النجم

An-Najm

The Star · Surah 53 · Ayahs: 62 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ

    Open ayah 53:1

    তারকার শপথ, যখন তা পড়ে যায় (অথবা অস্তমিত হয়)!

  2. مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ

    Open ayah 53:2

    তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পথভ্রষ্ট কিংবা বিভ্রান্ত হয়নি।

  3. وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ

    Open ayah 53:3

    সে প্রবৃত্তির তাড়নায় (মনগড়া) কথাও বলে না।

  4. إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ

    Open ayah 53:4

    এই কোরআন ওহীর মাধ্যমে (তার কাছে) পাঠানো এক বার্তা বৈ নয়।

  5. عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ

    Open ayah 53:5

    তাকে (এটা) শিক্ষা দিয়েছে প্রবল শক্তিমান,

  6. ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ

    Open ayah 53:6

    ধীশক্তিসম্পন্ন সত্তা (জিবরাঈল)। সে নিজ আকৃতিতে দেখা দিয়েছিল।

  7. وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ

    Open ayah 53:7

    তখন সে সর্বোচ্চ দিগন্তে।

  8. ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

    Open ayah 53:8

    তারপর সে (তার) নিকটবর্তী হল এবং (তার দিকে) ঝুলে পড়ল (তার একেবারে কাছে চলে এল)।

  9. فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ

    Open ayah 53:9

    তাদের মধ্যে (মাত্র) দুই ধনুক পরিমাণ কিংবা তার চেয়েও কম দূরত্ব ছিল।

  10. فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ 

    Open ayah 53:10

    তখন আল্লাহ তাঁর বান্দার প্রতি যে ওহী পাঠাবার ছিল (জিবরাঈলের মাধ্যমে) তা পাঠালেন।

  11. مَا كَذَبَ ٱلۡفُؤَادُ مَا رَأَىٰٓ

    Open ayah 53:11

    (তখন) সে যা দেখেছিল (তার) অন্তর তাকে মিথ্যা বলেনি।

  12. أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

    Open ayah 53:12

    তাহলে (মেরাজে) সে যা দেখবে সে ব্যাপারে তোমরা কি তার সাথে বিতর্ক করবে?

  13. وَلَقَدۡ رَءَاهُ نَزۡلَةً أُخۡرَىٰ

    Open ayah 53:13

    সে তো তাকে (জিবরাঈলকে) আরো একবার দেখেছে,

  14. عِندَ سِدۡرَةِ ٱلۡمُنتَهَىٰ

    Open ayah 53:14

    শেষ প্রান্তের কুলগাছের কাছে।

  15. عِندَهَا جَنَّةُ ٱلۡمَأۡوَىٰٓ

    Open ayah 53:15

    তার কাছে রয়েছে (মোত্তাকীদের) বসবাসের জান্নাত।

  16. إِذۡ يَغۡشَى ٱلسِّدۡرَةَ مَا يَغۡشَىٰ

    Open ayah 53:16

    যখন কুলগাছটি যা দিয়ে আচ্ছাদিত থাকার, আচ্ছাদিত ছিল।

  17. مَا زَاغَ ٱلۡبَصَرُ وَمَا طَغَىٰ

    Open ayah 53:17

    (তার) দৃষ্টি অন্যদিকে যায়নি এবং সীমাও ছাড়ায়নি।

  18. لَقَدۡ رَأَىٰ مِنۡ ءَايَٰتِ رَبِّهِ ٱلۡكُبۡرَىٰٓ

    Open ayah 53:18

    সে তার প্রভুর বড় বড় নিদর্শন দেখেছে।

  19. أَفَرَءَيۡتُمُ ٱللَّٰتَ وَٱلۡعُزَّىٰ

    Open ayah 53:19

    অতএব, তোমরা কি লাত ও উয্‌যা (পৌত্তলিক আরবদের দুটি দেবতার নাম) সম্পর্কে ভেবে দেখেছো?

  20. وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلۡأُخۡرَىٰٓ 

    Open ayah 53:20

    এবং তৃতীয় আরেকটি (দেবতা): মানাত সম্পর্কে?

  21. أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلۡأُنثَىٰ

    Open ayah 53:21

    তোমাদের জন্য কি পুত্রসন্তান আর আল্লাহর জন্য কন্যাসন্তান?

  22. تِلۡكَ إِذٗا قِسۡمَةٞ ضِيزَىٰٓ

    Open ayah 53:22

    এটা তো তাহলে একটা অন্যায্য ভাগ!

