الزخرف

Az-Zukhruf

Ornaments of gold · Surah 43 · Ayahs: 89 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 43:2

    স্পষ্ট কিতাবের শপথ!

  3. إِنَّا جَعَلۡنَٰهُ قُرۡءَٰنًا عَرَبِيّٗا لَّعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 43:3

    আমি একে আরবী (ভাষার) কোরআন করেছি, যাতে তোমরা বুঝতে পার।

  4. وَإِنَّهُۥ فِيٓ أُمِّ ٱلۡكِتَٰبِ لَدَيۡنَا لَعَلِيٌّ حَكِيمٌ

    Open ayah 43:4

    আর এই কোরআন তো আমার কাছে মূল গ্রন্থে (লওহে মাহ্‌ফূযে) সংরক্ষিত আছে। নিশ্চয়ই তা সুমহান, প্রজ্ঞাপূর্ণ।

  5. أَفَنَضۡرِبُ عَنكُمُ ٱلذِّكۡرَ صَفۡحًا أَن كُنتُمۡ قَوۡمٗا مُّسۡرِفِينَ

    Open ayah 43:5

    তোমরা এক সীমালংঘনকারী সমপ্রদায় বলে আমি কি তোমাদের থেকে এই উপদেশ (কোরআন) প্রত্যাহার করে নেব?

  6. وَكَمۡ أَرۡسَلۡنَا مِن نَّبِيّٖ فِي ٱلۡأَوَّلِينَ

    Open ayah 43:6

    পূর্ববর্তী লোকদের মাঝে আমি কত নবী পাঠিয়েছিলাম!

  7. وَمَا يَأۡتِيهِم مِّن نَّبِيٍّ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ

    Open ayah 43:7

    তাদের কাছে যে নবীই এসেছে তার সাথেই তারা ঠাট্টা-বিদ্রূপ করেছে।

  8. فَأَهۡلَكۡنَآ أَشَدَّ مِنۡهُم بَطۡشٗا وَمَضَىٰ مَثَلُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 43:8

    ফলে আমি এদের চেয়েও অধিক শক্তিশালীদেরকে ধ্বংস করে দিয়েছি এবং পূর্ববর্তীদের সেই উদাহরণ (ঘটনা) অতিক্রান্ত হয়েছে।

  9. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ

    Open ayah 43:9

    তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, “আসমান ও জমিন কে সৃষ্টি করেছে?” তাহলে অবশ্যই তারা বলবে, “পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহই এসব সৃষ্টি করেছেন।”

  10. ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ مَهۡدٗا وَجَعَلَ لَكُمۡ فِيهَا سُبُلٗا لَّعَلَّكُمۡ تَهۡتَدُونَ 

    Open ayah 43:10

    যিনি জমিনকে তোমাদের জন্য একটি বিছানা করে দিয়েছেন (যেখানে তোমরা বিশ্রাম করতে পার) এবং সেখানে তোমাদের জন্য রাস্তাঘাট করে দিয়েছেন, যাতে তোমরা পথ চলতে পার।

  11. وَٱلَّذِي نَزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَنشَرۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ تُخۡرَجُونَ

    Open ayah 43:11

    এবং যিনি আকাশ থেকে পরিমাণমত পানি (বৃষ্টি) বর্ষণ করেছেন। অতঃপর তা দ্বারা আমি এক মৃত ভূখণ্ডকে পুনরুজ্জীবিত করেছি। এভাবেই তোমাদেরকে (কবর থেকে) বের করা হবে।

  12. وَٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلۡفُلۡكِ وَٱلۡأَنۡعَٰمِ مَا تَرۡكَبُونَ

    Open ayah 43:12

    আর যিনি (প্রাণীদের) যাবতীয় জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তু থেকে তোমাদের বাহনের ব্যবস্থা করেছেন;

  13. لِتَسۡتَوُۥاْ عَلَىٰ ظُهُورِهِۦ ثُمَّ تَذۡكُرُواْ نِعۡمَةَ رَبِّكُمۡ إِذَا ٱسۡتَوَيۡتُمۡ عَلَيۡهِ وَتَقُولُواْ سُبۡحَٰنَ ٱلَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقۡرِنِينَ

    Open ayah 43:13

    যাতে তোমরা তার পিঠে অবস্থান করতে পার, অতঃপর যখন তার ওপর অবস্থান করো তখন যাতে তোমাদের প্রভুর নেয়ামত স্মরণ করো আর বল, “পবিত্র ও মহান তিনি, যিনি একে আমাদের বশীভূত করে দিয়েছেন; আমরা তো একে বশীভূত করতে পারতাম না।”

