غافر

Al-Ghaafir

The Forgiver · Surah 40 · Ayahs: 85 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ

    Open ayah 40:2

    এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে; যিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী,

  3. غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوۡبِ شَدِيدِ ٱلۡعِقَابِ ذِي ٱلطَّوۡلِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ إِلَيۡهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 40:3

    পাপ ক্ষমাকারী ও তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা এবং ক্ষমতাবান। তিনি ছাড়া কোন উপাস্য নেই। তাঁর কাছেই (সকলের) চূড়ান্ত প্রত্যাবর্তন।

  4. مَا يُجَٰدِلُ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِي ٱلۡبِلَٰدِ

    Open ayah 40:4

    আল্লাহর নিদর্শন সম্পর্কে শুধু কাফেররাই বিতর্ক করে। সুতরাং জনপদসমূহে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে।

  5. كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَٱلۡأَحۡزَابُ مِنۢ بَعۡدِهِمۡۖ وَهَمَّتۡ كُلُّ أُمَّةِۭ بِرَسُولِهِمۡ لِيَأۡخُذُوهُۖ وَجَٰدَلُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّ فَأَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ

    Open ayah 40:5

    এদের পূর্বে নূহের সমপ্রদায় এবং তাদের পরে অন্যান্য দলও (তাদের নবীদেরকে) অবিশ্বাস করেছিল। প্রত্যেক (অবিশ্বাসী) জাতি তাদের রসূলকে পাকড়াও করার অভিসন্ধি করেছে এবং মিথ্যার সাহায্যে সত্যকে ব্যর্থ করার উদ্দেশ্যে বিতর্কে লিপ্ত হয়েছে। তখন আমিও তাদেরকে পাকড়াও করেছি। অতএব, কেমন হয়েছিল আমার শাস্তি!

  6. وَكَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ

    Open ayah 40:6

    আর এভাবেই কাফেরদের ক্ষেত্রে তোমার প্রভুর কথা সত্য হয়েছে যে, তারা জাহান্নামের অধিবাসী।

  7. ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

    Open ayah 40:7

    যারা আল্লাহর আরশ বহন করে এবং যারা তার চারপাশ ঘিরে থাকে তারা (সেই ফেরেশতারা) তাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাঁকে বিশ্বাস করে এবং মুমিনদের জন্য (তাঁর কাছে) ক্ষমা প্রার্থনা করে। (তারা বলে,) “হে আমাদের প্রভু! অনুগ্রহ ও জ্ঞান দ্বারা তুমি সবকিছু ধারণ করে আছো। অতএব, যারা তওবা করে ও তোমার পথ অনুসরণ করে তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা কর।”

  8. رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 40:8

    “হে আমাদের প্রভু! তাদেরকে চিরকাল বসবাসের জান্নাতে স্থান দাও, তুমি তাদেরকে যার ওয়াদা করেছো; এবং তাদের বাবা-মা, স্বামী-স্ত্রী ও সন্তান-সন্ততির মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরকেও (জান্নাতে স্থান দাও)। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।”

  9. وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 40:9

    “আর তাদেরকে অমঙ্গল (শাস্তি) থেকে রক্ষা কর। তুমি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবে তাকে তো অবশ্যই অনুগ্রহ করবে। আর সেটাই হচ্ছে মহাসাফল্য।”

  10. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنَادَوۡنَ لَمَقۡتُ ٱللَّهِ أَكۡبَرُ مِن مَّقۡتِكُمۡ أَنفُسَكُمۡ إِذۡ تُدۡعَوۡنَ إِلَى ٱلۡإِيمَٰنِ فَتَكۡفُرُونَ 

    Open ayah 40:10

    (হাশরের দিন) কাফেরদেরকে ডাক দিয়ে বলা হবে, “(আজ) তোমাদের নিজেদের প্রতি নিজেদের অসন্তোষের চেয়ে (দুনিয়ায় তোমাদের প্রতি) আল্লাহর অসন্তোষ বড় ছিল, যখন তোমাদেরকে ঈমান আনার জন্য আহবান জানানো হত আর তোমরা তা অস্বীকার করতে।”

  11. قَالُواْ رَبَّنَآ أَمَتَّنَا ٱثۡنَتَيۡنِ وَأَحۡيَيۡتَنَا ٱثۡنَتَيۡنِ فَٱعۡتَرَفۡنَا بِذُنُوبِنَا فَهَلۡ إِلَىٰ خُرُوجٖ مِّن سَبِيلٖ

    Open ayah 40:11

    তারা বলবে, “হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে দু'বার মৃত্যু দিয়েছো এবং দু'বার জীবন দিয়েছো। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। তাই (এখন জাহান্নাম থেকে আমাদের) বের হবার কি কোন পথ আছে?”

  12. ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِيَ ٱللَّهُ وَحۡدَهُۥ كَفَرۡتُمۡ وَإِن يُشۡرَكۡ بِهِۦ تُؤۡمِنُواْۚ فَٱلۡحُكۡمُ لِلَّهِ ٱلۡعَلِيِّ ٱلۡكَبِيرِ

    Open ayah 40:12

    (তাদেরকে বলা হবে,) “তোমাদের এই শাস্তি তো এ জন্য যে, যখন এক আল্লাহকে ডাকা হত তখন তোমরা অবিশ্বাস করতে, আর যদি তাঁর সাথে কোন শরীক সাব্যস্ত করা হত তাহলে তোমরা বিশ্বাস করতে। সুতরাং বিচারের ক্ষমতা তো আল্লাহর; যিনি সর্বোচ্চ, মহামহিম।”

  13. هُوَ ٱلَّذِي يُرِيكُمۡ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزۡقٗاۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ

    Open ayah 40:13

    তিনিই তোমাদেরকে তাঁর নিদর্শনসমূহ দেখান এবং আসমান থেকে তোমাদের জন্য জীবিকা পাঠান। যারা আল্লাহর দিকে ফিরে আসে কেবল তারাই উপদেশ গ্রহণ করে।

  14. فَٱدۡعُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 40:14

    অতএব, দ্বীনকে কেবল তাঁর জন্য নিবেদিত করে তোমরা আল্লাহকে ডাক, যদিও কাফেররা তা অপছন্দ করে।

  15. رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلۡعَرۡشِ يُلۡقِي ٱلرُّوحَ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوۡمَ ٱلتَّلَاقِ

    Open ayah 40:15

    তিনি উচ্চ মর্যাদার অধিকারী ও আরশের মালিক। তিনি তাঁর বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা নিজ আদেশে ওহী পাঠান, যাতে সে সাক্ষাতের (কেয়ামতের) দিন সম্পর্কে (মানুষকে) সতর্ক করতে পারে;

  16. يَوۡمَ هُم بَٰرِزُونَۖ لَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِنۡهُمۡ شَيۡءٞۚ لِّمَنِ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَۖ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ

    Open ayah 40:16

    যেদিন তারা সবাই বের হয়ে পড়বে। (সেদিন) আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ কার রাজত্ব? প্রবল পরাক্রান্ত এক আল্লাহর।

  17. ٱلۡيَوۡمَ تُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۚ لَا ظُلۡمَ ٱلۡيَوۡمَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ

    Open ayah 40:17

    আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। আজ (কারো প্রতি) কোন অবিচার নেই। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী।

  18. وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡأٓزِفَةِ إِذِ ٱلۡقُلُوبُ لَدَى ٱلۡحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ

    Open ayah 40:18

    তাদেরকে নিকটবর্তী কেয়ামতের দিন সম্পর্কে সতর্ক করো, যখন (কষ্টে তাদের) প্রাণসমূহ কণ্ঠাগত হবে এবং দম বন্ধ হয়ে আসবে। জালেমদের জন্য কোন বন্ধু নেই এবং এমন কোন সুপারিশকারীও নেই যার কথা শোনা হবে।

  19. يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ

    Open ayah 40:19

    তিনি (আল্লাহ) চোখের চুরি (গোপন চাহনি) ও অন্তরের সব গোপন কথা জানেন।

  20. وَٱللَّهُ يَقۡضِي بِٱلۡحَقِّۖ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَقۡضُونَ بِشَيۡءٍۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ 

    Open ayah 40:20

    আল্লাহ সঠিক বিচার করেন। আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা তো কিছুই বিচার করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

  21. ۞أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُواْ مِن قَبۡلِهِمۡۚ كَانُواْ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ

    Open ayah 40:21

    এরা কি জমিনে ভ্রমণ করে না? তাহলে দেখত তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল। পৃথিবীতে তাদের শক্তি ও কীর্তি এদের চেয়ে বেশি ছিল। তারপরও তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন। আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষা করার কেউ ছিল না।

  22. ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَكَفَرُواْ فَأَخَذَهُمُ ٱللَّهُۚ إِنَّهُۥ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 40:22

