الفتح
Al-Fath
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحٗا مُّبِينٗا
Open ayah 48:1নিশ্চয়ই আমি তোমাকে এক স্পষ্ট বিজয় দিয়েছি (৬ষ্ঠ হিজরীতে মক্কার মুশরিকদের সাথে হুদাইবিয়া নামক স্থানে সম্পাদিত রসূলুল্লাহর সন্ধিকে আল্লাহ স্পষ্ট বিজয় আখ্যায়িত করেছেন);
لِّيَغۡفِرَ لَكَ ٱللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنۢبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكَ وَيَهۡدِيَكَ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا
Open ayah 48:2এজন্য যে, আল্লাহ তোমাকে তোমার অতীত ও বর্তমান ত্রুটিসমূহ মাফ করে দেবেন, তোমার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করবেন ও তোমাকে সরল পথে পরিচালিত করবেন;
وَيَنصُرَكَ ٱللَّهُ نَصۡرًا عَزِيزًا
Open ayah 48:3সর্বোপরি, আল্লাহ তোমাকে বলিষ্ঠভাবে পৃষ্ঠপোষকতা করবেন।
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ ٱلسَّكِينَةَ فِي قُلُوبِ ٱلۡمُؤۡمِنِينَ لِيَزۡدَادُوٓاْ إِيمَٰنٗا مَّعَ إِيمَٰنِهِمۡۗ وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا
Open ayah 48:4তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন, যাতে তাদের ঈমানের সাথে আরো ঈমান বাড়ে। আসমান ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই। আল্লাহ মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।
لِّيُدۡخِلَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَيُكَفِّرَ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡۚ وَكَانَ ذَٰلِكَ عِندَ ٱللَّهِ فَوۡزًا عَظِيمٗا
Open ayah 48:5(ঈমান বৃদ্ধির জন্য তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন) এজন্য যে, তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত ও যেখানে তারা চিরকাল থাকবে এবং (এজন্য যে,) তিনি তাদের পাপসমূহ মোচন করবেন। এটা আল্লাহর নিকট এক বিরাট সাফল্য।
وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ وَٱلۡمُنَٰفِقَٰتِ وَٱلۡمُشۡرِكِينَ وَٱلۡمُشۡرِكَٰتِ ٱلظَّآنِّينَ بِٱللَّهِ ظَنَّ ٱلسَّوۡءِۚ عَلَيۡهِمۡ دَآئِرَةُ ٱلسَّوۡءِۖ وَغَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَلَعَنَهُمۡ وَأَعَدَّ لَهُمۡ جَهَنَّمَۖ وَسَآءَتۡ مَصِيرٗا
Open ayah 48:6আর (এজন্য যে,) তিনি মোনাফেক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীকে শাস্তি দেবেন, যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। তাদের জন্য রয়েছে খারাপ পরিণতি (লাঞ্ছনাকর শাস্তি)। আল্লাহ তাদের ওপর রাগান্বিত হয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম তৈরী করে রেখেছেন। সেটা বড় খারাপ গন্তব্যস্থল!
وَلِلَّهِ جُنُودُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا
Open ayah 48:7আসমান ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান।
إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا
Open ayah 48:8আমি তোমাকে একজন সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি।
لِّتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُۚ وَتُسَبِّحُوهُ بُكۡرَةٗ وَأَصِيلًا
Open ayah 48:9যাতে তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আন, রসূলকে সাহায্য ও সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা কর।
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوۡقَ أَيۡدِيهِمۡۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفۡسِهِۦۖ وَمَنۡ أَوۡفَىٰ بِمَا عَٰهَدَ عَلَيۡهُ ٱللَّهَ فَسَيُؤۡتِيهِ أَجۡرًا عَظِيمٗا
Open ayah 48:10যারা তোমার কাছে বাইয়াত (আনুগত্যের শপথ) করে, তারা বস্তুত আল্লাহর কাছেই বাইয়াত করে। তাদের হাতের ওপর আল্লাহর (কুদরতী) হাত রয়েছে। সুতরাং যে তা ভঙ্গ করে সে নিজেরই ক্ষতি করে। আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে তাকে তিনি এক বড় পুরস্কার (জান্নাত) দেবেন।