  14. وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ

    Open ayah 43:14

    “আর আমরা আমাদের প্রভুর কাছেই ফিরে যাব।”

  15. وَجَعَلُواْ لَهُۥ مِنۡ عِبَادِهِۦ جُزۡءًاۚ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَكَفُورٞ مُّبِينٌ

    Open ayah 43:15

    তারা তাঁর বান্দাদের মধ্য থেকে (কাউকে কাউকে) তাঁর অংশ সাব্যস্ত করেছে (তাঁর অংশীদার করেছে)। মানুষ আসলে স্পষ্ট (বড়) অকৃতজ্ঞ।

  16. أَمِ ٱتَّخَذَ مِمَّا يَخۡلُقُ بَنَاتٖ وَأَصۡفَىٰكُم بِٱلۡبَنِينَ

    Open ayah 43:16

    তিনি কি তাঁর সৃষ্টি থেকে (নিজের জন্য) কন্যা গ্রহণ করেছেন (কাফেররা যেমনটি বলে থাকে) আর তোমাদের জন্য পুত্র মনোনীত করেছেন?

  17. وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحۡمَٰنِ مَثَلٗا ظَلَّ وَجۡهُهُۥ مُسۡوَدّٗا وَهُوَ كَظِيمٌ

    Open ayah 43:17

    তাদের কাউকে যদি সেই সংবাদ (অর্থাৎ কন্যা সন্তান জন্মের সংবাদ) দেওয়া হয়, যা সে করুণাময় আল্লাহর প্রতি আরোপ করে, তাহলে তার মুখ কালো হয়ে যায় এবং সে দুঃখভারাক্রান্ত হয়।

  18. أَوَمَن يُنَشَّؤُاْ فِي ٱلۡحِلۡيَةِ وَهُوَ فِي ٱلۡخِصَامِ غَيۡرُ مُبِينٖ

    Open ayah 43:18

    তারা কি আল্লাহর প্রতি এমন সন্তান আরোপ করে, যে অলংকার-পরিহিত হয়ে লালিতপালিত হয় (অর্থাৎ নারী) এবং যে বিতর্কে অস্পষ্ট (স্পষ্ট কথা বলতে অপারগ)?

  19. وَجَعَلُواْ ٱلۡمَلَٰٓئِكَةَ ٱلَّذِينَ هُمۡ عِبَٰدُ ٱلرَّحۡمَٰنِ إِنَٰثًاۚ أَشَهِدُواْ خَلۡقَهُمۡۚ سَتُكۡتَبُ شَهَٰدَتُهُمۡ وَيُسۡـَٔلُونَ

    Open ayah 43:19

    তারা ফেরেশতাদেরকে— যারা করুণাময় আল্লাহর বান্দা— নারী সাব্যস্ত করেছে। তারা কি তাদেরকে (নারীরূপে) সৃষ্টি করতে দেখেছিল? তাদের সাক্ষ্য (এহেন উক্তি) লিখে রাখা হবে এবং (এ জন্য) তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে।

  20. وَقَالُواْ لَوۡ شَآءَ ٱلرَّحۡمَٰنُ مَا عَبَدۡنَٰهُمۗ مَّا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَخۡرُصُونَ 

    Open ayah 43:20

    তারা বলে, “যদি করুণাময় আল্লাহ চাইতেন তাহলে আমরা ওদের (দেব-দেবীর) উপাসনা করতাম না” (আসলে) সে সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই। তারা শুধু আন্দাজে কথা বলে।

  21. أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا مِّن قَبۡلِهِۦ فَهُم بِهِۦ مُسۡتَمۡسِكُونَ

    Open ayah 43:21

    নাকি আমি তাদেরকে এর (কোরআনের) আগে কোন কিতাব দিয়েছি, যা তারা আঁকড়ে ধরে আছে?

  22. بَلۡ قَالُوٓاْ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّهۡتَدُونَ

    Open ayah 43:22

    বরং তারা বলে, “আমরা আমাদের বাপ-দাদাকে একটি ধর্মমতের অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করে চলছি।”

  23. وَكَذَٰلِكَ مَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ فِي قَرۡيَةٖ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتۡرَفُوهَآ إِنَّا وَجَدۡنَآ ءَابَآءَنَا عَلَىٰٓ أُمَّةٖ وَإِنَّا عَلَىٰٓ ءَاثَٰرِهِم مُّقۡتَدُونَ

    Open ayah 43:23

    এমনিভাবে তোমার পূর্বে যখনি কোন জনপদে আমি কোন সতর্ককারী পাঠিয়েছি তখনি তার বিত্তবান লোকেরা বলেছে, “আমরা আমাদের বাপ-দাদাকে একটি ধর্মমতের অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই পদাংক অনুসরণ করছি।”

  24. ۞قَٰلَ أَوَلَوۡ جِئۡتُكُم بِأَهۡدَىٰ مِمَّا وَجَدتُّمۡ عَلَيۡهِ ءَابَآءَكُمۡۖ قَالُوٓاْ إِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ

    Open ayah 43:24

    সে (সতর্ককারী) বলেছিল, “তোমরা তোমাদের বাপ-দাদাকে যে পথের অনুসারী পেয়েছো আমি যদি তোমাদের জন্য তার চেয়ে উত্তম পথনির্দেশ নিয়ে আসি তাহলেও (কি তোমরা তাদের পদাংক অনুসরণ করবে)?” (জবাবে) তারা বলেছিল, “তোমাকে যা নিয়ে পাঠানো হয়েছে, আমরা তা অস্বীকার করি।”

  25. فَٱنتَقَمۡنَا مِنۡهُمۡۖ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 43:25

    সুতরাং আমি তাদের ওপর প্রতিশোধ নিয়েছিলাম। অতএব দেখ, অবিশ্বাসীদের কিরূপ পরিণতি হয়েছিল!

  26. وَإِذۡ قَالَ إِبۡرَٰهِيمُ لِأَبِيهِ وَقَوۡمِهِۦٓ إِنَّنِي بَرَآءٞ مِّمَّا تَعۡبُدُونَ

    Open ayah 43:26

    (স্মরণ করো) যখন ইবরাহীম তার পিতা ও নিজ সমপ্রদায়কে বলেছিল, “তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই।

  27. إِلَّا ٱلَّذِي فَطَرَنِي فَإِنَّهُۥ سَيَهۡدِينِ

    Open ayah 43:27

    তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি এর ব্যতিক্রম। (অর্থাৎ আমি শুধু তাঁরই ইবাদত করি।) নিশ্চয়ই তিনি আমাকে সুপথ দেখাবেন।”

  28. وَجَعَلَهَا كَلِمَةَۢ بَاقِيَةٗ فِي عَقِبِهِۦ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 43:28

    ইবরাহীম এই কথাটিকে (তার এই তাওহীদ-বাক্যটিকে) তার পরবর্তী বংশধরদের জন্য একটি স্থায়ী বাণীরূপে রেখে গিয়েছে, যাতে তারা (সৎপথে) ফিরে আসে।

  29. بَلۡ مَتَّعۡتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ جَآءَهُمُ ٱلۡحَقُّ وَرَسُولٞ مُّبِينٞ

    Open ayah 43:29

    বরং আমি এদেরকে ও এদের পূর্বপুরুষদেরকে (দুনিয়ার সামগ্রী) ভোগ করতে দিয়েছিলাম। অবশেষে তাদের কাছে সত্য (কোরআন) ও স্পষ্ট বর্ণনাকারী এক রসূল এসেছে।

  30. وَلَمَّا جَآءَهُمُ ٱلۡحَقُّ قَالُواْ هَٰذَا سِحۡرٞ وَإِنَّا بِهِۦ كَٰفِرُونَ 

    Open ayah 43:30

    যখন তাদের কাছে সত্য (এই কোরআন) এল তখন তারা বলল, “এ তো যাদু, আমরা একে বিশ্বাস করি না।”

  31. وَقَالُواْ لَوۡلَا نُزِّلَ هَٰذَا ٱلۡقُرۡءَانُ عَلَىٰ رَجُلٖ مِّنَ ٱلۡقَرۡيَتَيۡنِ عَظِيمٍ

    Open ayah 43:31

    তারা আরো বলল, “এ কোরআন দুই জনপদের (মক্কা ও তায়েফের) কোন এক বড় (প্রভাবশালী) ব্যক্তির ওপর নাযিল হল না কেন?”

  32. أَهُمۡ يَقۡسِمُونَ رَحۡمَتَ رَبِّكَۚ نَحۡنُ قَسَمۡنَا بَيۡنَهُم مَّعِيشَتَهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَرَفَعۡنَا بَعۡضَهُمۡ فَوۡقَ بَعۡضٖ دَرَجَٰتٖ لِّيَتَّخِذَ بَعۡضُهُم بَعۡضٗا سُخۡرِيّٗاۗ وَرَحۡمَتُ رَبِّكَ خَيۡرٞ مِّمَّا يَجۡمَعُونَ

    Open ayah 43:32

    তারা কি তোমার প্রভুর অনুগ্রহ বণ্টন করে? পার্থিব জীবনে আমিই তো তাদের মধ্যে তাদের জীবিকা বণ্টন করি এবং মর্যাদায় তাদের কতককে কতকের ওপরে উঠাই, যাতে তাদের কতক কতককে সেবক বানাতে পারে। তোমার প্রভুর অনুগ্রহ তারা যা সঞ্চয় করে তার চেয়ে উত্তম।

  33. وَلَوۡلَآ أَن يَكُونَ ٱلنَّاسُ أُمَّةٗ وَٰحِدَةٗ لَّجَعَلۡنَا لِمَن يَكۡفُرُ بِٱلرَّحۡمَٰنِ لِبُيُوتِهِمۡ سُقُفٗا مِّن فِضَّةٖ وَمَعَارِجَ عَلَيۡهَا يَظۡهَرُونَ

    Open ayah 43:33

    যদি এমন (আশংকা) না হত যে, সব মানুষ একটি শ্রেণীভুক্ত হয়ে যেতে পারে, তাহলে করুণাময় আল্লাহকে অবিশ্বাসকারীদের জন্য আমি তাদের ঘরে রুপোর তৈরী ছাদ ও তাদের ওপরে ওঠার সিঁড়ি দিতাম;

  34. وَلِبُيُوتِهِمۡ أَبۡوَٰبٗا وَسُرُرًا عَلَيۡهَا يَتَّكِـُٔونَ

    Open ayah 43:34

    তাদের ঘরে (রুপোর তৈরী) দরজা ও তাদের হেলান দেওয়ার পালঙ্ক দিতাম;

  35. وَزُخۡرُفٗاۚ وَإِن كُلُّ ذَٰلِكَ لَمَّا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَٱلۡأٓخِرَةُ عِندَ رَبِّكَ لِلۡمُتَّقِينَ

    Open ayah 43:35

    আর (সোনার) কারুকাজও (দিতাম)। এসব তো পার্থিব জীবনের ভোগের সামগ্রী ছাড়া কিছু নয়। মোত্তাকীদের জন্য রয়েছে তোমার প্রভুর কাছে পরকাল (পরকালের সুখ)।

  36. وَمَن يَعۡشُ عَن ذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ نُقَيِّضۡ لَهُۥ شَيۡطَٰنٗا فَهُوَ لَهُۥ قَرِينٞ

    Open ayah 43:36

    করুণাময় আল্লাহর স্মরণ থেকে যে বিরত থাকে তার জন্য আমি এক শয়তানকে নিয়োজিত করি। অতঃপর সে-ই হয় তার সহচর।

  37. وَإِنَّهُمۡ لَيَصُدُّونَهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَيَحۡسَبُونَ أَنَّهُم مُّهۡتَدُونَ

    Open ayah 43:37

    তারাই তাদেরকে (শয়তানেরাই মানুষদেরকে) সৎপথ থেকে বিরত রাখে; আর মানুষেরা মনে করে যে, তারা সৎপথে আছে।

  38. حَتَّىٰٓ إِذَا جَآءَنَا قَالَ يَٰلَيۡتَ بَيۡنِي وَبَيۡنَكَ بُعۡدَ ٱلۡمَشۡرِقَيۡنِ فَبِئۡسَ ٱلۡقَرِينُ

    Open ayah 43:38

    অবশেষে মানুষ যখন আমার কাছে আসবে তখন সে (তার সহচর শয়তানকে) বলবে, “হায়, আমার ও তোমার মধ্যে যদি দুই পূর্বের (অথবা পূর্ব ও পশ্চিমের) দূরত্ব থাকত!” কত খারাপ সহচর সে!

  39. وَلَن يَنفَعَكُمُ ٱلۡيَوۡمَ إِذ ظَّلَمۡتُمۡ أَنَّكُمۡ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ

    Open ayah 43:39

    যেহেতু তোমরা জুলুম করেছো, তাই শাস্তিতে তোমরা (তোমরা ও তোমাদের সহচর শয়তানেরা) শরীক হলেও আজ তোমাদের কোন লাভ হবে না।

  40. أَفَأَنتَ تُسۡمِعُ ٱلصُّمَّ أَوۡ تَهۡدِي ٱلۡعُمۡيَ وَمَن كَانَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ 

    Open ayah 43:40

    তুমি কি বয়রাদেরকে শোনাতে পারবে? কিংবা অন্ধদেরকে এবং যে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছে তাকে পথ দেখাতে পারবে?

  41. فَإِمَّا نَذۡهَبَنَّ بِكَ فَإِنَّا مِنۡهُم مُّنتَقِمُونَ

    Open ayah 43:41

    আমি যদি তোমাকে নিয়েও যাই তবু তাদেরকে শাস্তি দেবই।

  42. أَوۡ نُرِيَنَّكَ ٱلَّذِي وَعَدۡنَٰهُمۡ فَإِنَّا عَلَيۡهِم مُّقۡتَدِرُونَ

    Open ayah 43:42

    অথবা তাদেরকে যে শাস্তির ওয়াদা দিয়েছি তা যদি তোমাকে দেখাই তবু তাদের ওপর আমার পূর্ণ ক্ষমতা রয়েছে।

  43. فَٱسۡتَمۡسِكۡ بِٱلَّذِيٓ أُوحِيَ إِلَيۡكَۖ إِنَّكَ عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 43:43

    অতএব, তোমার কাছে যে ওহী পাঠানো হয় তা দৃঢ়ভাবে আঁকড়ে ধর। নিশ্চয়ই তুমি সঠিক পথে আছো।

  44. وَإِنَّهُۥ لَذِكۡرٞ لَّكَ وَلِقَوۡمِكَۖ وَسَوۡفَ تُسۡـَٔلُونَ

    Open ayah 43:44

    আর এ কোরআন তো তোমার জন্য ও তোমার সমপ্রদায়ের জন্য একটি উপদেশ, এবং তোমাদেরকে (এ ব্যাপারে) জিজ্ঞাসা করা হবে।

  45. وَسۡـَٔلۡ مَنۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلۡنَا مِن دُونِ ٱلرَّحۡمَٰنِ ءَالِهَةٗ يُعۡبَدُونَ

    Open ayah 43:45

    আমি তোমার পূর্বে আমার যেসব রসূল পাঠিয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করে দেখ, ইবাদত করার জন্য করুণাময় আল্লাহ ছাড়া আমি কি অন্যান্য উপাস্য ঠিক করে দিয়েছিলাম?

  46. وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ وَمَلَإِيْهِۦ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 43:46

    আমি মূসাকে আমার নিদর্শনসহ ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম। মূসা বলেছিল, “আমি বিশ্বজগতের প্রভুর রসূল।”

  47. فَلَمَّا جَآءَهُم بِـَٔايَٰتِنَآ إِذَا هُم مِّنۡهَا يَضۡحَكُونَ

    Open ayah 43:47

    সে তাদের কাছে আমার নিদর্শনসমূহ পেশ করতেই তারা তা নিয়ে হাসি-ঠাট্টা করতে লাগল।

  48. وَمَا نُرِيهِم مِّنۡ ءَايَةٍ إِلَّا هِيَ أَكۡبَرُ مِنۡ أُخۡتِهَاۖ وَأَخَذۡنَٰهُم بِٱلۡعَذَابِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

    Open ayah 43:48

    আমি তাদেরকে যে নিদর্শনটিই দেখাই সেটি তার মত আরেকটি থেকে বড়। আর তাদেরকে আমি শাস্তি দ্বারা পাকড়াও করেছি, যাতে তারা (সৎপথে) ফিরে আসে।

  49. وَقَالُواْ يَٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدۡعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهۡتَدُونَ

    Open ayah 43:49

    তারা (মূসাকে) বলল, “হে যাদুকর! তোমার প্রভু তোমার কাছে যা ওয়াদা করেছেন আমাদের জন্য তাঁর কাছে তা চাও। (তাহলে) অবশ্যই আমরা সৎপথ অবলম্বন করব।”

  50. فَلَمَّا كَشَفۡنَا عَنۡهُمُ ٱلۡعَذَابَ إِذَا هُمۡ يَنكُثُونَ 

    Open ayah 43:50

    কিন্তু যখন আমি তাদের থেকে শাস্তি সরিয়ে নিলাম তখনি তারা ওয়াদা ভঙ্গ করল।

  51. وَنَادَىٰ فِرۡعَوۡنُ فِي قَوۡمِهِۦ قَالَ يَٰقَوۡمِ أَلَيۡسَ لِي مُلۡكُ مِصۡرَ وَهَٰذِهِ ٱلۡأَنۡهَٰرُ تَجۡرِي مِن تَحۡتِيٓۚ أَفَلَا تُبۡصِرُونَ

    Open ayah 43:51

    ফেরাউন তার সমপ্রদায়কে ডেকে বলল, “হে আমার সমপ্রদায়! মিশরের রাজত্ব ও আমার নিচ দিয়ে প্রবাহিত এসব নদী কি আমার নয়? তোমরা কি তাহলে দেখ না?”

  52. أَمۡ أَنَا۠ خَيۡرٞ مِّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ مَهِينٞ وَلَا يَكَادُ يُبِينُ

    Open ayah 43:52

    “এই হীন লোকটি (মূসা) থেকে কি আমি শ্রেষ্ঠ নই? সে তো স্পষ্ট করে কথাও বলতে পারে না।”

  53. فَلَوۡلَآ أُلۡقِيَ عَلَيۡهِ أَسۡوِرَةٞ مِّن ذَهَبٍ أَوۡ جَآءَ مَعَهُ ٱلۡمَلَٰٓئِكَةُ مُقۡتَرِنِينَ

    Open ayah 43:53

    “(সে যদি আল্লাহর নবীই হবে) তাহলে কেন তাকে সোনার কঙ্কণ দেওয়া হল না? কেনই বা তার সাথে দল বেঁধে ফেরেশতারা এল না?”

  54. فَٱسۡتَخَفَّ قَوۡمَهُۥ فَأَطَاعُوهُۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ

    Open ayah 43:54

    এভাবে সে (ফেরাউন) তার সমপ্রদায়কে বোকা বানাল এবং তারা তার কথা মেনে নিল। নিশ্চয়ই তারা ছিল এক অবাধ্য জনগোষ্ঠী।

  55. فَلَمَّآ ءَاسَفُونَا ٱنتَقَمۡنَا مِنۡهُمۡ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ

    Open ayah 43:55

    যখন তারা আমাকে রাগান্বিত করল তখন আমি তাদেরকে শাস্তি দিলাম এবং সবাইকে ডুবিয়ে দিলাম।

  56. فَجَعَلۡنَٰهُمۡ سَلَفٗا وَمَثَلٗا لِّلۡأٓخِرِينَ

    Open ayah 43:56

    এভাবে আমি তাদেরকে অতীত ইতিহাস ও পরবর্তী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত বানিয়ে রাখলাম।

  57. ۞وَلَمَّا ضُرِبَ ٱبۡنُ مَرۡيَمَ مَثَلًا إِذَا قَوۡمُكَ مِنۡهُ يَصِدُّونَ

    Open ayah 43:57

    যখন মরিয়ম-তনয়ের (ঈসার) দৃষ্টান্ত পেশ করা হয় তখনি তোমার লোকেরা হৈচৈ শুরু করে।

  58. وَقَالُوٓاْ ءَأَٰلِهَتُنَا خَيۡرٌ أَمۡ هُوَۚ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلَۢاۚ بَلۡ هُمۡ قَوۡمٌ خَصِمُونَ

    Open ayah 43:58

    আর বলে, “আমাদের উপাস্যরা ভাল, না সে?” তারা কেবল বিতর্কের জন্যই তোমাকে ওকথা বলে। আসলে তারা এক ঝগড়াটে সমপ্রদায়।

  59. إِنۡ هُوَ إِلَّا عَبۡدٌ أَنۡعَمۡنَا عَلَيۡهِ وَجَعَلۡنَٰهُ مَثَلٗا لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ

    Open ayah 43:59

    সে (আমার) একজন বান্দা বৈ নয়। আমি তাকে অনুগ্রহ করেছি এবং বনী ইসরাঈলের জন্য একটি দৃষ্টান্ত বানিয়েছি।

  60. وَلَوۡ نَشَآءُ لَجَعَلۡنَا مِنكُم مَّلَٰٓئِكَةٗ فِي ٱلۡأَرۡضِ يَخۡلُفُونَ 

    Open ayah 43:60

    যদি আমি চাইতাম তাহলে তোমাদের থেকে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম যারা পৃথিবীতে (তোমাদের) প্রতিনিধিত্ব করত।

  61. وَإِنَّهُۥ لَعِلۡمٞ لِّلسَّاعَةِ فَلَا تَمۡتَرُنَّ بِهَا وَٱتَّبِعُونِۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 43:61

    আর সে (ঈসা) তো কেয়ামতের একটি নিশ্চিত নিদর্শন। অতএব, তোমরা তাতে (কেয়ামতে) মোটেও সন্দেহ করো না এবং আমার কথা মেনে চল। এটাই সরল পথ।

  62. وَلَا يَصُدَّنَّكُمُ ٱلشَّيۡطَٰنُۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ

    Open ayah 43:62

    শয়তান যেন তোমাদেরকে (সরল পথ থেকে) ফিরিয়ে না রাখে। সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু।

  63. وَلَمَّا جَآءَ عِيسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ قَالَ قَدۡ جِئۡتُكُم بِٱلۡحِكۡمَةِ وَلِأُبَيِّنَ لَكُم بَعۡضَ ٱلَّذِي تَخۡتَلِفُونَ فِيهِۖ فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ

    Open ayah 43:63

    ঈসা যখন নিদর্শনসমূহ নিয়ে এল তখন বলল, “আমি তোমাদের কাছে এসেছি প্রজ্ঞা (নবুওয়াত) নিয়ে এবং তোমরা যেসব বিষয়ে মতভেদ করো তার কোন কোনটি তোমাদের কাছে পরিষ্কার করে দেবার জন্য। অতএব, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মেনে চল।”

  64. إِنَّ ٱللَّهَ هُوَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ

    Open ayah 43:64

    “আল্লাহই তো আমার প্রভু এবং তোমাদেরও প্রভু। অতএব, তাঁর ইবাদত কর। এটাই সরল পথ।”

  65. فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ ظَلَمُواْ مِنۡ عَذَابِ يَوۡمٍ أَلِيمٍ

    Open ayah 43:65

    অতঃপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল। সুতরাং জালেমদের জন্য রয়েছে কষ্টের দিনের শাস্তির দুর্ভোগ।

  66. هَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ

    Open ayah 43:66

    তারা তাদের অজ্ঞাতসারে হঠাৎ কেয়ামত এসে পড়ারই (যেন) অপেক্ষা করছে।

  67. ٱلۡأَخِلَّآءُ يَوۡمَئِذِۭ بَعۡضُهُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ إِلَّا ٱلۡمُتَّقِينَ

    Open ayah 43:67

    বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে; তবে মোত্তাকীরা নয়।

  68. يَٰعِبَادِ لَا خَوۡفٌ عَلَيۡكُمُ ٱلۡيَوۡمَ وَلَآ أَنتُمۡ تَحۡزَنُونَ

    Open ayah 43:68

    হে আমার বান্দারা! আজ তোমাদের কোন ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না।

  69. ٱلَّذِينَ ءَامَنُواْ بِـَٔايَٰتِنَا وَكَانُواْ مُسۡلِمِينَ

    Open ayah 43:69

    (আমার সেই বান্দারা) যারা আমার নিদর্শনসমূহ বিশ্বাস করেছিল এবং (আমার কাছে) আত্মসমর্পণ করেছিল।

  70. ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ 

    Open ayah 43:70

    (এই নেককার বান্দাদের সেদিন বলা হবে:) তোমরা ও তোমাদের স্ত্রীরা খুশীমনে জান্নাতে প্রবেশ কর।

  71. يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ

    Open ayah 43:71

    (সেখানে খাদ্যভরা) সোনার থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। (তাদের) মন যা চায় এবং চোখে যা ভাল লাগে তা সবই তাতে থাকবে। আর তোমরা সেখানে চিরকাল অবস্থান করবে।

  72. وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ أُورِثۡتُمُوهَا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ

    Open ayah 43:72

    এ তো সেই জান্নাত, তোমাদেরকে যার উত্তরাধিকারী করা হয়েছে তোমাদের (দুনিয়ার) কর্মের জন্য।

  73. لَكُمۡ فِيهَا فَٰكِهَةٞ كَثِيرَةٞ مِّنۡهَا تَأۡكُلُونَ

    Open ayah 43:73

    সেখানে তোমাদের জন্য প্রচুর ফলমূল আছে, যা থেকে তোমরা (ইচ্ছামতো) আহার করবে।

  74. إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي عَذَابِ جَهَنَّمَ خَٰلِدُونَ

    Open ayah 43:74

    (পক্ষান্তরে) অপরাধীরা চিরকাল জাহান্নামের শাস্তির মধ্যে অবস্থান করবে।

  75. لَا يُفَتَّرُ عَنۡهُمۡ وَهُمۡ فِيهِ مُبۡلِسُونَ

    Open ayah 43:75

    তাদের জন্য তা (শাস্তি) লাঘব করা হবে না এবং তারা তার মধ্যে হতাশায় মুহ্যমান থাকবে।

  76. وَمَا ظَلَمۡنَٰهُمۡ وَلَٰكِن كَانُواْ هُمُ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 43:76

    আমি তো তাদের প্রতি জুলুম করিনি, বরং তারাই জালেম ছিল।

  77. وَنَادَوۡاْ يَٰمَٰلِكُ لِيَقۡضِ عَلَيۡنَا رَبُّكَۖ قَالَ إِنَّكُم مَّٰكِثُونَ

    Open ayah 43:77

    তারা চিৎকার করে বলবে, “হে মালেক (জাহান্নামের রক্ষী)! তোমার প্রভু যেন আমাদের মৃত্যু ঘটান।” (জবাবে) সে (মালেক) বলবে, “আসলে তোমরা (এভাবেই এখানে) চিরকাল থাকবে।”

  78. لَقَدۡ جِئۡنَٰكُم بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَكُمۡ لِلۡحَقِّ كَٰرِهُونَ

    Open ayah 43:78

    আমি তোমাদের কাছে সত্য এনে দিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে।

  79. أَمۡ أَبۡرَمُوٓاْ أَمۡرٗا فَإِنَّا مُبۡرِمُونَ

    Open ayah 43:79

    নাকি তারা কোন ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে? তাহলে আমিও তো দৃঢ় সিদ্ধান্ত নেব।

  80. أَمۡ يَحۡسَبُونَ أَنَّا لَا نَسۡمَعُ سِرَّهُمۡ وَنَجۡوَىٰهُمۚ بَلَىٰ وَرُسُلُنَا لَدَيۡهِمۡ يَكۡتُبُونَ 

    Open ayah 43:80

    নাকি তারা মনে করে যে, আমি তাদের গোপন কথা ও গোপন পরামর্শ শুনিনা? অবশ্যই শুনি। অধিকন্তু আমার দূতগণ (ফেরেশতারা) তাদের কাছে থেকে সবকিছু লিখে রাখে।

  81. قُلۡ إِن كَانَ لِلرَّحۡمَٰنِ وَلَدٞ فَأَنَا۠ أَوَّلُ ٱلۡعَٰبِدِينَ

    Open ayah 43:81

    বল, “যদি করুণাময় আল্লাহর কোন সন্তান থাকত তাহলে আমিই হতাম তার প্রথম ইবাদতকারী।”

  82. سُبۡحَٰنَ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ

    Open ayah 43:82

    তারা যা বলে তা থেকে আসমান ও জমিনের প্রভু ও আরশের প্রভু পবিত্র।

  83. فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ

    Open ayah 43:83

    অতএব, তাদেরকে যে দিনের ওয়াদা করা হচ্ছে (কেয়ামতের দিন) তার সম্মুখীন হওয়া পর্যন্ত তাদেরকে (আজেবাজে কথা) বলতে ও খেলতে দাও।

  84. وَهُوَ ٱلَّذِي فِي ٱلسَّمَآءِ إِلَٰهٞ وَفِي ٱلۡأَرۡضِ إِلَٰهٞۚ وَهُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ

    Open ayah 43:84

    তিনি সেই আল্লাহ যিনি আসমানেও একমাত্র উপাস্য এবং জমিনেও একমাত্র উপাস্য। তিনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।

  85. وَتَبَارَكَ ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَعِندَهُۥ عِلۡمُ ٱلسَّاعَةِ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ

    Open ayah 43:85

    কত মহীয়ান তিনি, যিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর মালিক! কেয়ামতের জ্ঞান কেবল তাঁর কাছেই আছে (কেয়ামত কবে হবে তা কেবল তিনিই জানেন)। তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

  86. وَلَا يَمۡلِكُ ٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِ ٱلشَّفَٰعَةَ إِلَّا مَن شَهِدَ بِٱلۡحَقِّ وَهُمۡ يَعۡلَمُونَ

    Open ayah 43:86

    তারা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে তাদের সুপারিশের ক্ষমতা নেই। তবে যারা জেনে সত্য সাক্ষ্য দেয় তাদের কথা আলাদা।

  87. وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 43:87

    যদি তাদেরকে জিজ্ঞাসা করো, কে তাদেরকে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে, “আল্লাহ”। তাহলে কীভাবে তারা (আল্লাহর পথ থেকে) ফিরে থাকছে?

  88. وَقِيلِهِۦ يَٰرَبِّ إِنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ لَّا يُؤۡمِنُونَ

    Open ayah 43:88

    রসূলের এই কথাটিও (তিনি জানেন), “হে আমার প্রভু! এরা এক বেঈমান জনগোষ্ঠী”

  89. فَٱصۡفَحۡ عَنۡهُمۡ وَقُلۡ سَلَٰمٞۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ

    Open ayah 43:89

    সুতরাং তাদের থেকে মুখ ফিরিয়ে নাও (তাদেরকে উপেক্ষা করে যাও) আর বল “সালাম”। তবে তারা (তাদের পরিণাম) জানতে পারবে।