الأحزاب
Al-Ahzaab
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ ٱتَّقِ ٱللَّهَ وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 33:1হে নবী! তুমি আল্লাহকে ভয় করো এবং কাফের ও মোনাফেকদের কথামতো কাজ করো না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ।
وَٱتَّبِعۡ مَا يُوحَىٰٓ إِلَيۡكَ مِن رَّبِّكَۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٗا
Open ayah 33:2তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যে ওহী আসে তা অনুসরণ করবে। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ অবহিত আছেন।
وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا
Open ayah 33:3আর আল্লাহর ওপর ভরসা রাখবে। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
مَّا جَعَلَ ٱللَّهُ لِرَجُلٖ مِّن قَلۡبَيۡنِ فِي جَوۡفِهِۦۚ وَمَا جَعَلَ أَزۡوَٰجَكُمُ ٱلَّٰٓـِٔي تُظَٰهِرُونَ مِنۡهُنَّ أُمَّهَٰتِكُمۡۚ وَمَا جَعَلَ أَدۡعِيَآءَكُمۡ أَبۡنَآءَكُمۡۚ ذَٰلِكُمۡ قَوۡلُكُم بِأَفۡوَٰهِكُمۡۖ وَٱللَّهُ يَقُولُ ٱلۡحَقَّ وَهُوَ يَهۡدِي ٱلسَّبِيلَ
Open ayah 33:4আল্লাহ কোন মানুষের জন্য তার ভিতরে দু'টি হৃৎপিণ্ড বানাননি; তোমরা তোমাদের যে স্ত্রীদের সাথে যিহার করো (যিহার হল: স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে বলা, “তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মত নিষিদ্ধ”) তাদেরকে তোমাদের মা করে দেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করে দেননি। এগুলো হচ্ছে তোমাদের মুখের (ফালতু) কথা। আল্লাহ যথার্থ কথা বলেন এবং তিনি সঠিক পথ দেখান।
ٱدۡعُوهُمۡ لِأٓبَآئِهِمۡ هُوَ أَقۡسَطُ عِندَ ٱللَّهِۚ فَإِن لَّمۡ تَعۡلَمُوٓاْ ءَابَآءَهُمۡ فَإِخۡوَٰنُكُمۡ فِي ٱلدِّينِ وَمَوَٰلِيكُمۡۚ وَلَيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٞ فِيمَآ أَخۡطَأۡتُم بِهِۦ وَلَٰكِن مَّا تَعَمَّدَتۡ قُلُوبُكُمۡۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمًا
Open ayah 33:5তোমরা তাদেরকে (তোমাদের পোষ্যপুুত্রদেরকে) তাদের পিতাদের নামে ডাক। এটাই আল্লাহর কাছে ন্যায্যতর। যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জান তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই ও বন্ধু (বলে গণ্য হবে)। এ ব্যাপারে তোমরা ভুল করলে তোমাদের কোন পাপ হবে না; কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্যায় করলে ভিন্ন কথা (পাপ হবে); তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
ٱلنَّبِيُّ أَوۡلَىٰ بِٱلۡمُؤۡمِنِينَ مِنۡ أَنفُسِهِمۡۖ وَأَزۡوَٰجُهُۥٓ أُمَّهَٰتُهُمۡۗ وَأُوْلُواْ ٱلۡأَرۡحَامِ بَعۡضُهُمۡ أَوۡلَىٰ بِبَعۡضٖ فِي كِتَٰبِ ٱللَّهِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُهَٰجِرِينَ إِلَّآ أَن تَفۡعَلُوٓاْ إِلَىٰٓ أَوۡلِيَآئِكُم مَّعۡرُوفٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا
Open ayah 33:6নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে অগ্রগণ্য এবং তাঁর সহধর্মিণীরা তাদের মা সমতুল্য। আর (উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে) আল্লাহর বিধানে সাধারণ মুমিন ও মুহাজিরদের চেয়ে আত্মীয়রা একে অপরের কাছে অগ্রগণ্য। তবে তোমরা তোমাদের বন্ধুদের প্রতি সহৃদয়তা প্রদর্শন করতে পার। এটা কিতাবে (লাওহে মাহ্ফূযে) লিখিত আছে।
وَإِذۡ أَخَذۡنَا مِنَ ٱلنَّبِيِّـۧنَ مِيثَٰقَهُمۡ وَمِنكَ وَمِن نُّوحٖ وَإِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَى ٱبۡنِ مَرۡيَمَۖ وَأَخَذۡنَا مِنۡهُم مِّيثَٰقًا غَلِيظٗا
Open ayah 33:7আর (স্মরণ করো) যখন আমি নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, বিশেষ করে তোমার থেকে এবং নূহ, ইবরাহীম, মূসা ও মরিয়মপুত্র ঈসা থেকে। আমি তাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম;
لِّيَسۡـَٔلَ ٱلصَّٰدِقِينَ عَن صِدۡقِهِمۡۚ وَأَعَدَّ لِلۡكَٰفِرِينَ عَذَابًا أَلِيمٗا
Open ayah 33:8যাতে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আর কাফেরদের জন্য তিনি কষ্টদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَآءَتۡكُمۡ جُنُودٞ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا وَجُنُودٗا لَّمۡ تَرَوۡهَاۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا
Open ayah 33:9হে ঈমানদারগণ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন (খন্দকের যুদ্ধে) তোমাদের দিকে (শত্রুপক্ষের) সৈন্যরা এসেছিল। আমি তাদের বিরুদ্ধে (ঝড়ো) বাতাস এবং এমন সেনাদল (ফেরেশতা) পাঠিয়েছিলাম যাদেরকে তোমরা দেখনি। তোমরা যা করো আল্লাহ তা দেখতে পান।
إِذۡ جَآءُوكُم مِّن فَوۡقِكُمۡ وَمِنۡ أَسۡفَلَ مِنكُمۡ وَإِذۡ زَاغَتِ ٱلۡأَبۡصَٰرُ وَبَلَغَتِ ٱلۡقُلُوبُ ٱلۡحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠
Open ayah 33:10যখন তোমাদের ওপরের দিক থেকে ও তোমাদের নিচের দিক থেকে তারা (শত্রুপক্ষের সৈন্যরা) তোমাদের দিকে এসেছিল, যখন (ভয়ে তোমাদের) দৃষ্টিসমূহ নিস্তেজ হয়ে এসেছিল ও হৃৎপিণ্ডগুলো গলার কাছে চলে এসেছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানারকম সন্দেহ পোষণ করতে শুরু করেছিলে।
هُنَالِكَ ٱبۡتُلِيَ ٱلۡمُؤۡمِنُونَ وَزُلۡزِلُواْ زِلۡزَالٗا شَدِيدٗا
Open ayah 33:11সেখানেই মুমিনরা পরীক্ষায় নিপতিত হয়েছিল এবং দারুণভাবে কম্পিত হয়েছিল।
وَإِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ مَّا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥٓ إِلَّا غُرُورٗا
Open ayah 33:12এবং যখন মোনাফেকরা ও যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল, “আল্লাহ ও তাঁর রসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা শুধুই প্রতারণা।”
وَإِذۡ قَالَت طَّآئِفَةٞ مِّنۡهُمۡ يَٰٓأَهۡلَ يَثۡرِبَ لَا مُقَامَ لَكُمۡ فَٱرۡجِعُواْۚ وَيَسۡتَـٔۡذِنُ فَرِيقٞ مِّنۡهُمُ ٱلنَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوۡرَةٞ وَمَا هِيَ بِعَوۡرَةٍۖ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارٗا
Open ayah 33:13এবং যখন তাদের একদল বলেছিল, “হে ইয়াছ্রিববাসী (মদীনার আগের নাম ইয়াছ্রিব)! তোমাদের তো অবস্থানের কোন জায়গা নেই (এখানে তোমরা শত্রুর সামনে টিকতে পারবে না); অতএব, ফিরে চল।” তাদের মধ্যে একদল (ফিরে যাবার জন্য) নবীর কাছে অনুমতি চাচ্ছিল। তারা বলছিল, “আমাদের ঘরগুলো অরক্ষিত”, অথচ তা অরক্ষিত নয়; আসলে তারা পালাতেই চাচ্ছিল।
وَلَوۡ دُخِلَتۡ عَلَيۡهِم مِّنۡ أَقۡطَارِهَا ثُمَّ سُئِلُواْ ٱلۡفِتۡنَةَ لَأٓتَوۡهَا وَمَا تَلَبَّثُواْ بِهَآ إِلَّا يَسِيرٗا
Open ayah 33:14যদি নগরীর চতুর্দিক থেকে তাদের ওপর শত্রুর প্রবেশ ঘটত, তারপর তাদেরকে অরাজকতা (স্বপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ) করতে বলা হত, তাহলে তারা অবশ্যই তা করত। তাতে তারা খুব সামান্যই বিলম্ব করত।
وَلَقَدۡ كَانُواْ عَٰهَدُواْ ٱللَّهَ مِن قَبۡلُ لَا يُوَلُّونَ ٱلۡأَدۡبَٰرَۚ وَكَانَ عَهۡدُ ٱللَّهِ مَسۡـُٔولٗا
Open ayah 33:15অথচ তারা পূর্বেই আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে, তারা পৃষ্ঠপ্রদর্শন করবে না। আল্লাহর এ ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে।
قُل لَّن يَنفَعَكُمُ ٱلۡفِرَارُ إِن فَرَرۡتُم مِّنَ ٱلۡمَوۡتِ أَوِ ٱلۡقَتۡلِ وَإِذٗا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلٗا
Open ayah 33:16বল, “তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পালিয়ে গেলেও এ পলায়ন তোমাদের কোন কাজে আসবে না। আর সে ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে।”
قُلۡ مَن ذَا ٱلَّذِي يَعۡصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنۡ أَرَادَ بِكُمۡ سُوٓءًا أَوۡ أَرَادَ بِكُمۡ رَحۡمَةٗۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 33:17বল, “এমন কে আছে যে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করতে পারে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান, কিংবা (তোমাদের ক্ষতি করতে পারে) যদি তিনি তোমাদেরকে অনুগ্রহ করতে চান?” তারা আল্লাহকে ছাড়া নিজেদের জন্য আর কোন অভিভাবক কিংবা সাহায্যকারী পাবে না।
۞قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلۡمُعَوِّقِينَ مِنكُمۡ وَٱلۡقَآئِلِينَ لِإِخۡوَٰنِهِمۡ هَلُمَّ إِلَيۡنَاۖ وَلَا يَأۡتُونَ ٱلۡبَأۡسَ إِلَّا قَلِيلًا
Open ayah 33:18আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে ভাল করে জানেন, যারা (আল্লাহর পথে যুদ্ধ করতে লোকদেরকে) বাধা দেয় এবং যারা তাদের ভাইদেরকে বলে, “আমাদের কাছে এস”, অথচ তারা যুদ্ধে কমই অংশ নেয়;
أَشِحَّةً عَلَيۡكُمۡۖ فَإِذَا جَآءَ ٱلۡخَوۡفُ رَأَيۡتَهُمۡ يَنظُرُونَ إِلَيۡكَ تَدُورُ أَعۡيُنُهُمۡ كَٱلَّذِي يُغۡشَىٰ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَإِذَا ذَهَبَ ٱلۡخَوۡفُ سَلَقُوكُم بِأَلۡسِنَةٍ حِدَادٍ أَشِحَّةً عَلَى ٱلۡخَيۡرِۚ أُوْلَٰٓئِكَ لَمۡ يُؤۡمِنُواْ فَأَحۡبَطَ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا
Open ayah 33:19(আল্লাহর পথে সাহায্য করার প্রশ্নে) তোমাদের প্রতি কৃপণ হওয়ার কারণে। আর যখন ভয় আসে তখন তুমি দেখতে পাও, তারা মৃত্যুর প্রাক্কালে মূর্ছিত ব্যক্তির ন্যায় চোখ ঘুরিয়ে তোমার দিকে তাকায়। তারপর যখন ভয় চলে যায় তখন সম্পদের লোভে তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে। এরা ঈমান আনেনি। তাই আল্লাহ এদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন। এটা করা আল্লাহর জন্য খুবই সহজ।
يَحۡسَبُونَ ٱلۡأَحۡزَابَ لَمۡ يَذۡهَبُواْۖ وَإِن يَأۡتِ ٱلۡأَحۡزَابُ يَوَدُّواْ لَوۡ أَنَّهُم بَادُونَ فِي ٱلۡأَعۡرَابِ يَسۡـَٔلُونَ عَنۡ أَنۢبَآئِكُمۡۖ وَلَوۡ كَانُواْ فِيكُم مَّا قَٰتَلُوٓاْ إِلَّا قَلِيلٗا
Open ayah 33:20তারা মনে করে, (শত্রুপক্ষের) বাহিনীগুলো চলে যায়নি। বাহিনীগুলো যদি আবার আসে তাহলে তারা চায় মরুবাসী বেদুঈনদের মাঝে থেকে তোমাদের সংবাদ জেনে নিতে। আর তারা তোমাদের মাঝে থাকলেও সামান্যই যুদ্ধ করত।
لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا
Open ayah 33:21তোমাদের জন্য আল্লাহর রসূলের মাঝে উত্তম এক আদর্শ রয়েছে; (কেবল) তার জন্য যে আল্লাহ ও শেষ দিনের (সাক্ষাতের) আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।
وَلَمَّا رَءَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡأَحۡزَابَ قَالُواْ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥۚ وَمَا زَادَهُمۡ إِلَّآ إِيمَٰنٗا وَتَسۡلِيمٗا
Open ayah 33:22মুমিনরা যখন (শত্রুপক্ষের) বাহিনীগুলোকে দেখল তখন বলল, “এ তো তাই, যার প্রতিশ্রুতি আল্লাহ ও তাঁর রসূল আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ ও তাঁর রসূল সত্যই বলেছিলেন।” আর এতে তাদের ঈমান ও আনুগত্য আরো বৃদ্ধি পেল।
مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ رِجَالٞ صَدَقُواْ مَا عَٰهَدُواْ ٱللَّهَ عَلَيۡهِۖ فَمِنۡهُم مَّن قَضَىٰ نَحۡبَهُۥ وَمِنۡهُم مَّن يَنتَظِرُۖ وَمَا بَدَّلُواْ تَبۡدِيلٗا
Open ayah 33:23মুমিনদের মধ্যে কতক লোক আল্লাহর সাথে কৃত (জেহাদের) ওয়াদা পূর্ণ করেছে। তাদের মধ্যে কেউ কেউ প্রাণ দিয়েছে, আবার কেউ কেউ (প্রাণ দেওয়ার) অপেক্ষায় আছে। কিন্তু তারা (তাদের সংকল্পের) কোন পরিবর্তন করেনি;
لِّيَجۡزِيَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدۡقِهِمۡ وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 33:24যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার পুরস্কার দিতে পারেন এবং মোনাফেকদেরকে যদি চান শাস্তি দিতে কিংবা ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْ بِغَيۡظِهِمۡ لَمۡ يَنَالُواْ خَيۡرٗاۚ وَكَفَى ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلۡقِتَالَۚ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزٗا
Open ayah 33:25আল্লাহ কাফেরদেরকে তাদের ক্রোধ নিয়েই ফিরিয়ে দিলেন। তারা কোন কল্যাণ পায়নি। যুদ্ধে মুমিনদের (সাহায্য করার) জন্য আল্লাহই যথেষ্ট। আর আল্লাহ হলেন মহা শক্তিধর, পরাক্রমশালী।
وَأَنزَلَ ٱلَّذِينَ ظَٰهَرُوهُم مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن صَيَاصِيهِمۡ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَ فَرِيقٗا تَقۡتُلُونَ وَتَأۡسِرُونَ فَرِيقٗا
Open ayah 33:26কিতাবধারীদের মধ্যে যারা (মদীনার ইহুদিরা) তাদেরকে (কাফেরদেরকে) সাহায্য করেছিল আল্লাহ তাদেরকে তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন। (ফলে তাদের) একদলকে তোমরা হত্যা করছ এবং একদলকে বন্দী করছ।
وَأَوۡرَثَكُمۡ أَرۡضَهُمۡ وَدِيَٰرَهُمۡ وَأَمۡوَٰلَهُمۡ وَأَرۡضٗا لَّمۡ تَطَـُٔوهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا
Open ayah 33:27তিনি তোমাদেরকে তাদের ভূমি, ঘরবাড়ি ও ধন-সম্পদের উত্তরাধিকারী করেছেন এবং এমন একটি ভূখণ্ডেরও (মালিক করে দিয়েছেন), যেখানে তোমরা এর আগে যাওনি। আল্লাহ সবকিছুই করতে সক্ষম।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ إِن كُنتُنَّ تُرِدۡنَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا وَزِينَتَهَا فَتَعَالَيۡنَ أُمَتِّعۡكُنَّ وَأُسَرِّحۡكُنَّ سَرَاحٗا جَمِيلٗا
Open ayah 33:28হে নবী! তোমার স্ত্রীদেরকে বল, “তোমরা যদি পার্থিব জীবন ও তার চাকচিক্য চাও তাহলে এস, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে মুক্ত করে (তালাক দিয়ে) দেই।”
وَإِن كُنتُنَّ تُرِدۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ فَإِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلۡمُحۡسِنَٰتِ مِنكُنَّ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 33:29“আর যদি আল্লাহ ও তাঁর রসূলকে চাও এবং পরকালের (সুখের) নিবাস প্রত্যাশা করো তাহলে আল্লাহ তোমাদের মধ্যে সৎকর্মপরায়ণাদের জন্য এক বড় পুরস্কার (জান্নাত) প্রস্তুত করে রেখেছেন।”
يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ مَن يَأۡتِ مِنكُنَّ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖ يُضَٰعَفۡ لَهَا ٱلۡعَذَابُ ضِعۡفَيۡنِۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٗا
Open ayah 33:30হে নবীর স্ত্রীগণ! তোমাদের মধ্যে কেউ যদি প্রকাশ্য অশ্লীল কাজ করে তাহলে তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। এটা আল্লাহর জন্য সহজ।
۞وَمَن يَقۡنُتۡ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِۦ وَتَعۡمَلۡ صَٰلِحٗا نُّؤۡتِهَآ أَجۡرَهَا مَرَّتَيۡنِ وَأَعۡتَدۡنَا لَهَا رِزۡقٗا كَرِيمٗا
Open ayah 33:31(হে নবীর স্ত্রীগণ!) তোমাদের মধ্যে যে আল্লাহ ও তাঁর রসূলের অনুগত থাকবে এবং সৎকাজ করবে আমি তাকে দু'বার তার পুরস্কার দেব। আর তার জন্য আমি এক সম্মানজনক জীবিকা (জান্নাত) প্রস্তুত করে রেখেছি।
يَٰنِسَآءَ ٱلنَّبِيِّ لَسۡتُنَّ كَأَحَدٖ مِّنَ ٱلنِّسَآءِ إِنِ ٱتَّقَيۡتُنَّۚ فَلَا تَخۡضَعۡنَ بِٱلۡقَوۡلِ فَيَطۡمَعَ ٱلَّذِي فِي قَلۡبِهِۦ مَرَضٞ وَقُلۡنَ قَوۡلٗا مَّعۡرُوفٗا
Open ayah 33:32হে নবীর স্ত্রীগণ! তোমরা তো অন্য কোন নারীর মত নও। (অতএব) তোমরা যদি মোত্তাকী হয়ে থাক তবে (অন্য লোকের সাথে) নরম করে কথা বলবে না; তাতে অন্তরে ব্যাধিগ্রস্ত কোন (পুরুষ) লোক প্রলুব্ধ হতে পারে; তবে ভদ্রভাবে কথা বলবে।
وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ وَأَقِمۡنَ ٱلصَّلَوٰةَ وَءَاتِينَ ٱلزَّكَوٰةَ وَأَطِعۡنَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ إِنَّمَا يُرِيدُ ٱللَّهُ لِيُذۡهِبَ عَنكُمُ ٱلرِّجۡسَ أَهۡلَ ٱلۡبَيۡتِ وَيُطَهِّرَكُمۡ تَطۡهِيرٗا
Open ayah 33:33তোমরা তোমাদের ঘরে থাকবে এবং আগের অজ্ঞতাযুগের মত নিজেদের সৌন্দর্য প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত দেবে এবং আল্লাহ ও তাঁর রসূলের কথা মেনে চলবে। হে নবী-পরিবারের লোকেরা! আল্লাহ তো চান তোমাদের থেকে পঙ্কিলতা দূর করতে এবং তোমাদেরকে পুরোপুরি পবিত্র করতে।
وَٱذۡكُرۡنَ مَا يُتۡلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنۡ ءَايَٰتِ ٱللَّهِ وَٱلۡحِكۡمَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
Open ayah 33:34(হে নবীর স্ত্রীগণ!) তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও জ্ঞানের কথা পাঠ করা হয় তা স্মরণ রাখবে। নিশ্চয়ই আল্লাহ পরম দয়াময় ও সর্ববিষয়ে অবগত।
إِنَّ ٱلۡمُسۡلِمِينَ وَٱلۡمُسۡلِمَٰتِ وَٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡقَٰنِتَٰتِ وَٱلصَّٰدِقِينَ وَٱلصَّٰدِقَٰتِ وَٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰبِرَٰتِ وَٱلۡخَٰشِعِينَ وَٱلۡخَٰشِعَٰتِ وَٱلۡمُتَصَدِّقِينَ وَٱلۡمُتَصَدِّقَٰتِ وَٱلصَّٰٓئِمِينَ وَٱلصَّٰٓئِمَٰتِ وَٱلۡحَٰفِظِينَ فُرُوجَهُمۡ وَٱلۡحَٰفِظَٰتِ وَٱلذَّٰكِرِينَ ٱللَّهَ كَثِيرٗا وَٱلذَّٰكِرَٰتِ أَعَدَّ ٱللَّهُ لَهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمٗا
Open ayah 33:35(আল্লাহর কাছে) আত্মসমর্পণকারী পুরুষ ও নারী, ঈমানদার পুরুষ ও নারী, (আল্লাহর) অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, রোযাদার পুরুষ ও নারী, যৌন পবিত্রতা রক্ষাকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী— আল্লাহ এদের জন্য ক্ষমা ও এক মহান পুরস্কার (জান্নাত) প্রস্তুত রেখেছেন।
وَمَا كَانَ لِمُؤۡمِنٖ وَلَا مُؤۡمِنَةٍ إِذَا قَضَى ٱللَّهُ وَرَسُولُهُۥٓ أَمۡرًا أَن يَكُونَ لَهُمُ ٱلۡخِيَرَةُ مِنۡ أَمۡرِهِمۡۗ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ ضَلَّ ضَلَٰلٗا مُّبِينٗا
Open ayah 33:36আল্লাহ ও তাঁর রসূল কোন কিছু সিদ্ধান্ত নিলে কোন ঈমানদার পুরুষ কিংবা নারীর পক্ষে ভিন্ন কিছু করার ক্ষমতা থাকে না। আর যে আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্য হয় সে স্পষ্টতই পথভ্রষ্ট হয়।
وَإِذۡ تَقُولُ لِلَّذِيٓ أَنۡعَمَ ٱللَّهُ عَلَيۡهِ وَأَنۡعَمۡتَ عَلَيۡهِ أَمۡسِكۡ عَلَيۡكَ زَوۡجَكَ وَٱتَّقِ ٱللَّهَ وَتُخۡفِي فِي نَفۡسِكَ مَا ٱللَّهُ مُبۡدِيهِ وَتَخۡشَى ٱلنَّاسَ وَٱللَّهُ أَحَقُّ أَن تَخۡشَىٰهُۖ فَلَمَّا قَضَىٰ زَيۡدٞ مِّنۡهَا وَطَرٗا زَوَّجۡنَٰكَهَا لِكَيۡ لَا يَكُونَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ حَرَجٞ فِيٓ أَزۡوَٰجِ أَدۡعِيَآئِهِمۡ إِذَا قَضَوۡاْ مِنۡهُنَّ وَطَرٗاۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ مَفۡعُولٗا
Open ayah 33:37(স্মরণ করো,) যখন তুমি সেই লোকটিকে বলেছিলে (তোমার আযাদকৃত দাস যায়েদ ইবনে হারিছাকে বলেছিলে) যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন এবং তুমিও অনুগ্রহ করেছো, “তোমার স্ত্রীকে তোমার কাছে রাখ এবং আল্লাহকে ভয় কর।” তুমি তোমার মনে একটি কথা (আল্লাহর এই সিদ্ধান্তের কথা যে, তিনি যায়েদের স্ত্রী যয়নবকে তোমার স্ত্রী করে দেবেন) লুকিয়ে রেখেছিলে যা আল্লাহ প্রকাশ করে দেবেন। (এ ক্ষেত্রে) তুমি মানুষকে ভয় করেছিলে (অর্থাৎ মানুষের এই কথাকে ভয় করেছিলে যে, মুহাম্মাদ নিজের আযাদকৃত দাসের তালাক-দেওয়া স্ত্রীকে বিয়ে করেছে), অথচ তোমার ভয় করার কথা তো আল্লাহকে। অতঃপর যায়েদ যখন তার সাথে (স্ত্রী যয়নবের সাথে) সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম; যাতে (ভবিষ্যতে) পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সাথে সম্পর্ক ছিন্ন করলে তাদের ব্যাপারে (তাদেরকে বিয়ে করতে) মুমিনদের কোন বাধা না থাকে। আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে।
مَّا كَانَ عَلَى ٱلنَّبِيِّ مِنۡ حَرَجٖ فِيمَا فَرَضَ ٱللَّهُ لَهُۥۖ سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۚ وَكَانَ أَمۡرُ ٱللَّهِ قَدَرٗا مَّقۡدُورًا
Open ayah 33:38নবীর জন্য আল্লাহ যা বিধিবদ্ধ করে দিয়েছেন তাতে তার কোন পাপ নেই। পূর্বে যারা (যে সব নবীরা) চলে গিয়েছেন তাদের ক্ষেত্রেও একই বিধান। আল্লাহর আদেশ সুনির্ধারিত।
ٱلَّذِينَ يُبَلِّغُونَ رِسَٰلَٰتِ ٱللَّهِ وَيَخۡشَوۡنَهُۥ وَلَا يَخۡشَوۡنَ أَحَدًا إِلَّا ٱللَّهَۗ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبٗا
Open ayah 33:39যারা (নবীরা) আল্লাহর বার্তা প্রচার করত ও তাঁকে ভয় করত। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করত না। হিসাব গ্রহণের জন্য আল্লাহই যথেষ্ট।
مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّـۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
Open ayah 33:40মুহাম্মদ তোমাদের পুরুষদের কারো পিতা নয় (তার কোন বয়স্ক ছেলে নেই); বরং সে আল্লাহর রসূল ও শেষ নবী। আল্লাহ সবকিছুই ভালভাবে জানেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ ٱللَّهَ ذِكۡرٗا كَثِيرٗا
Open ayah 33:41হে ঈমানদারগণ! তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ কর।
وَسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا
Open ayah 33:42আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।
هُوَ ٱلَّذِي يُصَلِّي عَلَيۡكُمۡ وَمَلَٰٓئِكَتُهُۥ لِيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَكَانَ بِٱلۡمُؤۡمِنِينَ رَحِيمٗا
Open ayah 33:43তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করেন, আর তাঁর ফেরেশতারা তোমাদের জন্য (আল্লাহর) অনুগ্রহ প্রার্থনা করে; যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারেন। তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।
تَحِيَّتُهُمۡ يَوۡمَ يَلۡقَوۡنَهُۥ سَلَٰمٞۚ وَأَعَدَّ لَهُمۡ أَجۡرٗا كَرِيمٗا
Open ayah 33:44যেদিন তারা আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের (প্রতি) অভিবাদন হবে 'সালাম' (তোমাদের জন্য শান্তি)! তিনি তাদের জন্য এক মহান প্রতিদান (জান্নাত) প্রস্তুত করে রেখেছেন।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 33:45হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি একজন সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে;
وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذۡنِهِۦ وَسِرَاجٗا مُّنِيرٗا
Open ayah 33:46এবং আল্লাহর আদেশে তাঁর দিকে একজন আহবানকারী ও উজ্জ্বল এক প্রদীপরূপে।
وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضۡلٗا كَبِيرٗا
Open ayah 33:47তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট অনুগ্রহ রয়েছে।
وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَ وَدَعۡ أَذَىٰهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا
Open ayah 33:48আর কাফের ও মোনাফেকদের ইচ্ছানুযায়ী কাজ করো না, তাদের নির্যাতন উপেক্ষা করো এবং আল্লাহর ওপর ভরসা কর। কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَكَحۡتُمُ ٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمۡ عَلَيۡهِنَّ مِنۡ عِدَّةٖ تَعۡتَدُّونَهَاۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحٗا جَمِيلٗا
Open ayah 33:49হে ঈমানদারগণ! তোমরা ঈমানদার নারীদেরকে বিয়ে করার পর তাদেরকে স্পর্শ করার (তাদের সাথে যৌন মিলনের) আগেই যদি তালাক দাও তাহলে তাদের ব্যাপারে তোমাদের কোন ইদ্দত গণনা করতে হবে না (তাদের কোন ইদ্দত পালন করতে হবে না)। তখন তোমরা তাদেরকে কিছু জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে বিদায় করবে।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَحۡلَلۡنَا لَكَ أَزۡوَٰجَكَ ٱلَّٰتِيٓ ءَاتَيۡتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتۡ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيۡكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِي هَاجَرۡنَ مَعَكَ وَٱمۡرَأَةٗ مُّؤۡمِنَةً إِن وَهَبَتۡ نَفۡسَهَا لِلنَّبِيِّ إِنۡ أَرَادَ ٱلنَّبِيُّ أَن يَسۡتَنكِحَهَا خَالِصَةٗ لَّكَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۗ قَدۡ عَلِمۡنَا مَا فَرَضۡنَا عَلَيۡهِمۡ فِيٓ أَزۡوَٰجِهِمۡ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ لِكَيۡلَا يَكُونَ عَلَيۡكَ حَرَجٞۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 33:50হে নবী! আমি তোমার জন্য বৈধ করেছি তোমার স্ত্রীদেরকে, যাদেরকে তুমি মোহরানা দিয়েছো এবং তোমার মালিকানাধীন দাসীদেরকে, যাদেরকে আল্লাহ তোমার জন্য দান করেছেন। আর (বিয়ে করার জন্য বৈধ করেছেন) তোমার চাচাতো, ফুফাতো, মামাতো ও খালাতো বোনদেরকে যারা তোমার সাথে হিজরত করেছে এবং (বিনা মোহরানায় বিয়ে করা বৈধ করেছেন) এমন কোন মুমিন নারীকে যে নিজেকে নবীর কাছে সমর্পণ করে, যদি নবী তাকে বিয়ে করতে ইচ্ছুক হয়। (এই বিনা মোহরানায় বিয়ে করা) কেবলমাত্র তোমার জন্য (বৈধ), (সাধারণ) মুমিনদের জন্য নয়। তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে তাদের ওপর যা ধার্য করেছি তা তো আমার জানাই আছে। (মোহরানার ব্যাপারে তোমার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে) যাতে তোমার কোন অসুবিধা না হয়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
۞تُرۡجِي مَن تَشَآءُ مِنۡهُنَّ وَتُـٔۡوِيٓ إِلَيۡكَ مَن تَشَآءُۖ وَمَنِ ٱبۡتَغَيۡتَ مِمَّنۡ عَزَلۡتَ فَلَا جُنَاحَ عَلَيۡكَۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن تَقَرَّ أَعۡيُنُهُنَّ وَلَا يَحۡزَنَّ وَيَرۡضَيۡنَ بِمَآ ءَاتَيۡتَهُنَّ كُلُّهُنَّۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي قُلُوبِكُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمٗا
Open ayah 33:51তুমি তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দূরে রাখতে এবং যাকে ইচ্ছা তোমার কাছে রাখতে পার। আবার যাদেরকে দূরে রেখেছো তাদের মধ্য থেকে কাউকে পেতে চাইলে তোমার কোন দোষ হবে না। এটাই শ্রেয়তর। এতে তাদের চোখ শীতল হবে, তারা দুঃখ পাবে না এবং তুমি তাদেরকে যা দেবে তাতে তারা সবাই সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ মহাজ্ঞানী, সহনশীল।
لَّا يَحِلُّ لَكَ ٱلنِّسَآءُ مِنۢ بَعۡدُ وَلَآ أَن تَبَدَّلَ بِهِنَّ مِنۡ أَزۡوَٰجٖ وَلَوۡ أَعۡجَبَكَ حُسۡنُهُنَّ إِلَّا مَا مَلَكَتۡ يَمِينُكَۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ رَّقِيبٗا
