الصافات
As-Saaffaat
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا
Open ayah 37:1শপথ সারিবদ্ধ ফেরেশতাদের,
فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا
Open ayah 37:2তারপর (মেঘ) পরিচালনাকারী ফেরেশতাদের,
فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا
Open ayah 37:3তারপর কোরআন (অথবা তাসবীহ) পাঠকারী ফেরেশতাদের!
إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ
Open ayah 37:4তোমাদের উপাস্য তো একজনই।
رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ
Open ayah 37:5যিনি আসমানের, জমিনের ও তাদের মধ্যবর্তী সবকিছুর প্রভু এবং (সূর্যের) উদয়স্থলসমূহের প্রভু।
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ
Open ayah 37:6আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সুন্দর করে সাজিয়েছি
وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ
Open ayah 37:7এবং তাকে প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে রক্ষা করেছি।
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ
Open ayah 37:8তারা সর্বোচ্চ পারিষদের (আল্লাহর দরবারে ফেরেশতাদের) আলোচনায় কান পাততে পারে না। তাদের প্রতি সব দিক থেকে (উল্কা) নিক্ষিপ্ত হয়;
دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ
Open ayah 37:9(তাদেরকে) তাড়িয়ে দেওয়ার জন্য। আর তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।
إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ
Open ayah 37:10তবে কেউ (চুরি করে) হঠাৎ কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কা তার পেছনে ছোটে।
فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ
Open ayah 37:11অতএব, তুমি তাদের কাছে জানতে চাও, সৃষ্টি হিসেবে তারা শক্তিশালী, না আমি (অন্য) যাদেরকে সৃষ্টি করেছি তারা? আমি তো তাদেরকে আঠালো মাটি থেকেই সৃষ্টি করেছি।
بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ
Open ayah 37:12বরং (তাদের ঔদ্ধত্যে) তুমি বিস্ময় বোধ করো, আর তারা ঠাট্টা-বিদ্রূপ করে।
وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ
Open ayah 37:13যখন তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়, তারা মনে রাখে না।
وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ
Open ayah 37:14আর যখন তারা কোন নিদর্শন দেখতে পায় তখন (তা নিয়ে) বিদ্রূপ করে।
وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ
Open ayah 37:15আর বলে, “এ তো পরিষ্কার যাদু ছাড়া কিছু নয়।”
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ
Open ayah 37:16“আমরা মরে গিয়ে মাটি ও হাড়গোড়ে পরিণত হওয়ার পরও কি আমাদেরকে (কবর থেকে) উঠানো হবে?
أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ
Open ayah 37:17আমাদের পূর্বপুরুষদেরকেও?”
قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ
Open ayah 37:18বল, “হ্যাঁ; আর তোমরা লাঞ্ছিত অবস্থায় থাকবে।”
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ
Open ayah 37:19বস্তুত সেটা হবে একটিমাত্র বিকট শব্দ। আর তখনই তারা দেখতে পাবে।
وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 37:20তারা বলবে, “হায় আমাদের দুর্ভাগ্য! এটাই তো প্রতিদানের দিন।”
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 37:21(বলা হবে,) “এটাই সেই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে।”
۞ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ
Open ayah 37:22(ফেরেশতাদেরকে বলা হবে,) “জালেমদেরকে, তাদের দোসরদেরকে ও তারা যাদের ইবাদত করত তাদেরকে একত্রিত করো;
مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:23(তারা যাদের ইবাদত করত) আল্লাহ ব্যতীত। তারপর তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাও।”
وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ
Open ayah 37:24“আর তাদেরকে থামাও; কারণ তাদেরকে প্রশ্ন করা হবে:
مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ
Open ayah 37:25তোমাদের কী হল যে, একে অপরকে সাহায্য করছ না?”
بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ
Open ayah 37:26বরং তারা সেদিন আত্মসমর্পণ করবে।
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:27এবং একদল আরেকদলের মুখোমুখি হয়ে সওয়াল-জওয়াব করবে।
قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ
Open ayah 37:28একদল বলবে, “তোমরা তো আমাদের কাছে ডান দিক দিয়ে আসতে (অর্থাৎ আমাদের কল্যাণ হবে বলে আমাদেরকে দিয়ে অন্যায় কাজ করাতে)।”
قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ
Open ayah 37:29অপর দল বলবে, “(আসলে তা নয়) বরং তোমরা ঈমানদার ছিলে না।”
وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ
Open ayah 37:30“তোমাদের ওপর আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালংঘন-কারী একদল লোক।”
فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ
Open ayah 37:31“আমাদের সম্বন্ধে আমাদের প্রভুর কথাই সঠিক হয়েছে। আমাদেরকে অবশ্যই (শাস্তি) আস্বাদন করতে হবে।
فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ
Open ayah 37:32কেননা আমরা তোমাদেরকে বিপথগামী করেছিলাম, আমরা নিজেরাও বিপথগামী ছিলাম।”
فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ
Open ayah 37:33তারা (সবাই) সেদিন শাস্তির অংশীদার হবে।
إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 37:34অপরাধীদের সাথে আমি এরূপ আচরণই করি।
إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ
Open ayah 37:35যখন তাদেরকে বল হত, “আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই” তখন তারা অহংকার করত
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ
Open ayah 37:36আর বলত, “আমরা কি এক পাগল কবির কথায় আমাদের উপাস্যদের ত্যাগ করব?”
بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:37(একদম বাজে কথা;) বরং সে তো সত্য নিয়ে এসেছে এবং (অন্য) রসূলদেরকে সত্য বলে ঘোষণা করেছে।
إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ
Open ayah 37:38তোমরা অবশ্যই কঠিন শাস্তি আস্বাদন করবে।
وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 37:39তোমরা যা করতে, তারই প্রতিফল পাবে। (অর্থাৎ অন্যায় কাজের শাস্তি পাবে।)
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:40তবে আল্লাহর বাছাইকৃত বান্দারা নয়। (তারা তাদের সৎকাজের পুরস্কার পাবে।)
أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ
Open ayah 37:41তাদের জন্য (জান্নাতে) নির্দিষ্ট জীবিকা রয়েছে:
فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ
Open ayah 37:42ফলমূল; আর তারা সম্মানিত হবে,
فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Open ayah 37:43সুখের বাগানে (জান্নাতে);
عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ
Open ayah 37:44গদিতে পরস্পর মুখোমুখি হয়ে।
يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ
Open ayah 37:45তাদেরকে বিশুদ্ধ শরাবের পাত্র পরিবেশন করা হবে।
بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ
Open ayah 37:46যা হবে শুভ্রোজ্জ্বল এবং পানকারীদের জন্য সুস্বাদু।
لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ
Open ayah 37:47তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তা পান করলে তারা মাতালও হবে না।
وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ
Open ayah 37:48তাদের পাশে থাকবে সংযতদৃষ্টি ও ডাগরচক্ষু রমণীরা;
كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ
Open ayah 37:49(সৌন্দর্যে) তারা যেন সুরক্ষিত ডিম।
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 37:50তারা একে অপরের মুখোমুখি হয়ে পরস্পর জিজ্ঞাসা করবে।
قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ
Open ayah 37:51তাদের একজন বলবে, “আমার একজন সঙ্গী ছিল।
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ
Open ayah 37:52সে বলত: তুমি কি বিশ্বাস করো যে,
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
Open ayah 37:53আমরা মরে গিয়ে মাটি ও হাড়গোড়ে পরিণত হওয়ার পরও (কবর থেকে উঠিয়ে) আমাদেরকে প্রতিফল দেওয়া হবে?”
قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ
Open ayah 37:54আল্লাহ বলবেন, “তোমরা কি দেখতে চাও?”
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:55তখন সে তাকাবে এবং তাকে (তার সঙ্গীটিকে) জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ
Open ayah 37:56সে বলবে, “আল্লাহর কসম! আমাকে তো তুমি প্রায় ধ্বংস করে দিয়েছিলে!”
وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ
Open ayah 37:57“আমার প্রভুর অনুগ্রহ না হলে আমিও তো (জাহান্নামের সামনে) উপস্থিতকৃতদের অন্তর্ভুক্ত হতাম।
أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ
Open ayah 37:58(এরপর) আমাদের তো আর মৃত্যু হবে না,
إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ
Open ayah 37:59প্রথমবারের মৃত্যু ছাড়া; এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না। (অর্থাৎ আমরা চিরকাল জান্নাতের সুখ ভোগ করতে থাকব।)”
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 37:60নিশ্চয়ই এটাই হল মহাসাফল্য।
لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ
Open ayah 37:61এমনটি পাওয়ার জন্য সবাই কাজ করুক।
أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ
Open ayah 37:62আপ্যায়নের জন্য কি এই জান্নাত ভাল, না (জাহান্নামের) যাক্কূম গাছ? (যাক্কূম: তিক্ত ফলবিশিষ্ট একপ্রকার কাঁটাওয়ালা গাছ)
إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ
Open ayah 37:63জালেমদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি তা সৃষ্টি করেছি।
إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:64এটা এমন একটা গাছ যা জাহান্নামের মূলে (তলদেশে) উদ্গত হয়।
طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ
Open ayah 37:65এর শীষ যেন শয়তানদের মাথা।
فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ
Open ayah 37:66জাহান্নামীরা ঐ গাছ থেকে খাদ্যগ্রহণ করে পেট ভরে ফেলবে।
ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ
Open ayah 37:67তার ওপরে তাদেরকে গরম পানির মিশ্রণ দেওয়া হবে।
ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ
Open ayah 37:68তারপর তাদের প্রত্যাবর্তন ঘটবে অবশ্যই জাহান্নামের দিকে।
إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ
Open ayah 37:69নিশ্চয়ই তারা তাদের পূর্বপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল।
فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ
Open ayah 37:70অতএব, তারাও তাদের পেছনে পেছনে ছুটে চলেছে।
وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:71আসলে তাদের আগে পূর্ববর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ
Open ayah 37:72তবে আমি তাদের মধ্যে যথারীতি সতর্ককারী (নবী-রসূল) পাঠিয়েছিলাম।
فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:73অতএব লক্ষ্য করো, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কেমন (ভয়ানক) হয়েছিল;
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:74আল্লাহর বাছাইকৃত বান্দারা ব্যতীত।
وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ
Open ayah 37:75নূহ আমাকে ডেকেছিল। আমি (তার ডাকে) কত উত্তম সাড়া দিয়েছি!
وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:76আমি তাকে ও তার পরিবারবর্গকে মহাবিপদ থেকে রক্ষা করেছি।
وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ
Open ayah 37:77(মহাপ্রলয়ের পর কেবল) তার বংশধরদেরকেই (দুনিয়ায়) অবশিষ্ট রেখেছি।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:78তার কথা পরবর্তীদের স্মরণে রেখে দিয়েছি।
سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:79নূহের ওপর জগৎময় শান্তি বর্ষিত হোক!
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:80এভাবেই আমি নেককারদেরকে পুরস্কৃত করি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:81নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্যতম।
ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:82তারপর আমি অন্যদেরকে ডুবিয়ে দিয়েছিলাম।
۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ
Open ayah 37:83আর তার অনুসারীদেরই একজন ইবরাহীম।
إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ
Open ayah 37:84(স্মরণ করো) যখন সে খাঁটি অন্তরে তার প্রভুর দরবারে হাজির হয়েছিল।
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ
Open ayah 37:85যখন সে তার বাবা ও নিজ সমপ্রদায়কে বলেছিল, “তোমরা কিসের উপাসনা করো?”
أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
Open ayah 37:86তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা অন্যান্য উপাস্য চাও?
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:87তাহলে বিশ্বজগতের প্রভু সম্পর্কে তোমাদের ধারণা কি?
فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ
Open ayah 37:88অতঃপর সে (আকাশের) তারকাদের দিকে একবার তাকাল
فَقَالَ إِنِّي سَقِيمٞ
Open ayah 37:89এবং (কৌশল হিসেবে) বলল, “আমি অসুস্থ।”
فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ
Open ayah 37:90তারপর তারা (তার রোগে আক্রান্ত হওয়ার ভয়ে) তাকে রেখে চলে গেল।
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ
Open ayah 37:91তখন সে তাদের দেবতাদের কাছে (ঘরে) গোপনে প্রবেশ করে (তাদের উদ্দেশ্যে) বলল, “তোমরা খাচ্ছ না?
مَا لَكُمۡ لَا تَنطِقُونَ
Open ayah 37:92তোমাদের কী হয়েছে যে, কথা বলছ না?”
فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ
Open ayah 37:93তারপর সে তার ডান হাত দ্বারা আঘাত করতে করতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল।
فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ
Open ayah 37:94তখন পুজারীরা তার দিকে দ্রুত এগিয়ে এল।
قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ
Open ayah 37:95সে (তাদেরকে) বলল, “তোমরা কি নিজেদের তৈরী-করা ভাস্কর্যের পূজা করো?”
وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ
Open ayah 37:96অথচ তোমাদেরকে ও তোমরা যা কিছু তৈরী করো তা আল্লাহই সৃষ্টি করেছেন।
قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ
Open ayah 37:97তারা বলল, “তার জন্য একটি কাঠামো (অগ্নিকুণ্ড) তৈরী করো এবং (সেখানে) তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।”
فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ
Open ayah 37:98তারা তার বিরুদ্ধে একটি চক্রান্ত করতে চেয়েছিল; কিন্তু আমি তাদেরকেই হেয় (পরাজিত) করলাম।
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ
Open ayah 37:99(আগুন থেকে রক্ষা পেয়ে) ইবরাহীম বলল, “আমি আমার প্রভুর কাছে যাই, তিনি আমাকে পথ দেখাবেন।”
رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:100“হে প্রভু! আমাকে সৎ সন্তান দান কর।”
فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ
Open ayah 37:101আমি তাকে এক ধৈর্যশীল ছেলের (ইসমাঈল) সুসংবাদ দিলাম।
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ
Open ayah 37:102অতঃপর যখন সে বাবার সাথে ছুটোছুটি করার বয়সে উপনীত হল তখন (একদিন) ইবরাহীম বলল, “বৎস! আমি স্বপ্নে দেখি যে, আমি তোমাকে জবাই (আল্লাহর নামে কোরবানি) করছি। অতএব ভেবে বল, তোমার মত কি?” সে বলল, “বাবা! তোমাকে যা করতে বলা হচ্ছে তাই কর। আমাকে তুমি ইনশাআল্লাহ ধৈর্যশীল পাবে।”
فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ
Open ayah 37:103তারপর যখন তারা দু'জনেই (আল্লাহর ইচ্ছার কাছে) আত্মসমর্পণ করল এবং বাবা ছেলেকে (কোরবানি করার জন্য) কপালে ভর করিয়ে শায়িত করল,
وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ
Open ayah 37:104তখন আমি তাকে ডেকে বললাম, “হে ইবরাহীম!
قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:105তুমি স্বপ্নকে সত্য প্রতিপন্ন করেছো (স্বপ্নকে সত্য নির্দেশ মনে করে তা পালন করেছো)। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।”
إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ
Open ayah 37:106নিশ্চয়ই এটা একটা প্রকাশ্য পরীক্ষা (ছিল)।
وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ
Open ayah 37:107আমি পুত্রের পরিবর্তে একটি বিরাট জবাইয়ের পশু (দুম্বা) দিয়েছিলাম।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:108তার ঘটনাকে আমি পরবর্তীদের জন্য (স্মারক হিসেবে) রেখে দিয়েছি।
سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
Open ayah 37:109ইবরাহীমের ওপর শান্তি বর্ষিত হোক!
كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:110এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:111নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ
Open ayah 37:112আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম: সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবীরূপে।
وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ
Open ayah 37:113আমি তাকে ও ইসহাককে বরকত দান করেছিলাম। তাদের বংশধরদের মধ্যে কেউ ছিল সৎকর্মশীল, আবার কেউ ছিল নিজের প্রতি স্পষ্ট জুলুমকারী।
وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:114আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম;
وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
Open ayah 37:115এবং তাদেরকে ও তাদের সমপ্রদায়কে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম।
وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ
Open ayah 37:116আমি তাদেরকে সাহায্য করেছিলাম, যার ফলে তারাই বিজয়ী হয়েছিল।
وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ
Open ayah 37:117তাদের দু'জনকে আমি স্পষ্ট কিতাব দিয়েছিলাম;
وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ
Open ayah 37:118এবং সঠিক পথে পরিচালিত করেছিলাম।
وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:119তাদের দু'জনের ঘটনাকে আমি পরবর্তীদের জন্য (স্মারক হিসেবে) রেখে দিয়েছি।
سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Open ayah 37:120মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক!
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:121আমি তো এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:122নিশ্চয়ই তারা দু'জন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:123আর ইলিয়াস অবশ্যই একজন রসূল।
إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
Open ayah 37:124(স্মরণ করো) যখন সে তার সমপ্রদায়কে বলল, “তোমরা কি (আল্লাহকে) ভয় করবে না?”
أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ
Open ayah 37:125“তোমরা কি বা'ল (দেবতা)-কে ডাকবে, আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে?
ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:126(অর্থাৎ) তোমাদের প্রভু ও তোমাদের পূর্বপুরুষদের প্রভু আল্লাহকে (পরিত্যাগ করবে)?”
فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:127তখন তারা তাকে মিথ্যাবাদী বলল। তাই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে;
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:128আল্লাহর বাছাইকৃত বান্দাদের ব্যতীত।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ
Open ayah 37:129তার ঘটনাকে আমি পরবর্তীদের জন্য (স্মারক হিসেবে) রেখে দিয়েছি।
سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ
Open ayah 37:130ইল্ইয়াসীনের (ইলিয়াসের) ওপর শান্তি বর্ষিত হোক!
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 37:131আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 37:132নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।
وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:133আর লূতও অবশ্যই একজন রসূল।
إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ
Open ayah 37:134(স্মরণ করো) যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ
Open ayah 37:135এক বৃদ্ধা ছাড়া, যে পেছনে অবস্থান-কারীদের মধ্যে ছিল। (সে ছিল লূতের অবাধ্য স্ত্রী। সে লূতের সঙ্গী না হয়ে অন্যদের সাথে পেছনে রয়ে গিয়েছিল।)
ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ
Open ayah 37:136অতঃপর আমি অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম।
وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ
Open ayah 37:137তোমরা তাদের ধ্বংসাবশেষের ওপর দিয়ে যাতায়াত করো সকালে
وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ
Open ayah 37:138ও রাতে। তবুও কি তোমরা বোঝ না?
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:139আর ইউনুসও অবশ্যই একজন রসূল।
إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ
Open ayah 37:140(স্মরণ করো) যখন সে বোঝাই নৌকার দিকে পালিয়ে গিয়েছিল।
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ
Open ayah 37:141অতঃপর সে ভাগ্য পরীক্ষার লটারিতে অংশ নেয় এবং পরাস্ত (হয়ে দোষী সাব্যস্ত) হয়।
فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ
Open ayah 37:142(যে কারণে তাকে নৌকা থেকে নদীতে ফেলে দেওয়া হয়।) অতঃপর একটি বড় মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে ভর্ৎসনা করে।
فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ
Open ayah 37:143(ঐ অবস্থায়) সে যদি তাসবীহ না পড়ত (আল্লাহর গুণগান না করত)
لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 37:144তাহলে কেয়ামতের দিন পর্যন্ত মাছের পেটেই থেকে যেত।
۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ
Open ayah 37:145অতঃপর আমি তাকে রুগ্ন অবস্থায় তৃণবিহীন প্রান্তরে নিক্ষেপ করি।
وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ
Open ayah 37:146এবং (তাকে ছায়া দেবার জন্য) তার কাছে একটি লাউগাছ জন্মাই।
وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ
Open ayah 37:147আমি তাকে এক লক্ষ কিংবা তারও বেশি লোকের কাছে (দ্বীন প্রচারের জন্য) পাঠিয়েছিলাম।
فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ
Open ayah 37:148তারা ঈমান এনেছিল; তাই আমি তাদেরকে কিছুকালের জন্য ভোগের সুযোগ দিয়েছিলাম।
فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ
Open ayah 37:149এখন তাদের কাছে জানতে চাও, তোমার প্রভুর জন্য কন্যা আর তাদের জন্য পুত্র?
أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ
Open ayah 37:150না কি তারা দেখছিল যে, আমি ফেরেশতাদেরকে নারীরূপে সৃষ্টি করেছি?
أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ
Open ayah 37:151জেনে রেখো! তারা অবশ্যই মনগড়া মিথ্যা বলে যে,
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ
Open ayah 37:152আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যাবাদী।
أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ
Open ayah 37:153তিনি কি (তাহলে) পুত্রের চেয়ে কন্যা বেশি পছন্দ করেছেন?
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ
Open ayah 37:154তোমাদের হয়েছে কি? তোমরা কেমন বিচার করো?
أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 37:155তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ
Open ayah 37:156নাকি তোমাদের কাছে (তোমাদের দাবির পক্ষে) কোন স্পষ্ট প্রমাণ আছে?
فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 37:157তাহলে তোমাদের কিতাব নিয়ে আস, যদি তোমরা সত্যবাদী হও।
وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ
Open ayah 37:158তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে একটা আত্মীয়তা-সম্পর্ক আবিষ্কার করেছে; অথচ জ্বিনেরা জানে যে, তাদেরকে (হিসাবের জন্য আল্লাহর দরবারে) হাজির করা হবে।
سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:159তারা (আল্লাহ সম্পর্কে) যে সব কথা বলে আল্লাহ তা থেকে পবিত্র।
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:160তবে আল্লাহর বাছাইকৃত বান্দারা নয়। (তারা ওসব ভিত্তিহীন কথা বলে না।)
فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ
Open ayah 37:161অতএব, তোমরা এবং তোমাদের উপাস্যরা,
مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ
Open ayah 37:162তোমরা (কেউই) আল্লাহর ব্যাপারে (কাউকে) বিভ্রান্ত করতে পারবে না;
إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ
Open ayah 37:163একমাত্র তাকে ছাড়া যে জাহান্নামে প্রবেশ করবে।
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ
Open ayah 37:164(ফেরেশতাদের কথা:) আমাদের প্রত্যেকের জন্যই নির্দিষ্ট স্থান রয়েছে;
وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ
Open ayah 37:165আমরা অবশ্যই (নামাযে) সারিবদ্ধ হই।
وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ
Open ayah 37:166আর আমরা অবশ্যই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি।
وَإِن كَانُواْ لَيَقُولُونَ
Open ayah 37:167তারা (আরব পৌত্তলিকরা) তো বলতই,
لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ
Open ayah 37:168“যদি আমাদের কাছে পূর্ববর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 37:169তাহলে অবশ্যই আমরা আল্লাহর বাছাইকৃত বান্দা হতাম।”
فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ
Open ayah 37:170কিন্তু এখন (এই কোরআন আসার পর) তারা একে অবিশ্বাস করল। অতএব, তারা (এর পরিণাম) জানতে পারবে।
وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:171আমার প্রেরিত বান্দাদের (রসূলদের) জন্য আমার কথা আগেই ঠিক হয়ে আছে:
إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ
Open ayah 37:172তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে;
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ
Open ayah 37:173এবং আমার সৈনিকেরাই বিজয়ী হবে।
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:174অতএব, কিছুকালের জন্য তুমি তাদের থেকে ফিরে থাক;
وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:175আর তাদেরকে দেখতে থাক। তারা (তাদের পরিণাম) দেখতে পাবে।
أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ
Open ayah 37:176তারা কি আমার শাস্তি তাড়াতাড়ি পেতে চায়?
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ
Open ayah 37:177কিন্তু শাস্তি যখন তাদের আঙ্গিনায় নেমে আসবে তখন যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সকালটা কত খারাপ হবে!
وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ
Open ayah 37:178কিছুকালের জন্য তাদের থেকে ফিরে থাক;
وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ
Open ayah 37:179আর (তাদেরকে) দেখতে থাক। তারা (তাদের পরিণাম) দেখতে পাবে।
سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ
Open ayah 37:180তারা যে সব কথা বলে, সম্মান ও শক্তির মালিক তোমার প্রভু তা থেকে পবিত্র।
وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ
Open ayah 37:181রসূলদের প্রতি শান্তি বর্ষিত হোক!
وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 37:182নিখিল জগতের মালিক আল্লাহর জন্যই সকল প্রশংসা।