবশ্যই (দুনিয়ার) ছোট ছোট শাস্তি (নানারকম বিপদাপদ) আস্বাদন করাব, যাতে তারা (সঠিক পথে) ফিরে আসে।

  22. وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ

    Open ayah 32:22

    তার চেয়ে বড় জালেম আর কে আছে, যাকে তার প্রভুর নিদর্শনসমূহ স্মরণ করিয়ে দেওয়ার পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? অপরাধীদেরকে আমি অবশ্যই শাস্তি দেব।

  23. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَلَا تَكُن فِي مِرۡيَةٖ مِّن لِّقَآئِهِۦۖ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 32:23

    আমি মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম। অতএব, তুমি (মেরাজের রাতে) তার (সাথে) সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহের মধ্যে থেকো না। আর আমি তাকে (মূসার কাছে অবতীর্ণ কিতাবকে) বনী ইসরাঈলের জন্য একটি দিক-নির্দেশনা করেছিলাম।

  24. وَجَعَلۡنَا مِنۡهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا لَمَّا صَبَرُواْۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ

    Open ayah 32:24

    তাদের মধ্য থেকে আমি নেতা মনোনীত করেছিলাম, যারা আমার নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করত, যখন তারা ধৈর্যশীল হয়েছিল। তারা আমার নিদর্শনসমূহের প্রতিও দৃঢ় বিশ্বাস পোষণ করত।

  25. إِنَّ رَبَّكَ هُوَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 32:25

    তারা যে সব বিষয়ে মতভেদ করত সে ব্যাপারে তোমার প্রভুই কেয়ামতের দিন তাদের মধ্যে মীমাংসা করে দেবেন।

  26. أَوَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٍۚ أَفَلَا يَسۡمَعُونَ

    Open ayah 32:26

    এটা কি তাদের জন্য একটা দিক-নির্দেশনা নয় যে, আমি তাদের পূর্বে অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যাদের বাড়িঘরে এরা চলাফেরা করছে? এতে অবশ্যই নিদর্শন রয়েছে। তবুও কি তারা শুনবে না?

  27. أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَسُوقُ ٱلۡمَآءَ إِلَى ٱلۡأَرۡضِ ٱلۡجُرُزِ فَنُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا تَأۡكُلُ مِنۡهُ أَنۡعَٰمُهُمۡ وَأَنفُسُهُمۡۚ أَفَلَا يُبۡصِرُونَ

    Open ayah 32:27

    তারা কি দেখেনি যে, আমি তৃণবিহীন (শুষ্ক) ভূমিতে পানি নিয়ে এসে তার সাহায্যে শস্য উৎপন্ন করি যা তাদের পশুরা ও তারা নিজেরা খায়? তবুও কি তারা দেখবে না।

  28. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡفَتۡحُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 32:28

    তারা বলে, “যদি তোমরা সত্যবাদী হও তাহলে (বল) এই মীমাংসা কবে হবে?”

  29. قُلۡ يَوۡمَ ٱلۡفَتۡحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِيمَٰنُهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ

    Open ayah 32:29

    বল, “মীমাংসার দিন কাফেরদের ঈমান (আনয়ন) তাদের কোন কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না।”

  30. فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَٱنتَظِرۡ إِنَّهُم مُّنتَظِرُونَ 

    Open ayah 32:30

    অতএব, তাদের থেকে ফিরে এসো এবং অপেক্ষা করো, নিশ্চয়ই তারাও অপেক্ষা করছে।