فاطر
Faatir
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلۡحَمۡدُ لِلَّهِ فَاطِرِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ جَاعِلِ ٱلۡمَلَٰٓئِكَةِ رُسُلًا أُوْلِيٓ أَجۡنِحَةٖ مَّثۡنَىٰ وَثُلَٰثَ وَرُبَٰعَۚ يَزِيدُ فِي ٱلۡخَلۡقِ مَا يَشَآءُۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 35:1আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য সকল প্রশংসা; যিনি দুই দুই, তিন তিন ও চার চার ডানাবিশিষ্ট ফেরেশতাদেরকে বার্তাবাহক করেছেন। তিনি (তাঁর) সৃষ্টির মধ্যে যা চান বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।
مَّا يَفۡتَحِ ٱللَّهُ لِلنَّاسِ مِن رَّحۡمَةٖ فَلَا مُمۡسِكَ لَهَاۖ وَمَا يُمۡسِكۡ فَلَا مُرۡسِلَ لَهُۥ مِنۢ بَعۡدِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 35:2আল্লাহ মানুষের জন্য (তাঁর) অনুগ্রহ থেকে যা খুলে দেন তা কেউ ধরে রাখতে পারে না, আবার তিনি যা ধরে রাখেন তারপর তা কেউ খুলে দিতে পারে না। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ هَلۡ مِنۡ خَٰلِقٍ غَيۡرُ ٱللَّهِ يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۚ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ
Open ayah 35:3হে মানুষ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ কর। (ভেবে দেখ,) আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা আছে কি, যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে জীবিকা দান করে? তিনি ছাড়া কোন উপাস্য নেই। অতএব, কীভাবে তোমরা (তাঁর থেকে) ফিরে যাচ্ছ?
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كُذِّبَتۡ رُسُلٞ مِّن قَبۡلِكَۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
Open ayah 35:4এরা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে মনে করবে, তোমার পূর্বেও রসূলদের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছিল। আল্লাহর কাছেই যাবতীয় বিষয় ফিরিয়ে নেওয়া হবে।
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ
Open ayah 35:5হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব, পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ (শয়তান) যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে না পারে।
إِنَّ ٱلشَّيۡطَٰنَ لَكُمۡ عَدُوّٞ فَٱتَّخِذُوهُ عَدُوًّاۚ إِنَّمَا يَدۡعُواْ حِزۡبَهُۥ لِيَكُونُواْ مِنۡ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ
Open ayah 35:6শয়তান তোমাদের শত্রু; তাই তাকে শত্রুই মনে করবে। সে তার দলকে জাহান্নামের অধিবাসী হওয়ার জন্য ডাকে।
ٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٌ
Open ayah 35:7যারা কাফের তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর যারা ঈমানদার ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে ক্ষমা আর মহান এক পুরস্কার (জান্নাত)।
أَفَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ فَرَءَاهُ حَسَنٗاۖ فَإِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۖ فَلَا تَذۡهَبۡ نَفۡسُكَ عَلَيۡهِمۡ حَسَرَٰتٍۚ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِمَا يَصۡنَعُونَ
Open ayah 35:8যাকে তার মন্দ কাজ শোভনীয় করে দেখানো হয় এবং সে নিজেও তাকে ভাল মনে করে সে কি (তার সমান যে সঠিক পথে আছে)? নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিপথগামী করেন এবং যাকে চান সঠিক পথ দেখান। অতএব, তাদের জন্য আক্ষেপে যেন তোমার প্রাণ চলে না যায়। তারা যা কিছু করে আল্লাহ তা ভাল করে জানেন।
وَٱللَّهُ ٱلَّذِيٓ أَرۡسَلَ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَسُقۡنَٰهُ إِلَىٰ بَلَدٖ مَّيِّتٖ فَأَحۡيَيۡنَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ كَذَٰلِكَ ٱلنُّشُورُ
Open ayah 35:9আল্লাহই বাতাস পাঠিয়ে দেন। এই বাতাস মেঘ উড়িয়ে আনে। আমি তা কোন মৃত (শুষ্ক) ভূখণ্ডের দিকে নিয়ে যাই এবং তার সাহায্যে ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করি (শুষ্ক ভূমিকে সজীব করে তুলি)। এভাবেই পুনরুত্থান হবে (মৃত্যুর পর আবার জীবিত করে উঠানো হবে)।
مَن كَانَ يُرِيدُ ٱلۡعِزَّةَ فَلِلَّهِ ٱلۡعِزَّةُ جَمِيعًاۚ إِلَيۡهِ يَصۡعَدُ ٱلۡكَلِمُ ٱلطَّيِّبُ وَٱلۡعَمَلُ ٱلصَّٰلِحُ يَرۡفَعُهُۥۚ وَٱلَّذِينَ يَمۡكُرُونَ ٱلسَّيِّـَٔاتِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۖ وَمَكۡرُ أُوْلَٰٓئِكَ هُوَ يَبُورُ
Open ayah 35:10যে সম্মান চায় তার জানা উচিত, আল্লাহর জন্যই সকল সম্মান। তাঁরই দিকে সৎবাক্য আরোহণ করে এবং সৎকর্ম তাকে (সৎবাক্যকে) উঠিয়ে দেয়। (সৎকর্ম ব্যতীত শুধু সৎবাক্য আল্লাহর কাছে পৌঁছে না।) যারা খারাপ কাজের চক্রান্ত করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাদের চক্রান্ত ব্যর্থ হবেই।
وَٱللَّهُ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ جَعَلَكُمۡ أَزۡوَٰجٗاۚ وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَمَا يُعَمَّرُ مِن مُّعَمَّرٖ وَلَا يُنقَصُ مِنۡ عُمُرِهِۦٓ إِلَّا فِي كِتَٰبٍۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ
Open ayah 35:11আল্লাহ তোমাদেরকে মাটি ও বীর্য থেকে সৃষ্টি করেছেন (প্রথম মানুষকে মাটি থেকে ও তার বংশধরদেরকে বীর্য থেকে সৃষ্টি করেছেন), তারপর তোমাদেরকে (নারী-পুরুষের) জোড়া বানিয়েছেন। নারী যে গর্ভধারণ করে ও সন্তান প্রসব করে তা আল্লাহর জ্ঞাতসারেই হয়। বয়স্ক ব্যক্তি যে অধিক বয়স পায় কিংবা তার বয়স থেকে যা হ্রাস করা হয় তাও কিতাবে (লাওহে মাহ্ফূযে) লিখিত আছে। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ।
وَمَا يَسۡتَوِي ٱلۡبَحۡرَانِ هَٰذَا عَذۡبٞ فُرَاتٞ سَآئِغٞ شَرَابُهُۥ وَهَٰذَا مِلۡحٌ أُجَاجٞۖ وَمِن كُلّٖ تَأۡكُلُونَ لَحۡمٗا طَرِيّٗا وَتَسۡتَخۡرِجُونَ حِلۡيَةٗ تَلۡبَسُونَهَاۖ وَتَرَى ٱلۡفُلۡكَ فِيهِ مَوَاخِرَ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 35:12দু'টি সমুদ্র একরকম হয় না। একটি (একটির পানি) সুমিষ্ট ও সুপেয় এবং অন্যটি লোনা ও তিতা। প্রত্যেকটি থেকে তোমরা তাজা মাংস (মাছ) আহার করো এবং তোমাদের পরিধানের অলংকার (মণিমুক্তা) আহরণ কর। তুমি তাতে (তার) বুক চিরে জাহাজ চলতে দেখ, যাতে তোমরা তাঁর অনুগ্রহ অন্বেষণ করতে পার এবং যাতে তোমরা (তাঁর প্রতি) কৃতজ্ঞতা প্রকাশ কর।
يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمّٗىۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۚ وَٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِهِۦ مَا يَمۡلِكُونَ مِن قِطۡمِيرٍ
Open ayah 35:13তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। (অর্থাৎ নির্দিষ্ট নিয়মে সূর্যের চতুর্দিকে পৃথিবীর আবর্তনের কারণে ছোট-হওয়া রাতের হ্রাসকৃত সময় দিনের সময়ের সাথে যোগ করে দিনকে বড় করেন এবং ছোট-হওয়া দিনের হ্রাসকৃত সময় রাতের সময়ের সাথে যোগ করে রাতকে বড় করেন।) তিনি সূর্য ও চনদ্রকে (নিয়মের) অধীন করে দিয়েছেন। প্রত্যেকটি (নিজ নিয়মে) একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ছুটে চলেছে। ইনিই আল্লাহ, তোমাদের প্রভু। রাজত্ব (কর্তৃত্ব) তাঁরই। তিনি ব্যতীত তোমরা যাদেরকে ডাক তারা তো খেজুর-বীচির পাতলা আবরণেরও মালিক নয়।
إِن تَدۡعُوهُمۡ لَا يَسۡمَعُواْ دُعَآءَكُمۡ وَلَوۡ سَمِعُواْ مَا ٱسۡتَجَابُواْ لَكُمۡۖ وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُونَ بِشِرۡكِكُمۡۚ وَلَا يُنَبِّئُكَ مِثۡلُ خَبِيرٖ
Open ayah 35:14তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শোনে না। শোনলেও, তোমাদের ডাকে সাড়া দেয় না। কেয়ামতের দিন তারা তোমাদের শির্ক (তোমরা যে তাদেরকে আল্লাহর শরীক করেছিলে তা) অস্বীকার করবে। আর মহাবিজ্ঞের (আল্লাহর) ন্যায় কেউ তোমাকে অবহিত করবে না।
۞يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلۡفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ
Open ayah 35:15হে মানুষ! তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী; কিন্তু আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত।
إِن يَشَأۡ يُذۡهِبۡكُمۡ وَيَأۡتِ بِخَلۡقٖ جَدِيدٖ
Open ayah 35:16তিনি যদি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে সরিয়ে (তোমাদের জায়গায়) এক নতুন সৃষ্টি নিয়ে আসবেন।
وَمَا ذَٰلِكَ عَلَى ٱللَّهِ بِعَزِيزٖ
Open ayah 35:17এটা আল্লাহর পক্ষে কঠিন কিছু নয়।
وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ وَإِن تَدۡعُ مُثۡقَلَةٌ إِلَىٰ حِمۡلِهَا لَا يُحۡمَلۡ مِنۡهُ شَيۡءٞ وَلَوۡ كَانَ ذَا قُرۡبَىٰٓۗ إِنَّمَا تُنذِرُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَۚ وَمَن تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفۡسِهِۦۚ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ
Open ayah 35:18কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর গুরুতর ভারগ্রস্ত কেউ তার ভার বহনের জন্য অন্যকে ডাকলে তার কিছুই বহন করা হবে না, যদি সে নিকটাত্মীয়ও হয়। তুমি তো কেবল তাদেরকেই সতর্ক করতে পার যারা তাদের প্রভুকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে। যে নিজেকে পরিশোধন করে সে তো নিজের (কল্যাণের) জন্যই তা করে। আর আল্লাহর কাছেই (সকলের) প্রত্যাবর্তন।
وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ
Open ayah 35:19সমান নয় অন্ধ আর দৃষ্টিমান;
وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ
Open ayah 35:20সমান নয় অন্ধকার আর আলো;
وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلۡحَرُورُ
Open ayah 35:21সমান নয় ছায়া আর রোদ;
وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ
Open ayah 35:22এবং সমান নয় জীবিত আর মৃত। আল্লাহ যাকে চান শোনাতে পারেন, কিন্তু যারা কবরে আছে তাদেরকে তুমি শোনাতে পার না।
إِنۡ أَنتَ إِلَّا نَذِيرٌ
Open ayah 35:23তুমি তো কেবল একজন সতর্ককারী।
إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۚ وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ
Open ayah 35:24আমি তো তোমাকে পাঠিয়েছি সত্যসহ একজন সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। এমন কোন জাতি নেই যাদের মধ্যে কোন সতর্ককারী আসেনি।
وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ
Open ayah 35:25যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে (কিছু মনে করোনা, কারণ) তাদের পূর্ববর্তীরাও (তাদের রসূলদের প্রতি) মিথ্যা আরোপ করেছিল। তাদের রসূলগণ তাদের কাছে স্পষ্ট নিদর্শন, সহীফা ও আলোকপ্রদ গ্রন্থ নিয়ে এসেছিল।
ثُمَّ أَخَذۡتُ ٱلَّذِينَ كَفَرُواْۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ
Open ayah 35:26অতঃপর আমি কাফেরদেরকে পাকড়াও করেছিলাম। তখন কেমন ছিল আমার শাস্তি!
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَٰتٖ مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِيضٞ وَحُمۡرٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٞ
Open ayah 35:27তুমি কি দেখনি যে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। অতঃপর তার সাহায্যে আমি বিভিন্ন বর্ণের ফলমূল উৎপন্ন করেছি। আর পাহাড়ের মধ্যে আছে সাদা, লাল বিভিন্ন বর্ণের গিরিপথ এবং কালো কালো পাহাড়।
وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلۡأَنۡعَٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ
Open ayah 35:28এমনিভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জীবজন্তু ও চতুষ্পদ পশু আছে। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাঁকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল।
إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ
Open ayah 35:29যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামায কায়েম করে আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক ব্যবসা আশা করে যা নষ্ট হবে না;
لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ
Open ayah 35:30এজন্য যে, তিনি তাদেরকে তাদের কর্মফল পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, প্রতিদানদাতা।
وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ هُوَ ٱلۡحَقُّ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِۗ إِنَّ ٱللَّهَ بِعِبَادِهِۦ لَخَبِيرُۢ بَصِيرٞ
Open ayah 35:31আমি তোমার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য এবং তার পূর্ববর্তী কিতাবের সমর্থক। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের সবকিছু জানেন ও দেখেন।
ثُمَّ أَوۡرَثۡنَا ٱلۡكِتَٰبَ ٱلَّذِينَ ٱصۡطَفَيۡنَا مِنۡ عِبَادِنَاۖ فَمِنۡهُمۡ ظَالِمٞ لِّنَفۡسِهِۦ وَمِنۡهُم مُّقۡتَصِدٞ وَمِنۡهُمۡ سَابِقُۢ بِٱلۡخَيۡرَٰتِ بِإِذۡنِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ
Open ayah 35:32অতঃপর আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে পছন্দ করেছি তাদেরকে কিতাবের উত্তরাধিকারী করেছি। তবে তাদের মধ্যে কেউ নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং কেউ আল্লাহর হুকুমে কল্যাণকর কাজকর্মে অগ্রগামী। এটা (কিতাবের উত্তরাধিকার) একটা বড় অনুগ্রহ।
جَنَّٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَلُؤۡلُؤٗاۖ وَلِبَاسُهُمۡ فِيهَا حَرِيرٞ
Open ayah 35:33তারা (কল্যাণকর কাজকর্মে অগ্রগামীরা) স্থায়ী জান্নাতে প্রবেশ করবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্তার অলংকার পরানো হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের।
وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِيٓ أَذۡهَبَ عَنَّا ٱلۡحَزَنَۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٞ شَكُورٌ
Open ayah 35:34আর তারা বলবে, “প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের প্রভু ক্ষমাশীল, প্রতিদানদাতা।”
ٱلَّذِيٓ أَحَلَّنَا دَارَ ٱلۡمُقَامَةِ مِن فَضۡلِهِۦ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٞ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٞ
Open ayah 35:35যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী বসবাসের ঘর দিয়েছেন; যেখানে কোন কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোন ক্লান্তি আমাদেরকে স্পর্শ করে না।
وَٱلَّذِينَ كَفَرُواْ لَهُمۡ نَارُ جَهَنَّمَ لَا يُقۡضَىٰ عَلَيۡهِمۡ فَيَمُوتُواْ وَلَا يُخَفَّفُ عَنۡهُم مِّنۡ عَذَابِهَاۚ كَذَٰلِكَ نَجۡزِي كُلَّ كَفُورٖ
Open ayah 35:36কিন্তু যারা অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের মৃত্যুরও ফয়সালা দেওয়া হবে না যে, তারা মরে যাবে; এবং তাদের থেকে জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি।
وَهُمۡ يَصۡطَرِخُونَ فِيهَا رَبَّنَآ أَخۡرِجۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا غَيۡرَ ٱلَّذِي كُنَّا نَعۡمَلُۚ أَوَلَمۡ نُعَمِّرۡكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَآءَكُمُ ٱلنَّذِيرُۖ فَذُوقُواْ فَمَا لِلظَّٰلِمِينَ مِن نَّصِيرٍ
