الحجرات

Al-Hujuraat

The Inner Apartments · Surah 49 · Ayahs: 18 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيِ ٱللَّهِ وَرَسُولِهِۦۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ

    Open ayah 49:1

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের সামনে কোন কিছু এগিয়ে দিও না (অর্থাৎ তাদের আগে কোন বিষয়ে সিদ্ধান্ত নিও না)। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।

  2. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَرۡفَعُوٓاْ أَصۡوَٰتَكُمۡ فَوۡقَ صَوۡتِ ٱلنَّبِيِّ وَلَا تَجۡهَرُواْ لَهُۥ بِٱلۡقَوۡلِ كَجَهۡرِ بَعۡضِكُمۡ لِبَعۡضٍ أَن تَحۡبَطَ أَعۡمَٰلُكُمۡ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ

    Open ayah 49:2

    হে ঈমানদারগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেরা একে অন্যের সাথে যেভাবে জোরে কথা বল সেভাবে তার সাথে জোরে কথা বলো না। তাতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা তা টেরও পাবে না।

  3. إِنَّ ٱلَّذِينَ يَغُضُّونَ أَصۡوَٰتَهُمۡ عِندَ رَسُولِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ ٱمۡتَحَنَ ٱللَّهُ قُلُوبَهُمۡ لِلتَّقۡوَىٰۚ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٌ عَظِيمٌ

    Open ayah 49:3

    যারা আল্লাহর রসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে আল্লাহ তাদের অন্তর তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা আর বড় এক পুরস্কার।

  4. إِنَّ ٱلَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَآءِ ٱلۡحُجُرَٰتِ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ

    Open ayah 49:4

    যারা তোমাকে কামরার পেছন থেকে ডাকাডাকি করে তাদের অধিকাংশের বুদ্ধি নেই।

  5. وَلَوۡ أَنَّهُمۡ صَبَرُواْ حَتَّىٰ تَخۡرُجَ إِلَيۡهِمۡ لَكَانَ خَيۡرٗا لَّهُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 49:5

    তুমি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধরত, তাহলে সেটাই তাদের জন্য মঙ্গলজনক হত। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  6. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٖ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَٰلَةٖ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَٰدِمِينَ

    Open ayah 49:6

    হে ঈমানদারগণ! যদি কোন ফাসেক (পাপাচারী) তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে দেখবে। তা না হলে তোমরা অজ্ঞতাবশত মানুষের ক্ষতি করে বসবে এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করবে।

  7. وَٱعۡلَمُوٓاْ أَنَّ فِيكُمۡ رَسُولَ ٱللَّهِۚ لَوۡ يُطِيعُكُمۡ فِي كَثِيرٖ مِّنَ ٱلۡأَمۡرِ لَعَنِتُّمۡ وَلَٰكِنَّ ٱللَّهَ حَبَّبَ إِلَيۡكُمُ ٱلۡإِيمَٰنَ وَزَيَّنَهُۥ فِي قُلُوبِكُمۡ وَكَرَّهَ إِلَيۡكُمُ ٱلۡكُفۡرَ وَٱلۡفُسُوقَ وَٱلۡعِصۡيَانَۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلرَّٰشِدُونَ

    Open ayah 49:7

    জেনে রাখবে, তোমাদের মধ্যে আল্লাহর রসূল আছেন। তিনি যদি অনেক বিষয়ে তোমাদের কথা মেনে নেন তাহলে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ ঈমানকে তোমাদের পছন্দনীয় করেছেন, তাকে তোমাদের অন্তরে শোভনীয় করেছেন এবং কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের অপছন্দনীয় করেছেন। ওরাই হেদায়েতপ্রাপ্ত।

  8. فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَنِعۡمَةٗۚ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ

    Open ayah 49:8

    এটা আল্লাহর কৃপা ও অনুগ্রহ। আল্লাহ মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।

  9. وَإِن طَآئِفَتَانِ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٱقۡتَتَلُواْ فَأَصۡلِحُواْ بَيۡنَهُمَاۖ فَإِنۢ بَغَتۡ إِحۡدَىٰهُمَا عَلَى ٱلۡأُخۡرَىٰ فَقَٰتِلُواْ ٱلَّتِي تَبۡغِي حَتَّىٰ تَفِيٓءَ إِلَىٰٓ أَمۡرِ ٱللَّهِۚ فَإِن فَآءَتۡ فَأَصۡلِحُواْ بَيۡنَهُمَا بِٱلۡعَدۡلِ وَأَقۡسِطُوٓاْۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ

    Open ayah 49:9

    যদি মুমিনদের দুটি দল মারামারি করে তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিও। অতঃপর যদি তাদের একদল অন্যদলের ওপর বাড়াবাড়ি করে তাহলে যে দল বাড়াবাড়ি করবে তোমরা তার বিরুদ্ধে লড়বে, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে (আল্লাহর নির্দেশ মেনে নেয়)। যদি ফিরে আসে তাহলে তোমরা উভয়ের মধ্যে ন্যায়ের সাথে মীমাংসা করে দেবে এবং সুবিচার করবে। আল্লাহ তো সুবিচারকারী-দেরকেই ভালবাসেন।

  10. إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ إِخۡوَةٞ فَأَصۡلِحُواْ بَيۡنَ أَخَوَيۡكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ 

    Open ayah 49:10

    মুমিনরা বস্তুত ভাইভাই। অতএব, তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দিও। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা (তাঁর) অনুগ্রহ লাভ করতে পার।

  11. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا يَسۡخَرۡ قَوۡمٞ مِّن قَوۡمٍ عَسَىٰٓ أَن يَكُونُواْ خَيۡرٗا مِّنۡهُمۡ وَلَا نِسَآءٞ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيۡرٗا مِّنۡهُنَّۖ وَلَا تَلۡمِزُوٓاْ أَنفُسَكُمۡ وَلَا تَنَابَزُواْ بِٱلۡأَلۡقَٰبِۖ بِئۡسَ ٱلِٱسۡمُ ٱلۡفُسُوقُ بَعۡدَ ٱلۡإِيمَٰنِۚ وَمَن لَّمۡ يَتُبۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

    Open ayah 49:11

    হে ঈমানদারগণ! (তোমাদের) একদল যেন আরেকদলকে উপহাস না করে। হয়তো ওরাই এদের চেয়ে (অর্থাৎ যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারীদের চেয়ে) ভাল। নারীরাও যেন নারীদেরকে উপহাস না করে। হয়তো ওরাই এদের চেয়ে ভাল। তোমরা নিজেদেরকে (একে অপরকে) দোষারোপ করো না এবং পরস্পরকে খারাপ উপাধিতে ডেকো না। ঈমানের পর অপনাম (প্রদান) বড় খারাপ! যারা (এহেন কাজ থেকে) তওবা করে না তারাই জালেম।

  12. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱجۡتَنِبُواْ كَثِيرٗا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعۡضَ ٱلظَّنِّ إِثۡمٞۖ وَلَا تَجَسَّسُواْ وَلَا يَغۡتَب بَّعۡضُكُم بَعۡضًاۚ أَيُحِبُّ أَحَدُكُمۡ أَن يَأۡكُلَ لَحۡمَ أَخِيهِ مَيۡتٗا فَكَرِهۡتُمُوهُۚ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٞ رَّحِيمٞ

    Open ayah 49:12

    হে ঈমানদারগণ! তোমরা অনেক অনুমান থেকে দূরে থেকো। নিশ্চয়ই কোন কোন অনুমান পাপ। আর গুপ্তচরবৃত্তি করো না (অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না)। তোমাদের কেউ যেন কারো অসাক্ষাতে নিন্দা না করে। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই কর। আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।

  13. يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّا خَلَقۡنَٰكُم مِّن ذَكَرٖ وَأُنثَىٰ وَجَعَلۡنَٰكُمۡ شُعُوبٗا وَقَبَآئِلَ لِتَعَارَفُوٓاْۚ إِنَّ أَكۡرَمَكُمۡ عِندَ ٱللَّهِ أَتۡقَىٰكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ خَبِيرٞ

    Open ayah 49:13

    হে মানুষ! আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে পরিণত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হও। তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী, সে-ই তোমাদের সবার চেয়ে আল্লাহর কাছে বেশি মর্যাদাসম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞ।

  14. ۞قَالَتِ ٱلۡأَعۡرَابُ ءَامَنَّاۖ قُل لَّمۡ تُؤۡمِنُواْ وَلَٰكِن قُولُوٓاْ أَسۡلَمۡنَا وَلَمَّا يَدۡخُلِ ٱلۡإِيمَٰنُ فِي قُلُوبِكُمۡۖ وَإِن تُطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتۡكُم مِّنۡ أَعۡمَٰلِكُمۡ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 49:14

    বেদুঈনরা বলে, “আমরা ঈমান এনেছি।” বলে দাও, “তোমরা ঈমান আননি, (তাই ঈমান এনেছি না বলে) বরং বল, “আমরা আত্মসমর্পণ করেছি।” ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। তোমরা যদি আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো তাহলে তিনি তোমাদের কর্মের কিছুই কমাবেন না (পুরোপুরি ফল দেবেন)। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অসীম দয়ালু।”

  15. إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ يَرۡتَابُواْ وَجَٰهَدُواْ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ فِي سَبِيلِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ

    Open ayah 49:15

    আসলে মুমিন তারাই যারা আল্লাহ ও তাঁর রসূলকে বিশ্বাস করে, অতঃপর (এ ব্যাপারে কোন) সন্দেহ পোষণ করে না এবং নিজেদের সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করে। তারাই হল সত্যবাদী।

  16. قُلۡ أَتُعَلِّمُونَ ٱللَّهَ بِدِينِكُمۡ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 49:16

    বল, “তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহকে অবহিত করছ? অথচ আসমানে যা আছে এবং জমিনে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ সবকিছুই ভালভাবে অবগত আছেন।”

  17. يَمُنُّونَ عَلَيۡكَ أَنۡ أَسۡلَمُواْۖ قُل لَّا تَمُنُّواْ عَلَيَّ إِسۡلَٰمَكُمۖ بَلِ ٱللَّهُ يَمُنُّ عَلَيۡكُمۡ أَنۡ هَدَىٰكُمۡ لِلۡإِيمَٰنِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 49:17

    নিজেদের ইসলাম গ্রহণ করাকে তারা তোমার প্রতি অনুগ্রহ মনে করে। বল, “তোমাদের ইসলামকে তোমরা আমার প্রতি অনুগ্রহ মনে করো না। বরং তোমাদেরকে ঈমানের পথ দেখিয়ে আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন; যদি তোমরা সত্যবাদী হও (তাহলে এ সত্যটা স্বীকার করো)।”

  18. إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ غَيۡبَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ بَصِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 49:18

    নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় জানেন। আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন।