الشورى

Ash-Shura

Consultation · Surah 42 · Ayahs: 53 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মীম,

  2. عٓسٓقٓ

    Open ayah 42:2

    'আইন সীন ক্বাফ [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দ-সংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  3. كَذَٰلِكَ يُوحِيٓ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 42:3

    পরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান আল্লাহ এভাবেই তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে ওহী পাঠান।

  4. لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَلِيُّ ٱلۡعَظِيمُ

    Open ayah 42:4

    আসমানে ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। তিনিই সর্বোচ্চ, মহামহিম।

  5. تَكَادُ ٱلسَّمَٰوَٰتُ يَتَفَطَّرۡنَ مِن فَوۡقِهِنَّۚ وَٱلۡمَلَٰٓئِكَةُ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيَسۡتَغۡفِرُونَ لِمَن فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ

    Open ayah 42:5

    আসমানসমূহ তাদের ওপরের দিক থেকে ফেটে যাবার উপক্রম হয় এবং ফেরেশতারা তাদের প্রভুর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে আর জমিনের অধিবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখ, আল্লাহই ক্ষমাশীল, পরম দয়ালু।

  6. وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ ٱللَّهُ حَفِيظٌ عَلَيۡهِمۡ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٖ

    Open ayah 42:6

    যারা আল্লাহ ব্যতীত অন্যান্য অভিভাবক গ্রহণ করে, আল্লাহ তাদেরকে দেখে রাখেন। তুমি তাদের কর্মবিধায়ক নও।

  7. وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّتُنذِرَ أُمَّ ٱلۡقُرَىٰ وَمَنۡ حَوۡلَهَا وَتُنذِرَ يَوۡمَ ٱلۡجَمۡعِ لَا رَيۡبَ فِيهِۚ فَرِيقٞ فِي ٱلۡجَنَّةِ وَفَرِيقٞ فِي ٱلسَّعِيرِ

    Open ayah 42:7

    আর এভাবেই আমি তোমার কাছে এক আরবী কোরআন নাযিল করেছি, যাতে তুমি মূল জনপদ (মক্কা নগরী) ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করতে পার। সতর্ক করতে পার সমাবেশের (কেয়ামতের) দিন সম্পর্কে, যে ব্যাপারে কোন সন্দেহ নেই। (সেদিন) একদল যাবে জান্নাতে এবং একদল যাবে জাহান্নামে।

  8. وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَلَٰكِن يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِيّٖ وَلَا نَصِيرٍ

    Open ayah 42:8

    আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে (সব মানুষকে) এক জাতি করতে পারতেন। কিন্তু তিনি যাকে ইচ্ছা তাঁর রহমতের অন্তর্ভুক্ত করেন। আর জালেমদের জন্য কোন অভিভাবক কিংবা সাহায্যকারী নেই।

  9. أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَۖ فَٱللَّهُ هُوَ ٱلۡوَلِيُّ وَهُوَ يُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 42:9

    নাকি তারা তাঁকে ছাড়া অন্যান্য অভিভাবক গ্রহণ করেছে? আসলে তো আল্লাহই (একমাত্র) অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সবকিছুই করতে সক্ষম।

  10. وَمَا ٱخۡتَلَفۡتُمۡ فِيهِ مِن شَيۡءٖ فَحُكۡمُهُۥٓ إِلَى ٱللَّهِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبِّي عَلَيۡهِ تَوَكَّلۡتُ وَإِلَيۡهِ أُنِيبُ 

    Open ayah 42:10

    তোমরা যে বিষয়েই মতভেদ করো, তার ফয়সালা আল্লাহর কাছে। (বল,) “তিনিই আল্লাহ, আমার প্রভু। আমি তাঁর ওপরই নির্ভর করি এবং তাঁর দিকেই ফিরে আসি।”

  11. فَاطِرُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ جَعَلَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا وَمِنَ ٱلۡأَنۡعَٰمِ أَزۡوَٰجٗا يَذۡرَؤُكُمۡ فِيهِۚ لَيۡسَ كَمِثۡلِهِۦ شَيۡءٞۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ

    Open ayah 42:11

    (তিনি) আসমান ও জমিনের স্রষ্টা। তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জোড়া এবং চতুষ্পদ জন্তুদের জন্যও জোড়া নির্ধারণ করেছেন। এই পদ্ধতিতেই তিনি তোমাদেরকে সৃষ্টি করে থাকেন। কোন কিছুই তাঁর মত নয়। তিনি সবকিছু শোনেন, সবকিছু দেখেন।

  12. لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 42:12

    তাঁর কাছেই আসমান ও জমিনের চাবি। তিনি যার জন্য চান জীবিকা প্রশস্ত করেন (বাড়িয়ে দেন) ও (যার জন্য চান) সংকুচিত করেন (কমিয়ে দেন)। তিনি সবকিছুই জানেন।

  13. ۞شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحٗا وَٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ وَمَا وَصَّيۡنَا بِهِۦٓ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓۖ أَنۡ أَقِيمُواْ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُواْ فِيهِۚ كَبُرَ عَلَى ٱلۡمُشۡرِكِينَ مَا تَدۡعُوهُمۡ إِلَيۡهِۚ ٱللَّهُ يَجۡتَبِيٓ إِلَيۡهِ مَن يَشَآءُ وَيَهۡدِيٓ إِلَيۡهِ مَن يُنِيبُ

    Open ayah 42:13

    তিনি তোমাদের জন্য সেই দ্বীনই বিধিবদ্ধ করেছেন যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি তোমার কাছে নাযিল করেছি এবং যার আদেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকেও; এই বলে যে, “তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না।” তুমি মুশরিকদেরকে যা করতে বল তা তাদের কাছে বড় (কঠিন) মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা এই দ্বীনের জন্য মনোনীত করেন এবং যে (তাঁর দিকে) ফিরে আসে তাকেই তাঁর পথ প্রদর্শন করেন।

  14. وَمَا تَفَرَّقُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗى لَّقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُواْ ٱلۡكِتَٰبَ مِنۢ بَعۡدِهِمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ

    Open ayah 42:14

    তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পারস্পরিক জিদবশত বিভেদ সৃষ্টি করেছে। যদি তোমার প্রভুর পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত তাহলে বিষয়টি তাদের মধ্যে (আগেই) ফয়সালা হয়ে যেত। তাদের পরে যারা কিতাবের উত্তরাধিকার লাভ করেছে তারা সে সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছে।

  15. فَلِذَٰلِكَ فَٱدۡعُۖ وَٱسۡتَقِمۡ كَمَآ أُمِرۡتَۖ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَهُمۡۖ وَقُلۡ ءَامَنتُ بِمَآ أَنزَلَ ٱللَّهُ مِن كِتَٰبٖۖ وَأُمِرۡتُ لِأَعۡدِلَ بَيۡنَكُمُۖ ٱللَّهُ رَبُّنَا وَرَبُّكُمۡۖ لَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡۖ لَا حُجَّةَ بَيۡنَنَا وَبَيۡنَكُمُۖ ٱللَّهُ يَجۡمَعُ بَيۡنَنَاۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 42:15

    অতএব, তুমি (লোকদেরকে) সেই (বিধানের) দিকে ডাক এবং (নিজে তাতে) অটল থাক, যেভাবে তুমি আদিষ্ট হয়েছো। তাদের ইচ্ছার অনুসরণ করো না। বল, “আল্লাহ যে কিতাব নাযিল করেছেন আমি তা বিশ্বাস করেছি। আমাকে তোমাদের মধ্যে ন্যায়বিচার করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদেরও প্রভু। আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। আমাদের ও তোমাদের মধ্যে কোন বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। তাঁর কাছেই (আমাদের সকলের) প্রত্যাবর্তন।”

