الدخان

Ad-Dukhaan

The Smoke · Surah 44 · Ayahs: 59 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. হা মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।

  2. وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ

    Open ayah 44:2

    স্পষ্ট কিতাবের শপথ!

  3. إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ

    Open ayah 44:3

    আমি একে (এই কোরআন) নাযিল করেছি এক বরকতময় রাতে (শবে কদরে)। নিশ্চয়ই আমি সতর্ককারী।

  4. فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ

    Open ayah 44:4

    এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নিরূপিত হয়,

  5. أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ

    Open ayah 44:5

    আমার আদেশে। আমিই রসূল পাঠিয়ে থাকি,

  6. رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

    Open ayah 44:6

    তোমার প্রভুর অনুগ্রহস্বরূপ। নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  7. رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ

    Open ayah 44:7

    যিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর প্রভু; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।

  8. لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 44:8

    তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি বাঁচান, তিনি মারেন। তিনি তোমাদের প্রভু এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রভু।

  9. بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ

    Open ayah 44:9

    বরং তারাই সন্দেহের মধ্যে খেলছে।

  10. فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ 

    Open ayah 44:10

    অতএব, সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে,

  11. يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 44:11

    যা মানুষকে ঢেকে ফেলবে। এটা এক যন্ত্রণাদায়ক আজাব।

  12. رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ

    Open ayah 44:12

    (তারা বলবে,) “হে আমাদের প্রভু! আমাদের থেকে আজাব উঠিয়ে নাও, আমরা ঈমান আনছি।”

  13. أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ

    Open ayah 44:13

    (আজাব এসে যাওয়ার পর এখন) তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? অথচ (দুনিয়ায়) তাদের কাছে স্পষ্ট বর্ণনাকারী রসূল এসেছিল।

  14. ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ

    Open ayah 44:14

    তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আর বলেছিল, “এ তো (অন্যের দ্বারা) শিক্ষাপ্রাপ্ত এক উন্মাদ লোক।”

  15. إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ

    Open ayah 44:15

    আমি (না হয়) কিছুকালের জন্য আজাব উঠিয়ে নেব, (কিন্তু ) তোমরা তো (আগের অবস্থায়ই) ফিরে যাবে।

  16. يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

    Open ayah 44:16

    যেদিন আমি (তোমাদেরকে) কঠিনভাবে ধরব সেদিন অবশ্যই প্রতিশোধ নেব।

  17. ۞وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ

    Open ayah 44:17

    তাদের আগে আমি ফেরাউনের লোকদেরকে পরীক্ষা করেছি। তাদের কাছে একজন সম্মানিত রসূল (মূসা) এসেছিল।

  18. أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ

    Open ayah 44:18

    (সে বলেছিল,) “আল্লাহর বান্দাদেরকে (বনী ইসরাঈলকে) আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।

  19. وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ

    Open ayah 44:19

    আর তোমরা আল্লাহর অবাধ্য হয়ো না। আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসছি।”

  20. وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ 

    Open ayah 44:20

    “তোমরা আমাকে পাথর মেরে হত্যা করতে চাও বলে আমি আমার ও তোমাদের প্রভুর কাছে আশ্রয় চাচ্ছি।

  21. وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ

    Open ayah 44:21

    যদি তোমরা আমাকে বিশ্বাস না করো তাহলে আমার কাছ থেকে দূরে থাক।”

  22. فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ

    Open ayah 44:22

    অতঃপর সে (মূসা) তার প্রভুকে ডাকল, (আর বলল,) “এরা তো এক অপরাধী সমপ্রদায়।”

  23. فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

    Open ayah 44:23

    (আল্লাহ বললেন,) তুমি তাহলে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বেরিয়ে পড়। তবে (মনে রাখবে) তোমাদেরকে অনুসরণ করা হবে (ফেরাউন ও তার বাহিনী তোমাদের পেছনে পেছনে ছুটবে)।

  24. وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ

    Open ayah 44:24

    আর সমুদ্রকে শান্ত থাকতে দাও। তারা এমন এক বাহিনী যা নিমজ্জিত হবে।

  25. كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ

    Open ayah 44:25

    তারা রেখে গিয়েছিল কত বাগান ও ঝরনা,

  26. وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ

    Open ayah 44:26

    কত শস্যক্ষেত ও সুন্দর জায়গা,

  27. وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ

    Open ayah 44:27

    এবং কত সুখ-সামগ্রী, যার মধ্যে তারা আনন্দরত ছিল!

