محمد
Muhammad
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ أَضَلَّ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:1যারা কুফরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَءَامَنُواْ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٖ وَهُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّهِمۡ كَفَّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَأَصۡلَحَ بَالَهُمۡ
Open ayah 47:2আর যারা ঈমান আনে ও সৎকাজ করে এবং তাদের প্রভুর পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি যে সত্য নাযিল করা হয়েছে তা বিশ্বাস করে, আল্লাহ তাদের অপরাধসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভাল করে দেন।
ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ ٱتَّبَعُواْ ٱلۡبَٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّبَعُواْ ٱلۡحَقَّ مِن رَّبِّهِمۡۚ كَذَٰلِكَ يَضۡرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمۡثَٰلَهُمۡ
Open ayah 47:3এটা এজন্য যে, যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের প্রভুর কাছ থেকে আগত সত্যের অনুসরণ করে। এভাবেই আল্লাহ মানুষের জন্য তাদের উদাহরণ পেশ করেন।
فَإِذَا لَقِيتُمُ ٱلَّذِينَ كَفَرُواْ فَضَرۡبَ ٱلرِّقَابِ حَتَّىٰٓ إِذَآ أَثۡخَنتُمُوهُمۡ فَشُدُّواْ ٱلۡوَثَاقَ فَإِمَّا مَنَّۢا بَعۡدُ وَإِمَّا فِدَآءً حَتَّىٰ تَضَعَ ٱلۡحَرۡبُ أَوۡزَارَهَاۚ ذَٰلِكَۖ وَلَوۡ يَشَآءُ ٱللَّهُ لَٱنتَصَرَ مِنۡهُمۡ وَلَٰكِن لِّيَبۡلُوَاْ بَعۡضَكُم بِبَعۡضٖۗ وَٱلَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَلَن يُضِلَّ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:4অতএব, কাফেরদের সাথে যখন (যুদ্ধের ময়দানে) তোমাদের মোকাবেলা হবে তখন তাদের শিরশ্ছেদ করবে। অবশেষে যখন তোমরা তাদের (অনেকের) রক্তপাত ঘটাবে তখন (অবশিষ্টদেরকে) কষে বাঁধবে (বন্দী করবে)। তারপর হয় অনুকম্পা, না হয় মুক্তিপণ। (অর্থাৎ তাদেরকে হয় অনুকম্পা দেখিয়ে ছেড়ে দেবে, না হয় মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেবে।) (তবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে) যতক্ষণ না যুদ্ধ তার বোঝা নামিয়ে রাখে (শত্রু তার অস্ত্র সমর্পণ করে)। এটাই (আল্লাহর নির্দেশ)। আল্লাহ চাইলে তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন (তাদেরকে শাস্তি দিতে পারতেন), কিন্তু তিনি চান তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে। তবে যারা আল্লাহর পথে নিহত (শহীদ) হয়, তাদের কর্ম তিনি কিছুতেই নষ্ট করবেন না।
سَيَهۡدِيهِمۡ وَيُصۡلِحُ بَالَهُمۡ
Open ayah 47:5তিনি তাদেরকে সৎপথ প্রদর্শন করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন।
وَيُدۡخِلُهُمُ ٱلۡجَنَّةَ عَرَّفَهَا لَهُمۡ
Open ayah 47:6আর তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার কথা তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تَنصُرُواْ ٱللَّهَ يَنصُرۡكُمۡ وَيُثَبِّتۡ أَقۡدَامَكُمۡ
Open ayah 47:7হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা (অবস্থান) সুদৃঢ় করবেন।
وَٱلَّذِينَ كَفَرُواْ فَتَعۡسٗا لَّهُمۡ وَأَضَلَّ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:8আর যারা কাফের, তাদের জন্য দুর্গতি রয়েছে এবং তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেবেন।
ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَرِهُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ فَأَحۡبَطَ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:9এটা এজন্য যে, আল্লাহ যা নাযিল করেছেন তারা তা অপছন্দ করে। এজন্যই তিনি তাদের কর্ম নিষ্ফল করে দেবেন।
۞أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ دَمَّرَ ٱللَّهُ عَلَيۡهِمۡۖ وَلِلۡكَٰفِرِينَ أَمۡثَٰلُهَا
Open ayah 47:10তারা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কাফেরদেরও একইরকম পরিণতি হবে।
ذَٰلِكَ بِأَنَّ ٱللَّهَ مَوۡلَى ٱلَّذِينَ ءَامَنُواْ وَأَنَّ ٱلۡكَٰفِرِينَ لَا مَوۡلَىٰ لَهُمۡ
Open ayah 47:11তা এজন্য যে, আল্লাহ মুমিনদের অভিভাবক, আর কাফেরদের কোন অভিভাবক নেই।
إِنَّ ٱللَّهَ يُدۡخِلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَٱلَّذِينَ كَفَرُواْ يَتَمَتَّعُونَ وَيَأۡكُلُونَ كَمَا تَأۡكُلُ ٱلۡأَنۡعَٰمُ وَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡ
Open ayah 47:12নিশ্চয়ই আল্লাহ ঈমানদার ও সৎকর্মশীলদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। আর যারা কাফের, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মত খেতে থাকে। তাই জাহান্নামই তাদের ঠিকানা।
وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةٗ مِّن قَرۡيَتِكَ ٱلَّتِيٓ أَخۡرَجَتۡكَ أَهۡلَكۡنَٰهُمۡ فَلَا نَاصِرَ لَهُمۡ
Open ayah 47:13তোমার যে জনপদ (জনপদের বাসিন্দারা) তোমাকে বের করে দিয়েছে তার চেয়ে অধিক শক্তিশালী কত জনপদ ছিল! আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের কোন সাহায্যকারী ছিল না।
أَفَمَن كَانَ عَلَىٰ بَيِّنَةٖ مِّن رَّبِّهِۦ كَمَن زُيِّنَ لَهُۥ سُوٓءُ عَمَلِهِۦ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُم
Open ayah 47:14অতএব, যে তার প্রভুর কাছ থেকে আগত স্পষ্ট প্রমাণের ওপর রয়েছে, সে কি তার মত, যার কাছে তার নিজের খারাপ কাজ সুন্দর বলে প্রতীয়মান হয়? এবং (সে কি তাদের মত) যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে?
مَّثَلُ ٱلۡجَنَّةِ ٱلَّتِي وُعِدَ ٱلۡمُتَّقُونَۖ فِيهَآ أَنۡهَٰرٞ مِّن مَّآءٍ غَيۡرِ ءَاسِنٖ وَأَنۡهَٰرٞ مِّن لَّبَنٖ لَّمۡ يَتَغَيَّرۡ طَعۡمُهُۥ وَأَنۡهَٰرٞ مِّنۡ خَمۡرٖ لَّذَّةٖ لِّلشَّٰرِبِينَ وَأَنۡهَٰرٞ مِّنۡ عَسَلٖ مُّصَفّٗىۖ وَلَهُمۡ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَمَغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡۖ كَمَنۡ هُوَ خَٰلِدٞ فِي ٱلنَّارِ وَسُقُواْ مَآءً حَمِيمٗا فَقَطَّعَ أَمۡعَآءَهُمۡ
Open ayah 47:15মোত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বর্ণনা: তাতে আছে বিশুদ্ধ পানির নহর, স্বাদ পরিবর্তন হয়নি এমন দুধের নহর, পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর ও পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আরো আছে সবরকমের ফলমূল ও তাদের প্রভুর ক্ষমা। (এই মোত্তাকীরা কি) তাদের মত, যারা চিরকাল জাহান্নামে থাকবে এবং যাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, যা তাদের নাড়ীভুঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দেবে?
