الأحقاف
Al-Ahqaf
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
حمٓ
Open ayah 46:1হা মীম [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দ-সংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]।
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
Open ayah 46:2এই কিতাব পরাক্রমশালী ও অসীম প্রজ্ঞাবান আল্লাহর নিকট থেকে অবতীর্ণ।
مَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۚ وَٱلَّذِينَ كَفَرُواْ عَمَّآ أُنذِرُواْ مُعۡرِضُونَ
Open ayah 46:3আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছু আমি যথাযথভাবে ও নির্দিষ্ট সময়ের জন্যই সৃষ্টি করেছি। আর কাফেরদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছে তারা তা উপেক্ষা করে।
قُلۡ أَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِۖ ٱئۡتُونِي بِكِتَٰبٖ مِّن قَبۡلِ هَٰذَآ أَوۡ أَثَٰرَةٖ مِّنۡ عِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 46:4বল, “আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাক তাদের কথা কি ভেবে দেখেছো? আমাকে দেখাও তো, তারা পৃথিবীর কি সৃষ্টি করেছে? নাকি আসমান সৃষ্টিতে তাদের কোন অংশীদারিত্ব আছে? তোমরা যদি সত্যবাদী হও তাহলে (তোমাদের দাবির সমর্থনে) এর পূর্বের কোন কিতাব অথবা কোন জ্ঞানের নিদর্শন আমার কাছে উপস্থিত কর।”
وَمَنۡ أَضَلُّ مِمَّن يَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا يَسۡتَجِيبُ لَهُۥٓ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ وَهُمۡ عَن دُعَآئِهِمۡ غَٰفِلُونَ
Open ayah 46:5যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না তার চেয়ে অধিক পথভ্রষ্ট কে আছে? ওরা (মিথ্যা উপাস্যরা) তো এদের ডাক সম্পর্কে অবহিতও নয়।
وَإِذَا حُشِرَ ٱلنَّاسُ كَانُواْ لَهُمۡ أَعۡدَآءٗ وَكَانُواْ بِعِبَادَتِهِمۡ كَٰفِرِينَ
Open ayah 46:6(কেয়ামতে) যখন মানুষকে একত্রিত করা হবে তখন ওরা এদের (উপাসকদের) শত্রু হবে এবং এদের উপাসনা অস্বীকার করবে।
وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِمۡ ءَايَٰتُنَا بَيِّنَٰتٖ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ هَٰذَا سِحۡرٞ مُّبِينٌ
Open ayah 46:7যখন তাদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন তাদের কাছে এই সত্য (কোরআন) পৌঁছার পরও কাফেররা তার সম্পর্কে বলে, “এ তো স্পষ্ট যাদু।”
أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ إِنِ ٱفۡتَرَيۡتُهُۥ فَلَا تَمۡلِكُونَ لِي مِنَ ٱللَّهِ شَيۡـًٔاۖ هُوَ أَعۡلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِۚ كَفَىٰ بِهِۦ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۖ وَهُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
Open ayah 46:8অথবা তারা বলে, “সে (রসূল) এটা নিজে বানিয়েছে।” বল, “আমি যদি এটা বানিয়ে থাকি তাহলে তোমরা আমার জন্য আল্লাহর বিপক্ষে কিছুই করতে পারবে না (তাঁর শাস্তি থেকে আমাকে রক্ষা করতে পারবে না)। তোমরা যা আলোচনা করছ সে সম্পর্কে আল্লাহ খুব ভালভাবে অবগত আছেন। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনিই যথেষ্ট। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”
قُلۡ مَا كُنتُ بِدۡعٗا مِّنَ ٱلرُّسُلِ وَمَآ أَدۡرِي مَا يُفۡعَلُ بِي وَلَا بِكُمۡۖ إِنۡ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَيَّ وَمَآ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 46:9বল, “আমি তো রসূলদের মধ্যে নতুন নই (আমি তো প্রথম রসূল নই)। আমি জানিও না, আমার ও তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার কাছে যে ওহী পাঠানো হয় আমি শুধু তাই মেনে চলি। একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আমি আর কিছু নই।”
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ وَكَفَرۡتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ عَلَىٰ مِثۡلِهِۦ فَـَٔامَنَ وَٱسۡتَكۡبَرۡتُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 46:10বল, “তোমরা কি ভেবে দেখেছো, যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা একে অবিশ্বাস করো, অথচ বনী ইসরাঈলের একজন সাক্ষী (আব্দুল্লাহ ইবনে সালাম) সাক্ষ্য দেয় যে, অনুরূপ আরেকটি কিতাবের (তাওরাতের) মতই এটি সত্য, এবং একে বিশ্বাস করে, আর তোমরা অহংকার করো (অর্থাৎ অহংকারের কারণে বিশ্বাস না করো, তাহলে তোমাদের পরিণাম কি হবে)?” আল্লাহ জালেম লোকদেরকে পথ দেখান না।
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ لَوۡ كَانَ خَيۡرٗا مَّا سَبَقُونَآ إِلَيۡهِۚ وَإِذۡ لَمۡ يَهۡتَدُواْ بِهِۦ فَسَيَقُولُونَ هَٰذَآ إِفۡكٞ قَدِيمٞ
Open ayah 46:11কাফেররা মুমিনদের সম্পর্কে বলে, “এ কোরআন যদি ভাল কিছু হত তাহলে এরা আমাদের আগে তা বিশ্বাস করত না। (অর্থাৎ আমরাই আগে বিশ্বাস করতাম)।” যেহেতু তারা এর মাধ্যমে হেদায়েত পায়নি, তাই শিগগিরই তারা বলবে, “এ এক পুরনো মিথ্যা।”
وَمِن قَبۡلِهِۦ كِتَٰبُ مُوسَىٰٓ إِمَامٗا وَرَحۡمَةٗۚ وَهَٰذَا كِتَٰبٞ مُّصَدِّقٞ لِّسَانًا عَرَبِيّٗا لِّيُنذِرَ ٱلَّذِينَ ظَلَمُواْ وَبُشۡرَىٰ لِلۡمُحۡسِنِينَ
Open ayah 46:12এর আগে পথপ্রদর্শক ও (আল্লাহর) রহমতস্বরূপ ছিল মূসার কিতাব (তাওরাত)। আর এ কিতাব (কোরআন) তার সমর্থক। এটি আরবী ভাষায় অবতীর্ণ। এর উদ্দেশ্য জালেমদেরকে সতর্ক করা এবং সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়া।
إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
Open ayah 46:13যারা বলে, “আমাদের প্রভু আল্লাহ” এবং তারপর (সৎপথে) অটল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।
أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ خَٰلِدِينَ فِيهَا جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 46:14তারাই জান্নাতের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। (দুনিয়ায়) তারা যেসব ভাল কাজ করত, এটা তারই পুরস্কার।
وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ إِحۡسَٰنًاۖ حَمَلَتۡهُ أُمُّهُۥ كُرۡهٗا وَوَضَعَتۡهُ كُرۡهٗاۖ وَحَمۡلُهُۥ وَفِصَٰلُهُۥ ثَلَٰثُونَ شَهۡرًاۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرۡبَعِينَ سَنَةٗ قَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَصۡلِحۡ لِي فِي ذُرِّيَّتِيٓۖ إِنِّي تُبۡتُ إِلَيۡكَ وَإِنِّي مِنَ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 46:15আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট করে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ ও বুকের দুধ ছাড়াতে ত্রিশ মাস (সময় লেগেছে)। অবশেষে যখন সে বলিষ্ঠতার (পূর্ণ শারীরিক শক্তির) বয়সে উপনীত হয় এবং চল্লিশ বছরে পৌঁছে তখন বলে, “হে আমার প্রভু! তুমি আমাকে ও আমার পিতামাতাকে যে নেয়ামত দান করেছো, আমাকে তার শুকরিয়া আদায় করার ও তোমার পছন্দনীয় সৎকাজ করার তওফীক দাও এবং আমার জন্য আমার সন্তানদের মধ্যে সৎকর্মশীলতা দান করো (আমার সন্তানদেরকে সৎকর্মশীল করো)। আমি তোমার দিকে ফিরে এসেছি (তোমার কাছে তওবা করেছি)। আমি একজন মুসলিম (তোমার একজন অনুগত বান্দা)।”
