فصلت

Fussilat

Explained in detail · Surah 41 · Ayahs: 54 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. تَنزِيلٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

    Open ayah 41:2

    (এই কিতাব) করুণাময়, দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

  3. كِتَٰبٞ فُصِّلَتۡ ءَايَٰتُهُۥ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّقَوۡمٖ يَعۡلَمُونَ

    Open ayah 41:3

    (এ) এমন এক কিতাব, যার আয়াতসমূহ বিস্তারিতভাবে বিবৃত হয়েছে, এক আরবী কোরআন হিসেবে, জ্ঞানী লোকদের জন্য,

  4. بَشِيرٗا وَنَذِيرٗا فَأَعۡرَضَ أَكۡثَرُهُمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ

    Open ayah 41:4

    সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে; কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে (তা মানতে অস্বীকার করেছে); তাই তারা শুনতে পায় না।

  5. وَقَالُواْ قُلُوبُنَا فِيٓ أَكِنَّةٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ وَفِيٓ ءَاذَانِنَا وَقۡرٞ وَمِنۢ بَيۡنِنَا وَبَيۡنِكَ حِجَابٞ فَٱعۡمَلۡ إِنَّنَا عَٰمِلُونَ

    Open ayah 41:5

    তারা বলে, “আমাদের অন্তর আবরণের মধ্যে রয়েছে, যে কারণে সেখানে আমাদের প্রতি তোমার আহবান প্রবেশ করে না। অধিকন্তু আমাদের কানে বধিরতা আছে এবং আমাদের ও তোমার মাঝে একটি অন্তরাল রয়েছে। সুতরাং তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি।”

  6. قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَٱسۡتَقِيمُوٓاْ إِلَيۡهِ وَٱسۡتَغۡفِرُوهُۗ وَوَيۡلٞ لِّلۡمُشۡرِكِينَ

    Open ayah 41:6

    বল, “আসলে আমি তোমাদের মতই একজন মানুষ। আমার কাছে এই মর্মে ওহী আসে যে, তোমাদের প্রভু একজন প্রভু (আল্লাহ)। অতএব, তোমরা তাঁর দিকে স্থির থাক এবং তাঁর কাছে ক্ষমা চাও।” আর মুশরিকদের জন্য (বড়) দুর্ভোগ রয়েছে,

  7. ٱلَّذِينَ لَا يُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ

    Open ayah 41:7

    যারা যাকাত দেয় না; আর তারাই পরকালকে অস্বীকার করে।

  8. إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ

    Open ayah 41:8

    যারা মুমিন ও সৎকর্মশীল, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন এক পুরস্কার।

  9. ۞قُلۡ أَئِنَّكُمۡ لَتَكۡفُرُونَ بِٱلَّذِي خَلَقَ ٱلۡأَرۡضَ فِي يَوۡمَيۡنِ وَتَجۡعَلُونَ لَهُۥٓ أَندَادٗاۚ ذَٰلِكَ رَبُّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 41:9

    বল, তোমরা কি সত্যই সেই মহান সত্তাকে অবিশ্বাস করো ও তাঁর সমকক্ষ দাঁড় করাও, যিনি দুইদিনে জমিন (পৃথিবী) সৃষ্টি করেছেন? তিনিই তো নিখিল জগতের প্রভু।

  10. وَجَعَلَ فِيهَا رَوَٰسِيَ مِن فَوۡقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقۡوَٰتَهَا فِيٓ أَرۡبَعَةِ أَيَّامٖ سَوَآءٗ لِّلسَّآئِلِينَ 

    Open ayah 41:10

    আর (যিনি) তার উপরিভাগে অনড় পর্বতমালা স্থাপন করেছেন, তাতে বরকত দান করেছেন ও তার (অধিবাসীদের) জীবিকার ব্যবস্থা করেছেন চারদিনে, পুরোপুরিভাবে (না কম, না বেশি); (এটা) প্রশ্নকারীদের জন্য। (অর্থাৎ যারা প্রশ্ন করে যে, আল্লাহ কয়দিনে পৃথিবী সৃষ্টি করেছেন, এটা তারই জবাব।)

