ق
Qaaf
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قٓۚ وَٱلۡقُرۡءَانِ ٱلۡمَجِيدِ
Open ayah 50:1ক্বাফ [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। গৌরবময় কোরআনের শপথ!
بَلۡ عَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡ فَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا شَيۡءٌ عَجِيبٌ
Open ayah 50:2বরং তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সতর্ককারী আসায় তারা বিস্ময় বোধ করে। কাফেররা বলে, “এ তো এক আশ্চর্যের বিষয়!
أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗاۖ ذَٰلِكَ رَجۡعُۢ بَعِيدٞ
Open ayah 50:3আমরা মরার পর মাটি হয়ে গেলেও কি (আমাদেরকে উঠানো হবে)? সে তো এক দূরের (সুকঠিন) প্রত্যাবর্তন।”
قَدۡ عَلِمۡنَا مَا تَنقُصُ ٱلۡأَرۡضُ مِنۡهُمۡۖ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظُۢ
Open ayah 50:4মাটি তাদের (মৃতদেহের) কতটুকু ক্ষয় করবে তা আমার জানা আছে। তা ছাড়া, আমার কাছে এক সংরক্ষিত কিতাব (লাওহে মাহ্ফূয) তো আছেই।
بَلۡ كَذَّبُواْ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُمۡ فَهُمۡ فِيٓ أَمۡرٖ مَّرِيجٍ
Open ayah 50:5বরং সত্য যখন তাদের কাছে এল, তখন তারা তাকে অস্বীকার করল। সুতরাং তারা এক জটিল সংশয়ের মধ্যেই পড়ে আছে।
أَفَلَمۡ يَنظُرُوٓاْ إِلَى ٱلسَّمَآءِ فَوۡقَهُمۡ كَيۡفَ بَنَيۡنَٰهَا وَزَيَّنَّٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٖ
Open ayah 50:6তারা কি তাদের (মাথার) ওপরে আসমানের দিকে তাকিয়ে দেখেনি, আমি তা কীভাবে নির্মাণ করেছি এবং কত সুন্দর করে সাজিয়ে রেখেছি? তাতে কোন ফাটলও নেই।
وَٱلۡأَرۡضَ مَدَدۡنَٰهَا وَأَلۡقَيۡنَا فِيهَا رَوَٰسِيَ وَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجِۭ بَهِيجٖ
Open ayah 50:7জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদৃঢ় পাহাড়-পর্বত স্থাপন করেছি ও সবরকম মনোরম গাছপালা উৎপন্ন করেছি,
تَبۡصِرَةٗ وَذِكۡرَىٰ لِكُلِّ عَبۡدٖ مُّنِيبٖ
Open ayah 50:8প্রত্যেক নিবেদিত বান্দার জন্য শিক্ষা ও উপদেশস্বরূপ।
وَنَزَّلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ مُّبَٰرَكٗا فَأَنۢبَتۡنَا بِهِۦ جَنَّٰتٖ وَحَبَّ ٱلۡحَصِيدِ
Open ayah 50:9আমি আসমান থেকে বরকতময় পানি (বৃষ্টি) বর্ষণ করি এবং তার সাহায্যে উৎপন্ন করি বাগ-বাগিচা ও কেটে আনার (রকমারি) শস্য;
وَٱلنَّخۡلَ بَاسِقَٰتٖ لَّهَا طَلۡعٞ نَّضِيدٞ
Open ayah 50:10আর সুউচ্চ খেজুরগাছ, যাতে আছে স্তরে স্তরে সাজানো শীষ (অথবা সারিসারি থোকা)
رِّزۡقٗا لِّلۡعِبَادِۖ وَأَحۡيَيۡنَا بِهِۦ بَلۡدَةٗ مَّيۡتٗاۚ كَذَٰلِكَ ٱلۡخُرُوجُ
Open ayah 50:11বান্দাদের জীবিকাস্বরূপ। অধিকন্তু, বৃষ্টির সাহায্যে আমি মৃত ভূখণ্ডকে জীবিত করি। এভাবেই পুনরুত্থান হবে।
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَأَصۡحَٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ
Open ayah 50:12এদের পূর্বেও (সত্যকে) অবিশ্বাস করেছিল নূহের সমপ্রদায়, রাস্ (উত্তর আরবের ইয়ামামায় অবস্থিত ছামূদ জাতির কোন এক গোত্রের বসবাসের এলাকা)-এর বাসিন্দারা, ছামূদ জাতি,
وَعَادٞ وَفِرۡعَوۡنُ وَإِخۡوَٰنُ لُوطٖ
Open ayah 50:13আদ জাতি, ফেরাউন, লূতের ভাইয়েরা (সমপ্রদায়),
وَأَصۡحَٰبُ ٱلۡأَيۡكَةِ وَقَوۡمُ تُبَّعٖۚ كُلّٞ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ
Open ayah 50:14আইকার অধিবাসীরা (আইকা: শোয়াইব আ.-এর এলাকার নাম) ও তুব্বা সমপ্রদায়। তাদের প্রত্যেকেই রসূলদেরকে অবিশ্বাস করেছিল। ফলে (তাদের জন্য) আমার শাস্তি ধার্য হয়েছিল।
أَفَعَيِينَا بِٱلۡخَلۡقِ ٱلۡأَوَّلِۚ بَلۡ هُمۡ فِي لَبۡسٖ مِّنۡ خَلۡقٖ جَدِيدٖ
Open ayah 50:15আমি কি তাহলে প্রথম সৃষ্টিতেই (প্রথমবার সৃষ্টি করেই) ক্লান্ত হয়ে পড়েছি (যে আবার সৃষ্টি করতে পারব না)? বরং তারাই নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহে রয়েছে।
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ
Open ayah 50:16আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। ঘাড়ের শিরার চেয়েও আমি তার কাছে রয়েছি।
إِذۡ يَتَلَقَّى ٱلۡمُتَلَقِّيَانِ عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٞ
Open ayah 50:17স্মরণ করো, দুই গ্রহণকারী (ফেরেশতা) (একজন) ডানে ও (একজন) বামে বসে (তার আমল) গ্রহণ করছে।
مَّا يَلۡفِظُ مِن قَوۡلٍ إِلَّا لَدَيۡهِ رَقِيبٌ عَتِيدٞ
Open ayah 50:18সে যে কথাই উচ্চারণ করুক (তা গ্রহণ করার জন্য) তার কাছে একজন সদাপ্রস্তুত প্রহরী রয়েছে।
وَجَآءَتۡ سَكۡرَةُ ٱلۡمَوۡتِ بِٱلۡحَقِّۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنۡهُ تَحِيدُ
Open ayah 50:19মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে। এ বিষয়টাই তুমি এড়িয়ে যেতে।
وَنُفِخَ فِي ٱلصُّورِۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡوَعِيدِ
Open ayah 50:20শিঙ্গায় ফুঁ দেওয়া হবে। সেটাই হবে শাস্তির (কেয়ামতের) দিন।
وَجَآءَتۡ كُلُّ نَفۡسٖ مَّعَهَا سَآئِقٞ وَشَهِيدٞ
Open ayah 50:21(সেদিন) প্রত্যেকেই একজন চালক ও একজন সাক্ষী সঙ্গে নিয়ে উপস্থিত হবে।
لَّقَدۡ كُنتَ فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا فَكَشَفۡنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلۡيَوۡمَ حَدِيدٞ
Open ayah 50:22তুমি তো আজকের এই দিনটি সম্পর্কে উদাসীন ছিলে। এখন আমি তোমার (চোখের) আবরণ খুলে দিয়েছি। তাই তোমার দৃষ্টি আজ তীক্ষ্ণ (তুমি আজ সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছ)।
وَقَالَ قَرِينُهُۥ هَٰذَا مَا لَدَيَّ عَتِيدٌ
Open ayah 50:23তার সঙ্গী (ফেরেশতা) বলবে, “আমার কাছে যে আমলনামা আছে তা এই প্রস্তুত।”
أَلۡقِيَا فِي جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٖ
Open ayah 50:24(বলা হবে,) “প্রত্যেক অবাধ্য কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করো,
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٖ مُّرِيبٍ
Open ayah 50:25যে ভাল কাজে বাধাদানকারী, সীমালংঘনকারী ও সন্দেহ পোষণকারী।”
ٱلَّذِي جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَأَلۡقِيَاهُ فِي ٱلۡعَذَابِ ٱلشَّدِيدِ
Open ayah 50:26“যে আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছিল। অতএব, তাকে কঠিন শাস্তিতে (জাহান্নামে) নিক্ষেপ কর।”
۞قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطۡغَيۡتُهُۥ وَلَٰكِن كَانَ فِي ضَلَٰلِۭ بَعِيدٖ
Open ayah 50:27তার সঙ্গী (শয়তান) বলবে, “হে আমাদের প্রভু! আমি তাকে অবাধ্য বানাইনি, বরং সে নিজেই ঘোর বিভ্রান্তিতে ছিল।”
قَالَ لَا تَخۡتَصِمُواْ لَدَيَّ وَقَدۡ قَدَّمۡتُ إِلَيۡكُم بِٱلۡوَعِيدِ
Open ayah 50:28আল্লাহ বলবেন, “তোমরা আমার সামনে ঝগড়া করো না। আমি তো আগেই তোমাদেরকে ভয় দেখিয়েছিলাম।”
مَا يُبَدَّلُ ٱلۡقَوۡلُ لَدَيَّ وَمَآ أَنَا۠ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ
Open ayah 50:29“আমার কথার নড়চড় হয় না এবং আমি বান্দাদের প্রতি কোন অবিচার করি না।”
يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ
Open ayah 50:30সেদিন আমি জাহান্নামকে বলব, “তুমি কি পূর্ণ হয়েছো?” সে বলবে, “আরো আছে কি?”