    এটা এজন্য যে, তাদের রসূলেরা তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এলে তারা তা অবিশ্বাস করেছিল। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করেন। নিশ্চয়ই তিনি শক্তিশালী, কঠোর শাস্তিদাতা।

  23. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ

    Open ayah 40:23

    আমি আমার নিদর্শন ও স্পষ্ট প্রমাণ নিয়ে মূসাকে পাঠিয়েছিলাম

  24. إِلَىٰ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَقَٰرُونَ فَقَالُواْ سَٰحِرٞ كَذَّابٞ

    Open ayah 40:24

    ফেরাউন, হামান ও কারুনের কাছে। কিন্তু তারা বলল, “(লোকটা) এক যাদুকর, বড় মিথ্যাবাদী।”

  25. فَلَمَّا جَآءَهُم بِٱلۡحَقِّ مِنۡ عِندِنَا قَالُواْ ٱقۡتُلُوٓاْ أَبۡنَآءَ ٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ وَٱسۡتَحۡيُواْ نِسَآءَهُمۡۚ وَمَا كَيۡدُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ

    Open ayah 40:25

    যখন সে আমার পক্ষ থেকে সত্য নিয়ে তাদের কাছে এল তখন তারা বলল, “তার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্রদেরকে মেরে ফেল এবং তাদের নারীদেরকে জীবিত রাখ।” কিন্তু কাফেরদের এই চক্রান্ত ব্যর্থই হয়েছিল।

  26. وَقَالَ فِرۡعَوۡنُ ذَرُونِيٓ أَقۡتُلۡ مُوسَىٰ وَلۡيَدۡعُ رَبَّهُۥٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمۡ أَوۡ أَن يُظۡهِرَ فِي ٱلۡأَرۡضِ ٱلۡفَسَادَ

    Open ayah 40:26

    ফেরাউন বলল, “তোমরা আমাকে ছাড়, আমি মূসাকে হত্যা করি আর সে তার প্রভুকে ডাকুক। (কারণ) আমার ভয় হয়, সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা দুনিয়ায় অশান্তি ছড়াবে।”

  27. وَقَالَ مُوسَىٰٓ إِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٖ لَّا يُؤۡمِنُ بِيَوۡمِ ٱلۡحِسَابِ

    Open ayah 40:27

    মূসা বলল, “হিসাবের দিন বিশ্বাস করে না, এমন প্রত্যেক অহংকারী ব্যক্তি থেকে আমি আমার প্রভু ও তোমাদেরও প্রভু আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি।”

  28. وَقَالَ رَجُلٞ مُّؤۡمِنٞ مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَكۡتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقۡتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ ٱللَّهُ وَقَدۡ جَآءَكُم بِٱلۡبَيِّنَٰتِ مِن رَّبِّكُمۡۖ وَإِن يَكُ كَٰذِبٗا فَعَلَيۡهِ كَذِبُهُۥۖ وَإِن يَكُ صَادِقٗا يُصِبۡكُم بَعۡضُ ٱلَّذِي يَعِدُكُمۡۖ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ مُسۡرِفٞ كَذَّابٞ

    Open ayah 40:28

    ফেরাউনের বংশের এক ঈমানদার লোক যে তার ঈমান গোপন রেখেছিল বলল, “তোমরা কি একজন লোককে 'আমার প্রভু আল্লাহ' বলার কারণে হত্যা করবে? অথচ সে তোমাদের কাছে তোমাদের প্রভুর নিকট থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে। সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যার দায় তার ওপর বর্তাবে। আর যদি সত্যবাদী হয় তাহলে সে যে (শাস্তির) ভয় দেখাচ্ছে তার কতকটা তো তোমাদের ওপর আসবেই।” আল্লাহ কখনো এমন ব্যক্তিকে পথে আনেন না যে সীমালংঘনকারী, মিথ্যাবাদী।

  29. يَٰقَوۡمِ لَكُمُ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَ ظَٰهِرِينَ فِي ٱلۡأَرۡضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأۡسِ ٱللَّهِ إِن جَآءَنَاۚ قَالَ فِرۡعَوۡنُ مَآ أُرِيكُمۡ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهۡدِيكُمۡ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ

    Open ayah 40:29

    “হে আমার সমপ্রদায়! দেশে আজ তোমাদের রাজত্ব, তোমরাই বিজয়ী। কিন্তু আমাদের ওপর আল্লাহর শাস্তি আসলে তখন কে আমাদেরকে সাহায্য করবে?” ফেরাউন বলল, “আমি যা দেখি তোমাদেরকে তাই দেখাই। (অর্থাৎ আমি যা সঠিক মনে করি তোমাদেরকে তাই বলি।) আমি তোমাদেরকে সঠিক পথই নির্দেশ করি।”