سَيَقُولُ لَكَ ٱلۡمُخَلَّفُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ شَغَلَتۡنَآ أَمۡوَٰلُنَا وَأَهۡلُونَا فَٱسۡتَغۡفِرۡ لَنَاۚ يَقُولُونَ بِأَلۡسِنَتِهِم مَّا لَيۡسَ فِي قُلُوبِهِمۡۚ قُلۡ فَمَن يَمۡلِكُ لَكُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔا إِنۡ أَرَادَ بِكُمۡ ضَرًّا أَوۡ أَرَادَ بِكُمۡ نَفۡعَۢاۚ بَلۡ كَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرَۢا
Open ayah 48:11বেদুঈনদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছে তারা তোমাকে বলবে, “আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল। (এজন্য আমরা আপনার সঙ্গে যেতে পারিনি।) অতএব, আপনি আমাদের জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করুন।” তারা মুখে তাই বলে যা তাদের অন্তরে নেই। বল, “আল্লাহ যদি তোমাদের কোন ক্ষতি কিংবা উপকার করতে চান তাহলে কে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা রাখে? বরং তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন।”
بَلۡ ظَنَنتُمۡ أَن لَّن يَنقَلِبَ ٱلرَّسُولُ وَٱلۡمُؤۡمِنُونَ إِلَىٰٓ أَهۡلِيهِمۡ أَبَدٗا وَزُيِّنَ ذَٰلِكَ فِي قُلُوبِكُمۡ وَظَنَنتُمۡ ظَنَّ ٱلسَّوۡءِ وَكُنتُمۡ قَوۡمَۢا بُورٗا
Open ayah 48:12“বরং তোমরা ধারণা করেছিলে যে, রসূল ও (তার সহযোগী) মুমিনরা (রণাঙ্গন থেকে বেঁচে) কখনো তাদের পরিবার-পরিজনের কাছে ফিরে আসতে পারবে না, এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হয়েছিল। তোমরা খুব খারাপ ধারণা পোষণ করেছিলে। তোমরা হচ্ছ এক ধ্বংসমুখী সমপ্রদায়।”
وَمَن لَّمۡ يُؤۡمِنۢ بِٱللَّهِ وَرَسُولِهِۦ فَإِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَعِيرٗا
Open ayah 48:13যারা আল্লাহ ও তাঁর রসূলকে বিশ্বাস করে না, আমি সেই কাফেরদের জন্য জ্বলন্ত আগুন (জাহান্নাম) প্রস্তুত করে রেখেছি।
وَلِلَّهِ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ يَغۡفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُۚ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا
Open ayah 48:14আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। আল্লাহ অসীম ক্ষমাপরায়ণ, পরম দয়ালু।
سَيَقُولُ ٱلۡمُخَلَّفُونَ إِذَا ٱنطَلَقۡتُمۡ إِلَىٰ مَغَانِمَ لِتَأۡخُذُوهَا ذَرُونَا نَتَّبِعۡكُمۡۖ يُرِيدُونَ أَن يُبَدِّلُواْ كَلَٰمَ ٱللَّهِۚ قُل لَّن تَتَّبِعُونَا كَذَٰلِكُمۡ قَالَ ٱللَّهُ مِن قَبۡلُۖ فَسَيَقُولُونَ بَلۡ تَحۡسُدُونَنَاۚ بَلۡ كَانُواْ لَا يَفۡقَهُونَ إِلَّا قَلِيلٗا
Open ayah 48:15যখন তোমরা গনীমত (যুদ্ধলব্ধ সম্পদ) সংগ্রহের জন্য যাবে তখন যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, “আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও।” তারা আল্লাহর কথা পরিবর্তন করতে চায়। বলে দাও, “তোমরা কখনো আমাদের সঙ্গে যাবে না।” এমনটি আল্লাহ আগেই বলেছেন। তখন তারা বলবে, “আসলে তোমরা আমাদেরকে হিংসা করছ।” বরং তারা খুব কমই বোঝে।
قُل لِّلۡمُخَلَّفِينَ مِنَ ٱلۡأَعۡرَابِ سَتُدۡعَوۡنَ إِلَىٰ قَوۡمٍ أُوْلِي بَأۡسٖ شَدِيدٖ تُقَٰتِلُونَهُمۡ أَوۡ يُسۡلِمُونَۖ فَإِن تُطِيعُواْ يُؤۡتِكُمُ ٱللَّهُ أَجۡرًا حَسَنٗاۖ وَإِن تَتَوَلَّوۡاْ كَمَا تَوَلَّيۡتُم مِّن قَبۡلُ يُعَذِّبۡكُمۡ عَذَابًا أَلِيمٗا
Open ayah 48:16বেদুঈনদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তাদেরকে বল, “তোমাদেরকে এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে ডাকা হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে। তোমরা যদি এ নির্দেশ পালন করো তাহলে আল্লাহ তোমাদেরকে এক উত্তম পুরস্কার দেবেন। আর যদি পেছনে ফিরে আস, যেমন ইতিপূর্বে ফিরে এসেছো, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।”
لَّيۡسَ عَلَى ٱلۡأَعۡمَىٰ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡأَعۡرَجِ حَرَجٞ وَلَا عَلَى ٱلۡمَرِيضِ حَرَجٞۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبۡهُ عَذَابًا أَلِيمٗا
Open ayah 48:17(যুদ্ধে অংশগ্রহণ না করায়) অন্ধের কোন দোষ নেই, খোঁড়ার কোন দোষ নেই এবং অসুস্থ ব্যক্তিরও কোন দোষ নেই। যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে, তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। আর যে পেছনে ফিরে যাবে, তাকে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।
۞لَّقَدۡ رَضِيَ ٱللَّهُ عَنِ ٱلۡمُؤۡمِنِينَ إِذۡ يُبَايِعُونَكَ تَحۡتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمۡ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيۡهِمۡ وَأَثَٰبَهُمۡ فَتۡحٗا قَرِيبٗا
Open ayah 48:18মুমিনরা যখন গাছটির নিচে তোমার কাছে আনুগত্যের শপথ করছিল আল্লাহ তখন তাদের প্রতি অবশ্যই সন্তুষ্ট হয়েছেন। তিনি তাদের মনের কথা জানতেন; তাই তাদের ওপর প্রশান্তি বর্ষণ করেন এবং প্রতিদানস্বরূপ তাদেরকে দেন এক নিকটবর্তী বিজয়;
وَمَغَانِمَ كَثِيرَةٗ يَأۡخُذُونَهَاۗ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمٗا
Open ayah 48:19আর অনেক গনীমত, যা তারা হস্তগত করবে। আল্লাহ মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।
وَعَدَكُمُ ٱللَّهُ مَغَانِمَ كَثِيرَةٗ تَأۡخُذُونَهَا فَعَجَّلَ لَكُمۡ هَٰذِهِۦ وَكَفَّ أَيۡدِيَ ٱلنَّاسِ عَنكُمۡ وَلِتَكُونَ ءَايَةٗ لِّلۡمُؤۡمِنِينَ وَيَهۡدِيَكُمۡ صِرَٰطٗا مُّسۡتَقِيمٗا
Open ayah 48:20আল্লাহ তোমাদেরকে অনেক গনীমতের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তোমরা হস্তগত করবে। তিনি এগুলো তোমাদেরকে দ্রুত দিয়েছেন এবং লোকদের হাত তোমাদের থেকে বিরত রেখেছেন, যাতে তা মুমিনদের জন্য এক নিদর্শন হয় এবং তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন।
وَأُخۡرَىٰ لَمۡ تَقۡدِرُواْ عَلَيۡهَا قَدۡ أَحَاطَ ٱللَّهُ بِهَاۚ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٗا
Open ayah 48:21আরো (বিজয় ও গনীমত) আছে, যা তোমরা (এখনো) লাভ করতে পারনি। আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন। আল্লাহ সবকিছু করতে সক্ষম।
وَلَوۡ قَٰتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُواْ لَوَلَّوُاْ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يَجِدُونَ وَلِيّٗا وَلَا نَصِيرٗا
Open ayah 48:22কাফেররা যদি তোমাদের সাথে যুদ্ধ করত তাহলে অবশ্যই তারা পেছনে হটে যেত। অতঃপর তারা কোন অভিভাবক কিংবা সাহায্যকারী পেত না।
سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِيلٗا
Open ayah 48:23এটাই আল্লাহর রীতি, যা আগে থেকেই চলে এসেছে। তুমি আল্লাহর রীতির কোন পরিবর্তন পাবে না।
وَهُوَ ٱلَّذِي كَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡ وَأَيۡدِيَكُمۡ عَنۡهُم بِبَطۡنِ مَكَّةَ مِنۢ بَعۡدِ أَنۡ أَظۡفَرَكُمۡ عَلَيۡهِمۡۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا
Open ayah 48:24তাদের ওপর তোমাদেরকে বিজয়ী করার পর তিনিই মক্কার অভ্যন্তরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত রেখেছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান।
هُمُ ٱلَّذِينَ كَفَرُواْ وَصَدُّوكُمۡ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَٱلۡهَدۡيَ مَعۡكُوفًا أَن يَبۡلُغَ مَحِلَّهُۥۚ وَلَوۡلَا رِجَالٞ مُّؤۡمِنُونَ وَنِسَآءٞ مُّؤۡمِنَٰتٞ لَّمۡ تَعۡلَمُوهُمۡ أَن تَطَـُٔوهُمۡ فَتُصِيبَكُم مِّنۡهُم مَّعَرَّةُۢ بِغَيۡرِ عِلۡمٖۖ لِّيُدۡخِلَ ٱللَّهُ فِي رَحۡمَتِهِۦ مَن يَشَآءُۚ لَوۡ تَزَيَّلُواْ لَعَذَّبۡنَا ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابًا أَلِيمًا