  23. إِنۡ هِيَ إِلَّآ أَسۡمَآءٞ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٍۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهۡوَى ٱلۡأَنفُسُۖ وَلَقَدۡ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلۡهُدَىٰٓ

    Open ayah 53:23

    এগুলো (লাত, মানাত, উয্‌যা) তো এমন কতগুলো নাম, যা তোমরা ও তোমাদের বাপ-দাদারাই রেখেছো। আল্লাহ তো এগুলোর সমর্থনে কোন প্রমাণ পাঠাননি। তারা তো কেবল অনুমান আর (তাদের) মন যা চায় তারই অনুসরণ করে; অথচ তাদের কাছে তাদের প্রভুর কাছ থেকে (সঠিক) পথনির্দেশ এসেছে।

  24. أَمۡ لِلۡإِنسَٰنِ مَا تَمَنَّىٰ

    Open ayah 53:24

    মানুষ যা আশা করে তা কি সে পাবে?

  25. فَلِلَّهِ ٱلۡأٓخِرَةُ وَٱلۡأُولَىٰ

    Open ayah 53:25

    বরং শেষ ও প্রথম (আখেরাত ও দুনিয়া) আল্লাহরই হাতে।

  26. ۞وَكَم مِّن مَّلَكٖ فِي ٱلسَّمَٰوَٰتِ لَا تُغۡنِي شَفَٰعَتُهُمۡ شَيۡـًٔا إِلَّا مِنۢ بَعۡدِ أَن يَأۡذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرۡضَىٰٓ

    Open ayah 53:26

    আসমানে অনেক ফেরেশতা আছে, যাদের সুপারিশ কোন কাজে আসবে না; তবে আল্লাহ যার জন্য চান এবং যার ওপর তিনি সন্তুষ্ট, তার পক্ষে তিনি সুপারিশ করার অনুমতি দেওয়ার পরই (তা কাজে আসবে)।

  27. إِنَّ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ لَيُسَمُّونَ ٱلۡمَلَٰٓئِكَةَ تَسۡمِيَةَ ٱلۡأُنثَىٰ

    Open ayah 53:27

    যারা পরকালে বিশ্বাস করে না তারাই নারীদের নামে ফেরেশতাদের নাম দিয়ে থাকে।

  28. وَمَا لَهُم بِهِۦ مِنۡ عِلۡمٍۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغۡنِي مِنَ ٱلۡحَقِّ شَيۡـٔٗا

    Open ayah 53:28

    অথচ তাদের কাছে এর কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের পেছনে ছোটে। আর অনুমান দিয়ে সত্যের কোন কাজ হয় না।

  29. فَأَعۡرِضۡ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكۡرِنَا وَلَمۡ يُرِدۡ إِلَّا ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا

    Open ayah 53:29

    অতএব, যারা আমার স্মরণ (কোরআন) থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া কিছুই চায় না, তাদেরকে পরিহার করে চল।

  30. ذَٰلِكَ مَبۡلَغُهُم مِّنَ ٱلۡعِلۡمِۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِمَنِ ٱهۡتَدَىٰ 

    Open ayah 53:30

    তাদের জ্ঞানের দৌড় ঐ পর্যন্তই। তোমার প্রভুই ভাল জানেন, কে তাঁর পথ হারিয়ে ফেলেছে; এবং তিনিই ভাল জানেন, কে সঠিক পথের সন্ধান পেয়েছে।

  31. وَلِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ لِيَجۡزِيَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ بِمَا عَمِلُواْ وَيَجۡزِيَ ٱلَّذِينَ أَحۡسَنُواْ بِٱلۡحُسۡنَى

    Open ayah 53:31

    আসমান ও জমিনে যা কিছু আছে তা আল্লাহরই। তিনি চান, যারা খারাপ কাজ করে তাদেরকে তাদের কর্মফল (শাস্তি) দেবেন এবং যারা ভাল কাজ করে তাদেরকে উত্তম প্রতিদান (পুরস্কার) দেবেন।

  32. ٱلَّذِينَ يَجۡتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلۡإِثۡمِ وَٱلۡفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلۡمَغۡفِرَةِۚ هُوَ أَعۡلَمُ بِكُمۡ إِذۡ أَنشَأَكُم مِّنَ ٱلۡأَرۡضِ وَإِذۡ أَنتُمۡ أَجِنَّةٞ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡۖ فَلَا تُزَكُّوٓاْ أَنفُسَكُمۡۖ هُوَ أَعۡلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

    Open ayah 53:32

    যারা ছোটখাট অপরাধ করে ফেললেও বড় বড় পাপ ও যাবতীয় কুকর্ম থেকে দূরে থাকে, (তাদের ক্ষেত্রে) তোমার প্রভু ব্যাপক ক্ষমার অধিকারী। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তোমাদেরকে (তোমাদের আদি পিতা আদমকে) মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা মায়ের পেটে ভ্রূণ ছিলে। অতএব, তোমরা নিজেদের সাফাই গেয়ো না। তিনি ভাল জানেন, কে তাকওয়া অবলম্বনকারী।

  33. أَفَرَءَيۡتَ ٱلَّذِي تَوَلَّىٰ

    Open ayah 53:33

    তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো, যে মুখ ফিরিয়ে নিয়েছে

  34. وَأَعۡطَىٰ قَلِيلٗا وَأَكۡدَىٰٓ

    Open ayah 53:34

    এবং অল্প দান করেছে ও (পরে দান) বন্ধ করে দিয়েছে?