  30. وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُم مِّثۡلَ يَوۡمِ ٱلۡأَحۡزَابِ 

    Open ayah 40:30

    ঈমানদার লোকটি বলল, “হে আমার সমপ্রদায়! আমি তোমাদের জন্য (পূর্বের) মৈত্রীবদ্ধ দলগুলোর (দুর্দশার) দিনের মত (পরিণতির) আশংকা করছি;”

  31. مِثۡلَ دَأۡبِ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعِبَادِ

    Open ayah 40:31

    “নূহের সমপ্রদায়, আদ ও ছামূদ জাতি এবং তাদের পরবর্তীদের অবস্থার মত। আল্লাহ (তাঁর) বান্দাদের প্রতি কোন জুলুম করতে চান না।”

  32. وَيَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ يَوۡمَ ٱلتَّنَادِ

    Open ayah 40:32

    “আর হে আমার সমপ্রদায়! আমি তোমাদের জন্য ডাকাডাকির দিন (কেয়ামতের দিন)-কে ভয় করি;

  33. يَوۡمَ تُوَلُّونَ مُدۡبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ

    Open ayah 40:33

    যেদিন তোমরা পেছনের দিকে ছুটে পালাবে। তখন আল্লাহর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করার কেউ থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখাবার কেউ নাই।”

  34. وَلَقَدۡ جَآءَكُمۡ يُوسُفُ مِن قَبۡلُ بِٱلۡبَيِّنَٰتِ فَمَا زِلۡتُمۡ فِي شَكّٖ مِّمَّا جَآءَكُم بِهِۦۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلۡتُمۡ لَن يَبۡعَثَ ٱللَّهُ مِنۢ بَعۡدِهِۦ رَسُولٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنۡ هُوَ مُسۡرِفٞ مُّرۡتَابٌ

    Open ayah 40:34

    ইতিপূর্বে ইউসুফ তোমাদের (পূর্ববর্তীদের) কাছে স্পষ্ট নিদর্শনসহ এসেছিল। কিন্তু সে তোমাদের কাছে যা নিয়ে এসেছিল সে সম্পর্কে তোমরা কেবলই সন্দেহ করেছো। অবশেষে যখন সে মারা যায় তখন তোমরা বলেছো, “তার পরে আল্লাহ আর কোন রসূল পাঠাবেন না।” এভাবেই আল্লাহ প্রত্যেক বাড়াবাড়িকারী ও সংশয় পোষণকারীকে পথভ্রষ্ট করেন;

  35. ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡۖ كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلۡبِ مُتَكَبِّرٖ جَبَّارٖ

    Open ayah 40:35

    যারা তাদের কাছে আগত কোন প্রমাণ ছাড়াই (অযৌক্তিকভাবে) আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে। এটা আল্লাহ ও মুমিনদের কাছে বড়ই অপছন্দনীয়। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বেচ্ছাচারীর অন্তরে সিল মেরে দেন।

  36. وَقَالَ فِرۡعَوۡنُ يَٰهَٰمَٰنُ ٱبۡنِ لِي صَرۡحٗا لَّعَلِّيٓ أَبۡلُغُ ٱلۡأَسۡبَٰبَ

    Open ayah 40:36

    ফেরাউন বলল, “হামান! তুমি আমার জন্য একটা টাওয়ার বানাও, যাতে আমি পথ পেয়ে যাই,

  37. أَسۡبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ كَٰذِبٗاۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرۡعَوۡنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِۚ وَمَا كَيۡدُ فِرۡعَوۡنَ إِلَّا فِي تَبَابٖ

    Open ayah 40:37

    আসমানের পথ; এবং মূসার উপাস্যকে দেখতে পাই; তবে আমি তাকে মিথ্যাবাদীই মনে করি।” এভাবেই ফেরাউনের কাছে তার খারাপ কাজ শোভনীয় করা হয়েছিল এবং তাকে (সঠিক) পথ থেকে বিরত রাখা হয়েছিল। ফেরাউনের চক্রান্ত (তার জন্য) ধ্বংসই ডেকে এনেছিল।

  38. وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ ٱتَّبِعُونِ أَهۡدِكُمۡ سَبِيلَ ٱلرَّشَادِ

    Open ayah 40:38

    ঈমানদার লোকটি বলল, “হে আমার সমপ্রদায়! তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব।

  39. يَٰقَوۡمِ إِنَّمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا مَتَٰعٞ وَإِنَّ ٱلۡأٓخِرَةَ هِيَ دَارُ ٱلۡقَرَارِ

    Open ayah 40:39

    হে আমার সমপ্রদায়! এই পার্থিব জীবন তো কেবল (অস্থায়ী) উপভোগের বস্তু। আর পরকালই হচ্ছে স্থায়ী নিবাস”

  40. مَنۡ عَمِلَ سَيِّئَةٗ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَاۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٖ 

    Open ayah 40:40

    “কেউ কোন খারাপ কাজ করলে সে কেবল ঐ কাজের অনুরূপ প্রতিফল পাবে, আর কোন পুরুষ কিংবা নারী মুমিন অবস্থায় কোন ভাল কাজ করলে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে তাদেরকে বিনা হিসাবে জীবিকা সরবরাহ করা হবে।”

  41. ۞وَيَٰقَوۡمِ مَا لِيٓ أَدۡعُوكُمۡ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدۡعُونَنِيٓ إِلَى ٱلنَّارِ

    Open ayah 40:41

    “আর হে আমার সমপ্রদায়! এ কেমন ব্যাপার, আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, অথচ তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে!”

  42. تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّٰرِ

    Open ayah 40:42

    “তোমরা আমাকে বলছ আল্লাহকে অবিশ্বাস করতে এবং তাঁর সাথে এমন কিছুকে শরীক করতে যে সম্পর্কে আমার কোন জ্ঞান নেই, অথচ আমি তোমাদেরকে পরাক্রম-শালী, ক্ষমাশীল আল্লাহর দিকে ডাকছি।”

  43. لَا جَرَمَ أَنَّمَا تَدۡعُونَنِيٓ إِلَيۡهِ لَيۡسَ لَهُۥ دَعۡوَةٞ فِي ٱلدُّنۡيَا وَلَا فِي ٱلۡأٓخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلۡمُسۡرِفِينَ هُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ

    Open ayah 40:43

    “সন্দেহ নেই, তোমরা আমাকে তার দিকেই ডাকছ, যার কোন ডাক (শোনার ক্ষমতা) নেই, না দুনিয়ায় এবং না আখেরাতে। আমাদের প্রত্যাবর্তন তো আল্লাহরই কাছে। সীমালংঘনকারীরাই জাহান্নামের অধিবাসী (হবে)।”

  44. فَسَتَذۡكُرُونَ مَآ أَقُولُ لَكُمۡۚ وَأُفَوِّضُ أَمۡرِيٓ إِلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ

    Open ayah 40:44

    “আমি তোমাদেরকে যা বলছি, তোমরা তা অচিরেই স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে ন্যস্ত করছি। নিশ্চয়ই আল্লাহ (তাঁর) বান্দাদেরকে দেখতে পান।”

  45. فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُواْۖ وَحَاقَ بِـَٔالِ فِرۡعَوۡنَ سُوٓءُ ٱلۡعَذَابِ

    Open ayah 40:45

    অতঃপর আল্লাহ তাকে তাদের কুচক্র থেকে রক্ষা করেন এবং ফেরাউনের বংশের ওপর ঘোর শাস্তি নেমে আসে।

  46. ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ

    Open ayah 40:46

    তাদেরকে সকালে ও সন্ধ্যায় আগুনের সামনে রেখে দেওয়া হয়। আর যেদিন কেয়ামত হবে সেদিন বলা হবে, “ফেরাউনের বংশকে কঠোরতম শাস্তির মধ্যে ঢুকিয়ে দাও।”

  47. وَإِذۡ يَتَحَآجُّونَ فِي ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا نَصِيبٗا مِّنَ ٱلنَّارِ

    Open ayah 40:47

    (স্মরণ করো) যখন তারা (জাহান্নামের) আগুনের মধ্যে পরস্পর ঝগড়া করবে। দুর্বলেরা অহংকারীদেরকে বলবে, “আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম। অতএব, তোমরা কি আমাদের থেকে আগুনের একটা অংশ নিতে পার?”