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ نَتَقَبَّلُ عَنۡهُمۡ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَنَتَجَاوَزُ عَن سَيِّـَٔاتِهِمۡ فِيٓ أَصۡحَٰبِ ٱلۡجَنَّةِۖ وَعۡدَ ٱلصِّدۡقِ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 46:16এদেরই ভাল কাজগুলো আমি গ্রহণ করব এবং খারাপ কাজগুলো উপেক্ষা (ক্ষমা) করব। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সত্য।
وَٱلَّذِي قَالَ لِوَٰلِدَيۡهِ أُفّٖ لَّكُمَآ أَتَعِدَانِنِيٓ أَنۡ أُخۡرَجَ وَقَدۡ خَلَتِ ٱلۡقُرُونُ مِن قَبۡلِي وَهُمَا يَسۡتَغِيثَانِ ٱللَّهَ وَيۡلَكَ ءَامِنۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ فَيَقُولُ مَا هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ
Open ayah 46:17আর এমন লোকও আছে যে, তার পিতামাতাকে বলে, “ধিক তোমাদেরকে! তোমরা কি আমাকে এই ভয় দেখাও যে, আমাকে (কবর থেকে) বের করা হবে, অথচ আমার পূর্বে অনেক প্রজন্ম গত হয়েছে?” আর পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে। (আর তাকে বলে,) “তোমাকে ধিক! তুমি ঈমান আন। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।” তখন সে বলে, “এসব তো আগের লোকদের উপকথা ছাড়া কিছু নয়।”
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ حَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ
Open ayah 46:18এদের পূর্বে যেসব জ্বিন ও মানবজাতি গত হয়েছে তাদের মত এদের ক্ষেত্রেও আল্লাহর (শাস্তির) কথা সত্য। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
وَلِكُلّٖ دَرَجَٰتٞ مِّمَّا عَمِلُواْۖ وَلِيُوَفِّيَهُمۡ أَعۡمَٰلَهُمۡ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
Open ayah 46:19প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদার বিভিন্ন স্তর রয়েছে; এজন্য যে, আল্লাহ তাদেরকে তাদের কর্মের পুরোপুরি প্রতিফল দেবেন এবং তাদের প্রতি (কোন) জুলুম করা হবে না।
وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَذۡهَبۡتُمۡ طَيِّبَٰتِكُمۡ فِي حَيَاتِكُمُ ٱلدُّنۡيَا وَٱسۡتَمۡتَعۡتُم بِهَا فَٱلۡيَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ ٱلۡهُونِ بِمَا كُنتُمۡ تَسۡتَكۡبِرُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَفۡسُقُونَ
Open ayah 46:20সেদিনের কথা স্মরণ করো, যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। (তাদেরকে বলা হবে,) “তোমরা তোমাদের ভাল জিনিসগুলো দুনিয়ার জীবনেই নিয়েছো এবং তা উপভোগ করেছো। অতএব, আজ তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তির প্রতিফল দেওয়া হবে; কারণ, তোমরা দুনিয়ায় অন্যায়ভাবে অহংকার করতে এবং আল্লাহর আদেশের বিরোধিতা করতে।”
۞وَٱذۡكُرۡ أَخَا عَادٍ إِذۡ أَنذَرَ قَوۡمَهُۥ بِٱلۡأَحۡقَافِ وَقَدۡ خَلَتِ ٱلنُّذُرُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦٓ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
Open ayah 46:21আদ জাতির ভাইয়ের (হূদের) কথা স্মরণ করো, যখন সে আহকাফ উপত্যকায় তার সমপ্রদায়কে সতর্ক করেছিল। তার আগে-পরেও সতর্ককারীরা এসেছিল। (সে এই বলে সতর্ক করেছিল যে,) “তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির আশংকা করছি।”