Open ayah 33:52এরপর (এর বাইরে) অন্য নারীরা তোমার জন্য বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তেও অন্য স্ত্রী গ্রহণ করা তোমার জন্য বৈধ নয়, অন্য নারীদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করলেও; তবে তোমার মালিকানাধীন দাসীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য নয়। আল্লাহ সবকিছুর ওপর সজাগ দৃষ্টি রাখেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتَ ٱلنَّبِيِّ إِلَّآ أَن يُؤۡذَنَ لَكُمۡ إِلَىٰ طَعَامٍ غَيۡرَ نَٰظِرِينَ إِنَىٰهُ وَلَٰكِنۡ إِذَا دُعِيتُمۡ فَٱدۡخُلُواْ فَإِذَا طَعِمۡتُمۡ فَٱنتَشِرُواْ وَلَا مُسۡتَـٔۡنِسِينَ لِحَدِيثٍۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ يُؤۡذِي ٱلنَّبِيَّ فَيَسۡتَحۡيِۦ مِنكُمۡۖ وَٱللَّهُ لَا يَسۡتَحۡيِۦ مِنَ ٱلۡحَقِّۚ وَإِذَا سَأَلۡتُمُوهُنَّ مَتَٰعٗا فَسۡـَٔلُوهُنَّ مِن وَرَآءِ حِجَابٖۚ ذَٰلِكُمۡ أَطۡهَرُ لِقُلُوبِكُمۡ وَقُلُوبِهِنَّۚ وَمَا كَانَ لَكُمۡ أَن تُؤۡذُواْ رَسُولَ ٱللَّهِ وَلَآ أَن تَنكِحُوٓاْ أَزۡوَٰجَهُۥ مِنۢ بَعۡدِهِۦٓ أَبَدًاۚ إِنَّ ذَٰلِكُمۡ كَانَ عِندَ ٱللَّهِ عَظِيمًا
Open ayah 33:53হে ঈমানদারগণ! তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য তোমাদেরকে খাদ্য গ্রহণের জন্য অনুমতি দেওয়া হলে সেখানে প্রবেশ করতে পার। তবে তা এত আগে নয় যে, খাবার সময় হওয়া পর্যন্ত অপেক্ষমান থাকবে। বরং তোমাদেরকে যখন ডাকা হবে তখনই প্রবেশ করবে। এরপর যখন খাওয়া শেষ করবে তখন বেরিয়ে পড়বে। কথাবার্তায় মশগুল হবে না। তাতে নবীর কষ্ট হয়, কিন্তু সে তোমাদেরকে (উঠিয়ে দিতে) সংকোচ করে। তবে আল্লাহ সত্যকথা বলতে সংকোচ করেন না। আর তোমরা নবীর স্ত্রীদের কাছে কোন জিনিস চাইলে তা পর্দার আড়াল থেকে চাইবে। এতে তোমাদের মন ও তাদের মন অধিকতর পবিত্র থাকবে। রসূলকে কষ্ট দেওয়া এবং তার পরে তার স্ত্রীদেরকে কখনো বিয়ে করা তোমাদের জন্য বৈধ নয়। তোমাদের এরকম কাজ আল্লাহর কাছে একটা গুরুতর অপরাধ।
إِن تُبۡدُواْ شَيۡـًٔا أَوۡ تُخۡفُوهُ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
Open ayah 33:54তোমরা কোন কিছু প্রকাশ করো কিংবা গোপন রাখ, আল্লাহ সবকিছুই ভালভাবে জানেন।
لَّا جُنَاحَ عَلَيۡهِنَّ فِيٓ ءَابَآئِهِنَّ وَلَآ أَبۡنَآئِهِنَّ وَلَآ إِخۡوَٰنِهِنَّ وَلَآ أَبۡنَآءِ إِخۡوَٰنِهِنَّ وَلَآ أَبۡنَآءِ أَخَوَٰتِهِنَّ وَلَا نِسَآئِهِنَّ وَلَا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّۗ وَٱتَّقِينَ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدًا
Open ayah 33:55নবীর স্ত্রীদের জন্য তাদের বাবা, ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজেদের মহিলা ও মালিকানাধীন দাসদাসীদের সাথে পর্দা না করায় কোন পাপ নেই। (হে নবীর স্ত্রীগণ!) তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ সবকিছুরই সাক্ষী।
إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيۡهِ وَسَلِّمُواْ تَسۡلِيمًا
Open ayah 33:56আল্লাহ (তাঁর) নবীকে অনুগ্রহ করেন; তাঁর ফেরেশতারাও তার জন্য (আল্লাহর) অনুগ্রহ প্রার্থনা করে। (অতএব) হে ঈমানদারগণ! তোমরাও তার জন্য (আল্লাহর) অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।
إِنَّ ٱلَّذِينَ يُؤۡذُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَعَنَهُمُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَأَعَدَّ لَهُمۡ عَذَابٗا مُّهِينٗا
Open ayah 33:57যারা আল্লাহ ও তাঁর রসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত করেন। তিনি তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তিও প্রস্তুত করে রেখেছেন।
وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا
Open ayah 33:58আর যারা ঈমানদার নরনারীকে কোন অপরাধ ছাড়াই কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 33:59হে নবী! তুমি তোমার স্ত্রী ও কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বল, তারা যেন নিজেদের গায়ে আবরণ টেনে দেয় (শরীর আচ্ছাদিত রাখে)। এতে তাদের (সম্ভ্রান্ত মহিলা হিসেবে) পরিচিত হতে সুবিধা হবে এবং উত্যক্ত না হওয়ার অধিকতর সম্ভাবনা থাকবে। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।
۞لَّئِن لَّمۡ يَنتَهِ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡمُرۡجِفُونَ فِي ٱلۡمَدِينَةِ لَنُغۡرِيَنَّكَ بِهِمۡ ثُمَّ لَا يُجَاوِرُونَكَ فِيهَآ إِلَّا قَلِيلٗا
Open ayah 33:60মোনাফেকরা, অন্তরে ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা ও মদীনায় গুজব রটনাকারীরা যদি (তাদের অপকর্ম থেকে) বিরত না হয় তাহলে অবশ্যই আমি তাদের বিরুদ্ধে তোমাকে জাগিয়ে তুলব। অতঃপর তারা সেখানে (মদীনায়) তোমার প্রতিবেশি হিসেবে কমই থাকতে পারবে।
مَّلۡعُونِينَۖ أَيۡنَمَا ثُقِفُوٓاْ أُخِذُواْ وَقُتِّلُواْ تَقۡتِيلٗا
Open ayah 33:61(তারা) অভিশপ্ত অবস্থায় (থাকবে); তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে এবং আচ্ছা করে হত্যা করা হবে।
سُنَّةَ ٱللَّهِ فِي ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا
Open ayah 33:62যারা পূর্বে অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও আল্লাহর এই রীতিই ছিল। তুমি আল্লাহর রীতির কোন পরিবর্তন পাবে না।
يَسۡـَٔلُكَ ٱلنَّاسُ عَنِ ٱلسَّاعَةِۖ قُلۡ إِنَّمَا عِلۡمُهَا عِندَ ٱللَّهِۚ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ تَكُونُ قَرِيبًا
Open ayah 33:63মানুষ তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। বল, “তার কথা কেবল আল্লাহই জানেন।” তুমি কী জান? কেয়ামত হয়তো শিগগিরই হবে।
إِنَّ ٱللَّهَ لَعَنَ ٱلۡكَٰفِرِينَ وَأَعَدَّ لَهُمۡ سَعِيرًا
Open ayah 33:64কাফেরদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন (জাহান্নাম) প্রস্তুত রেখেছেন।
خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ لَّا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 33:65তারা তার মধ্যে চিরকাল থাকবে, (এমন অবস্থায় যে, কষ্ট লাঘবের জন্য) কোন অভিভাবক কিংবা সাহায্যকারীও পাবে না।
يَوۡمَ تُقَلَّبُ وُجُوهُهُمۡ فِي ٱلنَّارِ يَقُولُونَ يَٰلَيۡتَنَآ أَطَعۡنَا ٱللَّهَ وَأَطَعۡنَا ٱلرَّسُولَا۠
Open ayah 33:66যেদিন আগুনে তাদের মুখমণ্ডল উল্টানো হবে সেদিন তারা বলবে, “হায়, আমরা যদি (দুনিয়ায়) আল্লাহ ও রসূলের কথা মেনে চলতাম!”
وَقَالُواْ رَبَّنَآ إِنَّآ أَطَعۡنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠
Open ayah 33:67তারা আরো বলবে, “হে আমাদের প্রভু! আমরা তো আমাদের নেতাদের ও বড়দের কথা মেনে চলেছিলাম, কিন্তু তারাই আমাদেরকে বিপথগামী করেছে।
رَبَّنَآ ءَاتِهِمۡ ضِعۡفَيۡنِ مِنَ ٱلۡعَذَابِ وَٱلۡعَنۡهُمۡ لَعۡنٗا كَبِيرٗا
Open ayah 33:68হে আমাদের প্রভু! (এখন) তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে বড়রকম অভিসম্পাত দাও।”
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَكُونُواْ كَٱلَّذِينَ ءَاذَوۡاْ مُوسَىٰ فَبَرَّأَهُ ٱللَّهُ مِمَّا قَالُواْۚ وَكَانَ عِندَ ٱللَّهِ وَجِيهٗا
Open ayah 33:69হে ঈমানদারগণ! তোমরা তাদের মত হয়ো না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। তারা (তার সম্পর্কে) যা বলেছিল আল্লাহ তাকে তা থেকে নির্দোষ প্রমাণ করেছিলেন। সে ছিল আল্লাহর কাছে মর্যাদাবান।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَقُولُواْ قَوۡلٗا سَدِيدٗا
Open ayah 33:70হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল;
يُصۡلِحۡ لَكُمۡ أَعۡمَٰلَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِيمًا
Open ayah 33:71তাহলে তিনি তোমাদের কর্মসমূহ ঠিক করে দেবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর কেউ আল্লাহ ও তাঁর রসূলের কথা মেনে চললে অবশ্যই সে বড় সাফল্য লাভ করবে।
إِنَّا عَرَضۡنَا ٱلۡأَمَانَةَ عَلَى ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱلۡجِبَالِ فَأَبَيۡنَ أَن يَحۡمِلۡنَهَا وَأَشۡفَقۡنَ مِنۡهَا وَحَمَلَهَا ٱلۡإِنسَٰنُۖ إِنَّهُۥ كَانَ ظَلُومٗا جَهُولٗا
Open ayah 33:72আমি তো আসমান, জমিন ও পর্বতরাজির কাছে এই আমানত (আদেশ-নিষেধ পালনের দায়িত্ব) পেশ করেছিলাম। তারা তা বহন করতে অস্বীকার করল এবং একে (বহন করতে) ভয় পেল। কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে বড় অন্যায়কারী, দারুণ অজ্ঞ।
لِّيُعَذِّبَ ٱللَّهُ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ وَيَتُوبَ ٱللَّهُ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمَۢا
Open ayah 33:73এজন্য যে, আল্লাহ মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী আর মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দেবেন এবং ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীকে ক্ষমা করবেন। (কারণ) আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু।