يس
Yaseen
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يسٓ
Open ayah 36:1ইয়া সীন [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
وَٱلۡقُرۡءَانِ ٱلۡحَكِيمِ
Open ayah 36:2প্রজ্ঞাপূর্ণ কোরআনের শপথ!
إِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 36:3তুমি অবশ্যই রসূলদের একজন।
عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 36:4সরল পথের অনুসারী।
تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ
Open ayah 36:5(এই কোরআন) মহাপরাক্রমশালী, পরম করুণাময় (আল্লাহ) কর্তৃক অবতীর্ণ,
لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمۡ فَهُمۡ غَٰفِلُونَ
Open ayah 36:6যাতে তুমি এমন একদল লোককে সতর্ক করতে পার যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি; যার ফলে তারা অমনোযোগী (হয়ে আছে)।
لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 36:7আসলে তাদের অধিকাংশের ক্ষেত্রে সেই (শাস্তির) কথা অবধারিত হয়েছে। অতএব, তারা ঈমান আনবে না।
إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ
Open ayah 36:8আমি তাদের গলায় চিবুক পর্যন্ত লোহার বেড়ি (গলবন্ধনী) লাগিয়ে দিয়েছি; ফলে তাদের মাথা খাড়া হয়ে আছে।
وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ
Open ayah 36:9আর তাদের সামনে একটি দেয়াল ও পেছনে একটি দেয়াল স্থাপন করেছি এবং তাদেরকে ঢেকে দিয়েছি; ফলে তারা (কিছুই) দেখতে পায় না।
وَسَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
Open ayah 36:10তাদেরকে তুমি সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য (উভয়ই) সমান; তারা ঈমান আনবে না।
إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ
Open ayah 36:11তুমি কেবল তাকেই সতর্ক করতে পার যে উপদেশ (কোরআন) মেনে চলে এবং না দেখেও পরম করুণাময়কে ভয় করে। অতএব, তুমি তাকে ক্ষমা ও এক মহান পুরস্কারের (জান্নাতের) সুসংবাদ দাও।
إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ
Open ayah 36:12আমিই মৃতদেরকে জীবন দান করি এবং তারা যা সামনে পাঠায় ও যা পেছনে রেখে যায় তা (তাদের সামনে-পাঠানো ও রেখে-যাওয়া যাবতীয় সৎকর্ম) আমি লিখে রাখি। সবকিছু আমি এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি।
وَٱضۡرِبۡ لَهُم مَّثَلًا أَصۡحَٰبَ ٱلۡقَرۡيَةِ إِذۡ جَآءَهَا ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 36:13তুমি তাদের জন্য (এন্তাকিয়া) জনপদের অধিবাসীদের একটি উদাহরণ পেশ করো: যখন সেখানে রসূলগণ এসেছিল।
إِذۡ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمُ ٱثۡنَيۡنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزۡنَا بِثَالِثٖ فَقَالُوٓاْ إِنَّآ إِلَيۡكُم مُّرۡسَلُونَ
Open ayah 36:14(প্রথমে) আমি তাদের কাছে পেছনে দু'জনকে পাঠালাম। কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তৃতীয় একজনকে দিয়ে (তাদের) শক্তিবৃদ্ধি করলাম। রসূলেরা বলল, “আমরা তোমাদের নিকট প্রেরিত (হয়েছি)।”
قَالُواْ مَآ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحۡمَٰنُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا تَكۡذِبُونَ
Open ayah 36:15অধিবাসীরা বলল, “তোমরা তো আমাদের মতই মানুষ। করুণাময় (আল্লাহ) কিছুই নাযিল করেননি। তোমরা শুধু মিথ্যা বলছ।”
قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ
Open ayah 36:16রসূলেরা বলল, “আমাদের প্রভু জানেন, আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত (হয়েছি)।”
وَمَا عَلَيۡنَآ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ
Open ayah 36:17কেবল স্পষ্ট প্রচারই আমাদের কাজ।
قَالُوٓاْ إِنَّا تَطَيَّرۡنَا بِكُمۡۖ لَئِن لَّمۡ تَنتَهُواْ لَنَرۡجُمَنَّكُمۡ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 36:18অধিবাসীরা বলল, “আমরা তোমাদেরকে অশুভ মনে করি। তোমরা যদি বিরত না হও তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের ওপর এক কষ্টদায়ক (ভয়ানক) শাস্তি নেমে আসবে।”
قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ
Open ayah 36:19রসূলেরা বলল, “তোমাদের অশুভ তোমাদের সাথেই (রয়েছে)। তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলেই কি (তোমরা এরূপ বলছ)? আসলে তোমরা এক সীমালংঘনকারী জনগোষ্ঠী।”
وَجَآءَ مِنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ رَجُلٞ يَسۡعَىٰ قَالَ يَٰقَوۡمِ ٱتَّبِعُواْ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 36:20একটি লোক নগরীর প্রান্ত থেকে দৌড়াতে দৌড়াতে এল। সে বলল, “হে আমার সমপ্রদায়! তোমরা রসূলদের কথা মেনে নাও।
ٱتَّبِعُواْ مَن لَّا يَسۡـَٔلُكُمۡ أَجۡرٗا وَهُم مُّهۡتَدُونَ
Open ayah 36:21যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায় না এবং নিজেরা হেদায়েতপ্রাপ্ত তাদের কথা মেনে নাও।”
وَمَا لِيَ لَآ أَعۡبُدُ ٱلَّذِي فَطَرَنِي وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 36:22“আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।”
ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدۡنِ ٱلرَّحۡمَٰنُ بِضُرّٖ لَّا تُغۡنِ عَنِّي شَفَٰعَتُهُمۡ شَيۡـٔٗا وَلَا يُنقِذُونِ
Open ayah 36:23“আমি কি তাঁর পরিবর্তে অন্যান্য উপাস্য গ্রহণ করব? করুণাময় যদি আমার কোন ক্ষতি চান তাহলে তাদের সুপারিশ আমার কোন কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না।
إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 36:24আমি তখন স্পষ্ট বিভ্রান্তির শিকার হব।”
إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ
Open ayah 36:25“আমি তোমাদের প্রভুর প্রতি ঈমান এনেছি; অতএব, তোমরা আমার কথা শোন।”
قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ
Open ayah 36:26(তাকে) বলা হল, “জান্নাতে প্রবেশ কর।” সে বলল, “হায়, আমার সমপ্রদায় যদি জানত
بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ ٱلۡمُكۡرَمِينَ
Open ayah 36:27যে, আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন!”
۞وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ
Open ayah 36:28তার (মৃত্যুর) পরে তার সমপ্রদায়ের বিরুদ্ধে আমি আসমান থেকে কোন বাহিনী পাঠাইনি এবং আমার তা পাঠানোর প্রয়োজনও ছিল না।
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ
Open ayah 36:29একটিমাত্র (বিকট) আওয়াজ (&নিত হল)। আর অমনি তারা নিস্তব্ধ হয়ে গেল।
يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 36:30বড় আফসোস (আমার) বান্দাদের জন্য! তাদের কাছে যে রসূলই আসত তার সাথেই তারা ঠাট্টা-বিদ্রূপ করত।
أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ
Open ayah 36:31তারা কি দেখেনি, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি? তারা তো আর তাদের কাছে ফিরে আসবে না।
وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ
Open ayah 36:32(তবে কেয়ামতে তাদের) সবাইকে আমার সামনে হাজির করা হবে।
وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ
Open ayah 36:33তাদের জন্য একটি নিদর্শন হল মৃত জমিন। আমি তা জীবিত করি ও তা থেকে শস্য উৎপন্ন করি এবং তারা তা থেকে আহার করে।
وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ
Open ayah 36:34জমিনে আমি খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে ঝরনা প্রবাহিত করেছি;
لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ
Open ayah 36:35যাতে তারা এর ফল খেতে পারে; অথচ এটা তাদের হাতের সৃষ্টি নয়। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না?
سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ
Open ayah 36:36মহিমা সেই পবিত্র সত্তার, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদের ও তাদের নিজেদের (অর্থাৎ মানুষের) এবং তারা যাদের কথা জানে না তাদের সব জোড়া সৃষ্টি করেছেন।
وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ
Open ayah 36:37আর তাদের জন্য একটি নিদর্শন হল রাত। আমি তা থেকে দিন সরিয়ে দেই (দিনের আলো প্রত্যাহার করে নেই), অমনি তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ
Open ayah 36:38সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের পানে ছুটে চলে। এটা পরাক্রমশালী, মহাবিজ্ঞ আল্লাহর নির্ধারিত নিয়ম।
وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ
Open ayah 36:39আর চন্দ্রের জন্য আমি নির্ধারণ করেছি কয়েকটি কলা (হ্রাসবৃদ্ধির আকৃতি: ষোলকলা), যার ফলে তা (সরু হতে হতে এক পর্যায়ে) খেজুরগাছের পুরাতন ডালের মত হয়ে যায়।
لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ
Open ayah 36:40সূর্যের পক্ষে চন্দ্রের নাগাল পাওয়া সম্ভব নয় এবং রাতও দিনের আগে যেতে পারে না। প্রত্যেকেই আকাশে (নিজ নিজ কক্ষপথে) ভেসে বেড়ায়।
وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 36:41আর তাদের জন্য একটি নিদর্শন এই যে, আমি তাদের বংশধরদেরকে (পিতৃপুরুষদেরকে) (নূহের) বোঝাই নৌকায় আরোহণ করিয়েছিলাম।
وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ
Open ayah 36:42তাদের জন্যও ঐ নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে।
وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ
Open ayah 36:43আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে ডুবিয়ে দিতে পারি। তখন তাদের কোন সাহায্যকারী থাকবে না এবং তাদেরকে উদ্ধারও করা হবে না।
إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ
Open ayah 36:44তবে আমার পক্ষ থেকে অনুগ্রহবশত এবং এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত (দুনিয়ার সুখ) ভোগ করতে দেওয়ার জন্য (তা করি না)।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ
Open ayah 36:45যখন তাদেরকে বলা হয়, “তোমাদের সামনে যা আছে (দুনিয়ার শাস্তি) এবং পেছনে যা আছে (আখেরাতের শাস্তি) তাকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পার” (তখন তারা তা অগ্রাহ্য করে)।
وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ
Open ayah 36:46যখনই তাদের কাছে তাদের প্রভুর কোন নিদর্শন আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 36:47যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো” তখন কাফেররা মোমেনদেরকে বলে, “আমরা কি এমন কাউকে খাওয়াব, যাকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই রয়েছো।”
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 36:48তারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তাহলে (বল) এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে?”
مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ
Open ayah 36:49তারা কেবল একটা আওয়াজেরই অপেক্ষায় আছে, যা তাদেরকে ঝগড়ায় লিপ্ত থাকা অবস্থায় পাকড়াও করবে।
فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ
Open ayah 36:50তখন তারা না পারবে কোন অসিয়ত করতে, আর না পারবে তাদের পরিবার-পরিজনের কাছে ফিরে যেতে।
وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ
Open ayah 36:51আর শিঙ্গায় ফুঁক দেওয়া হবে; অমনি তারা কবর থেকে (উঠে) তাদের প্রভুর দিকে ছুটে চলবে।
قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 36:52তারা বলবে, হায়রে আমাদের দুর্ভোগ! আমাদেরকে আমাদের শয্যা থেকে কে উঠালো? করুণাময় তো এরই ওয়াদা করেছিলেন এবং রসূলগণও সত্য কথাই বলেছিলেন।
إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ
Open ayah 36:53কেবলমাত্র একটি আওয়াজ হবে। সাথে সাথে তাদের সকলকে আমার কাছে হাজির করা হবে।
فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 36:54সেদিন কারো প্রতি কোন জুলুম করা হবে না। এবং তোমরা (দুনিয়ায়) যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে।
إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ
Open ayah 36:55জান্নাতবাসীরা সেদিন আমোদ-আনন্দে ব্যস্ত থাকবে।
هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ
Open ayah 36:56তারা ও তাদের স্ত্রীরা (শীতল) ছায়ায় (আরামদায়ক) আসনে হেলান দিয়ে বসবে।
لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ
Open ayah 36:57সেখানে তাদের জন্য ফলমূল থাকবে এবং তারা যা চাইবে তাই পাবে।
سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ
Open ayah 36:58পরম করুণাময় প্রভুর পক্ষ থেকে (তাদেরকে) বলা হবে “সালাম”।
وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ
Open ayah 36:59আর (অপরাধীদেরকে বলা হবে:) হে অপরাধীরা! আজ তোমরা পৃথক হয়ে যাও।
۞أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ
Open ayah 36:60হে বনী আদম! আমি কি তোমাদেরকে বলে দেইনি যে, তোমরা শয়তানের দাসত্ব করবে না, সে তোমাদের স্পষ্ট শত্রু?
وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ
Open ayah 36:61আর (বলে দেইনি যে,) আমারই ইবাদত করবে? এটাই তো সরল পথ।
وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ
Open ayah 36:62সে (শয়তান) তোমাদের বহুসংখ্যক লোককে বিপথগামী করেছিল। তোমরা কি তা বুঝতে পারনি?
هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ
Open ayah 36:63এই সেই জাহান্নাম, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 36:64আজ তোমরা তাতে প্রবেশ করো, কারণ তোমরা কুফরি করতে।
ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 36:65আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।
وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ
Open ayah 36:66আমি যদি ইচ্ছা করতাম তাহলে অবশ্যই তাদের চোখ বিলুপ্ত (অন্ধ) করে দিতাম। তখন পথ চলতে চাইলে তারা দেখত কীভাবে?
وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ
Open ayah 36:67আমি যদি ইচ্ছা করতাম তাহলে অবশ্যই তাদের জায়গায় তাদের রূপ পাল্টে দিতাম। তখন তারা না (সামনে) চলতে পারত, না (পেছনে) ফিরে যেতে পারত।
وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ
Open ayah 36:68আমি যাকে দীর্ঘজীবী করি তাকে সৃষ্টির পূর্বাবস্থায় (শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল অবস্থায়) নিয়ে যাই। তবুও কি তারা বোঝে না?
وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ
Open ayah 36:69আমি তাকে (রসূলকে) কবিতা শিখাইনি, তার জন্য তা সমীচীনও নয়। এই কিতাব তো এক স্মারকপত্র আর স্পষ্ট কোরআন।
لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ
Open ayah 36:70যাতে সে জীবিত (অন্তরবিশিষ্ট ঈমানদার) ব্যক্তিকে সতর্ক করতে পারে এবং (মৃত অন্তরবিশিষ্ট) কাফেরদের বিরুদ্ধে শাস্তির কথা সঠিক প্রমাণিত হয়।
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ
Open ayah 36:71তারা কি দেখে না যে, আমি তাদের জন্য নিজের (কুদরতী) হাতে তৈরী চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি এবং তারা তার মালিক হয়েছে?
وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ
Open ayah 36:72এগুলোকে আমি তাদের বশীভূত করেছি। ফলে এদের মধ্যে কতক তাদের বাহন (হিসেবে কাজ করে) আর কতক তারা খায়।
وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ
Open ayah 36:73তারা এগুলো থেকে আরো উপকার ও পানীয় (দুধ) পেয়ে থাকে। তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না?
وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ
Open ayah 36:74তারা আল্লাহর পরিবর্তে অন্যান্য উপাস্য গ্রহণ করেছে; এই আশায় যে, তারা (তাদের কাছ থেকে) সাহায্যপ্রাপ্ত হবে।
لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ
Open ayah 36:75(আসলে) তারা তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না; বরং তারা হবে তাদের (বিরোধী) বাহিনী, যাদেরকে (হিসাবের সময়) উপস্থিত করা হবে।
فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ
Open ayah 36:76অতএব, তাদের কথায় তুমি দুঃখ পেয়ো না। তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি তো তা জানি।
أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ
Open ayah 36:77মানুষ কি দেখে না যে, আমি তাকে (নাপাক) বীর্য থেকে সৃষ্টি করেছি? আর সে কিনা হয়ে যায় প্রকাশ্য ঝগড়াটে।
وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ
Open ayah 36:78সে আমার সম্বন্ধে এক উপমা পেশ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, “(মৃতের) ক্ষয়প্রাপ্ত হাড়গুলো কে জীবিত করবে?”
قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ
Open ayah 36:79বল, সেগুলো তিনিই জীবিত করবেন যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন। প্রতিটি সৃষ্টিই তিনি ভালভাবে জানেন।
ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ
Open ayah 36:80যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেন; তখন তা থেকে তোমরা (আগুন) জ্বালাও।
أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ
Open ayah 36:81যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ (অন্য কিছু) সৃষ্টি করতে সক্ষম নন? অবশ্যই; তিনিই তো সর্বজ্ঞ মহাস্রষ্টা।
إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ
Open ayah 36:82তিনি যখন কোন কিছু করতে চান তখন তাকে শুধু “হও” বলে নির্দেশ দেন, আর অমনি তা হয়ে যায়।
فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ
Open ayah 36:83অতএব, পবিত্র ও মহীয়ান তিনি, যার হাতে রয়েছে সব জিনিসের কর্তৃত্ব। আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।