  48. قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُلّٞ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدۡ حَكَمَ بَيۡنَ ٱلۡعِبَادِ

    Open ayah 40:48

    অহংকারীরা বলবে, “আমরা সবাই তো আগুনের মধ্যেই আছি। আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে বিচার-মীমাংসা করে দিয়েছেন।”

  49. وَقَالَ ٱلَّذِينَ فِي ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدۡعُواْ رَبَّكُمۡ يُخَفِّفۡ عَنَّا يَوۡمٗا مِّنَ ٱلۡعَذَابِ

    Open ayah 40:49

    যারা আগুনের মধ্যে থাকবে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, “তোমরা তোমাদের প্রভুর কাছে একটু দোয়া করো, তিনি যেন আমাদের (অন্তত) একদিনের শাস্তি লাঘব করে দেন।”

  50. قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ 

    Open ayah 40:50

    তারা বলবে, “তোমাদের কাছে কি তোমাদের রসূলেরা স্পষ্ট নিদর্শন নিয়ে আসত না?” তারা বলবে, “হ্যাঁ”। রক্ষীরা বলবে, “তাহলে তোমরাই দোয়া কর।” আর কাফেরদের দোয়া নিষ্ফলই হয়ে থাকে।

  51. إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيَوۡمَ يَقُومُ ٱلۡأَشۡهَٰدُ

    Open ayah 40:51

    আমি অবশ্যই আমার রসূলদেরকে ও যারা ঈমান আনে তাদেরকে এই পার্থিব জীবনে ও যেদিন সাক্ষীরা (সাক্ষ্য দেওয়ার জন্য) দাঁড়াবে সেদিন (অর্থাৎ কেয়ামতের দিন) সাহায্য করব;

  52. يَوۡمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ

    Open ayah 40:52

    যেদিন জালেমদের ওজর-আপত্তি তাদের উপকারে আসবে না। আর তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে নিকৃষ্ট আবাস।

  53. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡهُدَىٰ وَأَوۡرَثۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ

    Open ayah 40:53

    আমি মূসাকে পথের সন্ধান দিয়েছিলাম। আর বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম,

  54. هُدٗى وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ

    Open ayah 40:54

    বুদ্ধিমানদের জন্য পথনির্দেশ ও উপদেশস্বরূপ।

  55. فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ

    Open ayah 40:55

    অতএব, তুমি ধৈর্যধারণ করো; নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আর তোমার ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থনা করো এবং বিকেলে ও সকালে তোমার প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা কর।

  56. إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡ إِن فِي صُدُورِهِمۡ إِلَّا كِبۡرٞ مَّا هُم بِبَٰلِغِيهِۚ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ

    Open ayah 40:56

    নিজেদের কাছে কোন যুক্তি না এলেও যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে। তাদের অন্তরে অহংকার ছাড়া কিছু নেই। তারা সেখানে পৌঁছাতে (অর্থাৎ তাদের অভিলাষ চরিতার্থ করতে) পারবে না। অতএব, তুমি আল্লাহর আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

  57. لَخَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَكۡبَرُ مِنۡ خَلۡقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ

    Open ayah 40:57

    নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চেয়ে বড়। কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।

  58. وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلۡمُسِيٓءُۚ قَلِيلٗا مَّا تَتَذَكَّرُونَ

    Open ayah 40:58

    অন্ধ আর দৃষ্টিসম্পন্ন সমান নয়; (সমান) নয় ঈমানদার ও সৎকর্মশীলগণ আর অন্যায়কারীও। তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাক।

  59. إِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ

    Open ayah 40:59

    কেয়ামত অবশ্যই আসবে, সে সম্পর্কে কোন সন্দেহ নেই; কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না।

  60. وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ 

    Open ayah 40:60

    তোমার প্রভু বলেছেন, “তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিরত থাকে তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।”

  61. ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ

    Open ayah 40:61

    আল্লাহই তোমাদের বিশ্রামের জন্য রাত এবং দেখার জন্য দিন দিয়েছেন। আল্লাহ তো মানুষের প্রতি অবশ্যই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না।

  62. ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ

    Open ayah 40:62

    ইনিই আল্লাহ, তোমাদের প্রভু, সবকিছুর স্রষ্টা। তিনি ছাড়া কোন উপাস্য নেই। অতএব, তোমরা কীভাবে (তাঁর থেকে) ফিরে আস?

  63. كَذَٰلِكَ يُؤۡفَكُ ٱلَّذِينَ كَانُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ

    Open ayah 40:63

    এভাবে তো তারাই ফিরে আসত যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করত।

  64. ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 40:64

    আল্লাহ তো সেই মহান সত্তা, যিনি পৃথিবীকে তোমাদের বাসস্থান করেছেন, আকাশকে ছাদ বানিয়েছেন, তোমাদের আকার গড়েছেন, তোমাদের আকারকে সুন্দর করেছেন এবং তোমাদেরকে উৎকৃষ্ট জীবিকা দান করেছেন। ইনিই আল্লাহ, তোমাদের প্রভু। বিশ্বজগতের প্রভু এই আল্লাহ কত মহান!