وَمِنۡهُم مَّن يَسۡتَمِعُ إِلَيۡكَ حَتَّىٰٓ إِذَا خَرَجُواْ مِنۡ عِندِكَ قَالُواْ لِلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ مَاذَا قَالَ ءَانِفًاۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمۡ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡ
Open ayah 47:16তাদের মধ্যে কেউ কেউ আছে, যারা তোমার কথায় কান পাতে। অতঃপর যখন তোমার কাছ থেকে বের হয় তখন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের কাছে বলে, “এইমাত্র উনি কি বললেন?” ওরাই তারা, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে।
وَٱلَّذِينَ ٱهۡتَدَوۡاْ زَادَهُمۡ هُدٗى وَءَاتَىٰهُمۡ تَقۡوَىٰهُمۡ
Open ayah 47:17আর যারা সঠিক পথ অনুসরণ করে আল্লাহ তাদেরকে বেশি বেশি হেদায়েত এবং তাকওয়া দান করেন।
فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَهُم بَغۡتَةٗۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَاۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡهُمۡ ذِكۡرَىٰهُمۡ
Open ayah 47:18আর ওরা (অবিশ্বাসীরা) কি ওদের কাছে অকস্মাৎ কেয়ামত এসে পড়ার অপেক্ষায় আছে? কিন্তু তার লক্ষণসমূহ তো এসে গেছে। যখন তা (কেয়ামত) তাদের কাছে এসেই পড়বে তখন তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে?
فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۗ وَٱللَّهُ يَعۡلَمُ مُتَقَلَّبَكُمۡ وَمَثۡوَىٰكُمۡ
Open ayah 47:19অতএব, জেনে রাখ, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই। নিজের ত্রুটির জন্য ও মুমিন নর-নারীদের জন্য ক্ষমা প্রার্থনা কর। আল্লাহ তোমাদের চলাফেরা ও ঠিকানা জানেন।
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُواْ لَوۡلَا نُزِّلَتۡ سُورَةٞۖ فَإِذَآ أُنزِلَتۡ سُورَةٞ مُّحۡكَمَةٞ وَذُكِرَ فِيهَا ٱلۡقِتَالُ رَأَيۡتَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ يَنظُرُونَ إِلَيۡكَ نَظَرَ ٱلۡمَغۡشِيِّ عَلَيۡهِ مِنَ ٱلۡمَوۡتِۖ فَأَوۡلَىٰ لَهُمۡ
Open ayah 47:20যারা ঈমান এনেছে তারা বলে, “কোন সূরা নাযিল করা হয় না কেন?” কিন্তু যখন কোন দ্ব্যর্থহীন সূরা নাযিল করা হয়, আর তাতে যুদ্ধের উল্লেখ (নির্দেশ) থাকে, তখন যাদের অন্তরে ব্যাধি আছে তাদেরকে দেখবে, মৃত্যুর যন্ত্রণায় মূর্ছিত মানুষের দৃষ্টিতে তোমার দিকে তাকাচ্ছে। কিন্তু তাদের জন্য সেটাই (যুদ্ধের নির্দেশ পালনই) ভাল ছিল।
طَاعَةٞ وَقَوۡلٞ مَّعۡرُوفٞۚ فَإِذَا عَزَمَ ٱلۡأَمۡرُ فَلَوۡ صَدَقُواْ ٱللَّهَ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡ
Open ayah 47:21(আল্লাহর প্রতি) আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা (তাদের জন্য ভাল ছিল)। অতএব, (জেহাদের) বিষয়টি যখন চূড়ান্ত হবে তখন যদি তারা আল্লাহর সাথে সত্য বলে (অর্থাৎ আল্লাহর পথে জেহাদের জন্য তাদের প্রতিজ্ঞা পালন করে) তাহলে তাদের জন্য অবশ্যই তা মঙ্গলজনক হবে।
فَهَلۡ عَسَيۡتُمۡ إِن تَوَلَّيۡتُمۡ أَن تُفۡسِدُواْ فِي ٱلۡأَرۡضِ وَتُقَطِّعُوٓاْ أَرۡحَامَكُمۡ
Open ayah 47:22তবে কি তোমরা ক্ষমতা পেলে পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে?
أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَعَنَهُمُ ٱللَّهُ فَأَصَمَّهُمۡ وَأَعۡمَىٰٓ أَبۡصَٰرَهُمۡ
Open ayah 47:23ওদেরকেই আল্লাহ অভিশপ্ত করেছেন, তারপর তাদেরকে বধির করেছেন ও তাদের চোখ অন্ধ করে দিয়েছেন।
أَفَلَا يَتَدَبَّرُونَ ٱلۡقُرۡءَانَ أَمۡ عَلَىٰ قُلُوبٍ أَقۡفَالُهَآ
Open ayah 47:24তবে কি তারা কোরআন সম্পর্কে চিন্তা করে না? নাকি তাদের অন্তরে তালা লাগানো আছে?
إِنَّ ٱلَّذِينَ ٱرۡتَدُّواْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِم مِّنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَى ٱلشَّيۡطَٰنُ سَوَّلَ لَهُمۡ وَأَمۡلَىٰ لَهُمۡ
Open ayah 47:25সুপথ স্পষ্ট হওয়ার পর যারা পেছনে ফিরে গিয়েছে (সুপথে চলতে রাজি হয়নি), শয়তান তাদেরকে প্ররোচিত করেছে এবং তাদের আশা বাড়িয়ে দিয়েছে।
ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لِلَّذِينَ كَرِهُواْ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمۡ فِي بَعۡضِ ٱلۡأَمۡرِۖ وَٱللَّهُ يَعۡلَمُ إِسۡرَارَهُمۡ
Open ayah 47:26এটা এজন্য যে, যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করে তাদেরকে এরা বলেছে, “আমরা কোন কোন বিষয়ে তোমাদের কথা মেনে চলব।” তবে আল্লাহ এদের গোপন অভিসন্ধি অবগত আছেন।
فَكَيۡفَ إِذَا تَوَفَّتۡهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُمۡ
Open ayah 47:27ফেরেশতারা যখন তাদের চেহারায় ও পিঠে আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে তখন কেমন হবে?
ذَٰلِكَ بِأَنَّهُمُ ٱتَّبَعُواْ مَآ أَسۡخَطَ ٱللَّهَ وَكَرِهُواْ رِضۡوَٰنَهُۥ فَأَحۡبَطَ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:28এটা এজন্য যে, তারা সেই কাজ করেছে যাতে আল্লাহ রাগান্বিত হন এবং তাঁর সন্তুষ্টিকে তারা অপছন্দ করেছে। তাই তিনি তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন।
أَمۡ حَسِبَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ أَن لَّن يُخۡرِجَ ٱللَّهُ أَضۡغَٰنَهُمۡ
Open ayah 47:29যাদের অন্তরে ব্যাধি আছে তারা কি মনে করে যে, আল্লাহ তাদের বিদ্বেষ প্রকাশ করবেন না?
وَلَوۡ نَشَآءُ لَأَرَيۡنَٰكَهُمۡ فَلَعَرَفۡتَهُم بِسِيمَٰهُمۡۚ وَلَتَعۡرِفَنَّهُمۡ فِي لَحۡنِ ٱلۡقَوۡلِۚ وَٱللَّهُ يَعۡلَمُ أَعۡمَٰلَكُمۡ
Open ayah 47:30আমি যদি চাইতাম তাহলে তোমাকে অবশ্যই তাদেরকে দেখিয়ে দিতাম। তখন তুমি তাদের চিহ্ন দেখেই তাদেরকে চিনতে পারতে। তবে কথার স্বরে অবশ্যই তুমি তাদেরকে চিনতে পারবে। আল্লাহ তোমাদের কর্মসমূহ অবগত আছেন।
وَلَنَبۡلُوَنَّكُمۡ حَتَّىٰ نَعۡلَمَ ٱلۡمُجَٰهِدِينَ مِنكُمۡ وَٱلصَّٰبِرِينَ وَنَبۡلُوَاْ أَخۡبَارَكُمۡ
Open ayah 47:31আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, যতক্ষণ না তোমাদের মধ্য থেকে জেহাদকারী ও ধৈর্যশীলদের বেছে নেই এবং (যতক্ষণ না) তোমাদের তথ্যসমূহ যাচাই করি।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ وَشَآقُّواْ ٱلرَّسُولَ مِنۢ بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُمُ ٱلۡهُدَىٰ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗا وَسَيُحۡبِطُ أَعۡمَٰلَهُمۡ
