الذاريات
Adh-Dhaariyat
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا
Open ayah 51:1শপথ ধূলি উড়ানো প্রবল ঝঞ্ঝাবায়ুর,
فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا
Open ayah 51:2তারপর ভারবাহী মেঘমালার,
فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا
Open ayah 51:3তারপর সহজে চলমান নৌযানসমূহের,
فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا
Open ayah 51:4তারপর কাজ বণ্টনকারী ফেরেশতাদের!
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ
Open ayah 51:5তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই সত্য;
وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ
Open ayah 51:6আর বিচার অবশ্যই হবে।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ
Open ayah 51:7(তারকাদের) পথবিশিষ্ট আকাশের শপথ!
إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ
Open ayah 51:8তোমরা (কোরআন সম্পর্কে) নানারকম কথা বলছ।
يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ
Open ayah 51:9যে সত্যবিমুখ সে তা (কোরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়।
قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ
Open ayah 51:10মিথ্যুকেরা মরুক (ধ্বংস/অভিশপ্ত হোক),
ٱلَّذِينَ هُمۡ فِي غَمۡرَةٖ سَاهُونَ
Open ayah 51:11যারা অজ্ঞ ও (পরকাল সম্বন্ধে) উদাসীন।
يَسۡـَٔلُونَ أَيَّانَ يَوۡمُ ٱلدِّينِ
Open ayah 51:12তারা জিজ্ঞাসা করে, “বিচারের দিন কবে?”
يَوۡمَ هُمۡ عَلَى ٱلنَّارِ يُفۡتَنُونَ
Open ayah 51:13যেদিন তাদেরকে আগুনে (পুড়িয়ে) শাস্তি দেওয়া হবে (সেদিনই বিচারের দিন)।
ذُوقُواْ فِتۡنَتَكُمۡ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَسۡتَعۡجِلُونَ
Open ayah 51:14(মিথ্যুকদেরকে বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। এ তো সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি পেতে চাইতে।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَعُيُونٍ
Open ayah 51:15নিশ্চয়ই মোত্তাকীরা থাকবে জান্নাতে ও (জান্নাতের) ঝর্ণাসমূহে;
ءَاخِذِينَ مَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُحۡسِنِينَ
Open ayah 51:16তাদের প্রভু তাদেরকে যা দিয়েছেন তা গ্রহণরত অবস্থায়। নিশ্চয়ই তারা তার আগে (দুনিয়ায়) সৎকর্মপরায়ণ ছিল।
كَانُواْ قَلِيلٗا مِّنَ ٱلَّيۡلِ مَا يَهۡجَعُونَ
Open ayah 51:17তারা রাতের কম সময়ই ঘুমাত।
وَبِٱلۡأَسۡحَارِ هُمۡ يَسۡتَغۡفِرُونَ
Open ayah 51:18শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত।
وَفِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 51:19তাদের সম্পদে দানপ্রার্থী ও বঞ্চিতদের প্রাপ্য থাকত।
وَفِي ٱلۡأَرۡضِ ءَايَٰتٞ لِّلۡمُوقِنِينَ
Open ayah 51:20দৃঢ় বিশ্বাসীদের জন্য জমিনে (অনেক) নিদর্শন আছে।
وَفِيٓ أَنفُسِكُمۡۚ أَفَلَا تُبۡصِرُونَ
Open ayah 51:21তোমাদের নিজেদের মধ্যেও। তবুও তোমরা কি (ভেবে) দেখবে না?
وَفِي ٱلسَّمَآءِ رِزۡقُكُمۡ وَمَا تُوعَدُونَ
Open ayah 51:22আর আসমানে (আল্লাহর কাছে) রয়েছে তোমাদের জীবিকা ও তোমাদের জন্য প্রতিশ্রুত সবকিছু।
فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِنَّهُۥ لَحَقّٞ مِّثۡلَ مَآ أَنَّكُمۡ تَنطِقُونَ
Open ayah 51:23তাই আসমান ও জমিনের প্রভুর শপথ! এসব কথা তোমাদের কথাবার্তার মতই নিশ্চিত সত্য।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ضَيۡفِ إِبۡرَٰهِيمَ ٱلۡمُكۡرَمِينَ
Open ayah 51:24তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত (ফেরেশতা) মেহমানদের বৃত্তান্ত এসেছে?
إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ
Open ayah 51:25যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলেছিল, “সালাম”। জবাবে সে-ও বলেছিল, “সালাম, তোমরা দেখছি অচেনা মানুষ।”
فَرَاغَ إِلَىٰٓ أَهۡلِهِۦ فَجَآءَ بِعِجۡلٖ سَمِينٖ
Open ayah 51:26তারপর ইবরাহীম তার পরিবারের কাছে গেল এবং একটি (রান্নাকরা) মাংসল বাছুর নিয়ে এল।
فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ
Open ayah 51:27তারপর সেটি মেহমানদের কাছে রাখল আর বলল, “তোমরা খাবে না?”
فَأَوۡجَسَ مِنۡهُمۡ خِيفَةٗۖ قَالُواْ لَا تَخَفۡۖ وَبَشَّرُوهُ بِغُلَٰمٍ عَلِيمٖ
Open ayah 51:28অতঃপর (মেহমানরা খাচ্ছে না দেখে) সে তাদের সম্পর্কে ভয় অনুভব করল। তারা বলল, “ভয় করো না।” এরপর তারা তাকে এক বিজ্ঞ পুত্রসন্তানের সুসংবাদ দিল।
فَأَقۡبَلَتِ ٱمۡرَأَتُهُۥ فِي صَرَّةٖ فَصَكَّتۡ وَجۡهَهَا وَقَالَتۡ عَجُوزٌ عَقِيمٞ
Open ayah 51:29তখন তার স্ত্রী চিৎকার দিয়ে এগিয়ে এল এবং নিজের মুখমণ্ডল চাপড়িয়ে বলল, “বৃদ্ধা, বন্ধ্যা।” (অর্থাৎ আমি তো বৃদ্ধা ও বন্ধ্যা। আমার সন্তান হবে কি করে?)
قَالُواْ كَذَٰلِكِ قَالَ رَبُّكِۖ إِنَّهُۥ هُوَ ٱلۡحَكِيمُ ٱلۡعَلِيمُ
Open ayah 51:30তারা (আগন্তুক ফেরেশতারা) বলল, “তবু এমনই তোমার প্রভু বলেছেন। নিশ্চয়ই তিনি অসীম প্রজ্ঞাবান, মহাজ্ঞানী।”
۞قَالَ فَمَا خَطۡبُكُمۡ أَيُّهَا ٱلۡمُرۡسَلُونَ
Open ayah 51:31সে (ইবরাহীম) বলল, “হে দূতগণ! তোমাদের আসল উদ্দেশ্যটা কি?
قَالُوٓاْ إِنَّآ أُرۡسِلۡنَآ إِلَىٰ قَوۡمٖ مُّجۡرِمِينَ
Open ayah 51:32তারা বলল, “আমাদেরকে এক অপরাধী সমপ্রদায়ের কাছে পাঠানো হয়েছে।”
لِنُرۡسِلَ عَلَيۡهِمۡ حِجَارَةٗ مِّن طِينٖ
Open ayah 51:33“এজন্য যে, আমরা তাদের ওপর শক্ত মাটির ঢিলা নিক্ষেপ করব,”
مُّسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلۡمُسۡرِفِينَ
Open ayah 51:34যা তোমার প্রভুর কাছে সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত আছে।
فَأَخۡرَجۡنَا مَن كَانَ فِيهَا مِنَ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 51:35অতঃপর সেখানে যে ঈমানদাররা ছিল তাদেরকে আমি বের করি।
فَمَا وَجَدۡنَا فِيهَا غَيۡرَ بَيۡتٖ مِّنَ ٱلۡمُسۡلِمِينَ
Open ayah 51:36তবে সেখানে মুসলমানদের একটিমাত্র ঘর (লূতের পরিবার) ছাড়া আর কাউকে পাইনি।
وَتَرَكۡنَا فِيهَآ ءَايَةٗ لِّلَّذِينَ يَخَافُونَ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ
Open ayah 51:37যারা কঠিন আজাবকে ভয় করে, আমি তাদের জন্য সেখানে একটি নিদর্শন রেখে দিয়েছি।
وَفِي مُوسَىٰٓ إِذۡ أَرۡسَلۡنَٰهُ إِلَىٰ فِرۡعَوۡنَ بِسُلۡطَٰنٖ مُّبِينٖ
Open ayah 51:38মূসার ঘটনায়ও (নিদর্শন আছে); যখন তাকে স্পষ্ট প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম।
فَتَوَلَّىٰ بِرُكۡنِهِۦ وَقَالَ سَٰحِرٌ أَوۡ مَجۡنُونٞ
Open ayah 51:39কিন্তু সে তার শক্তির জোরে মুখ ফিরিয়ে নিল আর (মূসার কথা) বলল, “(হয় সে) যাদুকর, না হয় পাগল।”
فَأَخَذۡنَٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذۡنَٰهُمۡ فِي ٱلۡيَمِّ وَهُوَ مُلِيمٞ
Open ayah 51:40অতঃপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করি এবং সমুদ্রে নিক্ষেপ করি। সে ছিল এক তিরস্কারকারী (অপরাধী)।
وَفِي عَادٍ إِذۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِمُ ٱلرِّيحَ ٱلۡعَقِيمَ
Open ayah 51:41(নিদর্শন আছে) আদ জাতির ঘটনায়ও; যখন তাদের বিরুদ্ধে প্রচণ্ড বাতাস পাঠিয়েছিলাম।
مَا تَذَرُ مِن شَيۡءٍ أَتَتۡ عَلَيۡهِ إِلَّا جَعَلَتۡهُ كَٱلرَّمِيمِ
Open ayah 51:42যা কিছুর ওপর দিয়েই তা বয়ে গিয়েছে তাকেই চুরমার করে দিয়েছে।
وَفِي ثَمُودَ إِذۡ قِيلَ لَهُمۡ تَمَتَّعُواْ حَتَّىٰ حِينٖ
Open ayah 51:43ছামূদ জাতির ঘটনায়ও (নিদর্শন আছে); যখন তাদেরকে বলা হয়েছিল, “কিছুকালের জন্য ভোগ করে নাও”।
فَعَتَوۡاْ عَنۡ أَمۡرِ رَبِّهِمۡ فَأَخَذَتۡهُمُ ٱلصَّٰعِقَةُ وَهُمۡ يَنظُرُونَ
Open ayah 51:44অতঃপর তারা তাদের প্রভুর আদেশ অমান্য করে; যার ফলে তারা বজ্রাঘাতের কবলে পড়ে, আর তারা তা দেখছিল।
فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ
Open ayah 51:45তারা উঠে দাঁড়াতে পারেনি এবং নিজেদেরকে কোন সাহায্যও করতে পারেনি।
وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمٗا فَٰسِقِينَ
Open ayah 51:46এর আগে নূহের সমপ্রদায়কে (ধ্বংস করেছি)। নিশ্চয়ই তারা এক অবাধ্য সমপ্রদায় ছিল।
وَٱلسَّمَآءَ بَنَيۡنَٰهَا بِأَيۡيْدٖ وَإِنَّا لَمُوسِعُونَ
Open ayah 51:47(বিশাল) আসমানকে আমি হাত (ক্ষমতা) দ্বারা তৈরী করেছি। নিশ্চয়ই আমি (এর বিশালতাকে) বিস্তৃত করতে সক্ষম।
وَٱلۡأَرۡضَ فَرَشۡنَٰهَا فَنِعۡمَ ٱلۡمَٰهِدُونَ
Open ayah 51:48আর জমিনকে আমিই বিছিয়ে দিয়েছি। আমি কত সুন্দর বিছাতে পারি!
وَمِن كُلِّ شَيۡءٍ خَلَقۡنَا زَوۡجَيۡنِ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ
Open ayah 51:49সবকিছুই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।
فَفِرُّوٓاْ إِلَى ٱللَّهِۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 51:50(বল,) “অতএব, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী।
وَلَا تَجۡعَلُواْ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَۖ إِنِّي لَكُم مِّنۡهُ نَذِيرٞ مُّبِينٞ
Open ayah 51:51আর আল্লাহর সাথে অন্য কোন উপাস্য সাব্যস্ত করো না। আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ককারী।”
كَذَٰلِكَ مَآ أَتَى ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّن رَّسُولٍ إِلَّا قَالُواْ سَاحِرٌ أَوۡ مَجۡنُونٌ
Open ayah 51:52একইভাবে তাদের পূর্ববর্তীদের কাছেও যে রসূলই এসেছে তারা (তাকে) বলেছে, “এ এক যাদুকর, না হয় এক পাগল।”
أَتَوَاصَوۡاْ بِهِۦۚ بَلۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ
Open ayah 51:53তারা কি পরম্পরাগতভাবে এই অসিয়তই করে গেছে? আসলে ওরা এক অবাধ্য জনগোষ্ঠী।
فَتَوَلَّ عَنۡهُمۡ فَمَآ أَنتَ بِمَلُومٖ
Open ayah 51:54তাই তুমি ওদের কথা আমলে নিও না। (তুমি তো আল্লাহর বাণী ঠিকমতো পৌঁছে দিয়েছো; তাই) তোমার কোন দোষ নেই।
وَذَكِّرۡ فَإِنَّ ٱلذِّكۡرَىٰ تَنفَعُ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 51:55তবে উপদেশ দিও; কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে।
وَمَا خَلَقۡتُ ٱلۡجِنَّ وَٱلۡإِنسَ إِلَّا لِيَعۡبُدُونِ
Open ayah 51:56জ্বিন ও মানুষকে আমি আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি।
مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ
Open ayah 51:57তাদের কাছ থেকে আমি কোন জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমাকে খাওয়াবে।
إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ
Open ayah 51:58আল্লাহই তো জীবিকা দানকারী, ক্ষমতাশালী, মহাশক্তিমান।
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ ذَنُوبٗا مِّثۡلَ ذَنُوبِ أَصۡحَٰبِهِمۡ فَلَا يَسۡتَعۡجِلُونِ
Open ayah 51:59অতএব, (এই) জালেমদের জন্য তাদের (অতীত) সমমনাদের অংশের অনুরূপ (শাস্তির) অংশ (নির্ধারিত) রয়েছে। তারা যেন (তা) আমার কাছে তাড়াতাড়ি না চায়।
فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن يَوۡمِهِمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 51:60কাফেরদেরকে যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তাদের জন্য সেই দিনের দুর্ভোগ রয়েছে।