ص
Saad
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ
Open ayah 38:1ছাদ [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। উপদেশপূর্ণ কোরআনের শপথ!
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ
Open ayah 38:2তবে যারা কাফের, তারা (মিথ্যা) অহংকার ও বিরোধিতায় লিপ্ত।
كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ
Open ayah 38:3তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি! তখন তারা চিৎকার করেছে, কিন্তু পলায়নের কোন সময় ছিল না।
وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ
Open ayah 38:4তারা (পৌত্তলিকরা) এজন্য বিস্ময়বোধ করল যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে। আর কাফেররা বলল, “এ তো এক যাদুকর, মিথ্যাবাদী।”
أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ
Open ayah 38:5“সে কি বহু উপাস্যকে এক উপাস্য করে দিয়েছে? এ তো এক অদ্ভুত ব্যাপার!”
وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ
Open ayah 38:6তাদের মোড়লেরা এই বলে চলে গেল, “তোমরা গিয়ে তোমাদের উপাস্যদের উপাসনায় অটল থাক। নিশ্চয়ই এটা (তোমাদের বিরুদ্ধে) একটা উদ্দেশ্যমূলক ব্যাপার।”
مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ
Open ayah 38:7“আমরা তো সর্বশেষ ধর্মে (খ্রিষ্টান ধর্মে) একথা শুনিনি! এটা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছু নয়।”
أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ
Open ayah 38:8“আমাদের মধ্য থেকে তার কাছেই কি উপদেশ (কোরআন) অবতীর্ণ হল?” আসলে ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দেহের মধ্যে আছে। বরং ওরা (এখনো) আমার শাস্তি আস্বাদন করেনি।
أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ
Open ayah 38:9নাকি তাদের কাছে তোমার পরাক্রমশালী দানশীল প্রভুর অনুগ্রহের ভাণ্ডার আছে?
أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ
Open ayah 38:10নাকি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব তাদেরই? তাহলে তারা রশি ধরে (আসমানে) আরোহণ করুক।
جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ
Open ayah 38:11সে ক্ষেত্রে (তাদের) যে বাহিনীই হোক, তা (অতীতের) বড় বড় দলের মত পরাজিত হবে।
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ
Open ayah 38:12তাদের পূর্বে রসূলদেরকে অবিশ্বাস করেছিল নূহের সমপ্রদায়, আদ জাতি, কীলকওয়ালা (সেনা-শিবিরের অধিকারী) ফেরাউন,
وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ
Open ayah 38:13ছামূদ, লূতের সমপ্রদায় ও আইকার অধিবাসীরা (আইকা: শোয়াইব আ.-এর এলাকার নাম)। তারাই হল (অতীতের) বড় বড় দল।
إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ
Open ayah 38:14এরা সবাই রসূলদেরকে অবিশ্বাস করেছিল, তাই (তাদের ওপর) আমার শাস্তি জরুরী হয়ে পড়েছিল।
وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ
Open ayah 38:15এরা একটিমাত্র বিকট আওয়াজের অপেক্ষায় আছে, যাতে কোন বিরতি থাকবে না। (অর্থাৎ আওয়াজ হওয়ার সাথে সাথে একমাত্র আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে।)
وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ
Open ayah 38:16তারা বলে, “হে আমাদের প্রভু! হিসাব-দিবসের পূর্বেই আগে আগে আমাদের প্রাপ্য আমাদেরকে দিয়ে দাও।”
ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ
Open ayah 38:17তাদের কথায় ধৈর্যধারণ করো এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ কর। নিশ্চয়ই সে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী (আল্লাহর অনুগত)।
إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ
Open ayah 38:18আমি পাহাড়-পর্বতকে তার সাথে বিকেলে ও সকালে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নিয়োজিত করেছিলাম।
وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ
Open ayah 38:19আর পাখিদেরকেও, যারা (তার কাছে) একত্রিত হত। প্রত্যেকেই তার অভিমুখী (অনুগত)।
وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ
Open ayah 38:20আর আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে প্রজ্ঞা (নবুওয়াত) ও সঠিক বিচারশক্তি দান করেছিলাম।
۞وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ
Open ayah 38:21আর তোমার কাছে কি বিবদমান লোকদের বৃত্তান্ত এসেছে (তুমি কি বিবদমান লোকদের বৃত্তান্ত জেনেছো), যখন তারা দেয়াল ডিঙ্গিয়ে (দাউদের) ইবাদতের জায়গায় (অথবা একান্ত কক্ষে) প্রবেশ করেছিল?
إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ
Open ayah 38:22তারা যখন দাউদের কাছে প্রবেশ করল তখন সে তাদেরকে দেখে ভয় পেল। তারা বলল, “ভয় করবেন না। আমরা দুই বিবদমান পক্ষ। আমাদের এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছে। আপনি আমাদের মধ্যে ন্যায্য মীমাংসা করে দিন, অবিচার করবেন না। আর আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন।”
إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ
Open ayah 38:23(আগন্তুকদের একজন আরেকজন সম্বন্ধে বলল,) “এই লোকটি আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটি ভেড়ী। তারপরও সে বলে: ওটি আমার জিম্মায় দিয়ে দাও। সে আমাকে কথায় হারিয়ে দিয়েছে।”
قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩
Open ayah 38:24দাউদ বলল, “তোমার ভেড়ীটা তার ভেড়ীগুলোর সাথে মিলাতে চেয়ে সে অবশ্যই তোমার প্রতি অবিচার করেছে। (এভাবে) শরীকদের অনেকেই একে অন্যের বিরুদ্ধে বাড়াবাড়ি করে থাকে; অবশ্য ঈমানদার ও সৎকর্মশীলরা এর ব্যতিক্রম, তবে তারা সংখ্যায় কম।” দাউদ ধারণা করল যে, আমি তাকে পরীক্ষা করেছি। তাই সে তার প্রভুর কাছে ক্ষমা চাইল এবং সেজদায় লুটিয়ে পড়ে তওবা করল।সেজদা
فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ
Open ayah 38:25আমি তার সে অপরাধ ক্ষমা করলাম। আর তার (দাউদ) জন্য তো আমার কাছে নৈকট্য (মর্যাদা) ও উত্তম প্রত্যাবর্তনস্থল (জান্নাত) আছেই।
يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ
Open ayah 38:26হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে একজন প্রতিনিধি করেছি। অতএব, মানুষের মধ্যে ন্যায্য মীমাংসা কর। প্রবৃত্তির অনুসরণ করো না; তাহলে সে তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে; কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে।
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ
Open ayah 38:27আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী কোন কিছু আমি অহেতুক সৃষ্টি করিনি। এটা কাফেরদের ধারণা। অতএব, কাফেরদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে।
أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ
Open ayah 38:28আমি কি ঈমানদার ও সৎকর্মশীলদেরকে পৃথিবীতে গোলযোগ সৃষ্টিকারীদের সমান গণ্য করব? নাকি মোত্তাকীদেরকে পাপাচারীদের সমান গণ্য করব?
كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 38:29এটি একটি বরকতময় কিতাব, যা আমি তোমার কাছে অবতীর্ণ করেছি, যাতে মানুষ তার আয়াতসমূহ গভীরভাবে চিন্তা করে এবং বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে।
وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ
Open ayah 38:30আমি দাউদের জন্য (পুত্র) সোলায়মানকে দান করেছি। সে এক উত্তম বান্দা। নিশ্চয়ই সে আল্লাহ-অভিমুখী।
إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ
Open ayah 38:31(স্মরণ করো) যখন অপরাহ্নে তার সামনে উৎকৃষ্ট ঘোড়াগুলো উপস্থিত করা হয়েছিল,
فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ
Open ayah 38:32তখন সে বলল, “আমি তো আমার প্রভুর স্মরণ (বিকেলের নামায) ভুলে সম্পদের (ঘোড়াগুলোর) মোহে আকৃষ্ট হয়েছি। যার ফলে সূর্য পর্দার আড়ালে লুকিয়ে গিয়েছে (এবং নামাযের সময় শেষ হয়ে গিয়েছে)।
رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ
Open ayah 38:33ওগুলো (ঘোড়াগুলো) আমার কাছে ফিরিয়ে আন।” অতঃপর সে সেগুলোর নলা (পা) ও গলা কাটতে আরম্ভ করল।
وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ
Open ayah 38:34আমি সোলায়মানকে পরীক্ষা করলাম এবং তার সিংহাসনের ওপর একটি দেহ রেখে দিলাম। অতঃপর সে (ভুল থেকে) ফিরে এল।
قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ
Open ayah 38:35সে বলল, “প্রভু! আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক রাজ্য দান করো যা আমার পরে আর কারো না হয়। তুমিই তো মহান দাতা।”
فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ
Open ayah 38:36তখন আমি বাতাসকে তার অধীন করে দিলাম, সে যেখানে চাইত তার হুকুমে তা শান্তভাবে সেখানে প্রবাহিত হত।
وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ
Open ayah 38:37আর (তার অধীন করে দিলাম) শয়তানদের মধ্যে প্রত্যেক ভবন নির্মাণকারী ও ডুবুরীকে
وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ
Open ayah 38:38এবং শিকলে বেঁধে-রাখা আরো অনেককে।
هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ
Open ayah 38:39(আমি সোলায়মানকে বলেছিলাম,) “এসব আমার দান। এগুলো তুমি বিনে হিসেবে ব্যয় করতে কিংবা রেখে দিতে পার।”
وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ
Open ayah 38:40আর তার (সোলায়মান) জন্য তো আমার কাছে নৈকট্য (মর্যাদা) ও উত্তম প্রত্যাবর্তনস্থল (জান্নাত) আছেই।
وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ
Open ayah 38:41আমার বান্দা আইউবের কথা স্মরণ কর। যখন সে তার প্রভুকে সম্বোধন করে বলল, “শয়তান আমাকে দুর্ভোগ আর কষ্টে ফেলে দিয়েছে।”
ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ
Open ayah 38:42(আমি তাকে বললাম,) “তোমার পা দিয়ে (মাটিতে) আঘাত কর। (মাটি থেকে পানি বের হল।) এই তো গোসলের ঠাণ্ডা পানি আর পানীয়। (এ পানি দ্বারা গোসল করো এবং তা পান কর।)”
وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
Open ayah 38:43আমার পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য শিক্ষাগ্রহণের উপাদানস্বরূপ আমি তার জন্য তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের মত আরো অনেককে দান করলাম।
وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ
Open ayah 38:44(তাকে বলেছিলাম,) “একমুঠো তৃণ হাতে নাও এবং তা দিয়ে (তোমার স্ত্রীকে) প্রহার করো এবং শপথ ভঙ্গ করো না।” (কোন কারণে আইউব আ. তাঁর স্ত্রীর প্রতি ক্রুদ্ধ হয়ে তাকে একশত বেত্রাঘাত করার শপথ করেছিলেন। আল্লাহ তাঁকে বিশেষ ব্যবস্থায় শপথ ঠিক রেখে শাস্তি লঘু করার উপায় বলে দিয়েছেন।) আমি তাকে ধৈর্যশীল পেলাম। কত উত্তম বান্দা সে! নিশ্চয়ই সে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী (আল্লাহমুখী)।
وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ
Open ayah 38:45আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়াকূবের কথা স্মরণ কর। তারা ছিল হাত ও চোখের অধিকারী (অর্থাৎ শক্তিশালী ও দূরদৃষ্টিসম্পন্ন)।
إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ
Open ayah 38:46একটি বিশেষ গুণ 'পরলোকের স্মরণ' দিয়ে আমি তাদেরকে বাছাই করেছিলাম। (অর্থাৎ তাদের প্রত্যেককে এই গুণটি দেওয়া হয়েছিল। ফলে, তারা নিজেরা সবসময় পরলোকের স্মরণ করত এবং লোকদেরকেও তা স্মরণ করিয়ে দিত।)
وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ
Open ayah 38:47তারা আমার কাছে মনোনীত শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত।
وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ
Open ayah 38:48ইসমাঈল, আল-ইয়াসা ও যুল-কিফ্লের কথাও স্মরণ কর। এরাও প্রত্যেকে শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত।
هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ
Open ayah 38:49এ হল এক স্মরণীয় বর্ণনা। আর মোত্তাকীদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল।
جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ
Open ayah 38:50চিরস্থায়ী বসবাসের জান্নাত, যার দরজা তাদের জন্য উন্মুক্ত।
مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ
Open ayah 38:51সেখানে তারা হেলান দিয়ে বসবে, সেখানে তারা অনেক ফলমূল ও পানীয় চাইবে।
۞وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ
Open ayah 38:52তাদের কাছে থাকবে সংযতদৃষ্টি একবয়সী রমণীরা;
هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ
Open ayah 38:53হিসাব-দিবসের জন্য তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ
Open ayah 38:54নিশ্চয়ই এটা আমার দেওয়া জীবিকা, যা কখনো নিঃশেষ হবে না।
هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ
Open ayah 38:55এটা (মোত্তাকীদের জন্য); আর সীমালংঘনকারীদের (পাপীদের) জন্য রয়েছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।
جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ
Open ayah 38:56জাহান্নাম, যাতে তারা প্রবেশ করবে। কত খারাপ বিশ্রামস্থল!
هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ
Open ayah 38:57এটা (সীমালংঘনকারীদের জন্য); তারা তা আস্বাদন করুক: গরম পানি আর পুঁজ।
وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ
Open ayah 38:58আরো আছে, একইরকম কয়েকপ্রকার (শাস্তি)।
هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ
Open ayah 38:59এই তো একদল তোমাদের সাথে (জাহান্নামে) প্রবেশ করছে। এদের জন্য কোন অভ্যর্থনা নেই। এরা তো আগুনে জ্বলবে।
قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ
Open ayah 38:60অনুসারীরা (নেতাদেরকে) বলবে, “বরং তোমরা; তোমাদের জন্যই কোন অভ্যর্থনা নেই। তোমরাই আমাদের জন্য এটা (এই শাস্তি) নিয়ে এসেছো। কত খারাপ আবাসস্থল (এই জাহান্নাম)!”
قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ
Open ayah 38:61তারা বলবে, “হে প্রভু! যে আমাদের জন্য এটা নিয়ে এসেছে জাহান্নামে তুমি তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দাও।”
وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ
Open ayah 38:62তারা আরও বলবে, “আমাদের কী হয়েছে? যে লোকগুলোকে আমরা খারাপ গণ্য করতাম তাদেরকে যে দেখতে পাচ্ছি না!”
أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ
Open ayah 38:63“আমরা কি তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়েছিলাম, না কি (আমাদের) চোখ তাদেরকে দেখতে ভুল করেছে?”
إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ
Open ayah 38:64এটা অর্থাৎ জাহান্নামীদের এই ঝগড়া অবশ্যই সত্য (বাস্তবেই ঘটবে)।
قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ
Open ayah 38:65বল, “আমি তো কেবল একজন সতর্ককারী। আর একক ও পরম প্রতাপশালী আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।
رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ
Open ayah 38:66তিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর প্রভু এবং মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীল।”
قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ
Open ayah 38:67বল, “এটি (এই কোরআন) একটি মহাসংবাদ,
أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ
Open ayah 38:68যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।”
مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ
Open ayah 38:69“সর্বোচ্চ পারিষদ (আল্লাহর দরবারে ফেরেশতাদের সমাবেশ) সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না (আমি কিছুই জানতাম না), যখন তারা বাদানুবাদ করছিল।
إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ
Open ayah 38:70আমার কাছে যে ওহী আসে তা থেকে আমি শুধু এতটুকু জানি যে, আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী।”
إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ
Open ayah 38:71(স্মরণ করো) যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, “আমি (ঠিক করেছি,) মাটি থেকে মানুষ সৃষ্টি করব।
فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ
Open ayah 38:72সুতরাং যখন আমি তার আকৃতি ঠিক করে তাতে আমার (সৃষ্ট) প্রাণ ফুঁকে দেব তখন তোমরা তার সম্মানে সেজদায় পড়ে যেয়ো।”
فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ
Open ayah 38:73(এই নির্দেশমত) ফেরেশতারা সবাই (আদমকে) সেজদা করল।
إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
Open ayah 38:74কিন্তু ইবলীস করল না। সে (মাটির তৈরী মানুষের চেয়ে) নিজেকে বড় মনে করল এবং (আল্লাহর নির্দেশ অমান্য করে) কাফেরদের দলভুক্ত হয়ে গেল।
قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ
Open ayah 38:75আল্লাহ বললেন, “ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার সম্মানে সেজদা করতে কে তোমাকে নিষেধ করল? তুমি কি নিজেকে বড় মনে করো, না কি তুমি খুব উচ্চমর্যাদাসম্পন্ন?”
قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ
Open ayah 38:76সে বলল, “আমি তার চেয়ে শ্রেষ্ঠ। (কারণ) আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো, আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে।”
قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ
Open ayah 38:77তিনি বললেন, “তাহলে তুই এখান থেকে বের হয়ে যা; কারণ তুই বিতাড়িত হওয়ারই যোগ্য।
وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ
Open ayah 38:78আর তোর ওপর আমার অভিশাপ থাকবে বিচারের দিন পর্যন্ত।”
قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ
Open ayah 38:79সে বলল, “হে প্রভু! তাহলে (মানুষকে পথভ্রষ্ট করার জন্য) আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন তাদেরকে (কবর থেকে) উঠানো হবে।”
قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ
Open ayah 38:80তিনি বললেন, “তোকে অবকাশ দেয়া হল,
إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ
Open ayah 38:81নির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত।”
قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 38:82সে বলল, “তোমার ক্ষমতার শপথ! আমি তাদের সকলকে পথভ্রষ্ট করব।
إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ
Open ayah 38:83কেবল তাদের মধ্য থেকে তোমার বাছাইকৃত বান্দাদের ছাড়া।”
قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ
Open ayah 38:84তিনি বললেন, “তাহলে তো ঠিকই আছে, আর আমি ঠিকই বলি,
لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ
Open ayah 38:85তোর দ্বারা এবং তাদের মধ্যে যারা তোর অনুসারী হবে তাদের সকলের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম ভরে ফেলব।”
قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ
Open ayah 38:86(হে নবী!) বল, “আমি এর জন্য (অর্থাৎ কোরআনের জন্য) তোমাদের কাছে কোন প্রতিদান চাই না এবং আমি কোন ভানকারীও নই।”
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
Open ayah 38:87এ তো সারা বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র।
وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ
Open ayah 38:88কিছুকাল পরই তোমরা এর সংবাদ (এতে বর্ণিত যাবতীয় তথ্যের সত্যতা) অবশ্যই জানতে পারবে।