الزمر

Az-Zumar

The Groups · Surah 39 · Ayahs: 75 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ

    Open ayah 39:1

    এই কিতাব নাযিল হয়েছে পরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে।

  2. إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ

    Open ayah 39:2

    আমি তোমার কাছে সত্যসহ (এই) কিতাব নাযিল করেছি। অতএব, দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তুমি তাঁর ইবাদত কর।

  3. أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ

    Open ayah 39:3

    জেনে রাখ, খাঁটি দ্বীন কেবল আল্লাহরই। আর যারা তাঁর পরিবর্তে (অন্যদেরকে) অভিভাবক (উপাস্য) গ্রহণ করে, (তারা বলে,) “আমরা তো কেবল এ জন্যই তাদের উপাসনা করি যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়।” নিশ্চয়ই আল্লাহ তাদের মতভেদের ব্যাপারে তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। যে মিথ্যাবাদী আর বড় অবিশ্বাসী আল্লাহ তাকে হেদায়েত করেন না।

  4. لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ

    Open ayah 39:4

    আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে চাইতেন তাহলে তিনি যা সৃষ্টি করেন তা থেকে অবশ্যই যা ইচ্ছা বেছে নিতেন। তিনি পবিত্র ও মহান! তিনি একক ও পরম প্রতাপশালী আল্লাহ।

  5. خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ

    Open ayah 39:5

    তিনি আসমান ও জমিন ঠিকঠিকভাবে সৃষ্টি করেছেন। তিনি দিনের ওপর রাতকে ঘুরিয়ে আনেন এবং রাতের ওপর দিনকে ঘুরিয়ে আনেন। তিনি সূর্য ও চনদ্রকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকটি (যার যার কক্ষপথে) একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনিই মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

  6. خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ

    Open ayah 39:6

    তিনি তোমাদেরকে একজন মানুষ (আদম) থেকে সৃষ্টি করেছেন। তিনি তার থেকে তার স্ত্রী (হাওয়া)-কে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আট জোড়া গবাদিপশু পাঠিয়েছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেটে তিন স্তরের অন্ধকারের মাঝে ধাপে ধাপে সৃষ্টি করেন। তিনিই তোমাদের প্রভু আল্লাহ। কর্তৃত্ব তাঁরই। তিনি ছাড়া কোন উপাস্য নাই। তাহলে কেমন করে তোমরা (তাঁর থেকে) মুখ ফিরিয়ে নাও?

  7. إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 39:7

    যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে (জানবে,) আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। তিনি তাঁর বান্দাদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না। আর যদি কৃতজ্ঞ হও, তাহলে তিনি তোমাদের এই কৃতজ্ঞতা পছন্দ করেন। একজন বোঝা বহনকারী আরেকজনের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের প্রভুর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম অবহিত করবেন। নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় সম্যক অবগত আছেন।

  8. ۞وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ

    Open ayah 39:8

    মানুষের যখন কষ্ট আসে তখন সে তার প্রভুর প্রতি একনিষ্ঠ হয়ে তাঁকে ডাকে। তারপর যখন তিনি তাকে তাঁর কোন নেয়ামত দান করেন তখন যে জন্য ইতিপূর্বে সে তাঁকে ডেকেছিল তা ভুলে যায় এবং আল্লাহর পথ থেকে (মানুষকে) বিচ্যুত করার জন্য তাঁর সমকক্ষ দাঁড় করায়। বল, “কিছুকালের জন্য তুমি তোমার কুফরি ভোগ করে লও (কুফরির মধ্যে থেকে আনন্দ করে নাও)। তুমি তো জাহান্নামেরই বাসিন্দা হবে।

  9. أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 39:9

    যে ব্যক্তি রাতের বেলায় সেজদারত বা দাঁড়ানো অবস্থায় (নামাযের মধ্যে) থেকে আল্লাহর প্রতি অনুগত থাকে আর পরকালের ভয় করে ও নিজ প্রভুর অনুগ্রহ কামনা করে, সে কি (তার সমান হবে, যে এমনটি করে না)? বল, “যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?” বস্তুত বুদ্ধিমানেরাই উপদেশ গ্রহণ করে থাকে।

