الطور
At-Tur
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلطُّورِ
Open ayah 52:1শপথ তূর পর্বতের,
وَكِتَٰبٖ مَّسۡطُورٖ
Open ayah 52:2শপথ এমন এক কিতাবের যা লিপিবদ্ধ আছে
فِي رَقّٖ مَّنشُورٖ
Open ayah 52:3ছড়ানো কাগজের পাতায়,
وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ
Open ayah 52:4শপথ বাইতুল মা'মূরের (আবাদ বা জনবহুল ঘরের),
وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ
Open ayah 52:5শপথ উঁচু ছাদের (অর্থাৎ আসমানের)
وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ
Open ayah 52:6এবং শপথ উত্তাল সমুদ্রের!
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ
Open ayah 52:7তোমার প্রভুর শাস্তি আসবেই।
مَّا لَهُۥ مِن دَافِعٖ
Open ayah 52:8কেউ তা প্রতিরোধ করতে পারবে না।
يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا
Open ayah 52:9(শাস্তি যেদিন আসবে) সেদিন আসমান প্রবলভাবে আন্দোলিত হবে
وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا
Open ayah 52:10এবং পাহাড়-পর্বত দ্রুত চলতে শুরু করবে।
فَوَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 52:11অতএব, সেদিন দুর্ভোগ রয়েছে অবিশ্বাসীদের জন্য,
ٱلَّذِينَ هُمۡ فِي خَوۡضٖ يَلۡعَبُونَ
Open ayah 52:12যারা খেলার ছলে বাজে কথা বলাবলি করে।
يَوۡمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا
Open ayah 52:13যেদিন তাদেরকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে,
هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ
Open ayah 52:14(সেদিন বলা হবে) “এটাই সেই আগুন যাকে তোমরা মিথ্যা বলতে।”
أَفَسِحۡرٌ هَٰذَآ أَمۡ أَنتُمۡ لَا تُبۡصِرُونَ
Open ayah 52:15“এটা কি যাদু? না কি তোমরা (কিছু) দেখতে পাচ্ছ না?
ٱصۡلَوۡهَا فَٱصۡبِرُوٓاْ أَوۡ لَا تَصۡبِرُواْ سَوَآءٌ عَلَيۡكُمۡۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 52:16এর ভিতরে প্রবেশ কর। তোমরা সহ্য করতে পার বা না পার, (উভয়ই) তোমাদের জন্য সমান। তোমরা (দুনিয়ায়) যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হচ্ছে।”
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَعِيمٖ
Open ayah 52:17মোত্তাকীরা জান্নাতে ও আরামের মধ্যে থাকবে।
فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمۡ رَبُّهُمۡ وَوَقَىٰهُمۡ رَبُّهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ
Open ayah 52:18তাদের প্রভু তাদেরকে যা দেবেন, তারা তা উপভোগ করবে। তিনি তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন।
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 52:19(তাদেরকে বলা হবে,) “তোমরা (দুনিয়ায়) যা করতে তার প্রতিদানস্বরূপ তৃপ্ত হয়ে পানাহার কর।”
مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٖ مَّصۡفُوفَةٖۖ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ
Open ayah 52:20তারা সারিবদ্ধ আসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে ডাগর ডাগর চোখবিশিষ্ট হূরদের সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক করে দেব।
وَٱلَّذِينَ ءَامَنُواْ وَٱتَّبَعَتۡهُمۡ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّيَّتَهُمۡ وَمَآ أَلَتۡنَٰهُم مِّنۡ عَمَلِهِم مِّن شَيۡءٖۚ كُلُّ ٱمۡرِيِٕۭ بِمَا كَسَبَ رَهِينٞ
Open ayah 52:21যারা ঈমান আনে এবং তাদের সন্তানেরা ঈমানের সাথে তাদের অনুসরণ করে, তাদের সাথে আমি তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের আমল একটুও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তিই নিজের কৃতকর্মের সাথে দায়বদ্ধ।
وَأَمۡدَدۡنَٰهُم بِفَٰكِهَةٖ وَلَحۡمٖ مِّمَّا يَشۡتَهُونَ
Open ayah 52:22আমি তাদেরকে তাদের আকাংক্ষা অনুসারে ফলমূল ও মাংসের যোগান দেব।
يَتَنَٰزَعُونَ فِيهَا كَأۡسٗا لَّا لَغۡوٞ فِيهَا وَلَا تَأۡثِيمٞ
Open ayah 52:23সেখানে তারা একে অপরের মধ্যে শরাবের পেয়ালা আদানপ্রদান করবে, যাতে কোন অসার কথা কিংবা পাপ নেই (যা পান করলে মাতলামি কিংবা কোন পাপের কাজ করার সম্ভাবনা নেই)।
۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ غِلۡمَانٞ لَّهُمۡ كَأَنَّهُمۡ لُؤۡلُؤٞ مَّكۡنُونٞ
Open ayah 52:24আর সুরক্ষিত মুক্তার মত (সুদর্শন) তাদের কিশোর সেবকেরা তাদের কাছে ঘোরাঘুরি করবে।
وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ
Open ayah 52:25তারা একে অপরের কাছে এসে (বিভিন্ন বিষয়) জানতে চাইবে।
قَالُوٓاْ إِنَّا كُنَّا قَبۡلُ فِيٓ أَهۡلِنَا مُشۡفِقِينَ
Open ayah 52:26তারা বলবে, “আমরা তো আগে (দুনিয়ার জীবনে) আমাদের পরিবার-পরিজনের মাঝে (আল্লাহর শাস্তি সম্পর্কে) শঙ্কিত ছিলাম।”
فَمَنَّ ٱللَّهُ عَلَيۡنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ
Open ayah 52:27অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।
إِنَّا كُنَّا مِن قَبۡلُ نَدۡعُوهُۖ إِنَّهُۥ هُوَ ٱلۡبَرُّ ٱلرَّحِيمُ
Open ayah 52:28আমরা আগেও আল্লাহকে ডাকতাম। নিশ্চয়ই তিনি পরম দানশীল, করুণাময়।
فَذَكِّرۡ فَمَآ أَنتَ بِنِعۡمَتِ رَبِّكَ بِكَاهِنٖ وَلَا مَجۡنُونٍ
Open ayah 52:29অতএব, তুমি (লোকদেরকে) উপদেশ দাও। তোমার প্রভুর অনুগ্রহে তুমি (তাদের কথা অনুযায়ী) গণকও নও, পাগলও নও।
أَمۡ يَقُولُونَ شَاعِرٞ نَّتَرَبَّصُ بِهِۦ رَيۡبَ ٱلۡمَنُونِ
Open ayah 52:30নাকি তারা বলে, “সে একজন কবি, আমরা যার বিপদের প্রতীক্ষায় আছি?”
قُلۡ تَرَبَّصُواْ فَإِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُتَرَبِّصِينَ
Open ayah 52:31বল, “তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি।”
أَمۡ تَأۡمُرُهُمۡ أَحۡلَٰمُهُم بِهَٰذَآۚ أَمۡ هُمۡ قَوۡمٞ طَاغُونَ
Open ayah 52:32নাকি তাদের বুদ্ধি তাদেরকে এমনটি বলতে বলে? নাকি তারা এক স্বেচ্ছাচারী জনগোষ্ঠী?
أَمۡ يَقُولُونَ تَقَوَّلَهُۥۚ بَل لَّا يُؤۡمِنُونَ
Open ayah 52:33নাকি তারা বলে, “সে এটা (এই কোরআন) নিজে রচনা করেছে?” আসলে তারা (সত্যকে) বিশ্বাস করে না।
فَلۡيَأۡتُواْ بِحَدِيثٖ مِّثۡلِهِۦٓ إِن كَانُواْ صَٰدِقِينَ
Open ayah 52:34তারা তাহলে এর অনুরূপ একটি বাণী রচনা করুক, যদি তারা সত্যবাদী হয়।
أَمۡ خُلِقُواْ مِنۡ غَيۡرِ شَيۡءٍ أَمۡ هُمُ ٱلۡخَٰلِقُونَ
Open ayah 52:35নাকি কোন কিছু ছাড়া (কোন স্রষ্টা ছাড়া) তাদের সৃষ্টি হয়েছে? নাকি তারাই স্রষ্টা?
أَمۡ خَلَقُواْ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَۚ بَل لَّا يُوقِنُونَ
Open ayah 52:36নাকি তারা আসমান ও জমিন সৃষ্টি করেছে? আসলে তারা (সত্যকে) দৃঢ়ভাবে বিশ্বাস করে না।
أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَبِّكَ أَمۡ هُمُ ٱلۡمُصَۜيۡطِرُونَ
Open ayah 52:37নাকি তাদের কাছে তোমার প্রভুর ভাণ্ডার রয়েছে? নাকি তারাই সর্বময় ক্ষমতার অধিকারী?
أَمۡ لَهُمۡ سُلَّمٞ يَسۡتَمِعُونَ فِيهِۖ فَلۡيَأۡتِ مُسۡتَمِعُهُم بِسُلۡطَٰنٖ مُّبِينٍ
Open ayah 52:38নাকি তাদের (আসমানে আরোহণের) কোন সিঁড়ি আছে, যার মাধ্যমে তারা (ফেরেশতাদের কথাবার্তা) শোনে? তেমনটি হলে তাদের শ্রবণকারী কোন সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক।
أَمۡ لَهُ ٱلۡبَنَٰتُ وَلَكُمُ ٱلۡبَنُونَ
Open ayah 52:39নাকি তাঁর (আল্লাহর) জন্য মেয়ে আর তোমাদের জন্য ছেলে?
أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ
Open ayah 52:40নাকি তাদের কাছে তুমি মজুরি চাও, যে তাদের ওপর কোন ঋণের বোঝা আছে?
أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ
Open ayah 52:41নাকি তারা গায়েব জানে, যে তারা (তা) লিখে রাখে?
أَمۡ يُرِيدُونَ كَيۡدٗاۖ فَٱلَّذِينَ كَفَرُواْ هُمُ ٱلۡمَكِيدُونَ
Open ayah 52:42নাকি তারা (তোমার বিরুদ্ধে) কোন ষড়যন্ত্র করতে চায়? তবে যারা কুফরি করে তারা নিজেরাই নিজেদের ষড়যন্ত্রের শিকার হবে।
أَمۡ لَهُمۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ
Open ayah 52:43নাকি আল্লাহ ছাড়া তাদের কোন উপাস্য আছে? তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র।
وَإِن يَرَوۡاْ كِسۡفٗا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطٗا يَقُولُواْ سَحَابٞ مَّرۡكُومٞ
Open ayah 52:44তারা যদি আকাশের কোন খণ্ড ভেঙ্গে পড়তে দেখত তাহলে বলত, “এ তো পুঞ্জীভূত মেঘ।”
فَذَرۡهُمۡ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي فِيهِ يُصۡعَقُونَ
Open ayah 52:45অতএব, তাদেরকে ছেড়ে দাও (যা খুশি করতে দাও), তাদের সেই দিন পর্যন্ত যেদিন তারা মূর্ছিত হয়ে পড়বে।
يَوۡمَ لَا يُغۡنِي عَنۡهُمۡ كَيۡدُهُمۡ شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ
Open ayah 52:46যেদিন তাদের ষড়যন্ত্র তাদের কোন কাজে আসবে না এবং তারা সাহায্যও পাবে না।
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُواْ عَذَابٗا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
Open ayah 52:47জালেমদের জন্য এছাড়াও আরো শাস্তি আছে; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।
وَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعۡيُنِنَاۖ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ حِينَ تَقُومُ
Open ayah 52:48তুমি তোমার প্রভুর নির্দেশের জন্য ধৈর্য ধর; তুমি তো আমার চোখের সামনেই (নজরেই) আছ। যখন ঘুম থেকে উঠবে তখন তোমার প্রভুর পবিত্রতা ঘোষণা ও প্রশংসা করবে;
وَمِنَ ٱلَّيۡلِ فَسَبِّحۡهُ وَإِدۡبَٰرَ ٱلنُّجُومِ
Open ayah 52:49তাছাড়া, রাত্রিকালে ও তারকাদের অস্ত যাওয়ার সময়ও তাঁর পবিত্রতা ঘোষণা করবে।