Open ayah 47:32যারা কুফরি করে ও আল্লাহর পথ থেকে (মানুষকে) ফিরিয়ে রাখে এবং নিজেদের কাছে সুপথ স্পষ্ট হওয়ার পরও রসূলের বিরোধিতা করে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না; বরং তিনিই তাদের কর্মসমূহ নিষ্ফল করে দেবেন।
۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ وَلَا تُبۡطِلُوٓاْ أَعۡمَٰلَكُمۡ
Open ayah 47:33হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও রসূলের আনুগত্য করো এবং নিজেদের কর্মসমূহ বিনষ্ট করো না।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ ثُمَّ مَاتُواْ وَهُمۡ كُفَّارٞ فَلَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡ
Open ayah 47:34যারা কুফরি করে ও আল্লাহর পথ থেকে (মানুষকে) ফিরিয়ে রাখে, তারপর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না।
فَلَا تَهِنُواْ وَتَدۡعُوٓاْ إِلَى ٱلسَّلۡمِ وَأَنتُمُ ٱلۡأَعۡلَوۡنَ وَٱللَّهُ مَعَكُمۡ وَلَن يَتِرَكُمۡ أَعۡمَٰلَكُمۡ
Open ayah 47:35অতএব, তোমরা দুর্বল হয়ো না ও (শত্রুর সঙ্গে) সন্ধি করতে চেয়ো না। তোমরাই ওপরে (সুবিধাজনক অবস্থানে) রয়েছো এবং আল্লাহ তোমাদের সাথে আছেন। তিনি তোমাদের কর্মসমূহ কমাবেন না (কর্মের পুরস্কার কম দেবেন না)।
إِنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ يُؤۡتِكُمۡ أُجُورَكُمۡ وَلَا يَسۡـَٔلۡكُمۡ أَمۡوَٰلَكُمۡ
Open ayah 47:36আসলে পার্থিব জীবন হচ্ছে খেলা আর আনন্দ। তবে তোমরা যদি মুমিন ও মোত্তাকী হও তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন। আর তিনি তোমাদের কাছে তোমাদের সম্পদ চাইবেন না।
إِن يَسۡـَٔلۡكُمُوهَا فَيُحۡفِكُمۡ تَبۡخَلُواْ وَيُخۡرِجۡ أَضۡغَٰنَكُمۡ
Open ayah 47:37তিনি যদি তোমাদের কাছে তা চান এবং তোমাদেরকে (সেজন্য) চাপ দেন তাহলে তোমরা কার্পণ্য করবে এবং তিনি (তখন) তোমাদের মনের বক্রতা প্রকাশ করে দেবেন।
هَٰٓأَنتُمۡ هَٰٓؤُلَآءِ تُدۡعَوۡنَ لِتُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ فَمِنكُم مَّن يَبۡخَلُۖ وَمَن يَبۡخَلۡ فَإِنَّمَا يَبۡخَلُ عَن نَّفۡسِهِۦۚ وَٱللَّهُ ٱلۡغَنِيُّ وَأَنتُمُ ٱلۡفُقَرَآءُۚ وَإِن تَتَوَلَّوۡاْ يَسۡتَبۡدِلۡ قَوۡمًا غَيۡرَكُمۡ ثُمَّ لَا يَكُونُوٓاْ أَمۡثَٰلَكُم
Open ayah 47:38শোন, তোমাদেরকেই আল্লাহর পথে ব্যয় করতে বলা হচ্ছে; অথচ তোমাদের মধ্যে কেউ কেউ কার্পণ্য করছে। যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতিই কার্পণ্য করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা (আল্লাহর নির্দেশ পালন থেকে) মুখ ফিরিয়ে নাও তাহলে তিনি অন্য লোকদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মত (অবাধ্য) হবে না।