  28. كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ

    Open ayah 44:28

    এমনটিই ঘটেছিল। (পরবর্তীতে) আমি অন্যদেরকে এসবের উত্তরাধিকারী করেছিলাম।

  29. فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ

    Open ayah 44:29

    তাদের জন্য আসমান ও জমিন কাঁদেনি এবং তাদেরকে অবকাশও দেওয়া হয়নি।

  30. وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ 

    Open ayah 44:30

    আমি বনী ইসরাঈলকে লাঞ্ছনাকর শাস্তি থেকে উদ্ধার করেছিলাম;

  31. مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ

    Open ayah 44:31

    ফেরাউন থেকে। সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে প্রবল।

  32. وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 44:32

    তাদেরকে (বনী ইসরাঈলকে) আমি জেনেশুনেই সারা বিশ্ববাসীর ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

  33. وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ

    Open ayah 44:33

    আর তাদেরকে এমন সব নিদর্শন দিয়েছিলাম যাতে স্পষ্ট পরীক্ষা ছিল।

  34. إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

    Open ayah 44:34

    এরা বলছে,

  35. إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ

    Open ayah 44:35

    “আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছু নেই এবং আমাদেরকে আর (কবর থেকে) উঠানো হবে না।”

  36. فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 44:36

    “তোমাদের কথা যদি সত্য হয় তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে এনে দেখাও তো।”

  37. أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ

    Open ayah 44:37

    তারা শ্রেষ্ঠ না তুব্বা সমপ্রদায় ও তাদের পূর্ববর্তীরা (শ্রেষ্ঠ)? আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। (কারণ) তারা অপরাধী ছিল।

  38. وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ

    Open ayah 44:38

    আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী জিনিসগুলো আমি খেলার জন্য সৃষ্টি করিনি।

  39. مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

    Open ayah 44:39

    এগুলো আমি যথার্থ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।

  40. إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ 

    Open ayah 44:40

    নিশ্চয়ই বিচারের দিন তাদের সবার জন্যই নির্ধারিত সময়।

  41. يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ

    Open ayah 44:41

    সেদিন বন্ধু বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যও পাবে না।

  42. إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ

    Open ayah 44:42

    তবে আল্লাহ যাকে অনুগ্রহ করবেন তার কথা আলাদা। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী, পরম দয়ালু।

  43. إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

    Open ayah 44:43

    যাক্‌কুম গাছ

  44. طَعَامُ ٱلۡأَثِيمِ

    Open ayah 44:44

    পাপীর খাদ্য (হবে);

  45. كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ

    Open ayah 44:45

    গলিত তামার মত (গরম), যা (তাদের) পেটে (টগবগ করে) ফুটবে

  46. كَغَلۡيِ ٱلۡحَمِيمِ

    Open ayah 44:46

    যেমন গরম পানি ফোটে।

  47. خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ

    Open ayah 44:47

    (জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে বলা হবে) “পাপীটাকে ধর এবং জাহান্নামের (জ্বলন্ত আগুনের) মাঝখানে টেনে নিয়ে যাও।

  48. ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ

    Open ayah 44:48

    তারপর তার মাথার ওপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও (তার মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে তাকে আজাব দাও)।”

  49. ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ

    Open ayah 44:49

    (তাকে বলা হবে) “স্বাদ গ্রহণ করো, তুমি তো শক্তিশালী, সম্ভ্রান্ত! (যেমনটি তুমি দুনিয়ায় দাবি করতে।)”

  50. إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ 

    Open ayah 44:50

    এটাই তাই, যার ব্যাপারে তোমরা সন্দেহ করতে।

  51. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ

    Open ayah 44:51

    নিশ্চয়ই মোত্তাকীরা এক নিরাপদ স্থানে (জান্নাতে) থাকবে;

  52. فِي جَنَّٰتٖ وَعُيُونٖ

    Open ayah 44:52

    উদ্যান ও ঝরনার মাঝে।

  53. يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ

    Open ayah 44:53

    তারা মিহি ও পুরু রেশমী কাপড় পরিধান করবে এবং একে অপরের সামনাসামনি বসবে।

  54. كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ

    Open ayah 44:54

    এমনই (হবে)। আর তাদেরকে সুনয়না সুন্দরী স্ত্রী দেব।

  55. يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ

    Open ayah 44:55

    সেখানে তারা প্রশান্ত মনে (নিজেদের জন্য) প্রত্যেক প্রকারের ফল আনতে বলবে।

  56. لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ

    Open ayah 44:56

    (দুনিয়ার) প্রথম মৃত্যু ছাড়া সেখানে তারা (আর) মৃত্যু আস্বাদন করবে না। এবং তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন;

  57. فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 44:57

    তোমার প্রভুর অনুগ্রহে। এটাই তো বড় সাফল্য।

  58. فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ

    Open ayah 44:58

    বস্তুত আমি একে (এই কোরআনকে) তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা মনে রাখতে পারে।

  59. فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ

    Open ayah 44:59

    অতএব, তুমি অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে।