الجاثية
Al-Jaathiya
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 45:1হা মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
Open ayah 45:2এই কিতাব পরাক্রমশালী ও প্রজ্ঞাবান আল্লাহর নিকট থেকে অবতীর্ণ।
إِنَّ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّلۡمُؤۡمِنِينَ
Open ayah 45:3নিশ্চয়ই আসমান ও জমিনে মুমিনদের জন্য অনেক নিদর্শন আছে।
وَفِي خَلۡقِكُمۡ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ
Open ayah 45:4আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং (চারদিকে) যে সব জীবজন্তু ছড়িয়ে রেখেছেন তাতে দৃঢ় বিশ্বাসীদের জন্য নিদর্শন আছে।
وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزۡقٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ ءَايَٰتٞ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
Open ayah 45:5আর রাত ও দিনের পরিবর্তনে, আকাশ থেকে আল্লাহ যে জীবিকা (জীবিকার উপসর্গ বৃষ্টি) বর্ষণ করেন ও তার সাহায্যে পৃথিবীকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন (শুষ্ক হয়ে যাবার পর সজীব করেন) তাতে এবং বাতাসের পরিবর্তনে বুদ্ধিসম্পন্ন লোকদের জন্য নিদর্শন আছে।
تِلۡكَ ءَايَٰتُ ٱللَّهِ نَتۡلُوهَا عَلَيۡكَ بِٱلۡحَقِّۖ فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَ ٱللَّهِ وَءَايَٰتِهِۦ يُؤۡمِنُونَ
Open ayah 45:6এগুলো আল্লাহর আয়াত, যা আমি তোমার কাছে সঠিকভাবে আবৃত্তি করছি। সুতরাং আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন্ বাণীতে বিশ্বাস করবে?
وَيۡلٞ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٖ
Open ayah 45:7প্রত্যেক মিথ্যাবাদী ও পাপীর অমঙ্গল হোক!
يَسۡمَعُ ءَايَٰتِ ٱللَّهِ تُتۡلَىٰ عَلَيۡهِ ثُمَّ يُصِرُّ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٖ
Open ayah 45:8সে আল্লাহর আয়াতসমূহের তেলাওয়াত শোনে, অতঃপর অহঙ্কারবশত (অন্যায়ের ওপর) জিদ ধরে, যেন সে তা শুনতে পায়নি। অতএব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
وَإِذَا عَلِمَ مِنۡ ءَايَٰتِنَا شَيۡـًٔا ٱتَّخَذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 45:9সে যখন আমার কোন আয়াত জানতে পারে তখন তা নিয়ে ঠাট্টা করে। ওদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
مِّن وَرَآئِهِمۡ جَهَنَّمُۖ وَلَا يُغۡنِي عَنۡهُم مَّا كَسَبُواْ شَيۡـٔٗا وَلَا مَا ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ
Open ayah 45:10তাদের পেছনেই জাহান্নাম। তারা যা উপার্জন করেছে তা এবং তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে অভিভাবক বানিয়েছে তারা তাদের কোনই কাজে আসবে না। তাদের জন্য রয়েছে এক বিরাট শাস্তি।
هَٰذَا هُدٗىۖ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَهُمۡ عَذَابٞ مِّن رِّجۡزٍ أَلِيمٌ
Open ayah 45:11এটি (এই কোরআন) একটি পথনির্দেশ। যারা তাদের প্রভুর আয়াতসমূহ অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে এক কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি।
۞ٱللَّهُ ٱلَّذِي سَخَّرَ لَكُمُ ٱلۡبَحۡرَ لِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ فِيهِ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ
Open ayah 45:12আল্লাহই সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে তাঁর আদেশে তাতে নৌযান চলাচল করে এবং তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করো ও (তাঁর প্রতি) কৃতজ্ঞতা প্রকাশ কর।
وَسَخَّرَ لَكُم مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا مِّنۡهُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
Open ayah 45:13আসমানে ও জমিনে যা কিছু আছে তা সবই তিনি তাঁর পক্ষ থেকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে।
قُل لِّلَّذِينَ ءَامَنُواْ يَغۡفِرُواْ لِلَّذِينَ لَا يَرۡجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجۡزِيَ قَوۡمَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ
Open ayah 45:14মুমিনদেরকে বল, তারা যেন সেইসব লোকদেরকে ক্ষমা করে দেয়, যারা আল্লাহর দিনসমূহের (তাঁর প্রতিদানসমূহের) প্রত্যাশা করে না; যাতে তিনি লোকদেরকে তাদের কৃতকর্মের প্রতিদান দিতে পারেন।
مَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ
Open ayah 45:15যে ভাল কাজ করে তার সুফল সে নিজেই পায় এবং যে খারাপ কাজ করে তার কুফল তার ওপরই বর্তায়। অতঃপর তোমাদেরকে তোমাদের প্রভুর কাছে ফিরিয়ে নেওয়া হবে।
وَلَقَدۡ ءَاتَيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَى ٱلۡعَٰلَمِينَ
Open ayah 45:16আমি তো বনী ইসরাঈলকে কিতাব, শাসনক্ষমতা ও নবুওয়াত দান করেছিলাম, তাদেরকে উত্তম জীবিকা দিয়েছিলাম এবং সারা বিশ্ববাসীর ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
وَءَاتَيۡنَٰهُم بَيِّنَٰتٖ مِّنَ ٱلۡأَمۡرِۖ فَمَا ٱخۡتَلَفُوٓاْ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۚ إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
Open ayah 45:17আমি তাদেরকে দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েছিলাম। তাদের কাছে জ্ঞান আসার পরও তারা পারস্পরিক বিদ্বেষবশত মতভেদ করেছে। তারা যে বিষয়ে মতভেদ করত সে বিষয়ে কেয়ামতের দিন তোমার প্রভু অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করবেন।
ثُمَّ جَعَلۡنَٰكَ عَلَىٰ شَرِيعَةٖ مِّنَ ٱلۡأَمۡرِ فَٱتَّبِعۡهَا وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ
Open ayah 45:18এরপর আমি তোমাকে দ্বীনের ব্যাপারে একটি বিধানের ওপর প্রতিষ্ঠিত করেছি। অতএব, তুমি তারই অনুসরণ করো, যারা জানে না তাদের ইচ্ছার অনুসরণ করো না।
إِنَّهُمۡ لَن يُغۡنُواْ عَنكَ مِنَ ٱللَّهِ شَيۡـٔٗاۚ وَإِنَّ ٱلظَّٰلِمِينَ بَعۡضُهُمۡ أَوۡلِيَآءُ بَعۡضٖۖ وَٱللَّهُ وَلِيُّ ٱلۡمُتَّقِينَ
Open ayah 45:19তারা আল্লাহর সামনে তোমার কোনই উপকারে আসবে না। জালেমরা একে অপরের বন্ধু। আর মোত্তাকীদের বন্ধু আল্লাহ।
هَٰذَا بَصَٰٓئِرُ لِلنَّاسِ وَهُدٗى وَرَحۡمَةٞ لِّقَوۡمٖ يُوقِنُونَ
Open ayah 45:20এই কোরআন মানুষের জন্য অন্তর্দৃষ্টি (দিব্য জ্ঞানের উৎস) এবং দৃঢ় বিশ্বাসী লোকদের জন্য পথনির্দেশ ও একটি রহমত।
أَمۡ حَسِبَ ٱلَّذِينَ ٱجۡتَرَحُواْ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجۡعَلَهُمۡ كَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ سَوَآءٗ مَّحۡيَاهُمۡ وَمَمَاتُهُمۡۚ سَآءَ مَا يَحۡكُمُونَ
Open ayah 45:21যারা অপকর্ম করে তারা কি মনে করে যে, আমি তাদেরকে ঈমানদার ও সৎকর্ম-শীলদের মত গণ্য করব? তাদের (সবার) জীবন ও মৃত্যু কি সমান? তাদের বিচার কত খারাপ (ও অযৌক্তিক)!
وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَلِتُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 45:22আল্লাহ যথাযথভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, যাতে প্রত্যেকেই তার কর্মের ফল পায়। তাদের প্রতি (কোন) জুলুম করা হবে না।
أَفَرَءَيۡتَ مَنِ ٱتَّخَذَ إِلَٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلۡمٖ وَخَتَمَ عَلَىٰ سَمۡعِهِۦ وَقَلۡبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَٰوَةٗ فَمَن يَهۡدِيهِ مِنۢ بَعۡدِ ٱللَّهِۚ أَفَلَا تَذَكَّرُونَ
Open ayah 45:23তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো, যে তার প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছেন, তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের ওপর একটি আবরণ লাগিয়ে রেখেছেন। অতএব, আল্লাহর পরে তাকে আর কে পথ দেখাবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
وَقَالُواْ مَا هِيَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنۡيَا نَمُوتُ وَنَحۡيَا وَمَا يُهۡلِكُنَآ إِلَّا ٱلدَّهۡرُۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنۡ عِلۡمٍۖ إِنۡ هُمۡ إِلَّا يَظُنُّونَ
Open ayah 45:24তারা বলে, “আমাদের পার্থিব জীবন ছাড়া আর কিছু নেই। আমরা মরি এবং (মৃত্যুর আগ পর্যন্ত) বেঁচে থাকি। কেবল মহাকালই আমাদেরকে ধ্বংস করে।” (আসলে) এ ব্যাপারে তাদের কোন (বাস্তব) জ্ঞান নেই। তারা শুধু অনুমানই করে।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ مَّا كَانَ حُجَّتَهُمۡ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 45:25যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তারা কোন যুক্তি না পেয়ে শুধু বলে, “তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদের এনে দেখাও।”
قُلِ ٱللَّهُ يُحۡيِيكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يَجۡمَعُكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
Open ayah 45:26বল, “আল্লাহই তোমাদেরকে বাঁচান ও মারেন। অতঃপর তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।”
وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَخۡسَرُ ٱلۡمُبۡطِلُونَ
Open ayah 45:27আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন মিথ্যাশ্রয়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
وَتَرَىٰ كُلَّ أُمَّةٖ جَاثِيَةٗۚ كُلُّ أُمَّةٖ تُدۡعَىٰٓ إِلَىٰ كِتَٰبِهَا ٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 45:28(সেদিন) প্রত্যেক উম্মতকে তুমি নতজানু অবস্থায় দেখবে। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে ডাকা হবে। (বলা হবে) “তোমরা (দুনিয়ায়) যা করতে আজ তোমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে।”
هَٰذَا كِتَٰبُنَا يَنطِقُ عَلَيۡكُم بِٱلۡحَقِّۚ إِنَّا كُنَّا نَسۡتَنسِخُ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 45:29“এটা আমার (লিখে রাখা তোমাদের) আমলনামা। এটা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে (অথবা তোমাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেবে)। তোমরা যা করতে আমি তো তা লিখে রাখতাম।”
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَيُدۡخِلُهُمۡ رَبُّهُمۡ فِي رَحۡمَتِهِۦۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡمُبِينُ
Open ayah 45:30যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তাদেরকে তাদের প্রভু তাঁর রহমতের মাঝে প্রবেশ করাবেন। সেটাই হচ্ছে স্পষ্ট (বড়) সাফল্য।
وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَفَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَٱسۡتَكۡبَرۡتُمۡ وَكُنتُمۡ قَوۡمٗا مُّجۡرِمِينَ
Open ayah 45:31আর যারা কুফরি করেছে (তাদেরকে বলা হবে), “তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পাঠ করা হত না? কিন্তু তোমরা অহংকার করেছিলে; আর তোমরা ছিলে এক অপরাধী জনগোষ্ঠী।”
وَإِذَا قِيلَ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱلسَّاعَةُ لَا رَيۡبَ فِيهَا قُلۡتُم مَّا نَدۡرِي مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنّٗا وَمَا نَحۡنُ بِمُسۡتَيۡقِنِينَ
Open ayah 45:32যখন বলা হয়েছিল, “নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামত সম্বন্ধে কোন সন্দেহ নেই,” তখন তোমরা বলেছিলে, “আমরা জানি না কেয়ামত কি, আমরা শুধু একটা ধারণা করি, (বিষয়টি সম্বন্ধে) আমরা নিশ্চিত নই।”
وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا عَمِلُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 45:33তাদের খারাপ কাজগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং তারা যা নিয়ে ঠাট্টা করত তা (সেই আজাব) তাদেরকে ঘিরে ধরবে।
وَقِيلَ ٱلۡيَوۡمَ نَنسَىٰكُمۡ كَمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ
Open ayah 45:34আর বলা হবে (আল্লাহ বলবেন), “আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা তোমাদের এ দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলে। তোমাদের বাসস্থান জাহান্নাম এবং তোমাদের জন্য কোন সাহায্যকারী নেই।”
ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذۡتُمۡ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗا وَغَرَّتۡكُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ فَٱلۡيَوۡمَ لَا يُخۡرَجُونَ مِنۡهَا وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ
Open ayah 45:35এটা এ জন্য যে, তোমরা আল্লাহর (কোরআনের) আয়াতসমূহকে ঠাট্টার বস্তু বানিয়েছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং (দুনিয়ায় ফিরে গিয়ে আল্লাহর) সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হবে না।
فَلِلَّهِ ٱلۡحَمۡدُ رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَرَبِّ ٱلۡأَرۡضِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
Open ayah 45:36অতএব, সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানের প্রভু, জমিনের প্রভু এবং সারা জাহানের প্রভু।
وَلَهُ ٱلۡكِبۡرِيَآءُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 45:37আর আসমান ও জমিনে তাঁরই মহিমা। তিনিই পরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।