Open ayah 48:25ওরাই কুফরি করেছিল এবং তোমাদেরকে মসজিদুল হারামে যেতে এবং আবদ্ধ কোরবানির পশুকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে বাধা দিয়েছিল। (মক্কায়) কিছুসংখ্যক ঈমানদার নারী-পুরুষ ছিল যাদের কথা তোমরা জানতে না। (যুদ্ধ হলে) অজ্ঞাতসারে তোমরা তাদেরকে পদদলিত করতে এবং তাদের কারণে তোমাদের ক্ষতি হত। যদি তারা না থাকত (তাহলে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হত)। (যুদ্ধ এড়ানো হয়েছে) এজন্য যে, আল্লাহ যাকে চান তাঁর অনুগ্রহের আওতায় নিয়ে আসবেন। যদি তারা (ঈমানদার নারী-পুরুষেরা কাফেরদের থেকে) পৃথক থাকত তাহলে (যুদ্ধের আদেশ দিয়ে) তাদের মধ্য থেকে কাফেরদেরকে অবশ্যই কঠিন শাস্তি দিতাম।
إِذۡ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُواْ فِي قُلُوبِهِمُ ٱلۡحَمِيَّةَ حَمِيَّةَ ٱلۡجَٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلۡمُؤۡمِنِينَ وَأَلۡزَمَهُمۡ كَلِمَةَ ٱلتَّقۡوَىٰ وَكَانُوٓاْ أَحَقَّ بِهَا وَأَهۡلَهَاۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا
Open ayah 48:26কেননা কাফেররা তাদের অন্তরে অহমিকা— অজ্ঞতাযুগের অহমিকা— পোষণ করেছিল। কিন্তু আল্লাহ তাঁর রসূলের ও মুমিনদের অন্তরে নিজের (পক্ষ থেকে) প্রশান্তি নাযিল করেন এবং তাদেরকে তাকওয়ার বাণীতে অটল রাখেন। আর তারাই এর অধিকতর যোগ্য ও উপযুক্ত ছিল। আল্লাহ সবকিছুই ভালভাবে জানেন।
لَّقَدۡ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءۡيَا بِٱلۡحَقِّۖ لَتَدۡخُلُنَّ ٱلۡمَسۡجِدَ ٱلۡحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمۡ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَۖ فَعَلِمَ مَا لَمۡ تَعۡلَمُواْ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتۡحٗا قَرِيبًا
Open ayah 48:27আল্লাহ তাঁর রসূলকে সত্য স্বপ্নই দেখিয়েছেন (অথবা আল্লাহ তাঁর রসূলকে দেখানো স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়িত করবেন)। আল্লাহ যদি চান, অবশ্যই তোমরা নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে। তোমাদের কেউ কেউ মাথার চুল মুণ্ডন করবে, কেউ কেউ তা ছোট করবে। তোমরা কাউকে ভয় করবে না। তোমরা যা জান না আল্লাহ তা জানেন। তা ছাড়াও তিনি (তোমাদের জন্য) একটি নিকটবর্তী বিজয় মঞ্জুর করেছেন।
هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدٗا
Open ayah 48:28তিনিই তাঁর রসূলকে পথনির্দেশ ও সত্য ধর্মসহ পাঠিয়েছেন; এজন্য যে, তিনি একে সব ধর্মের ওপর বিজয়ী করবেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
مُّحَمَّدٞ رَّسُولُ ٱللَّهِۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَهُمۡۖ تَرَىٰهُمۡ رُكَّعٗا سُجَّدٗا يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗاۖ سِيمَاهُمۡ فِي وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِۚ ذَٰلِكَ مَثَلُهُمۡ فِي ٱلتَّوۡرَىٰةِۚ وَمَثَلُهُمۡ فِي ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلۡكُفَّارَۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنۡهُم مَّغۡفِرَةٗ وَأَجۡرًا عَظِيمَۢا
Open ayah 48:29মুহাম্মাদ আল্লাহর রসূল; আর তার সঙ্গীরা কাফেরদের প্রতি কঠোর এবং নিজেরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি প্রত্যাশায় তাদেরকে তুমি রুকু ও সেজদারত অবস্থায় দেখতে পাবে। সেজদার দাগজনিত তাদের (ঈমানের) চিহ্ন তাদের চেহারায় বিদ্যমান। তাদের এমনই বর্ণনা আছে তাওরাতে। আর ইনজীলে তাদের বর্ণনা এরূপ: যেমন একটি বীজ, যা (বপন করার পর) তার অংকুর উদ্গত করে, অতঃপর আল্লাহ তাকে শক্ত করেন এবং অংকুরটি ক্রমে মোটা হয় ও নিজের কাণ্ডের ওপর সোজা হয়ে দাঁড়ায়, যা বপনকারীদেরকে মুগ্ধ করে। (একইভাবে আল্লাহ মুমিনদেরকে ক্রমে শক্তিশালী করেন) যাতে তিনি তাদের দ্বারা কাফেরদেরকে রাগিয়ে দিতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও এক বড় পুরস্কারের (জান্নাতের) প্রতিশ্রুতি দিয়েছেন।