وَأُزۡلِفَتِ ٱلۡجَنَّةُ لِلۡمُتَّقِينَ غَيۡرَ بَعِيدٍ
Open ayah 50:31জান্নাতকে মোত্তাকীদের কাছে আনা হবে, দূরে রাখা হবে না।
هَٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٖ
Open ayah 50:32(বলা হবে) তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ও প্রতিজ্ঞা রক্ষাকারী প্রত্যেকের জন্য এই প্রতিশ্রুতি;
مَّنۡ خَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِ وَجَآءَ بِقَلۡبٖ مُّنِيبٍ
Open ayah 50:33যে না দেখেও করুণাময় আল্লাহকে ভয় করে এবং বিনীত অন্তর নিয়ে (তাঁর সামনে) উপস্থিত হয়।
ٱدۡخُلُوهَا بِسَلَٰمٖۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُلُودِ
Open ayah 50:34(তাদেরকে বলা হবে) শান্তির সাথে তোমরা এতে (এই জান্নাতে) প্রবেশ কর। এটাই অনন্ত জীবন শুরুর দিন।
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيۡنَا مَزِيدٞ
Open ayah 50:35তারা যা চাইবে এখানে তাদের জন্য তাই আছে। আমার কাছে আরও বেশি আছে।
وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هُمۡ أَشَدُّ مِنۡهُم بَطۡشٗا فَنَقَّبُواْ فِي ٱلۡبِلَٰدِ هَلۡ مِن مَّحِيصٍ
Open ayah 50:36আমি তাদের পূর্বে অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি। তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কিন্তু (যখন আমার শাস্তি এসেছিল তখন আশ্রয়ের জন্য) তারা দেশে দেশে ঘুরেছে। (তবু তাদের জন্য) পলায়নের কোন স্থান ছিল কি?
إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلۡبٌ أَوۡ أَلۡقَى ٱلسَّمۡعَ وَهُوَ شَهِيدٞ
Open ayah 50:37এর মধ্যে অবশ্যই উপদেশ রয়েছে এমন লোকের জন্য, যার (অনুধাবন করার মত) অন্তর আছে অথবা যে মনোযোগ সহকারে শ্রবণ করে।
وَلَقَدۡ خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٖ
Open ayah 50:38আমি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছি। (তাতে) কোন ক্লান্তি আমাকে স্পর্শ করেনি।
فَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ قَبۡلَ طُلُوعِ ٱلشَّمۡسِ وَقَبۡلَ ٱلۡغُرُوبِ
Open ayah 50:39অতএব, তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধর এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রভুর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো,
وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَأَدۡبَٰرَ ٱلسُّجُودِ
Open ayah 50:40রাতের একটি অংশেও তাঁর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো এবং নামাযের পরেও।
وَٱسۡتَمِعۡ يَوۡمَ يُنَادِ ٱلۡمُنَادِ مِن مَّكَانٖ قَرِيبٖ
Open ayah 50:41আর শোন, যেদিন আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে,
يَوۡمَ يَسۡمَعُونَ ٱلصَّيۡحَةَ بِٱلۡحَقِّۚ ذَٰلِكَ يَوۡمُ ٱلۡخُرُوجِ
Open ayah 50:42যেদিন মানুষ সত্যই সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেটাই বের হওয়ার দিন (পুনরুত্থান দিবস)।
إِنَّا نَحۡنُ نُحۡيِۦ وَنُمِيتُ وَإِلَيۡنَا ٱلۡمَصِيرُ
Open ayah 50:43আমিই বাঁচাই, আমিই মারি এবং আমার কাছেই (সকলের) প্রত্যাবর্তন;
يَوۡمَ تَشَقَّقُ ٱلۡأَرۡضُ عَنۡهُمۡ سِرَاعٗاۚ ذَٰلِكَ حَشۡرٌ عَلَيۡنَا يَسِيرٞ
Open ayah 50:44(এই প্রত্যাবর্তন সেইদিন হবে) যেদিন জমিন ফেটে তারা দ্রুত বেরিয়ে আসবে। (সেদিনের) সেই একত্রিতকরণ আমার জন্য এক সহজ কাজ।
نَّحۡنُ أَعۡلَمُ بِمَا يَقُولُونَۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِجَبَّارٖۖ فَذَكِّرۡ بِٱلۡقُرۡءَانِ مَن يَخَافُ وَعِيدِ
Open ayah 50:45তারা যা বলে আমি তা খুব ভাল করে জানি। তুমি তাদের ওপর বল প্রয়োগকারী নও। তাই যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও।