سبإ
Saba
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلۡأٓخِرَةِۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡخَبِيرُ
Open ayah 34:1সকল প্রশংসা সেই সত্তার যিনি আসমান ও জমিনের সবকিছুর মালিক। পরকালেও সকল প্রশংসা তাঁরই। তিনি প্রজ্ঞাবান, সর্বজ্ঞ।
يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلۡغَفُورُ
Open ayah 34:2ভূমিতে যা প্রবেশ করে, ভূমি থেকে যা বের হয়, আকাশ থেকে যা নেমে আসে আর আকাশে যা উঠে যায়, তিনি সবকিছুই জানেন। তিনিই পরম দয়ালু, ক্ষমাশীল।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَأۡتِينَا ٱلسَّاعَةُۖ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتَأۡتِيَنَّكُمۡ عَٰلِمِ ٱلۡغَيۡبِۖ لَا يَعۡزُبُ عَنۡهُ مِثۡقَالُ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَلَآ أَصۡغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡبَرُ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٖ
Open ayah 34:3কাফেররা বলে, “আমাদের ওপর কেয়ামত আসবে না।” বল, “অবশ্যই; আমার প্রভুর শপথ, তোমাদের ওপর তা আসবেই। তিনি গায়েব জানেন। আসমান কিংবা জমিনে অণু পরিমাণ বা তার চেয়ে ছোট কিংবা বড় কোন কিছুই তাঁর থেকে দূরে (তাঁর অগোচরে) নয়; বরং সবই এক স্পষ্ট গ্রন্থে (লাওহে মাহ্ফূযে) লিপিবদ্ধ আছে।”
لِّيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۚ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ
Open ayah 34:4(কেয়ামত অবশ্যই আসবে) কেননা, যারা ঈমানদার ও সৎকর্মপরায়ণ তাদেরকে তিনি পুরস্কার দেবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা আর সম্মানজনক জীবিকা।
وَٱلَّذِينَ سَعَوۡ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٞ
Open ayah 34:5তবে যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে তাদের জন্য রয়েছে এক ভয়ানক যন্ত্রণাদায়ক শাস্তি।
وَيَرَى ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ ٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡكَ مِن رَّبِّكَ هُوَ ٱلۡحَقَّ وَيَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
Open ayah 34:6আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে, তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে নাযিলকৃত কোরআন সত্য; এবং তা পরাক্রমশালী ও সমস্ত প্রশংসার অধিকারী আল্লাহর পথ দেখায়।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ هَلۡ نَدُلُّكُمۡ عَلَىٰ رَجُلٖ يُنَبِّئُكُمۡ إِذَا مُزِّقۡتُمۡ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمۡ لَفِي خَلۡقٖ جَدِيدٍ
Open ayah 34:7অবিশ্বাসীরা বলে, “আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির (মুহাম্মদ) সন্ধান দেব যে তোমাদেরকে বলবে: তোমাদের দেহ (কবরের মাটিতে) সম্পূর্ণরূপে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মিশে গেলেও আবার তোমাদেরকে নতুনভাবে সৃষ্টি করা হবে?”
أَفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةُۢۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ فِي ٱلۡعَذَابِ وَٱلضَّلَٰلِ ٱلۡبَعِيدِ
Open ayah 34:8সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলেছে, নাকি তার মধ্যে পাগলামি আছে? (কখনও নয়) বরং যারা পরকাল বিশ্বাস করে না তারাই আযাবে (নিশ্চিত আযাবের অপেক্ষায়) ও দারুণ বিভ্রান্তির মধ্যে আছে।
أَفَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ إِن نَّشَأۡ نَخۡسِفۡ بِهِمُ ٱلۡأَرۡضَ أَوۡ نُسۡقِطۡ عَلَيۡهِمۡ كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ
Open ayah 34:9তারা কি তাদের সামনের ও পেছনের আকাশ ও ভূমির দিকে তাকিয়ে দেখে না? আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমি দাবিয়ে দেব অথবা আকাশের একটি খণ্ড তাদের ওপর ফেলে দেব। এর মধ্যে প্রত্যেক তওবাকারী বান্দার জন্য অবশ্যই কোন নিদর্শন রয়েছে।
۞وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ مِنَّا فَضۡلٗاۖ يَٰجِبَالُ أَوِّبِي مَعَهُۥ وَٱلطَّيۡرَۖ وَأَلَنَّا لَهُ ٱلۡحَدِيدَ
Open ayah 34:10আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম। (বলেছিলাম,) হে পর্বতরাজি! তোমরা তার (দাউদের) সাথে আমার মহিমা বর্ণনা কর। আর হে পাখিরা! তোমরাও। আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম।
أَنِ ٱعۡمَلۡ سَٰبِغَٰتٖ وَقَدِّرۡ فِي ٱلسَّرۡدِۖ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 34:11(আর বলেছিলাম,) “প্রশস্ত বর্ম তৈরী করো, (তাতে) পরিমাপমত আংটা লাগাও আর সৎকাজ কর। তোমরা যা কিছু করো আমি তা দেখতে পাই।”
وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهۡرٞ وَرَوَاحُهَا شَهۡرٞۖ وَأَسَلۡنَا لَهُۥ عَيۡنَ ٱلۡقِطۡرِۖ وَمِنَ ٱلۡجِنِّ مَن يَعۡمَلُ بَيۡنَ يَدَيۡهِ بِإِذۡنِ رَبِّهِۦۖ وَمَن يَزِغۡ مِنۡهُمۡ عَنۡ أَمۡرِنَا نُذِقۡهُ مِنۡ عَذَابِ ٱلسَّعِيرِ
Open ayah 34:12সোলায়মানের জন্য বাতাসকে তার আজ্ঞানুবর্তী করে দিয়েছিলাম, যার সকাল একমাস আর বিকেল একমাস (সকাল-বিকেল মিলে সারাদিনে বাতাসের সাহায্যে সে দুইমাসের পথ অতিক্রম করতে পারত)। আমি তার জন্য (গলিত) তামার একটি ঝরনা প্রবাহিত করেছিলাম। কতক জ্বিন তার সামনেই তার প্রভুর নির্দেশে কাজ করত। তাদের মধ্যে কেউ আমার আদেশের অন্যথা করলে আমি তাকে জ্বলন্ত আগুনের (জাহান্নামের) শাস্তি আস্বাদন করাব।
يَعۡمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٖ كَٱلۡجَوَابِ وَقُدُورٖ رَّاسِيَٰتٍۚ ٱعۡمَلُوٓاْ ءَالَ دَاوُۥدَ شُكۡرٗاۚ وَقَلِيلٞ مِّنۡ عِبَادِيَ ٱلشَّكُورُ
Open ayah 34:13সোলায়মান যা চাইত জ্বিনেরা তার জন্য তাই তৈরী করে দিত। এসব জিনিসের মধ্যে রয়েছে: বড় বড় কোঠা, ভাস্কর্য, হাউজের মত বড় বড় গামলা ও মজবুত ডেগ। (আমি বলেছিলাম,) “হে দাউদের পরিবার! তোমরা কৃতজ্ঞতার সাথে কাজ কর।” তবে আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ।
فَلَمَّا قَضَيۡنَا عَلَيۡهِ ٱلۡمَوۡتَ مَا دَلَّهُمۡ عَلَىٰ مَوۡتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلۡأَرۡضِ تَأۡكُلُ مِنسَأَتَهُۥۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلۡجِنُّ أَن لَّوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٱلۡغَيۡبَ مَا لَبِثُواْ فِي ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ
Open ayah 34:14তারপর যখন আমি সোলায়মানের মৃত্যু ঘটালাম তখন জ্বিনদেরকে কেউ তার মৃত্যুর কথা জানাতে পারেনি, একমাত্র মাটির পোকা র্(ঘুণ) ছাড়া, যা তার লাঠিটি খেয়ে ফেলছিল। অতঃপর সে যখন পড়ে গেল তখন জ্বিনেরা বুঝতে পারল যে, তারা যদি গায়েব জানত (আগেই সোলায়মানের মৃত্যুর কথা জানতে পারত) তাহলে তারা (এতদিন) লাঞ্ছনাকর শাস্তির মধ্যে অবস্থান করত না (ইচ্ছার বিরুদ্ধে নির্মাণকাজে নিয়োজিত থাকত না)।
لَقَدۡ كَانَ لِسَبَإٖ فِي مَسۡكَنِهِمۡ ءَايَةٞۖ جَنَّتَانِ عَن يَمِينٖ وَشِمَالٖۖ كُلُواْ مِن رِّزۡقِ رَبِّكُمۡ وَٱشۡكُرُواْ لَهُۥۚ بَلۡدَةٞ طَيِّبَةٞ وَرَبٌّ غَفُورٞ
Open ayah 34:15সাবা গোত্রের জন্য তাদের বাসস্থানে একটি নিদর্শন ছিল: দুটো বাগান, (একটি) ডান দিকে ও (একটি) বাম দিকে। (তাদেরকে বলা হয়েছিল,) “তোমাদের প্রভুর দেওয়া জীবিকা থেকে আহার করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।” এক সুন্দর ভূখণ্ড ও এক ক্ষমাশীল প্রভু।
فَأَعۡرَضُواْ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ سَيۡلَ ٱلۡعَرِمِ وَبَدَّلۡنَٰهُم بِجَنَّتَيۡهِمۡ جَنَّتَيۡنِ ذَوَاتَيۡ أُكُلٍ خَمۡطٖ وَأَثۡلٖ وَشَيۡءٖ مِّن سِدۡرٖ قَلِيلٖ
Open ayah 34:16অতঃপর তারা (আল্লাহর আনুগত্য থেকে) মুখ ফিরিয়ে নিল। তখন আমি তাদের বিরুদ্ধে বাঁধ-ভাঙ্গা ঢল পাঠালাম এবং তাদের বাগানদুটোকে এমন দুটো বাগানে পরিবর্তন করে দিলাম যাতে উৎপন্ন হল বিস্বাদ ফলমূল, ঝাউগাছ ও সামান্য কিছু কুলগাছ।
ذَٰلِكَ جَزَيۡنَٰهُم بِمَا كَفَرُواْۖ وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ
Open ayah 34:17তাদের কুফরি করার কারণে আমি তাদেরকে ঐ শাস্তি দিয়েছিলাম। অকৃতজ্ঞ ব্যতীত কাউকে আমি (এমন) শাস্তি দেই না।
وَجَعَلۡنَا بَيۡنَهُمۡ وَبَيۡنَ ٱلۡقُرَى ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا قُرٗى ظَٰهِرَةٗ وَقَدَّرۡنَا فِيهَا ٱلسَّيۡرَۖ سِيرُواْ فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا ءَامِنِينَ
Open ayah 34:18তাদের (সাবা জনপদের) ও (সিরিয়ায়) যে সব জনপদে আমি বরকত দিয়েছিলাম তাদের মাঝখানে আরো দৃশ্যমান জনপদ স্থাপন করলাম এবং সেখানে ভ্রমণ ধার্য করে দিলাম। (বললাম), “তোমরা সেখানে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ কর।”
فَقَالُواْ رَبَّنَا بَٰعِدۡ بَيۡنَ أَسۡفَارِنَا وَظَلَمُوٓاْ أَنفُسَهُمۡ فَجَعَلۡنَٰهُمۡ أَحَادِيثَ وَمَزَّقۡنَٰهُمۡ كُلَّ مُمَزَّقٍۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ
Open ayah 34:19কিন্তু তারা বলল, “হে আমাদের প্রভু! আমাদের সফরের মাঝখানের ব্যবধান বাড়িয়ে দাও।” তারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল। আমি তাই তাদেরকে কাহিনিতে পরিণত করেছি এবং তাদেরকে একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছি। এর মধ্যে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।
وَلَقَدۡ صَدَّقَ عَلَيۡهِمۡ إِبۡلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقٗا مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 34:20তাদের ব্যাপারে ইবলীস তার চিন্তা (তাদেরকে বিভ্রান্ত করার পরিকল্পনা) সত্য প্রমাণিত করল। ফলে মুমিনদের একটি দল বাদে সবাই তার পথ অনুসরণ করল।
وَمَا كَانَ لَهُۥ عَلَيۡهِم مِّن سُلۡطَٰنٍ إِلَّا لِنَعۡلَمَ مَن يُؤۡمِنُ بِٱلۡأٓخِرَةِ مِمَّنۡ هُوَ مِنۡهَا فِي شَكّٖۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٍ حَفِيظٞ
Open ayah 34:21(মূলত) তাদের ওপর তার (শয়তানের) কোন কর্তৃত্ব ছিল না; তবে (তার সাফল্যের কারণ এই যে,) আমি চেয়েছি, কে পরকালে বিশ্বাস করে আর কে তার ব্যাপারে সন্দিহান, তা পরীক্ষা করতে। তোমার প্রভু সবকিছুরই সংরক্ষণকারী।
قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ مِثۡقَالَ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَمَا لَهُمۡ فِيهِمَا مِن شِرۡكٖ وَمَا لَهُۥ مِنۡهُم مِّن ظَهِيرٖ
Open ayah 34:22বল, “তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য মনে করতে তাদেরকে ডাক। তারা আসমানে ও জমিনে অণু পরিমাণ বস্তুরও মালিক নয়, সেখানে তাদের কোন অংশও নেই এবং তাদের মধ্যে তাঁর (আল্লাহর) কোন সহায়কও নেই।”
وَلَا تَنفَعُ ٱلشَّفَٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنۡ أَذِنَ لَهُۥۚ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمۡ قَالُواْ مَاذَا قَالَ رَبُّكُمۡۖ قَالُواْ ٱلۡحَقَّۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡكَبِيرُ
Open ayah 34:23তাঁর কাছে সুপারিশ কারো উপকারে আসবে না, কেবল ঐ ব্যক্তি ছাড়া যার জন্য তিনি (সুপারিশ করার) অনুমতি দেবেন। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভয় দূর হবে তখন তারা (একে অপরকে) বলবে, “তোমাদের প্রভু কী বললেন?” উত্তরে তারা বলবে, “তিনি সত্য বলেছেন। তিনি সর্বোচ্চ, মহামহিম।”
۞قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُلِ ٱللَّهُۖ وَإِنَّآ أَوۡ إِيَّاكُمۡ لَعَلَىٰ هُدًى أَوۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 34:24বল, “আসমান ও জমিন থেকে কে তোমাদের জীবিকার ব্যবস্থা করে?” বল, “আল্লাহ। আর আমরা অথবা তোমরা অবশ্যই সঠিক পথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি।”
قُل لَّا تُسۡـَٔلُونَ عَمَّآ أَجۡرَمۡنَا وَلَا نُسۡـَٔلُ عَمَّا تَعۡمَلُونَ
Open ayah 34:25বল, “আমরা যে অপরাধ করি সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না এবং তোমরা যা করো সে সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।”
قُلۡ يَجۡمَعُ بَيۡنَنَا رَبُّنَا ثُمَّ يَفۡتَحُ بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَهُوَ ٱلۡفَتَّاحُ ٱلۡعَلِيمُ
Open ayah 34:26বল, “আমাদের প্রভু (কেয়ামতের দিন) আমাদেরকে একত্রিত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে (বিরোধ) মীমাংসা করে দেবেন। তিনিই বড় মীমাংসাকারী, মহাজ্ঞানী।”
قُلۡ أَرُونِيَ ٱلَّذِينَ أَلۡحَقۡتُم بِهِۦ شُرَكَآءَۖ كَلَّاۚ بَلۡ هُوَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 34:27বল, “তোমরা যাদেরকে শরীক হিসেবে তাঁর সাথে যুক্ত করেছো তাদেরকে আমাকে দেখাও তো। কিছুতেই না (আল্লাহর কোন শরীক নেই), বরং তিনিই পরাক্রম-শালী, প্রজ্ঞাময় আল্লাহ।”
وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
Open ayah 34:28আমি তো তোমাকে সব মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি; কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 34:29তারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তাহলে বল, এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে?”
قُل لَّكُم مِّيعَادُ يَوۡمٖ لَّا تَسۡتَـٔۡخِرُونَ عَنۡهُ سَاعَةٗ وَلَا تَسۡتَقۡدِمُونَ
Open ayah 34:30বল, “তোমাদের জন্য একটি দিনের নির্ধারিত সময় আছে, যাকে তোমরা এক মুহূর্তের জন্যও বিলম্বিত করতে কিংবা এগিয়ে আনতে পার না।”
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَن نُّؤۡمِنَ بِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَلَا بِٱلَّذِي بَيۡنَ يَدَيۡهِۗ وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوۡقُوفُونَ عِندَ رَبِّهِمۡ يَرۡجِعُ بَعۡضُهُمۡ إِلَىٰ بَعۡضٍ ٱلۡقَوۡلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لَوۡلَآ أَنتُمۡ لَكُنَّا مُؤۡمِنِينَ
Open ayah 34:31কাফেররা বলে, “আমরা এই কোরআনে বিশ্বাস করব না, এর পূর্বের কিতাবেও নয়।” এই জালেমদেরকে যখন তাদের প্রভুর সামনে দাঁড় করানো হবে তখন তুমি যদি (তাদেরকে) দেখতে! তারা তখন পরস্পর বাদানুবাদ করবে। যাদেরকে দুর্বল মনে করা হত তারা অহংকারীদেরকে বলবে, “যদি তোমরা না হতে তাহলে অবশ্যই আমরা ঈমানদার হতাম।”
قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ لِلَّذِينَ ٱسۡتُضۡعِفُوٓاْ أَنَحۡنُ صَدَدۡنَٰكُمۡ عَنِ ٱلۡهُدَىٰ بَعۡدَ إِذۡ جَآءَكُمۖ بَلۡ كُنتُم مُّجۡرِمِينَ
Open ayah 34:32অহংকারীরা দুর্বলদেরকে বলবে, “তোমাদের কাছে হেদায়েত আসার পর আমরা কি তোমাদেরকে তা গ্রহণ করতে বাধা দিয়েছিলাম? তোমরাই বরং পাপী ছিলে।”
وَقَالَ ٱلَّذِينَ ٱسۡتُضۡعِفُواْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُواْ بَلۡ مَكۡرُ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ إِذۡ تَأۡمُرُونَنَآ أَن نَّكۡفُرَ بِٱللَّهِ وَنَجۡعَلَ لَهُۥٓ أَندَادٗاۚ وَأَسَرُّواْ ٱلنَّدَامَةَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَۚ وَجَعَلۡنَا ٱلۡأَغۡلَٰلَ فِيٓ أَعۡنَاقِ ٱلَّذِينَ كَفَرُواْۖ هَلۡ يُجۡزَوۡنَ إِلَّا مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 34:33দুর্বলরা অহংকারীদেরকে বলবে, “বরং (এটা তো তোমাদেরই) রাতের ও দিনের চক্রান্ত (ছিল), যখন আমাদেরকে আদেশ দিতে, যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর শরীক সাব্যস্ত করি।” তারা যখন শাস্তি দেখতে পাবে তখন অনুতাপ গোপন রাখবে। আর আমি কাফেরদের গলায় বেড়ি পরাব। তাদেরকে তাদের কর্মেরই প্রতিফল দেওয়া হবে।
وَمَآ أَرۡسَلۡنَا فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ
Open ayah 34:34আমি যখনই কোন জনপদে কোন সতর্ককারী পাঠিয়েছি তখনই তার বিত্তবান বাসিন্দারা বলেছে, “তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি না।”
وَقَالُواْ نَحۡنُ أَكۡثَرُ أَمۡوَٰلٗا وَأَوۡلَٰدٗا وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 34:35তারা আরো বলেছে, “আমরা অধিকতর ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী; তাই আমাদেরকে শাস্তি দেওয়া হবে না।”
قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
Open ayah 34:36বল, “আমার প্রভু যার জন্য ইচ্ছা করেন জীবিকা বাড়িয়ে দেন ও (যার জন্য ইচ্ছা করেন তা) সীমিত করেন; কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।”
وَمَآ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُم بِٱلَّتِي تُقَرِّبُكُمۡ عِندَنَا زُلۡفَىٰٓ إِلَّا مَنۡ ءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ لَهُمۡ جَزَآءُ ٱلضِّعۡفِ بِمَا عَمِلُواْ وَهُمۡ فِي ٱلۡغُرُفَٰتِ ءَامِنُونَ
Open ayah 34:37তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না, যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারা ব্যতীত। তাদের জন্য রয়েছে তাদের কর্মের দ্বিগুণ প্রতিদান। এবং তারা সুউচ্চ বাসস্থানে (জান্নাতে) নিরাপদে থাকবে।
وَٱلَّذِينَ يَسۡعَوۡنَ فِيٓ ءَايَٰتِنَا مُعَٰجِزِينَ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ
Open ayah 34:38আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে তাদেরকে শাস্তির সামনে হাজির করা হবে।
قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥۚ وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
Open ayah 34:39বল, “আমার প্রভু তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন জীবিকা বাড়িয়ে দেন ও (যার জন্য ইচ্ছা করেন তা) সীমিত করেন। তোমরা (আল্লাহর রাস্তায়) যা কিছু ব্যয় করো তিনি তা আবার দিয়ে দেন (তার বিনিময় দিয়ে তা পুষিয়ে দেন)। তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা।
وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا ثُمَّ يَقُولُ لِلۡمَلَٰٓئِكَةِ أَهَٰٓؤُلَآءِ إِيَّاكُمۡ كَانُواْ يَعۡبُدُونَ
Open ayah 34:40(সেদিনের কথা স্মরণ করো) যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, “এরা কি তোমাদের পূজা করত?”
قَالُواْ سُبۡحَٰنَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِمۖ بَلۡ كَانُواْ يَعۡبُدُونَ ٱلۡجِنَّۖ أَكۡثَرُهُم بِهِم مُّؤۡمِنُونَ
Open ayah 34:41ফেরেশতারা বলবে, “তুমি মহীয়ান! তুমিই আমাদের মিত্র, ওরা নয়। ওরা বরং জ্বিনদের পূজা করত। ওদের অধিকাংশ তাদের প্রতি বিশ্বাসী।”
فَٱلۡيَوۡمَ لَا يَمۡلِكُ بَعۡضُكُمۡ لِبَعۡضٖ نَّفۡعٗا وَلَا ضَرّٗا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُواْ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ
Open ayah 34:42অতএব, আজ তোমাদের কেউ কারো কোন উপকার কিংবা ক্ষতি করার মালিক নয়। আমি জালেমদেরকে বলব, “সেই আগুনের (জাহান্নামের) শাস্তি আস্বাদন করো যাকে তোমরা মিথ্যা বলতে।”
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالُواْ مَا هَٰذَآ إِلَّا رَجُلٞ يُرِيدُ أَن يَصُدَّكُمۡ عَمَّا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُكُمۡ وَقَالُواْ مَا هَٰذَآ إِلَّآ إِفۡكٞ مُّفۡتَرٗىۚ وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 34:43যখন তাদের কাছে আমার স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা (পাঠকারী রসূল সম্পর্কে) বলে, “এ তো এমনই এক লোক যে তোমাদেরকে তোমাদের বাপ-দাদার উপাস্যদের (উপাসনা) থেকে ফেরাতে চায়।” তারা আরো বলে, “এ তো বানানো মিথ্যা ছাড়া কিছু নয়।” কাফেরদের কাছে যখন সত্য এল তখন তারা সে সম্পর্কে বলল, “এ তো এক স্পষ্ট যাদু”।
وَمَآ ءَاتَيۡنَٰهُم مِّن كُتُبٖ يَدۡرُسُونَهَاۖ وَمَآ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمۡ قَبۡلَكَ مِن نَّذِيرٖ
Open ayah 34:44তাদেরকে কোন কিতাব দেইনি যা তারা পড়বে এবং তোমার পূর্বে তাদের কাছে কোন সতর্ককারীও পাঠাইনি।
وَكَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَمَا بَلَغُواْ مِعۡشَارَ مَآ ءَاتَيۡنَٰهُمۡ فَكَذَّبُواْ رُسُلِيۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ
Open ayah 34:45তাদের পূর্ববর্তীরাও অবিশ্বাস করেছিল। আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তো তার দশভাগের এক ভাগও পায়নি। তারপরও তারা আমার রসূলদেরকে মিথ্যা বলেছিল। অতএব, কেমন (ভয়ানক) ছিল আমার শাস্তি!
۞قُلۡ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍۖ أَن تَقُومُواْ لِلَّهِ مَثۡنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُواْۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍۚ إِنۡ هُوَ إِلَّا نَذِيرٞ لَّكُم بَيۡنَ يَدَيۡ عَذَابٖ شَدِيدٖ
Open ayah 34:46বল, “আমি তোমাদেরকে একটি (কাজের) উপদেশ দিচ্ছি: তোমরা আল্লাহর জন্য দু'জন দু'জন করে ও একজন একজন করে দাঁড়িয়ে যাও, তারপর চিন্তা করো; তোমাদের সঙ্গীর মধ্যে কোন পাগলামি নেই। সে তো এক কঠিন শাস্তির সামনে তোমাদের জন্য একজন সতর্ককারী মাত্র।”
قُلۡ مَا سَأَلۡتُكُم مِّنۡ أَجۡرٖ فَهُوَ لَكُمۡۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَى ٱللَّهِۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٞ
Open ayah 34:47বল, “আমি তোমাদের কাছে যে প্রতিদান চাইতে পারতাম তা তোমাদেরই থাক। (আমি তো তোমাদের কাছে কোন প্রতিদান চাইনি)। আমার প্রতিদান (পুরস্কার) দেবেন তো আল্লাহ। তিনি সবকিছুরই সাক্ষী।”
قُلۡ إِنَّ رَبِّي يَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَّٰمُ ٱلۡغُيُوبِ
Open ayah 34:48বল, “আমার প্রভু সত্য (ওহী) প্রেরণ করেন। তিনি অদৃশ্য বিষয়সমূহ ভাল করে জানেন।”
قُلۡ جَآءَ ٱلۡحَقُّ وَمَا يُبۡدِئُ ٱلۡبَٰطِلُ وَمَا يُعِيدُ
Open ayah 34:49বল, “সত্য এসে গেছে। আর মিথ্যা না পারে (কোন কিছু) নতুন সৃষ্টি করতে, আর না পারে (কোন সৃষ্টির) পুনরাবৃত্তি করতে।”
قُلۡ إِن ضَلَلۡتُ فَإِنَّمَآ أَضِلُّ عَلَىٰ نَفۡسِيۖ وَإِنِ ٱهۡتَدَيۡتُ فَبِمَا يُوحِيٓ إِلَيَّ رَبِّيٓۚ إِنَّهُۥ سَمِيعٞ قَرِيبٞ
Open ayah 34:50বল, “আমি যদি বিপথগামী হই তাহলে নিজের ক্ষতির জন্যই বিপথগামী হব (তাতে আমার নিজেরই ক্ষতি হবে)। আর যদি সুপথে থাকি তাহলে তা এজন্য যে, আমার কাছে আমার প্রভু ওহী পাঠিয়ে থাকেন। তিনি সবকিছু শোনেন, (সবার) কাছেই থাকেন।”
وَلَوۡ تَرَىٰٓ إِذۡ فَزِعُواْ فَلَا فَوۡتَ وَأُخِذُواْ مِن مَّكَانٖ قَرِيبٖ
Open ayah 34:51যদি তুমি (কেয়ামতে তাদেরকে সেই অবস্থায়) দেখতে, যখন তারা ভীতসন্ত্রস্ত হবে এবং পালাতেও পারবে না! আর নিকটবর্তী কোন জায়গা থেকে তাদেরকে ধরে আনা হবে।
وَقَالُوٓاْ ءَامَنَّا بِهِۦ وَأَنَّىٰ لَهُمُ ٱلتَّنَاوُشُ مِن مَّكَانِۭ بَعِيدٖ
Open ayah 34:52তারা বলবে, “আমরা তার (সত্যের) প্রতি ঈমান আনলাম।” কিন্তু এত দূর থেকে তারা (তার) নাগাল পাবে কীভাবে?
وَقَدۡ كَفَرُواْ بِهِۦ مِن قَبۡلُۖ وَيَقۡذِفُونَ بِٱلۡغَيۡبِ مِن مَّكَانِۭ بَعِيدٖ
Open ayah 34:53অথচ আগে (দুনিয়ায়) তারা তা অবিশ্বাস করেছিল। তারা দূর থেকে অদৃশ্য বিষয়ে আন্দাজে মন্তব্য করত।
وَحِيلَ بَيۡنَهُمۡ وَبَيۡنَ مَا يَشۡتَهُونَ كَمَا فُعِلَ بِأَشۡيَاعِهِم مِّن قَبۡلُۚ إِنَّهُمۡ كَانُواْ فِي شَكّٖ مُّرِيبِۭ
Open ayah 34:54তাদের ও তারা যা চায় তার মধ্যে অন্তরাল সৃষ্টি করা হয়েছে, যেমন পূর্বে তাদের সতীর্থদের ক্ষেত্রেও করা হয়েছিল। নিশ্চয়ই তারা বিভ্রান্তিকর সন্দেহে নিপতিত ছিল।