  16. وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِي ٱللَّهِ مِنۢ بَعۡدِ مَا ٱسۡتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمۡ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمۡ وَعَلَيۡهِمۡ غَضَبٞ وَلَهُمۡ عَذَابٞ شَدِيدٌ

    Open ayah 42:16

    আল্লাহকে মেনে নেওয়ার পর যারা তাঁর ব্যাপারে বিতর্ক করে তাদের যুক্তি তাদের প্রভুর কাছে অসার। তাদের ওপর (আল্লাহর) ক্রোধ এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে।

  17. ٱللَّهُ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ وَٱلۡمِيزَانَۗ وَمَا يُدۡرِيكَ لَعَلَّ ٱلسَّاعَةَ قَرِيبٞ

    Open ayah 42:17

    আল্লাহই সত্যসহ কিতাব (পবিত্র কোরআন) ও (সত্যের) মানদণ্ড নাযিল করেছেন। কেয়ামত হয়তো নিকটবর্তী, তুমি তা জানবে কীভাবে?

  18. يَسۡتَعۡجِلُ بِهَا ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِهَاۖ وَٱلَّذِينَ ءَامَنُواْ مُشۡفِقُونَ مِنۡهَا وَيَعۡلَمُونَ أَنَّهَا ٱلۡحَقُّۗ أَلَآ إِنَّ ٱلَّذِينَ يُمَارُونَ فِي ٱلسَّاعَةِ لَفِي ضَلَٰلِۭ بَعِيدٍ

    Open ayah 42:18

    যারা তা বিশ্বাস করে না তারাই তা তাড়াতাড়ি কামনা করে। আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় পায়। (কারণ) তারা জানে যে, তা সত্য। জেনে রাখ, কেয়ামত সম্পর্কে যারা বিতর্ক করে তারা অবশ্যই দারুণ বিভ্রান্তিতে রয়েছে।

  19. ٱللَّهُ لَطِيفُۢ بِعِبَادِهِۦ يَرۡزُقُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ

    Open ayah 42:19

    আল্লাহ তাঁর বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে চান জীবিকা দান করেন। তিনি মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।

  20. مَن كَانَ يُرِيدُ حَرۡثَ ٱلۡأٓخِرَةِ نَزِدۡ لَهُۥ فِي حَرۡثِهِۦۖ وَمَن كَانَ يُرِيدُ حَرۡثَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَا لَهُۥ فِي ٱلۡأٓخِرَةِ مِن نَّصِيبٍ 

    Open ayah 42:20

    যে পরকালের ফসল (পুরস্কার) চায় তার জন্য আমি তার ফসল বাড়িয়ে দেই। আর যে ইহকালের ফসল চায় তাকে আমি তা থেকেই (কিছু) দিয়ে দেই। পরকালে তার কোন অংশ থাকবে না।

  21. أَمۡ لَهُمۡ شُرَكَٰٓؤُاْ شَرَعُواْ لَهُم مِّنَ ٱلدِّينِ مَا لَمۡ يَأۡذَنۢ بِهِ ٱللَّهُۚ وَلَوۡلَا كَلِمَةُ ٱلۡفَصۡلِ لَقُضِيَ بَيۡنَهُمۡۗ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 42:21

    নাকি তাদের কতিপয় শরীক (দেবতা) আছে, যারা তাদের জন্য এমন কোন দ্বীন প্রবর্তন করে দিয়েছে, আল্লাহ যার অনুমতি দেননি? যদি চূড়ান্ত কথা (সিদ্ধান্ত) না থাকত তাহলে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। নিশ্চয়ই জালেমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।

  22. تَرَى ٱلظَّٰلِمِينَ مُشۡفِقِينَ مِمَّا كَسَبُواْ وَهُوَ وَاقِعُۢ بِهِمۡۗ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فِي رَوۡضَاتِ ٱلۡجَنَّاتِۖ لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَضۡلُ ٱلۡكَبِيرُ

    Open ayah 42:22

    তুমি জালেমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীতসন্ত্রস্ত দেখবে। আর তা (কৃতকর্মের শাস্তি) তাদের ওপর আপতিত হবেই। পক্ষান্তরে যারা ঈমানদার ও সৎকর্মশীল, তারা থাকবে জান্নাতের বাগানে। তারা যা চাইবে, তাদের প্রভুর কাছে তাই পাবে। এটাই তো (প্রভুর) বড় অনুগ্রহ।

  23. ذَٰلِكَ ٱلَّذِي يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًا إِلَّا ٱلۡمَوَدَّةَ فِي ٱلۡقُرۡبَىٰۗ وَمَن يَقۡتَرِفۡ حَسَنَةٗ نَّزِدۡ لَهُۥ فِيهَا حُسۡنًاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ شَكُورٌ

    Open ayah 42:23

    আল্লাহ তাঁর ঈমানদার ও সৎকর্মশীল বান্দাদেরকে (জান্নাতের) এই সুসংবাদই দিয়ে থাকেন। বল, “আমি এজন্য (তোমাদেরকে আল্লাহর পথে ডাকার জন্য) তোমাদের কাছে আত্মীয়তার সৌহার্দ্য ছাড়া কোন (জাগতিক) প্রতিদান চাই না।” কেউ কোন ভাল কাজ করলে আমি তার জন্য তাতে কল্যাণ বাড়িয়ে দেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, প্রতিদান দানকারী।

  24. أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبٗاۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخۡتِمۡ عَلَىٰ قَلۡبِكَۗ وَيَمۡحُ ٱللَّهُ ٱلۡبَٰطِلَ وَيُحِقُّ ٱلۡحَقَّ بِكَلِمَٰتِهِۦٓۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 42:24

    নাকি তারা বলে যে, সে (নবী) আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলেছে? (তাহলে তো) আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর মেরে দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই তিনি (মানুষের) অন্তরের বিষয় ভালভাবে জানেন।

  25. وَهُوَ ٱلَّذِي يَقۡبَلُ ٱلتَّوۡبَةَ عَنۡ عِبَادِهِۦ وَيَعۡفُواْ عَنِ ٱلسَّيِّـَٔاتِ وَيَعۡلَمُ مَا تَفۡعَلُونَ

    Open ayah 42:25

    তিনিই তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং (তাদের) পাপসমূহ ক্ষমা করেন। আর তোমরা যা কিছু করো তিনি তা জানেন।

  26. وَيَسۡتَجِيبُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَيَزِيدُهُم مِّن فَضۡلِهِۦۚ وَٱلۡكَٰفِرُونَ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞ

    Open ayah 42:26

    তিনি ঈমানদার ও সৎকর্মশীলদের ডাকে সাড়া দেন এবং তাদের জন্য স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি।

  27. ۞وَلَوۡ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزۡقَ لِعِبَادِهِۦ لَبَغَوۡاْ فِي ٱلۡأَرۡضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٖ مَّا يَشَآءُۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرُۢ بَصِيرٞ

    Open ayah 42:27

    আল্লাহ যদি তাঁর বান্দাদের জন্য পর্যাপ্ত পরিমাণে জীবিকা দান করতেন তাহলে তারা পৃথিবীতে অবশ্যই বাড়াবাড়ি করত, তাই তিনি তাঁর ইচ্ছানুযায়ী পরিমাণমত (জীবিকা) নাযিল করেন। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের সব খবর রাখেন, তাদের সবকিছু দেখতে পান।

  28. وَهُوَ ٱلَّذِي يُنَزِّلُ ٱلۡغَيۡثَ مِنۢ بَعۡدِ مَا قَنَطُواْ وَيَنشُرُ رَحۡمَتَهُۥۚ وَهُوَ ٱلۡوَلِيُّ ٱلۡحَمِيدُ

    Open ayah 42:28

    তারা নিরাশ হওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং (তাদের জন্য) নিজের অনুগ্রহ ছড়িয়ে দেন। তিনিই (তাদের) অভিভাবক, সকল প্রশংসার অধিকারী।

  29. وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَآبَّةٖۚ وَهُوَ عَلَىٰ جَمۡعِهِمۡ إِذَا يَشَآءُ قَدِيرٞ

    Open ayah 42:29

    আসমান ও জমিন সৃষ্টি এবং এ দুইয়ের মাঝে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তা তাঁর অন্যতম নিদর্শন। তিনি যখন চান তাদেরকে একত্রিত করতে সক্ষম।

  30. وَمَآ أَصَٰبَكُم مِّن مُّصِيبَةٖ فَبِمَا كَسَبَتۡ أَيۡدِيكُمۡ وَيَعۡفُواْ عَن كَثِيرٖ 

    Open ayah 42:30

    তোমাদের যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মেরই ফল। তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমাও করে দেন।

  31. وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ

    Open ayah 42:31

    পৃথিবীতে তোমরা (আল্লাহকে) অপারগ করতে (আল্লাহর শাস্তি এড়াতে) পারবে না। আল্লাহ ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সাহায্যকারী নেই।

  32. وَمِنۡ ءَايَٰتِهِ ٱلۡجَوَارِ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ

    Open ayah 42:32

    তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে সমুদ্রে চলমান পাহাড়ের মত (উঁচু) জাহাজসমূহ।

  33. إِن يَشَأۡ يُسۡكِنِ ٱلرِّيحَ فَيَظۡلَلۡنَ رَوَاكِدَ عَلَىٰ ظَهۡرِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٍ

    Open ayah 42:33

    তিনি যদি চান বাতাসকে থামিয়ে দেন। তখন জাহাজগুলো সুমুদ্রপৃষ্ঠে স্থির হয়ে থাকে। নিশ্চয়ই এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য (অনেক) নিদর্শন আছে।

  34. أَوۡ يُوبِقۡهُنَّ بِمَا كَسَبُواْ وَيَعۡفُ عَن كَثِيرٖ

    Open ayah 42:34

    অথবা তাদের কৃতকর্মের জন্য সেগুলো ধ্বংস করে দেন। তিনি অনেক কিছু ক্ষমাও করে দেন।

  35. وَيَعۡلَمَ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٖ

    Open ayah 42:35

    যারা আমার নিদর্শনসমূহ নিয়ে বিতর্ক করে তারা জেনে রাখুক, তাদের কোন নিষ্কৃতি নেই।

  36. فَمَآ أُوتِيتُم مِّن شَيۡءٖ فَمَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ وَأَبۡقَىٰ لِلَّذِينَ ءَامَنُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ

    Open ayah 42:36

    তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা শুধু পার্থিব জীবনের ভোগ। আর আল্লাহর কাছে যা আছে তা তাদের জন্য আরো ভাল ও বেশি দীর্ঘস্থায়ী যারা ঈমান এনেছে ও নিজেদের প্রভুর ওপর ভরসা রাখে,

  37. وَٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ وَإِذَا مَا غَضِبُواْ هُمۡ يَغۡفِرُونَ

    Open ayah 42:37

    যারা বড় পাপ (কবীরাহ গুনাহ) ও অশ্লীল কাজ পরিহার করে ও যখন (কোন ব্যাপারে) রেগে যায় তখন ক্ষমা করে দেয়,

  38. وَٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِرَبِّهِمۡ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَمۡرُهُمۡ شُورَىٰ بَيۡنَهُمۡ وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ

    Open ayah 42:38

    যারা তাদের প্রভুর ডাকে সাড়া দেয় (আদেশ পালন করে), নামায কায়েম করে, পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে ও আমি তাদেরকে যা দান করেছি তা থেকে ব্যয় করে

  39. وَٱلَّذِينَ إِذَآ أَصَابَهُمُ ٱلۡبَغۡيُ هُمۡ يَنتَصِرُونَ

    Open ayah 42:39

    এবং যারা তাদের প্রতি অন্যায় করা হলে তারা প্রতিশোধ গ্রহণ করে।

  40. وَجَزَٰٓؤُاْ سَيِّئَةٖ سَيِّئَةٞ مِّثۡلُهَاۖ فَمَنۡ عَفَا وَأَصۡلَحَ فَأَجۡرُهُۥ عَلَى ٱللَّهِۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلظَّٰلِمِينَ 

    Open ayah 42:40

    খারাপের প্রতিফল তার মতই খারাপ; তবে যে ক্ষমা করে দেয় ও মিটমাট করে নেয় আল্লাহর কাছে তার পুরস্কার রয়েছে। তিনি জালেমদেরকে পছন্দ করেন না।

  41. وَلَمَنِ ٱنتَصَرَ بَعۡدَ ظُلۡمِهِۦ فَأُوْلَٰٓئِكَ مَا عَلَيۡهِم مِّن سَبِيلٍ

    Open ayah 42:41

    যারা অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

  42. إِنَّمَا ٱلسَّبِيلُ عَلَى ٱلَّذِينَ يَظۡلِمُونَ ٱلنَّاسَ وَيَبۡغُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 42:42

    অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের ওপর অত্যাচার করে এবং অন্যায়ভাবে পৃথিবীতে বাড়াবাড়ি করে। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।

  43. وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ

    Open ayah 42:43

    যে ধৈর্যধারণ করে ও ক্ষমা করে দেয় তার এ কাজ অবশ্যই দৃঢ় সঙ্কল্পের (সাহসিকতার) পরিচায়ক।

  44. وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن وَلِيّٖ مِّنۢ بَعۡدِهِۦۗ وَتَرَى ٱلظَّٰلِمِينَ لَمَّا رَأَوُاْ ٱلۡعَذَابَ يَقُولُونَ هَلۡ إِلَىٰ مَرَدّٖ مِّن سَبِيلٖ

    Open ayah 42:44

    আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তিনি ছাড়া কোন অভিভাবক নেই। তুমি জালেমদেরকে দেখবে, তারা যখন শাস্তি দেখতে পাবে তখন বলবে, “(পৃথিবীতে আমাদের) ফিরে যাবার কি কোন উপায় আছে?”

  45. وَتَرَىٰهُمۡ يُعۡرَضُونَ عَلَيۡهَا خَٰشِعِينَ مِنَ ٱلذُّلِّ يَنظُرُونَ مِن طَرۡفٍ خَفِيّٖۗ وَقَالَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَآ إِنَّ ٱلظَّٰلِمِينَ فِي عَذَابٖ مُّقِيمٖ

    Open ayah 42:45

    তুমি দেখবে, তাদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হচ্ছে, যখন তারা লাঞ্ছনায় অবনত থাকবে এবং গোপন (সতর্ক) দৃষ্টিতে তাকাবে। আর ঈমানদাররা বলবে, “ক্ষতিগ্রস্ত তারাই যারা কেয়ামতের দিনে নিজেদের ও পরিবার-পরিজনের ক্ষতি করেছে।” জেনে রাখ, জালেমরা স্থায়ী আযাবের মধ্যেই থাকবে।

  46. وَمَا كَانَ لَهُم مِّنۡ أَوۡلِيَآءَ يَنصُرُونَهُم مِّن دُونِ ٱللَّهِۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن سَبِيلٍ

    Open ayah 42:46

    তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া তাদের কোন অভিভাবক থাকবে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোন পথ নেই।

  47. ٱسۡتَجِيبُواْ لِرَبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۚ مَا لَكُم مِّن مَّلۡجَإٖ يَوۡمَئِذٖ وَمَا لَكُم مِّن نَّكِيرٖ