قَالُوٓاْ أَجِئۡتَنَا لِتَأۡفِكَنَا عَنۡ ءَالِهَتِنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Open ayah 46:22তারা বলল, “তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে ফেরানোর জন্য এসেছো? ঠিক আছে, তুমি সত্যবাদী হলে আমাদেরকে যার (যে শাস্তির) ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো।”
قَالَ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَأُبَلِّغُكُم مَّآ أُرۡسِلۡتُ بِهِۦ وَلَٰكِنِّيٓ أَرَىٰكُمۡ قَوۡمٗا تَجۡهَلُونَ
Open ayah 46:23সে বলল, “এর জ্ঞান তো রয়েছে আল্লাহর কাছে। আমাকে যা নিয়ে পাঠানো হয়েছে আমি কেবল তোমাদের কাছে তাই পৌঁছে দেই। তবে আমি দেখতে পাচ্ছি, তোমরা এক অজ্ঞ জনগোষ্ঠী।”
فَلَمَّا رَأَوۡهُ عَارِضٗا مُّسۡتَقۡبِلَ أَوۡدِيَتِهِمۡ قَالُواْ هَٰذَا عَارِضٞ مُّمۡطِرُنَاۚ بَلۡ هُوَ مَا ٱسۡتَعۡجَلۡتُم بِهِۦۖ رِيحٞ فِيهَا عَذَابٌ أَلِيمٞ
Open ayah 46:24অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে একটি মেঘ এগিয়ে আসতে দেখল তখন বলল, “এই মেঘ আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে।” (আসলে তা নয়) বরং এ হল সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি পেতে চেয়েছো: একটি বাতাস, যার মধ্যে আছে এক কঠিন শাস্তি।
تُدَمِّرُ كُلَّ شَيۡءِۭ بِأَمۡرِ رَبِّهَا فَأَصۡبَحُواْ لَا يُرَىٰٓ إِلَّا مَسَٰكِنُهُمۡۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡقَوۡمَ ٱلۡمُجۡرِمِينَ
Open ayah 46:25এ বাতাস তার প্রভুর আদেশে সবকিছু ধ্বংস করে দেবে। পরে তাদের এমন পরিণতি হয়েছিল যে, তাদের ঘরবাড়ি ছাড়া আর কিছুই দেখা যায়নি। অপরাধী লোকদেরকে এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি।
وَلَقَدۡ مَكَّنَّٰهُمۡ فِيمَآ إِن مَّكَّنَّٰكُمۡ فِيهِ وَجَعَلۡنَا لَهُمۡ سَمۡعٗا وَأَبۡصَٰرٗا وَأَفۡـِٔدَةٗ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُمۡ سَمۡعُهُمۡ وَلَآ أَبۡصَٰرُهُمۡ وَلَآ أَفۡـِٔدَتُهُم مِّن شَيۡءٍ إِذۡ كَانُواْ يَجۡحَدُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
Open ayah 46:26তাদেরকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। তাদেরকে কান, চোখ ও অন্তর দিয়েছিলাম; কিন্তু তাদের কান, চোখ কিংবা অন্তর তাদের কোন কাজে আসেনি; কেননা তারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করত। আর তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করত সেই শাস্তি তাদেরকে ঘিরে ফেলল।
وَلَقَدۡ أَهۡلَكۡنَا مَا حَوۡلَكُم مِّنَ ٱلۡقُرَىٰ وَصَرَّفۡنَا ٱلۡأٓيَٰتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
Open ayah 46:27আমি তোমাদের চারপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং বারবার (তাদেরকে) নিদর্শনাবলী দেখিয়েছি, যাতে তারা (সৎপথে) ফিরে আসে।
فَلَوۡلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ قُرۡبَانًا ءَالِهَةَۢۖ بَلۡ ضَلُّواْ عَنۡهُمۡۚ وَذَٰلِكَ إِفۡكُهُمۡ وَمَا كَانُواْ يَفۡتَرُونَ
Open ayah 46:28তারা আল্লাহ ছাড়া যাদেরকে (আল্লাহর) নৈকট্য লাভের জন্য উপাস্যরূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করেনি কেন? বরং তারা তাদের থেকে উধাও হয়ে গিয়েছে। ওটা ছিল তাদের মিথ্যা আর অলীক উদ্ভাবন।
وَإِذۡ صَرَفۡنَآ إِلَيۡكَ نَفَرٗا مِّنَ ٱلۡجِنِّ يَسۡتَمِعُونَ ٱلۡقُرۡءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓاْ أَنصِتُواْۖ فَلَمَّا قُضِيَ وَلَّوۡاْ إِلَىٰ قَوۡمِهِم مُّنذِرِينَ
Open ayah 46:29(সেই ঘটনা স্মরণ করো,) যখন আমি তোমার কাছে কোরআন শোনার জন্য একদল জ্বিন পাঠিয়েছিলাম। তারা কোরআন পাঠের মজলিসে উপস্থিত হয়ে বলল, “সবাই চুপ করে শোন।” তারপর যখন পাঠ সমাপ্ত হল তখন তারা তাদের সমপ্রদায়ের কাছে ফিরে গিয়ে অন্যদেরকে সতর্ক করতে লাগল।
قَالُواْ يَٰقَوۡمَنَآ إِنَّا سَمِعۡنَا كِتَٰبًا أُنزِلَ مِنۢ بَعۡدِ مُوسَىٰ مُصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيۡهِ يَهۡدِيٓ إِلَى ٱلۡحَقِّ وَإِلَىٰ طَرِيقٖ مُّسۡتَقِيمٖ
Open ayah 46:30তারা বলল, “হে আমাদের সমপ্রদায়! আমরা একটি কিতাব শুনে এসেছি, যা মূসার পরে অবতীর্ণ হয়েছে, পূর্ববর্তী কিতাবের সত্যতা সমর্থন করছে এবং সত্য ও সরল পথের সন্ধান দিচ্ছে।”
يَٰقَوۡمَنَآ أَجِيبُواْ دَاعِيَ ٱللَّهِ وَءَامِنُواْ بِهِۦ يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُجِرۡكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ
Open ayah 46:31“হে আমাদের সমপ্রদায়! তোমরা আল্লাহর দিকে আহবানকারীর (নবীর) ডাকে সাড়া দাও এবং তার কথায় বিশ্বাস কর। তাহলে আল্লাহ তোমাদের পাপ মার্জনা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবেন।”
وَمَن لَّا يُجِبۡ دَاعِيَ ٱللَّهِ فَلَيۡسَ بِمُعۡجِزٖ فِي ٱلۡأَرۡضِ وَلَيۡسَ لَهُۥ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءُۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ
Open ayah 46:32আর যারা আল্লাহর দিকে আহবানকারীর ডাকে সাড়া দেবে না, তারা পৃথিবীতে (আল্লাহকে) অক্ষম করতে (অর্থাৎ আল্লাহর শাস্তি থেকে রেহাই পেতে) পারবে না এবং তিনি ছাড়া তাদের সাহায্যকারীও থাকবে না। তারা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।
أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَلَمۡ يَعۡيَ بِخَلۡقِهِنَّ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰۚ بَلَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 46:33তারা কি দেখে না যে, যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এসব সৃষ্টি করতে ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম? হ্যাঁ, অবশ্যই তিনি সবকিছু করার ক্ষমতা রাখেন।
وَيَوۡمَ يُعۡرَضُ ٱلَّذِينَ كَفَرُواْ عَلَى ٱلنَّارِ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۖ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
Open ayah 46:34যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে উপস্থিত করা হবে (সেদিন তাদেরকে বলা হবে,) “এটা কি সত্য নয়?” তারা বলবে, “হ্যাঁ, আমাদের প্রভুর কসম (সত্য)।” আল্লাহ বলবেন, “তাহলে শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা অবিশ্বাস করতে।”
فَٱصۡبِرۡ كَمَا صَبَرَ أُوْلُواْ ٱلۡعَزۡمِ مِنَ ٱلرُّسُلِ وَلَا تَسۡتَعۡجِل لَّهُمۡۚ كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَ مَا يُوعَدُونَ لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا سَاعَةٗ مِّن نَّهَارِۭۚ بَلَٰغٞۚ فَهَلۡ يُهۡلَكُ إِلَّا ٱلۡقَوۡمُ ٱلۡفَٰسِقُونَ
Open ayah 46:35অতএব, তুমি ধৈর্যধারণ করো, যেমন স্থিরসংকল্প রসূলগণ ধৈর্যধারণ করেছিল। আর তাদের জন্য তাড়াহুড়া করো না। তারা যেদিন তাদের প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে সেদিন তাদের মনে হবে, যেন তারা দিনের এক মুহূর্তের বেশি (পৃথিবীতে) অবস্থান করেনি। একটি ঘোষণা (শোন): অবাধ্য লোকেরাই ধ্বংসপ্রাপ্ত হবে।