  10. قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ 

    Open ayah 39:10

    (আমার এ কথাটি) বলে দাও, “হে আমার ঈমানদার বান্দারা! তোমরা তোমাদের প্রভুকে ভয় কর। যারা এ দুনিয়ায় সৎকাজ করে তাদের জন্য কল্যাণ আছে। আর আল্লাহর জমিন প্রশস্ত। ধৈর্যধারণকারীদেরকে বিনে হিসেবে তাদের পুরো পুরস্কার দেওয়া হবে।”

  11. قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ

    Open ayah 39:11

    বল, “আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তাঁর ইবাদত করি।

  12. وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 39:12

    এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন আমি (আল্লাহর কাছে) প্রথম আত্মসমর্পণকারী হই।”

  13. قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ

    Open ayah 39:13

    বল, “আমি এক ভয়ানক দিনের শাস্তির ভয় করি, যদি আমার প্রভুুর অবাধ্য হই।”

  14. قُلِ ٱللَّهَ أَعۡبُدُ مُخۡلِصٗا لَّهُۥ دِينِي

    Open ayah 39:14

    বল, “আমি আমার দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তাঁর ইবাদত করি।

  15. فَٱعۡبُدُواْ مَا شِئۡتُم مِّن دُونِهِۦۗ قُلۡ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ

    Open ayah 39:15

    তোমরা তাঁকে ছাড়া যার ইচ্ছা তার উপাসনা করো গিয়ে।” বল, “ক্ষতিগ্রস্ত তারাই, যারা কেয়ামতের দিন তাদের নিজেদের ও পরিবার-পরিজনের ক্ষতি করবে। জেনে রাখ, সেটাই হবে স্পষ্ট ক্ষতি।”

  16. لَهُم مِّن فَوۡقِهِمۡ ظُلَلٞ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحۡتِهِمۡ ظُلَلٞۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ

    Open ayah 39:16

    তাদের জন্য তাদের ওপরে ও তাদের নিচে আগুনের আচ্ছাদন থাকবে। আল্লাহ তার বান্দাদেরকে এর ভয় দেখাচ্ছেন। অতএব, হে আমার বান্দারা! তোমরা আমাকে ভয় কর।

  17. وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ

    Open ayah 39:17

    আর যারা তাগূতের (দেব-দেবীর) পূজা করা থেকে দূরে থাকে এবং আল্লাহর দিকে মুখ ফিরায় (মনোনিবেশ করে), তাদের জন্য সুসংবাদ রয়েছে। অতএব, আমার (এরূপ খাঁটি) বান্দাদেরকে সুসংবাদ দাও।

  18. ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 39:18

    যারা মন দিয়ে কথা শোনে এবং ভাল কথা মেনে চলে। ওদেরকেই আল্লাহ পথ দেখিয়েছেন এবং ওরাই বুদ্ধিমান।

  19. أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ

    Open ayah 39:19

    যার ওপর শাস্তির হুকুম ধার্য হয়ে গেছে তুমি কি সেই জাহান্নামীকে রক্ষা করতে পারবে?

  20. لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ 

    Open ayah 39:20

    তবে যারা তাদের প্রভুকে ভয় করে, তাদের জন্য নির্মিত আছে প্রাসাদের ওপর প্রাসাদ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী। (এটা) আল্লাহর ওয়াদা। আল্লাহ (তাঁর) ওয়াদা খেলাফ করেন না।

  21. أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 39:21

    তুমি কি দেখ না যে, আল্লাহ আসমান থেকে পানি (বৃষ্টি) বর্ষণ করেন, তারপর তা জমিনে ঝর্ণারূপে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন, তারপর (একসময়) তা শুকিয়ে যায় এবং তুমি তাকে হলদে (বিবর্ণ) দেখ, তারপর তিনি তাকে খড়কুটায় পরিণত করেন? এতে বুদ্ধিমানদের জন্য অবশ্যই উপদেশ রয়েছে।

  22. أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ

    Open ayah 39:22

    তাই আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন, যার ফলে সে তার প্রভুর দেওয়া (ঈমানের) আলোয় আলোকিত, সে কি (তার সমান যে ঈমানের আলো পায়নি)? অতএব, আল্লাহকে স্মরণ করার বেলায় যারা কঠিনহৃদয়, তাদের জন্য দুর্ভোগ আছে! ওরা পরিষ্কার বিভ্রান্তির মধ্যে রয়েছে।

  23. ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ

    Open ayah 39:23

    আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাণী অর্থাৎ একটি কিতাব (কোরআন) অবতীর্ণ করেছেন, যার অংশসমূহ পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং যা বারবার পঠিত হয়। যারা তাদের প্রভুকে ভয় করে, এ বাণীতে (এই কিতাব পাঠ কিংবা শ্রবণ করলে) তাদের চামড়া (শরীর) কেঁপে ওঠে। তারপর তাদের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়। এটা আল্লাহর পথনির্দেশ। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। আর আল্লাহ যাকে বিপথে নেন তার জন্য কোন পথপ্রদর্শক নেই।

  24. أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ

    Open ayah 39:24

    তাই যে ব্যক্তি কেয়ামতের দিন নিজের মুখমণ্ডল দ্বারা ভয়ংকর শাস্তি ঠেকাতে চাইবে সে কি (তার মত, যে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে)? আর জালেমদেরকে বলা হবে, “তোমরা যা করতে তার স্বাদ গ্রহণ কর।”

  25. كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ

    Open ayah 39:25

    তাদের পূর্ববর্তীরাও (সত্যকে) মিথ্যা বলেছিল। তাই তাদের ওপর এমনভাবে শাস্তি এসেছিল যে, তারা অনুভবও করতে পারেনি।

  26. فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلۡخِزۡيَ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 39:26

    এভাবে আল্লাহ তাদেরকে পার্থিব জীবনেই লাঞ্ছনা আস্বাদন করালেন। আর পরকালের শাস্তি তো আরও গুরুতর। যদি তারা জানত!

  27. وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

    Open ayah 39:27

    এই কোরআনে আমি মানুষের জন্য সব দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

  28. قُرۡءَانًا عَرَبِيًّا غَيۡرَ ذِي عِوَجٖ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ

    Open ayah 39:28

    (একে) বক্রতামুক্ত এক আরবী কোরআন (হিসেবে নাযিল করেছি), যাতে তারা (সহজে) তাকওয়া অবলম্বন করে চলতে পারে।

  29. ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 39:29

    আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন: একজন লোকের (দাসের) মালিক কয়েকজন ঝগড়াটে অংশীদার (বহু দেব-দেবীর পূজারীর প্রতীক), আরেকজন লোক শুধু এক ব্যক্তির মালিকানাধীন (এক আল্লাহর ইবাদতকারীর প্রতীক)। এই দুজনের অবস্থা কি একরকম? সকল প্রশংসা আল্লাহর। বরং তাদের অধিকাংশই জানে না।

  30. إِنَّكَ مَيِّتٞ وَإِنَّهُم مَّيِّتُونَ 

    Open ayah 39:30

    নিশ্চয়ই তোমার মৃত্যু হবে এবং নিশ্চয়ই তাদেরও মৃত্যু হবে।

  31. ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ

    Open ayah 39:31

    তারপর কেয়ামতের দিন নিশ্চয়ই তোমরা তোমাদের প্রভুর সামনে বিতর্ক করবে।

  32. ۞فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدۡقِ إِذۡ جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ

    Open ayah 39:32

    যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আসার পর তাকে অবিশ্বাস করে তার চেয়ে বড় জালেম কে আছে? জাহান্নামে কি কাফেরদের জন্য কোন আবাসস্থল নেই? (অবশ্যই আছে এবং সেখানেই তারা বাস করবে।)

  33. وَٱلَّذِي جَآءَ بِٱلصِّدۡقِ وَصَدَّقَ بِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ

    Open ayah 39:33

    আর যারা সত্য নিয়ে এসেছে এবং যারা তা বিশ্বাস করেছে তারাই মোত্তাকী।

  34. لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 39:34

    তারা যা চাইবে, তাদের প্রভুর কাছে তাই পাবে। সেটাই সৎকর্মশীলদের পুরস্কার।

  35. لِيُكَفِّرَ ٱللَّهُ عَنۡهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي عَمِلُواْ وَيَجۡزِيَهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 39:35

    যাতে আল্লাহ তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেন এবং তাদের ভাল কাজগুলোর জন্য তাদেরকে পুরস্কৃত করেন।

  36. أَلَيۡسَ ٱللَّهُ بِكَافٍ عَبۡدَهُۥۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ

    Open ayah 39:36

    আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা তোমাকে তিনি ছাড়া অন্য উপাস্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে বিপথগামী করেন তাকে কেউ পথ দেখাতে পারে না।

  37. وَمَن يَهۡدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّۗ أَلَيۡسَ ٱللَّهُ بِعَزِيزٖ ذِي ٱنتِقَامٖ

    Open ayah 39:37

    আর আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ বিপথগামী করতে পারে না। আল্লাহ কি পরাক্রমশালী, শাস্তি প্রদানকারী নন?

  38. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلۡ أَفَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنۡ أَرَادَنِيَ ٱللَّهُ بِضُرٍّ هَلۡ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوۡ أَرَادَنِي بِرَحۡمَةٍ هَلۡ هُنَّ مُمۡسِكَٰتُ رَحۡمَتِهِۦۚ قُلۡ حَسۡبِيَ ٱللَّهُۖ عَلَيۡهِ يَتَوَكَّلُ ٱلۡمُتَوَكِّلُونَ

    Open ayah 39:38

    তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, “আসমান ও জমিন কে সৃষ্টি করেছে?” তারা অবশ্যই বলবে, “আল্লাহ”। বল, “তাহলে আমাকে বল, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাক, আল্লাহ যদি আমার কোন ক্ষতি চান তাহলে তারা কি তাঁর সে ক্ষতি দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমাকে কোন অনুগ্রহ করতে চান তাহলে তারা কি তাঁর সে অনুগ্রহ রোধ করতে পারবে?” বল, “আমার জন্য আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তাঁর ওপরই নির্ভর করে।”

  39. قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ

    Open ayah 39:39

    বল, “হে আমার সমপ্রদায়! তোমরা তোমাদের অবস্থানে কাজ করো, আমিও (আমার অবস্থানে) কাজ করছি। তারপর তোমরা জানবে

  40. مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ 

    Open ayah 39:40

    কার ওপর লাঞ্ছনাদায়ক শাস্তি আসে এবং চিরস্থায়ী শাস্তি আপতিত হয়।”

  41. إِنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ لِلنَّاسِ بِٱلۡحَقِّۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَلِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٍ

    Open ayah 39:41

    আমি মানুষের কল্যাণের জন্যই তোমার প্রতি সত্যসহ কিতাব নাযিল করেছি। অতএব, যে সুপথগামী হয় সে নিজের উপকারের জন্যই তা করে, আর যে বিপথগামী হয় সে নিজের ক্ষতির জন্যই বিপথগামী হয়। তুমি তাদের কর্মবিধায়ক নও।

  42. ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ

    Open ayah 39:42

    আল্লাহ আত্মাসমূহ নিয়ে নেন তাদের মৃত্যুর সময়; আর যেগুলোর মৃত্যুর সময় আসেনি সেগুলোও তাদের ঘুমের সময়ে (নিয়ে রাখেন)। তারপর যেগুলোর মৃত্যুর ফয়সালা করেন সেগুলো রেখে দেন এবং অন্যগুলোকে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত (বেঁচে থাকার জন্য) ছেড়ে দেন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে।

  43. أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَۚ قُلۡ أَوَلَوۡ كَانُواْ لَا يَمۡلِكُونَ شَيۡـٔٗا وَلَا يَعۡقِلُونَ

    Open ayah 39:43

    তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য সুপারিশকারী গ্রহণ করেছে? বল, “তারা কোন কিছুর ক্ষমতা না রাখলেও এবং তাদের কোন বুদ্ধি না থাকলেও কি (তাদেরকে তারা সুপারিশকারীরূপে গ্রহণ করবে)!”

  44. قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗاۖ لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 39:44

    বল, “সকল সুপারিশের মালিক আল্লাহ। আসমান ও জমিনের রাজত্ব তাঁরই। অতঃপর তোমাদেরকে তাঁর কাছেই ফিরিয়ে নেওয়া হবে।”

  45. وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحۡدَهُ ٱشۡمَأَزَّتۡ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ

    Open ayah 39:45

    এক আল্লাহর কথা আলোচিত হলে পরকাল অবিশ্বাসীদের অন্তর সংকুচিত হয়। আর তিনি ছাড়া অন্যদের (মিথ্যা উপাস্যদের) কথা আলোচিত হলেই তারা খুশী হয়।

  46. قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ عَٰلِمَ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ أَنتَ تَحۡكُمُ بَيۡنَ عِبَادِكَ فِي مَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

    Open ayah 39:46

    বল, “হে আল্লাহ, আসমান ও জমিনের স্রষ্টা, অদৃশ্য ও দৃশ্যমান বিষয় সম্বন্ধে জ্ঞাত সত্তা! তুমিই তোমার বান্দাদের মধ্যে তাদের মতবিরোধের বিষয়ে মীমাংসা করতে পার।”

  47. وَلَوۡ أَنَّ لِلَّذِينَ ظَلَمُواْ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦ مِن سُوٓءِ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمۡ يَكُونُواْ يَحۡتَسِبُونَ

    Open ayah 39:47

    পৃথিবীতে যা কিছু আছে, জালেমদের যদি তা সবও থাকে এবং তার সাথে আরো সমপরিমাণ যুক্ত হয়, তাহলে কেয়ামতের দিন কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য তারা তা মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে। আর (সেদিন) তারা আল্লাহর পক্ষ থেকে এমন কিছু (শাস্তি) দেখতে পাবে যা তারা ধারণাও করত না।

  48. وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 39:48

    তারা তাদের অপকর্মসমূহ দেখতে পাবে এবং যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে ধরবে।

  49. فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 39:49

    মানুষ যখন কোন কষ্টে পড়ে তখন আমাকে ডাকে। আবার যখন আমি তাকে আমার পক্ষ থেকে কোন নেয়ামত দান করি তখন বলে, “আমাকে তো এটা আমার জ্ঞানের কারণেই দেওয়া হয়েছে।” (আসলে তা নয়,) বরং ওটা একটা পরীক্ষা; তবে তাদের অধিকাংশই জানে না।

  50. قَدۡ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ 

    Open ayah 39:50

    তাদের পূর্ববর্তীরাও ও রকম বলেছিল। তবে তাদের কৃতকর্ম তাদের কোন উপকারে আসেনি।

  51. فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْۚ وَٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَمَا هُم بِمُعۡجِزِينَ

    Open ayah 39:51

    তাদের অপকর্মসমূহ তাদেরকে আঘাত করেছিল। এদের মধ্যেও যারা অন্যায় করে তাদের কৃতকর্মও তাদেরকে আঘাত করবে। তারা কিছুতেই পালাতে পারবে না।

  52. أَوَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ

    Open ayah 39:52

    তারা কি জানে না যে, আল্লাহ যার জন্য ইচ্ছা জীবিকা প্রশস্ত করেন (বাড়িয়ে দেন) এবং (যার জন্য ইচ্ছা তা) সংকুচিত করেন। এতে মুমিন লোকদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।

  53. ۞قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 39:53

    (আমার এই কথা লোকদেরকে) বলে দাও, “হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছো! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তো সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।”

  54. وَأَنِيبُوٓاْ إِلَىٰ رَبِّكُمۡ وَأَسۡلِمُواْ لَهُۥ مِن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ

    Open ayah 39:54

    “তোমাদের ওপর শাস্তি আসার আগে তোমরা তোমাদের প্রভুর অভিমুখী হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ কর। তার পরে (কিন্তু) তোমাদেরকে সাহায্য করা হবে না।”

  55. وَٱتَّبِعُوٓاْ أَحۡسَنَ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ بَغۡتَةٗ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ

    Open ayah 39:55

    “আকস্মিকভাবে ও অজ্ঞাতসারে শাস্তি এসে পড়ার আগে তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের (অর্থাৎ কোরআনের বিধানসমূহের) অনুসরণ কর।”

  56. أَن تَقُولَ نَفۡسٞ يَٰحَسۡرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِي جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ

    Open ayah 39:56

    যাতে কাউকে বলতে না হয়, “আল্লাহর প্রতি কর্তব্যে অবহেলা করেছি বলে হায় আমার আফসোস! আর আমি তো (সত্যের প্রতি) উপহাসকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।”

  57. أَوۡ تَقُولَ لَوۡ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِي لَكُنتُ مِنَ ٱلۡمُتَّقِينَ

    Open ayah 39:57

    অথবা কেউ না বলে, “আল্লাহ যদি আমাকে পথ দেখাতেন তাহলে তো অবশ্যই আমি মোত্তাকীদের অন্তর্ভুক্ত হতাম।”

  58. أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ

    Open ayah 39:58

    অথবা কেউ শাস্তি দেখার সময় না বলে, “আমি যদি আরেকবার পৃথিবীতে ফিরে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারতাম!”

  59. بَلَىٰ قَدۡ جَآءَتۡكَ ءَايَٰتِي فَكَذَّبۡتَ بِهَا وَٱسۡتَكۡبَرۡتَ وَكُنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 39:59

    হ্যাঁ, তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসেছিল, কিন্তু তুমি তাকে মিথ্যা আখ্যায়িত করেছিলে। তুমি অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিলে।

  60. وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُواْ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسۡوَدَّةٌۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡمُتَكَبِّرِينَ 

    Open ayah 39:60

    যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে, কেয়ামতের দিন তুমি তাদের মুখমণ্ডল কালো দেখবে। জাহান্নামে কি অহংকারীদের জন্য কোন আবাসস্থল নেই? (অবশ্যই আছে এবং সেখানেই তারা বাস করবে।)

  61. وَيُنَجِّي ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ بِمَفَازَتِهِمۡ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

    Open ayah 39:61

    আল্লাহ মোত্তাকীদেরকে তাদের সাফল্যসহ নাজাত দেবেন। অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না এবং তাদের কোন দুঃখও থাকবে না।

  62. ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ

    Open ayah 39:62

    আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছুর কর্মবিধায়ক।

  63. لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 39:63

    আসমান ও জমিনের চাবি তাঁর কাছেই। আর যারা আল্লাহর নিদর্শনসমূহ অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত।

  64. قُلۡ أَفَغَيۡرَ ٱللَّهِ تَأۡمُرُوٓنِّيٓ أَعۡبُدُ أَيُّهَا ٱلۡجَٰهِلُونَ

    Open ayah 39:64

    বল, “হে মূর্খের দল! তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ দিচ্ছ?”

  65. وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 39:65

    তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী পাঠানো হয়েছে যে, যদি শির্‌ক (আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত) করো তাহলে অবশ্যই তোমার কর্মসমূহ নিষ্ফল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

  66. بَلِ ٱللَّهَ فَٱعۡبُدۡ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ

    Open ayah 39:66

    বরং আল্লাহরই ইবাদত করো এবং (তাঁর প্রতি) কৃতজ্ঞতা প্রকাশকারীদের দলভুক্ত থাক।

  67. وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 39:67

    তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয়নি। কেয়ামতের দিন গোটা পৃথিবী তাঁর হাতের মুঠোয় থাকবে এবং আসমানসমূহ তাঁর ডান হাতে ভাঁজ-করা অবস্থায় থাকবে। তিনি পবিত্র ও মহান। তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে তিনি তার ঊর্ধ্বে।

  68. وَنُفِخَ فِي ٱلصُّورِ فَصَعِقَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخۡرَىٰ فَإِذَا هُمۡ قِيَامٞ يَنظُرُونَ

    Open ayah 39:68

    (কেয়ামতের দিন) শিংগায় ফুঁক দেওয়া হবে; তখন আল্লাহর মর্জিমাফিক ব্যতিক্রম ছাড়া আসমান ও জমিনের সবাই বেহুঁশ হয়ে যাবে। অতঃপর আবার তাতে ফুঁক দেওয়া হবে; আর তখনি তারা উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে।

  69. وَأَشۡرَقَتِ ٱلۡأَرۡضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلۡكِتَٰبُ وَجِاْيٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ

    Open ayah 39:69

    পৃথিবী তার প্রভুর নূরে উজ্জ্বল হবে, আমলনামা (সামনে) রাখা হবে, নবী ও সাক্ষীদেরকে নিয়ে আসা হবে এবং সকলের মধ্যে ন্যায়বিচার করা হবে। তাদের প্রতি অন্যায় করা হবে না।

  70. وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُوَ أَعۡلَمُ بِمَا يَفۡعَلُونَ 

    Open ayah 39:70

    প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল পুরোপুরি দেওয়া হবে। তারা যা কিছু করে তিনি তা ভাল করে জানেন।

  71. وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَتۡلُونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِ رَبِّكُمۡ وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنۡ حَقَّتۡ كَلِمَةُ ٱلۡعَذَابِ عَلَى ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 39:71

    কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। যখন তারা তার কাছে আসবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, “তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রসূল আসেনি, যারা তোমাদেরকে তোমাদের প্রভুর আয়াতসমূহ পাঠ করে শোনাত এবং তোমাদেরকে আজকের দিনের সাক্ষাৎ সম্পর্কে সতর্ক করত?” তারা বলবে, “হ্যাঁ”, তবে কাফেরদের বিরুদ্ধে শাস্তির হুকুম চূড়ান্ত হয়ে গেছে।”

  72. قِيلَ ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ

    Open ayah 39:72

    বলা হবে, “জাহান্নামের দরজায় প্রবেশ করো, সেখানে চিরকাল থাকার জন্য। অতএব, কত খারাপ অহংকারীদের এই বাসস্থান!”

  73. وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ إِلَى ٱلۡجَنَّةِ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيۡكُمۡ طِبۡتُمۡ فَٱدۡخُلُوهَا خَٰلِدِينَ

    Open ayah 39:73

    আর যারা তাদের প্রভুকে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা তার কাছে আসবে তখন তার দরজাগুলো খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, “তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা খুশী হও এবং চিরকাল থাকার জন্য এখানে প্রবেশ কর।”

  74. وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي صَدَقَنَا وَعۡدَهُۥ وَأَوۡرَثَنَا ٱلۡأَرۡضَ نَتَبَوَّأُ مِنَ ٱلۡجَنَّةِ حَيۡثُ نَشَآءُۖ فَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ

    Open ayah 39:74

    (প্রবেশ করে) তারা বলবে, “সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন। তিনি (তাঁর ওয়াদা মোতাবেক) আমাদেরকে (জান্নাতের) এই ভূমির অধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা নিবাস স্থাপন করতে পারি। অতএব, কত উত্তম সৎকর্মীদের এই পুরস্কার!”

  75. وَتَرَى ٱلۡمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنۡ حَوۡلِ ٱلۡعَرۡشِ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡۚ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّۚ وَقِيلَ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 39:75

    তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করতে দেখবে। তাদের মধ্যে ন্যায়বিচার করা হবে। আর বলা হবে, “সকল প্রশংসা নিখিল জগতের প্রভু আল্লাহর।”