Open ayah 35:37সেখানে তারা আর্ত চিৎকার করে বলবে, “হে আমাদের প্রভু! আমাদেরকে (জাহান্নাম থেকে) বের করো, আমরা ভাল কাজ করব, আগে যা করতাম তা থেকে অন্য কিছু।” (আল্লাহ বলবেন,) “আমি কি তোমাদেরকে ততটুকু বয়স দিয়েছিলাম না, যাতে কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? তোমাদের কাছে তো সতর্ককারীও এসেছিল। অতএব, (শাস্তি) আস্বাদন কর। জালেমদের জন্য কোন সাহায্যকারী নেই।”
إِنَّ ٱللَّهَ عَٰلِمُ غَيۡبِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Open ayah 35:38আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় অবগত আছেন। তিনি অন্তরের বিষয় সম্পর্কেও ভালভাবে অবহিত রয়েছেন।
هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا
Open ayah 35:39তিনিই তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন। অতএব, যে কুফরি করবে তার কুফরির পরিণতি তার ওপর বর্তাবে। আর কাফেরদের কুফরি তাদের জন্য কেবল তাদের প্রভুর ঘৃণাই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফরি কেবল তাদের ক্ষতিই বাড়ায়।
قُلۡ أَرَءَيۡتُمۡ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِ أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا فَهُمۡ عَلَىٰ بَيِّنَتٖ مِّنۡهُۚ بَلۡ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعۡضُهُم بَعۡضًا إِلَّا غُرُورًا
Open ayah 35:40বল, “আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাক, তোমাদের সেই শরীকদের কথা কি ভেবে দেখেছো? তোমরা আমাকে দেখাও তো, তারা পৃথিবীতে কী সৃষ্টি করেছে? নাকি আসমানে তাদের কোন অংশ আছে?” নাকি আমি তাদেরকে কোন কিতাব দিয়েছি যে তারা তার প্রমাণের ওপর রয়েছে? আসলে জালেমরা কেবল একে অন্যকে প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে।
۞إِنَّ ٱللَّهَ يُمۡسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ أَن تَزُولَاۚ وَلَئِن زَالَتَآ إِنۡ أَمۡسَكَهُمَا مِنۡ أَحَدٖ مِّنۢ بَعۡدِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا
Open ayah 35:41আল্লাহ আসমান ও জমিনকে ধরে রাখেন, যাতে তারা স্থানচ্যুত না হয়। আর যদি তারা স্থানচ্যুত হয় তাহলে তাঁর পরে (তিনি ছাড়া) কেউ তাদেরকে ধরে রাখতে পারবে না। তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ।
وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَهُمۡ نَذِيرٞ لَّيَكُونُنَّ أَهۡدَىٰ مِنۡ إِحۡدَى ٱلۡأُمَمِۖ فَلَمَّا جَآءَهُمۡ نَذِيرٞ مَّا زَادَهُمۡ إِلَّا نُفُورًا
Open ayah 35:42তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলেছিল যে, যদি তাদের কাছে কোন সতর্ককারী (রসূল) আসে তাহলে অবশ্যই তারা যে কোন জাতির চেয়ে সৎপথের বেশি অনুসারী হবে। অতঃপর যখন তাদের কাছে (সত্যই) একজন সতর্ককারী (মুহাম্মাদ স.) এল তখন তারা বেশি করে বিমুখ হল;
ٱسۡتِكۡبَارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَكۡرَ ٱلسَّيِّيِٕۚ وَلَا يَحِيقُ ٱلۡمَكۡرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهۡلِهِۦۚ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا
Open ayah 35:43দুনিয়ায় অহংকার ও কুচক্রের কারণে। তবে কুচক্র তার হোতাদেরকেই পরিবেষ্টন করে। তবে কি তারা পূর্ববর্তীদের (ক্ষেত্রে প্রয়োগকৃত শাস্তির) বিধানেরই প্রতীক্ষা করছে? তাহলে তুমি আল্লাহর বিধানে কোন পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানে কোন ব্যতিক্রমও পাবে না।
أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَكَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعۡجِزَهُۥ مِن شَيۡءٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ عَلِيمٗا قَدِيرٗا
Open ayah 35:44এরা কি দুনিয়ায় ঘুরে দেখেনি? তাহলে তো দেখতে পেত, এদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল। তারা তো এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। আসমান ও জমিনের কোন কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, পরম শক্তিমান।
وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُواْ مَا تَرَكَ عَلَىٰ ظَهۡرِهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرَۢا
Open ayah 35:45আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের জন্য (কড়াকড়িভাবে) পাকড়াও করতেন তাহলে দুনিয়ার বুকে চলমান কাউকেই রাখতেন না। বস্তুত তিনি তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় তখন আল্লাহ তাঁর বান্দাদেরকে ভালভাবেই দেখতে পান। (অর্থাৎ তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁর কোন অসুবিধা হয় না।)