  11. ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِيَ دُخَانٞ فَقَالَ لَهَا وَلِلۡأَرۡضِ ٱئۡتِيَا طَوۡعًا أَوۡ كَرۡهٗا قَالَتَآ أَتَيۡنَا طَآئِعِينَ

    Open ayah 41:11

    অতঃপর তিনি আসমানের দিকে মনোযোগ দেন, যা ছিল ধোঁয়া; এবং তাকে ও পৃথিবীকে বলেন, “তোমরা উভয়ে এসো, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়।” তারা বলল, “আমরা স্বেচ্ছায় এলাম।”

  12. فَقَضَىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَاتٖ فِي يَوۡمَيۡنِ وَأَوۡحَىٰ فِي كُلِّ سَمَآءٍ أَمۡرَهَاۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَحِفۡظٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ

    Open ayah 41:12

    তখন তিনি দুইদিনে সাত আসমান সৃষ্টি করেন এবং প্রত্যেক আসমানকে তার কাজ জানিয়ে দেন। আমি নিকটতম (প্রথম) আসমানকে প্রদীপমালা (তারকারাজি) দিয়ে সুসজ্জিত করেছি ও তাকে সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহর ব্যবস্থাপনা।

  13. فَإِنۡ أَعۡرَضُواْ فَقُلۡ أَنذَرۡتُكُمۡ صَٰعِقَةٗ مِّثۡلَ صَٰعِقَةِ عَادٖ وَثَمُودَ

    Open ayah 41:13

    কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে বলবে, “আমি তোমাদেরকে আদ ও ছামূদ জাতির বজ্রাঘাতের মত এক বজ্রাঘাতের ভয় দেখাচ্ছি।”

  14. إِذۡ جَآءَتۡهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ قَالُواْ لَوۡ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ فَإِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ

    Open ayah 41:14

    যখন তাদের সামনের দিক থেকে ও তাদের পেছনের দিক থেকে রসূলগণ এসে বলছিল, “তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না” তখন তারা বলেছিল, “যদি আমাদের প্রভু তেমনটি চাইতেন তাহলে তিনি অবশ্যই ফেরেশতা পাঠাতেন। অতএব, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছো (বলে দাবি করছ) আমরা তা অস্বীকার করি।”

  15. فَأَمَّا عَادٞ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَقَالُواْ مَنۡ أَشَدُّ مِنَّا قُوَّةًۖ أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَهُمۡ هُوَ أَشَدُّ مِنۡهُمۡ قُوَّةٗۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ

    Open ayah 41:15

    আদ জাতি তো পৃথিবীতে নাহক দম্ভ করেছিল আর বলেছিল, “আমাদের চেয়ে অধিক শক্তিধর আবার কে?” তারা কি দেখে নি যে, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিধর? আর তারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করত।

  16. فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِيٓ أَيَّامٖ نَّحِسَاتٖ لِّنُذِيقَهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَخۡزَىٰۖ وَهُمۡ لَا يُنصَرُونَ

    Open ayah 41:16

    তাই আমি তাদেরকে এই দুনিয়ার জীবনেই লাঞ্ছনাকর শাস্তি আস্বাদন করানোর জন্য কতিপয় অশুভ দিনে তাদের ওপর প্রচণ্ড বাতাস পাঠিয়েছিলাম। আর আখেরাতের শাস্তি তো আরো বেশি লাঞ্ছনাকর। (সেখানে) তারা কোন সাহায্য পাবে না।

  17. وَأَمَّا ثَمُودُ فَهَدَيۡنَٰهُمۡ فَٱسۡتَحَبُّواْ ٱلۡعَمَىٰ عَلَى ٱلۡهُدَىٰ فَأَخَذَتۡهُمۡ صَٰعِقَةُ ٱلۡعَذَابِ ٱلۡهُونِ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ

    Open ayah 41:17

    আর ছামূদ জাতিকে তো আমি সৎপথ দেখিয়েছিলাম, কিন্তু তারা সৎপথে চলার পরিবর্তে অন্ধ থাকাই পছন্দ করেছিল। তাই তাদেরই কৃতকর্মের ফলে তাদেরকে লাঞ্ছনাকর শাস্তির বজ্রাঘাত পাকড়াও করেছিল।

  18. وَنَجَّيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

    Open ayah 41:18

    আর যারা ঈমান এনেছিল এবং (তদনুযায়ী) তাকওয়া অবলম্বন করে চলত আমি তাদেরকে রক্ষা করেছিলাম।

  19. وَيَوۡمَ يُحۡشَرُ أَعۡدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمۡ يُوزَعُونَ

    Open ayah 41:19

    (স্মরণ করো) যেদিন আল্লাহর শত্রুদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নেওয়া হবে, তারপর তাদেরকে বিভিন্ন দলে ভাগ করা হবে।

  20. حَتَّىٰٓ إِذَا مَا جَآءُوهَا شَهِدَ عَلَيۡهِمۡ سَمۡعُهُمۡ وَأَبۡصَٰرُهُمۡ وَجُلُودُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ 

    Open ayah 41:20

    অবশেষে তারা যখন সেখানে (জাহান্নামে) পৌঁছে যাবে তখন তাদের কান, তাদের চোখ ও তাদের ত্বক তাদের কর্ম সম্বন্ধে তাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

  21. وَقَالُواْ لِجُلُودِهِمۡ لِمَ شَهِدتُّمۡ عَلَيۡنَاۖ قَالُوٓاْ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِيٓ أَنطَقَ كُلَّ شَيۡءٖۚ وَهُوَ خَلَقَكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 41:21

    তারা তাদের ত্বককে বলবে, “তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন?” জবাবে ত্বক বলবে, “আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যিনি সবকিছুকেই কথা বলার ক্ষমতা দিয়েছেন। তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন আর (এখন) তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে।”

  22. وَمَا كُنتُمۡ تَسۡتَتِرُونَ أَن يَشۡهَدَ عَلَيۡكُمۡ سَمۡعُكُمۡ وَلَآ أَبۡصَٰرُكُمۡ وَلَا جُلُودُكُمۡ وَلَٰكِن ظَنَنتُمۡ أَنَّ ٱللَّهَ لَا يَعۡلَمُ كَثِيرٗا مِّمَّا تَعۡمَلُونَ

    Open ayah 41:22

    তোমাদের কান, তোমাদের চোখ কিংবা তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না— এই বিশ্বাসে তোমরা (তাদের কাছে) কিছু গোপন করতে না। তবে তোমরা ধারণা করেছিলে যে, তোমরা যা করো আল্লাহ তার অনেক কিছু জানেন না।

  23. وَذَٰلِكُمۡ ظَنُّكُمُ ٱلَّذِي ظَنَنتُم بِرَبِّكُمۡ أَرۡدَىٰكُمۡ فَأَصۡبَحۡتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ

    Open ayah 41:23

    তোমাদের প্রভু সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে এবং তোমরা (এজন্যই) ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছো।

  24. فَإِن يَصۡبِرُواْ فَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡۖ وَإِن يَسۡتَعۡتِبُواْ فَمَا هُم مِّنَ ٱلۡمُعۡتَبِينَ

    Open ayah 41:24

    (এখন) যদি তারা কষ্ট সহ্য করে তবুও জাহান্নামই তাদের আবাসস্থল থাকবে; আর যদি (আল্লাহর) অনুগ্রহ পেতে চায় তাহলে (তাঁর) অনুগ্রহ পাবে না।

  25. ۞وَقَيَّضۡنَا لَهُمۡ قُرَنَآءَ فَزَيَّنُواْ لَهُم مَّا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ

    Open ayah 41:25

    আমি তাদের জন্য সঙ্গী নির্ধারণ করে দিয়েছিলাম। সঙ্গীরা তাদের সামনের ও পেছনের সবকিছু (আগের ও পরের কাজকর্ম) তাদের দৃষ্টিতে শোভনীয় করেছিল। (তাই) তাদের জন্য শাস্তি ন্যায়সঙ্গত, যেমন তা ন্যায়সঙ্গত ছিল তাদের পূর্ববর্তী প্রজন্মের জ্বিন ও মানুষের জন্য। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত ছিল।

  26. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَسۡمَعُواْ لِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَٱلۡغَوۡاْ فِيهِ لَعَلَّكُمۡ تَغۡلِبُونَ

    Open ayah 41:26

    কাফেররা বলে, “তোমরা এই কোরআন শুনবে না এবং তা আবৃত্তিকালে গণ্ডগোল করবে, যাতে তোমরা জয়ী হও।”

  27. فَلَنُذِيقَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ عَذَابٗا شَدِيدٗا وَلَنَجۡزِيَنَّهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 41:27

    আমি অবশ্যই কাফেরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব এবং তাদেরকে তাদের খারাপ কাজের প্রতিফল দেব।

  28. ذَٰلِكَ جَزَآءُ أَعۡدَآءِ ٱللَّهِ ٱلنَّارُۖ لَهُمۡ فِيهَا دَارُ ٱلۡخُلۡدِ جَزَآءَۢ بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ

    Open ayah 41:28

    তা হল আল্লাহর শত্রুদের প্রতিফল, জাহান্নাম। সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার নিদর্শনসমূহ অস্বীকার করার প্রতিফলস্বরূপ।

  29. وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيۡنِ أَضَلَّانَا مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ نَجۡعَلۡهُمَا تَحۡتَ أَقۡدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلۡأَسۡفَلِينَ

    Open ayah 41:29

    কাফেররা বলবে, “হে আমাদের প্রভু! জ্বিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় পিষ্ট করব, যাতে তারা হেয় প্রতিপন্ন হয়।”

  30. إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ تَتَنَزَّلُ عَلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَبۡشِرُواْ بِٱلۡجَنَّةِ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ 

    Open ayah 41:30

    যারা বলে, “আমাদের প্রভু আল্লাহ”, অতঃপর (সত্যের ওপর) অটল থাকে, তাদের কাছে (মৃত্যুর সময়) ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, “তোমরা ভয় করো না এবং চিন্তিত হয়ো না; আর তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হত তার সুসংবাদ শুনে নাও।”

  31. نَحۡنُ أَوۡلِيَآؤُكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَلَكُمۡ فِيهَا مَا تَشۡتَهِيٓ أَنفُسُكُمۡ وَلَكُمۡ فِيهَا مَا تَدَّعُونَ

    Open ayah 41:31

    “পার্থিব জীবনে ও পরকালে আমরা তোমাদের বন্ধু। তোমাদের মন যা কামনা করে সেখানে তোমাদের জন্য তাই আছে এবং সেখানে তোমরা যা চাও তাই পাবে।

  32. نُزُلٗا مِّنۡ غَفُورٖ رَّحِيمٖ

    Open ayah 41:32

    এটা ক্ষমাশীল, পরম করুণাময়ের আতিথেয়তা।”

  33. وَمَنۡ أَحۡسَنُ قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي مِنَ ٱلۡمُسۡلِمِينَ

    Open ayah 41:33

    তার চেয়ে ভাল কথা কে বলে, যে আল্লাহর দিকে (মানুষকে) ডাকে, সৎকাজ করে এবং বলে “আমি একজন মুসলিম (আল্লাহর কাছে আত্মসমর্পণ-কারী)”?

  34. وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ

    Open ayah 41:34

    ভাল কাজ আর মন্দ কাজ সমান নয়। ভাল কাজটি দিয়ে (মন্দ কাজের) জবাব দেবে। দেখবে, যার সাথে তোমার শত্রুতা ছিল সে যেন এক অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে।

  35. وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٖ

    Open ayah 41:35

    এ গুণটি কেবল ধৈর্যশীলদেরকেই দেওয়া হয়, এ গুণটি কেবল পরম ভাগ্যবানকেই দেওয়া হয়।

  36. وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 41:36

    যদি শয়তানের কোন প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  37. وَمِنۡ ءَايَٰتِهِ ٱلَّيۡلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُۚ لَا تَسۡجُدُواْ لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ ٱلَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ

    Open ayah 41:37

    রাত, দিন, সূর্য ও চনদ্র তাঁরই এক একটি নিদর্শন। তোমরা সূর্য কিংবা চনদ্রকে সেজদা করো না। সেজদা করবে আল্লাহকেই, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তাঁরই এবাদতকারী হও।

  38. فَإِنِ ٱسۡتَكۡبَرُواْ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَهُمۡ لَا يَسۡـَٔمُونَ۩

    Open ayah 41:38

    যদি তারা অহংকার করে (এবং এই আদেশ অমান্য করে) তাহলে (জেনে রাখবে) যারা তোমার প্রভুর সান্নিধ্যে রয়েছে তারা (অর্থাৎ ফেরেশতারা) রাতদিন তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে এবং তারা (কখনো) ক্লান্ত হয় না।সেজদা

  39. وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلۡأَرۡضَ خَٰشِعَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡۚ إِنَّ ٱلَّذِيٓ أَحۡيَاهَا لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 41:39

    তাঁর একটি নিদর্শন এই যে, তুমি (এক সময়ে) ভূমিকে মৃত (অনুর্বর) দেখতে পাও। তারপর আমি যখন তার ওপর পানি (বৃষ্টি) বর্ষণ করি তখন তা নড়ে (জীবিত হয়ে) ওঠে এবং (গাছপালায়) বেড়ে ওঠে। যিনি এই ভূমিকে জীবিত করেন তিনি মৃতদেরকেও অবশ্যই জীবিত করবেন। তিনি সবকিছুই করতে সক্ষম।

  40. إِنَّ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ ءَايَٰتِنَا لَا يَخۡفَوۡنَ عَلَيۡنَآۗ أَفَمَن يُلۡقَىٰ فِي ٱلنَّارِ خَيۡرٌ أَم مَّن يَأۡتِيٓ ءَامِنٗا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ٱعۡمَلُواْ مَا شِئۡتُمۡ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ 

    Open ayah 41:40

    যারা আমার নিদর্শনসমূহের ব্যাপারে বক্রতার আশ্রয় নেয় তারা আমার অগোচর নয়। তাহলে কে ভাল, যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে, না যে কেয়ামতের দিন নিরাপদে আসবে সে? তোমরা যা ইচ্ছা তা করতে পার; তবে তোমরা যা-ই করো, নিশ্চয়ই তিনি তা দেখেন।

  41. إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلذِّكۡرِ لَمَّا جَآءَهُمۡۖ وَإِنَّهُۥ لَكِتَٰبٌ عَزِيزٞ

    Open ayah 41:41

    যারা তাদের কাছে উপদেশ (কোরআন) আসার পর তা অবিশ্বাস করেছে (তারা অবশ্যই শাস্তি ভোগ করবে); এ তো এক সম্মানিত গ্রন্থ।

  42. لَّا يَأۡتِيهِ ٱلۡبَٰطِلُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَلَا مِنۡ خَلۡفِهِۦۖ تَنزِيلٞ مِّنۡ حَكِيمٍ حَمِيدٖ

    Open ayah 41:42

    এতে মিথ্যা আসতে পারে না, না তার সামনে থেকে এবং না তার পেছন থেকে (অর্থাৎ কোন দিক থেকে)। এটা এক প্রজ্ঞাময়, প্রশংসিত সত্তার (আল্লাহর) পক্ষ থেকে অবতীর্ণ।

  43. مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدۡ قِيلَ لِلرُّسُلِ مِن قَبۡلِكَۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ وَذُو عِقَابٍ أَلِيمٖ

    Open ayah 41:43

    তোমার পূর্ববর্তী রসূলদেরকে যা বলা হয়েছিল তোমাকেও তাই বলা হচ্ছে। নিশ্চয়ই তোমার প্রভু (মুমিনদের জন্য) ক্ষমাশীল ও (কাফেরদের জন্য) যন্ত্রণাদায়ক শাস্তিদাতা।

  44. وَلَوۡ جَعَلۡنَٰهُ قُرۡءَانًا أَعۡجَمِيّٗا لَّقَالُواْ لَوۡلَا فُصِّلَتۡ ءَايَٰتُهُۥٓۖ ءَا۬عۡجَمِيّٞ وَعَرَبِيّٞۗ قُلۡ هُوَ لِلَّذِينَ ءَامَنُواْ هُدٗى وَشِفَآءٞۚ وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ فِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٞ وَهُوَ عَلَيۡهِمۡ عَمًىۚ أُوْلَٰٓئِكَ يُنَادَوۡنَ مِن مَّكَانِۭ بَعِيدٖ

    Open ayah 41:44

    আমি যদি একে একটি আজমী কোরআন বানাতাম (আরবী ছাড়া অন্য ভাষায় কোরআন অবতীর্ণ করতাম) তাহলে তারা অবশ্যই বলত, “এর আয়াতসমূহ (আমাদের ভাষায়) বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হল না কেন? আজমী আর আরব? (অর্থাৎ কিতাব আজমী আর রসূল আরব, এ কেমন ব্যাপার?)” বল, “এটা মুমিনদের জন্য পথনির্দেশ আর (তাদের রোগের) চিকিৎসা। তবে যারা মুমিন নয় তাদের কানে বধিরতা আছে এবং এ কোরআন তাদের জন্য অন্ধত্ব। ওদেরকে (যেন) দূরবর্তী কোন জায়গা থেকে আহবান করা হচ্ছে।”

  45. وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ

    Open ayah 41:45

    আমি মূসাকে কিতাব দিয়েছিলাম। তারপর তার ব্যাপারে মতভেদ করা হয়। যদি তোমার প্রভুর পক্ষ থেকে পূর্বেই একটি কথা (তাদেরকে শাস্তি দেবার সিদ্ধান্ত) না থাকত তাহলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত। নিশ্চয়ই তারা এ (কোরআনের) ব্যাপারে বিভ্রান্তিকর এক সন্দেহের মধ্যে রয়েছে।

  46. مَّنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۗ وَمَا رَبُّكَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ

    Open ayah 41:46

    যে সৎকাজ করে তার সুফল সে-ই পাবে এবং যে খারাপ কাজ করে তার কুফল তার ওপরই পড়বে। আর তোমার প্রভু তো (তাঁর) বান্দাদের জন্য জুলুমকারী নন।

  47. ۞إِلَيۡهِ يُرَدُّ عِلۡمُ ٱلسَّاعَةِۚ وَمَا تَخۡرُجُ مِن ثَمَرَٰتٖ مِّنۡ أَكۡمَامِهَا وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَيَوۡمَ يُنَادِيهِمۡ أَيۡنَ شُرَكَآءِي قَالُوٓاْ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٖ

    Open ayah 41:47

    কেয়ামতের জ্ঞান কেবল তাঁর কাছেই আছে। তাঁর অজ্ঞাতে কোন ফল আবরণ থেকে বের হয় না এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন তিনি তাদেরকে ডেকে জিজ্ঞেস করবেন, “আমার শরীকেরা কোথায়?” সেদিন তারা বলবে, “আমরা তোমাকে জানাচ্ছি যে, আমাদের মধ্যে (এ ব্যাপারে) কোন সাক্ষী নেই। (অর্থাৎ আমাদের মধ্যে কেউ বলছে না যে, তারা তোমার শরীক।)”

  48. وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَدۡعُونَ مِن قَبۡلُۖ وَظَنُّواْ مَا لَهُم مِّن مَّحِيصٖ

    Open ayah 41:48

    পূর্বে (দুনিয়ায়) তারা (আল্লাহ ব্যতীত) যাদেরকে ডাকত তারা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে, তাদের কোন নিষ্কৃতি নেই।

  49. لَّا يَسۡـَٔمُ ٱلۡإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلۡخَيۡرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٞ قَنُوطٞ

    Open ayah 41:49

    মঙ্গল (সুখ-শান্তি) চাওয়ায় মানুষ ক্লান্ত হয় না; কিন্ত যদি তাকে অমঙ্গল (দুঃখ-কষ্ট) স্পর্শ করে তাহলেই সে একেবারে নিরাশ হয়ে পড়ে।

  50. وَلَئِنۡ أَذَقۡنَٰهُ رَحۡمَةٗ مِّنَّا مِنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّجِعۡتُ إِلَىٰ رَبِّيٓ إِنَّ لِي عِندَهُۥ لَلۡحُسۡنَىٰۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِمَا عَمِلُواْ وَلَنُذِيقَنَّهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ 

    Open ayah 41:50

    দুঃখ-কষ্ট স্পর্শ করার পর তাকে যদি আমি আমার পক্ষ থেকে কোন অনুগ্রহ আস্বাদন করাই তাহলে সে অবশ্যই বলবে, “এটা তো আমার পাওনা। আর কেয়ামত হবে বলে আমার মনে হয় না। তবে একান্তই যদি আমাকে আমার প্রভুর কাছে ফিরিয়ে নেওয়া হয় তাহলে আমার জন্য তাঁর কাছে অবশ্যই কল্যাণ থাকবে।” অতএব, অবশ্যই আমি কাফেরদেরকে তাদের কৃতকর্ম অবহিত করব এবং অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাব।

  51. وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٖ

    Open ayah 41:51

    যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়। আর যখন অমঙ্গল তাকে স্পর্শ করে তখন সে লম্বা-চওড়া প্রার্থনা শুরু করে।

  52. قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرۡتُم بِهِۦ مَنۡ أَضَلُّ مِمَّنۡ هُوَ فِي شِقَاقِۭ بَعِيدٖ

    Open ayah 41:52

    (ওদেরকে) বল, “আমাকে বল দেখি, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা অবিশ্বাস করে থাক তাহলে তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে হতে পারে, যে (এ ব্যাপারে) ঘোর বিরোধিতায় লিপ্ত?”

  53. سَنُرِيهِمۡ ءَايَٰتِنَا فِي ٱلۡأٓفَاقِ وَفِيٓ أَنفُسِهِمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمۡ أَنَّهُ ٱلۡحَقُّۗ أَوَلَمۡ يَكۡفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

    Open ayah 41:53

    আমি তাদেরকে (পৃথিবীর) দিক-দিগন্তে ও তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনসমূহ দেখাব, যাতে এই কোরআন যে সত্য তা তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তোমার প্রভুর ব্যাপারে কি এটা যথেষ্ট নয় যে, তিনি সবকিছুর একজন সাক্ষী?

  54. أَلَآ إِنَّهُمۡ فِي مِرۡيَةٖ مِّن لِّقَآءِ رَبِّهِمۡۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطُۢ

    Open ayah 41:54

    জেনে রাখ, তারা তাদের প্রভুর সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। জেনে রাখ, তিনি সবকিছু পরিবেষ্টন করে আছেন।