    Open ayah 42:47

    আল্লাহর পক্ষ থেকে এক অবশ্যম্ভাবী দিন (কেয়ামত) আসার আগে তোমরা তোমাদের প্রভুর ডাকে সাড়া দাও (তাঁর আদেশ পালন করো)। সেদিন তোমাদের কোন আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের কোন অস্বীকৃতি (অপরাধ অস্বীকার করার উপায়) থাকবে না।

  48. فَإِنۡ أَعۡرَضُواْ فَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ حَفِيظًاۖ إِنۡ عَلَيۡكَ إِلَّا ٱلۡبَلَٰغُۗ وَإِنَّآ إِذَآ أَذَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِنَّا رَحۡمَةٗ فَرِحَ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ فَإِنَّ ٱلۡإِنسَٰنَ كَفُورٞ

    Open ayah 42:48

    যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে (জানবে,) আমি তো তোমাকে তাদের রক্ষক করে পাঠাইনি। তোমার কাজ তো শুধু (বাণী) পৌঁছে দেওয়া। আমি যখন মানুষকে আমার কোন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয়। আর যদি তাদেরই কৃতকর্মের কারণে তাদের কোন অমঙ্গল ঘটে তাহলে এই মানুষই বড় অকৃতজ্ঞ হয়ে যায়।

  49. لِّلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ يَهَبُ لِمَن يَشَآءُ إِنَٰثٗا وَيَهَبُ لِمَن يَشَآءُ ٱلذُّكُورَ

    Open ayah 42:49

    আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। তিনি যা চান তাই সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন,

  50. أَوۡ يُزَوِّجُهُمۡ ذُكۡرَانٗا وَإِنَٰثٗاۖ وَيَجۡعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمٞ قَدِيرٞ 

    Open ayah 42:50

    অথবা তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, সর্বশক্তিমান।

  51. ۞وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ ٱللَّهُ إِلَّا وَحۡيًا أَوۡ مِن وَرَآيِٕ حِجَابٍ أَوۡ يُرۡسِلَ رَسُولٗا فَيُوحِيَ بِإِذۡنِهِۦ مَا يَشَآءُۚ إِنَّهُۥ عَلِيٌّ حَكِيمٞ

    Open ayah 42:51

    কোন মানুষের সাথে আল্লাহ সরাসরি কথা বলেন না; তবে ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে বলেন; অথবা তিনি কোন রসূল পাঠান, যে তাঁর অনুমতিক্রমে তিনি যা চান তা পৌঁছে দেয়। নিশ্চয়ই তিনি সুমহান, প্রজ্ঞাময়।

  52. وَكَذَٰلِكَ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ رُوحٗا مِّنۡ أَمۡرِنَاۚ مَا كُنتَ تَدۡرِي مَا ٱلۡكِتَٰبُ وَلَا ٱلۡإِيمَٰنُ وَلَٰكِن جَعَلۡنَٰهُ نُورٗا نَّهۡدِي بِهِۦ مَن نَّشَآءُ مِنۡ عِبَادِنَاۚ وَإِنَّكَ لَتَهۡدِيٓ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 42:52

    এভাবেই আমি তোমার কাছে আমার আদেশের একটি প্রাণ (কোরআন) পাঠিয়েছি। (এর আগে) তুমি তো জানতে না, কিতাব কি আর ঈমান কি। তবে আমি একে (এই কোরআনকে) একটি আলো করেছি, যার সাহায্যে আমি আমার বান্দাদের মধ্যে যাকে চাই পথ দেখাই। তুমি তো (মানুষকে) সরল পথই প্রদর্শন করছ;

  53. صِرَٰطِ ٱللَّهِ ٱلَّذِي لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ أَلَآ إِلَى ٱللَّهِ تَصِيرُ ٱلۡأُمُورُ

    Open ayah 42:53

    সেই আল্লাহর পথ যিনি আসমান ও জমিনের সবকিছুর মালিক। জেনে রাখ, (চূড়ান্ত সিদ্ধান্তের জন্য) সকল বিষয় আল্লাহর কাছেই যাবে।