  65. هُوَ ٱلۡحَيُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۗ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 40:65

    তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই ডাক, দ্বীনকে কেবল তাঁরই জন্য নিবেদিত করে। সব প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জগতের প্রভু।

  66. ۞قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِيَ ٱلۡبَيِّنَٰتُ مِن رَّبِّي وَأُمِرۡتُ أَنۡ أُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 40:66

    বল, “আমার কাছে আমার প্রভুর নিকট থেকে যখন স্পষ্ট প্রমাণ এসে গেছে, তখন তোমরা আল্লাহ ব্যতীত আর যাদেরকে ডাক তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে এবং আমি নিখিল জগতের প্রভুর বশ্যতা স্বীকার করতে আদিষ্ট হয়েছি।”

  67. هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ يُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡ ثُمَّ لِتَكُونُواْ شُيُوخٗاۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبۡلُۖ وَلِتَبۡلُغُوٓاْ أَجَلٗا مُّسَمّٗى وَلَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 40:67

    তিনিই তোমাদেরকে (আদমকে) মাটি দ্বারা, তারপর (আদমের সন্তানদেরকে) শুক্রবিন্দু দ্বারা ও তারপর জমাট রক্ত দ্বারা সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদেরকে (মায়ের পেট থেকে) শিশুরূপে বের করেন। তারপর (বড় করে তোলেন) যাতে পূর্ণ শক্তির বয়সে (যৌবনে) উপনীত হও, তারপর বৃদ্ধ হও— যদিও তোমাদের কেউ কেউ তার আগেই মারা যায়— আর যাতে একটি নির্ধারিত সময়কালে পৌঁছাতে পার, এবং যাতে তোমরা (সবকিছু ভালভাবে) বুঝতে পার।

  68. هُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُۖ فَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

    Open ayah 40:68

    তিনিই জীবন ও মৃত্যু দান করেন। আর যখন কোন কিছু করার সিদ্ধান্ত নেন তখন তাকে বলেন, 'হও', আর তা হয়ে যায়।

  69. أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصۡرَفُونَ

    Open ayah 40:69

    তুমি কি তাদেরকে দেখনি যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে? তারা কীভাবে বিপথগামী হচ্ছে?

  70. ٱلَّذِينَ كَذَّبُواْ بِٱلۡكِتَٰبِ وَبِمَآ أَرۡسَلۡنَا بِهِۦ رُسُلَنَاۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ 

    Open ayah 40:70

    (নিদর্শন সম্পর্কে তারাই বিতর্ক করে) যারা কিতাবকে এবং যা নিয়ে আমি রসূলদেরকে পাঠিয়েছি তাকে মিথ্যা বলে। তারা (এর পরিণাম) জানতে পারবে,

  71. إِذِ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَٰقِهِمۡ وَٱلسَّلَٰسِلُ يُسۡحَبُونَ

    Open ayah 40:71

    যখন (জাহান্নামে) তাদের গলায় বেড়ি আর শিকল থাকবে। তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে

  72. فِي ٱلۡحَمِيمِ ثُمَّ فِي ٱلنَّارِ يُسۡجَرُونَ

    Open ayah 40:72

    ফুটন্ত পানিতে, তারপর আগুনে পোড়ানো হবে।

  73. ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ

    Open ayah 40:73

    অতঃপর তাদেরকে বলা হবে, “সেসব কোথায়, যা তোমরা শরীক করতে

  74. مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا بَل لَّمۡ نَكُن نَّدۡعُواْ مِن قَبۡلُ شَيۡـٔٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلۡكَٰفِرِينَ

    Open ayah 40:74

    আল্লাহ ব্যতীত?” তারা বলবে, “তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে। বরং আমরা এর আগে কোন কিছুকেই ডাকতাম না।” এভাবেই আল্লাহ কাফেরদেরকে পথভ্রষ্ট করেন।

  75. ذَٰلِكُم بِمَا كُنتُمۡ تَفۡرَحُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَمۡرَحُونَ

    Open ayah 40:75

    এর কারণ, তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে আনন্দোল্লাস করতে এবং দম্ভ করতে।

  76. ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ

    Open ayah 40:76

    তোমরা জাহান্নামের দরজায় প্রবেশ করো, সেখানে চিরকাল থাকার জন্য। কত খারাপ দাম্ভিকদের এই আবাসস্থল!

  77. فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا يُرۡجَعُونَ

    Open ayah 40:77

    অতএব, (হে নবী!) তুমি ধৈর্য ধর। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আমি তাদেরকে যে (শাস্তির) ওয়াদা করছি তার কিছুটা যদি তোমাকে দেখাই কিংবা তোমার মৃত্যু ঘটাই, তবুও তো তাদেরকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে।

  78. وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ فَإِذَا جَآءَ أَمۡرُ ٱللَّهِ قُضِيَ بِٱلۡحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡمُبۡطِلُونَ

    Open ayah 40:78

    আমি তো তোমার পূর্বেও অনেক রসূল পাঠিয়েছিলাম। তাদের মধ্যে কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করেছি এবং কারো কারো ঘটনা তোমার কাছে বর্ণনা করিনি। আল্লাহর অনুমতি ছাড়া কোন নিদর্শন নিয়ে আসা কোন রসূলের পক্ষেই সম্ভব ছিল না। তবে যখন আল্লাহর নির্দেশ আসবে তখন সঠিকভাবে ফয়সালা হয়ে যাবে। আর তখন মিথ্যার অনুসারীরাই ক্ষতিগ্রস্ত হবে।

  79. ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَنۡعَٰمَ لِتَرۡكَبُواْ مِنۡهَا وَمِنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 40:79

    আল্লাহই তোমাদের জন্য চতুষ্পদ পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা সেগুলোর কোন কোনটিতে আরোহণ করো এবং কোন কোনটি থেকে খাদ্য গ্রহণ কর।

  80. وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبۡلُغُواْ عَلَيۡهَا حَاجَةٗ فِي صُدُورِكُمۡ وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ 

    Open ayah 40:80

    ওগুলোতে তোমাদের জন্য (আরো অনেক) উপকার রয়েছে। আর (আল্লাহ ওগুলো এজন্যও সৃষ্টি করেছেন) যাতে ওগুলোর মাধ্যমে তোমরা তোমাদের মনের কোন চাহিদা পূরণ করতে পার। ওগুলোতে আর নৌযানে তোমাদেরকে (এক জায়গা থেকে আরেক জায়গায়) বহন করা হয়।

  81. وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَأَيَّ ءَايَٰتِ ٱللَّهِ تُنكِرُونَ

    Open ayah 40:81

    আল্লাহ তোমাদেরকে তাঁর নিদর্শনসমূহ দেখিয়ে থাকেন। অতএব, তোমরা তাঁর কোন্‌ নিদর্শনটি অস্বীকার করবে?

  82. أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَكۡثَرَ مِنۡهُمۡ وَأَشَدَّ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 40:82

    তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখেনি, তাদের পূর্ববর্তীদের কেমন পরিণতি হয়েছিল? তারা এদের চেয়ে সংখ্যায় বেশি ছিল এবং দুনিয়ায় তাদের শক্তি ও কীর্তিও প্রবলতর ছিল। তারপরও তাদের উপার্জনসমূহ (কর্মসমূহ) তাদের কোন কাজে আসেনি।

  83. فَلَمَّا جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرِحُواْ بِمَا عِندَهُم مِّنَ ٱلۡعِلۡمِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 40:83

    যখন তাদের রসূলগণ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল তখন তারা তাদের (পার্থিব বিষয়ের) জ্ঞানেই সন্তুষ্ট ছিল। তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত তাই তাদেরকে বেষ্টন করে নিয়েছিল (তাদের শাস্তির কারণ হয়েছিল)।

  84. فَلَمَّا رَأَوۡاْ بَأۡسَنَا قَالُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَحۡدَهُۥ وَكَفَرۡنَا بِمَا كُنَّا بِهِۦ مُشۡرِكِينَ

    Open ayah 40:84

    অতঃপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল তখন বলল, “আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং তাঁর সাথে যা কিছু শরীক করতাম তা প্রত্যাখ্যান করলাম।”

  85. فَلَمۡ يَكُ يَنفَعُهُمۡ إِيمَٰنُهُمۡ لَمَّا رَأَوۡاْ بَأۡسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ فِي عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡكَٰفِرُونَ

    Open ayah 40:85

    যখন তারা আমার শাস্তি দেখতে পেল তখন তাদের এই ঈমান তাদের কোন উপকারে এলো না। আল্লাহর এ নিয়মই তাঁর বান্দাদের ক্ষেত্রে চলে এসেছে। আর সেখানেই কাফেররা ক্ষতিগ্রস্ত হয়েছে।