  35. أَعِندَهُۥ عِلۡمُ ٱلۡغَيۡبِ فَهُوَ يَرَىٰٓ

    Open ayah 53:35

    তার কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে (সব) দেখতে পায়?

  36. أَمۡ لَمۡ يُنَبَّأۡ بِمَا فِي صُحُفِ مُوسَىٰ

    Open ayah 53:36

    নাকি তাকে সে সব জানানো হয়নি, যা আছে মূসার কিতাবে

  37. وَإِبۡرَٰهِيمَ ٱلَّذِي وَفَّىٰٓ

    Open ayah 53:37

    ও ইবরাহীমের কিতাবে, যে পুরোপুরিভাবে দায়িত্ব পালন করেছিল?

  38. أَلَّا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰ

    Open ayah 53:38

    তা এই যে, একজন আরেকজনের (পাপের) বোঝা বহন করবে না;

  39. وَأَن لَّيۡسَ لِلۡإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ

    Open ayah 53:39

    মানুষ যা (কাজ) করে তা ছাড়া তার কিছুই থাকে না;

  40. وَأَنَّ سَعۡيَهُۥ سَوۡفَ يُرَىٰ 

    Open ayah 53:40

    তাকে তার কাজ দেখানো হবে;

  41. ثُمَّ يُجۡزَىٰهُ ٱلۡجَزَآءَ ٱلۡأَوۡفَىٰ

    Open ayah 53:41

    অতঃপর তাকে (তার কাজের) পূর্ণ প্রতিদান দেওয়া হবে;

  42. وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلۡمُنتَهَىٰ

    Open ayah 53:42

    তোমার প্রভুর কাছেই (সবকিছুর) সমাপ্তি;

  43. وَأَنَّهُۥ هُوَ أَضۡحَكَ وَأَبۡكَىٰ

    Open ayah 53:43

    তিনিই হাসান, তিনিই কাঁদান;

  44. وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحۡيَا

    Open ayah 53:44

    তিনিই মারেন, তিনিই বাঁচান;

  45. وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰ

    Open ayah 53:45

    তিনিই নারী-পুরুষ জোড়া সৃষ্টি করেন

  46. مِن نُّطۡفَةٍ إِذَا تُمۡنَىٰ

    Open ayah 53:46

    বীর্য থেকে, যখন তা নির্গত করা হয়;

  47. وَأَنَّ عَلَيۡهِ ٱلنَّشۡأَةَ ٱلۡأُخۡرَىٰ

    Open ayah 53:47

    পুনরুত্থানের দায়িত্ব তাঁরই;

  48. وَأَنَّهُۥ هُوَ أَغۡنَىٰ وَأَقۡنَىٰ

    Open ayah 53:48

    তিনিই অভাবমুক্ত ও সম্পদশালী করেন;

  49. وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعۡرَىٰ

    Open ayah 53:49

    তিনিই লুব্ধকের (একটি নক্ষত্রের নাম) প্রভু;

  50. وَأَنَّهُۥٓ أَهۡلَكَ عَادًا ٱلۡأُولَىٰ 

    Open ayah 53:50

    তিনিই প্রথম (প্রাচীন) আদ জাতিকে ধ্বংস করেছেন;

  51. وَثَمُودَاْ فَمَآ أَبۡقَىٰ

    Open ayah 53:51

    ছামূদ জাতিকেও, তিনি (তাদের কাউকে) অবশিষ্ট রাখেননি;

  52. وَقَوۡمَ نُوحٖ مِّن قَبۡلُۖ إِنَّهُمۡ كَانُواْ هُمۡ أَظۡلَمَ وَأَطۡغَىٰ

    Open ayah 53:52

    তারও আগে নূহের সমপ্রদায়কেও (ধ্বংস করেছেন), তারা ছিল অধিকতর জালেম ও অবাধ্য;

  53. وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ

    Open ayah 53:53

    এবং উল্টানো জনপদকে তিনিই নিচে ফেলে দিয়েছিলেন (লূতের সমপ্রদায়কে ধ্বংস করার জন্য তিনিই তাদের আবাসভূমিকে ওপরে তুলে উল্টিয়ে নিচে ফেলে দিয়েছিলেন);

  54. فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

    Open ayah 53:54

    অতঃপর তাকে আচ্ছন্ন করেছিল যা আচ্ছন্ন করেছিল (অর্থাৎ ভয়ানক শাস্তি)।

  55. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

    Open ayah 53:55

    অতএব, তোমার প্রভুর কোন্‌ অনুগ্রহ সম্পর্কে তুমি সন্দেহ পোষণ করবে?

  56. هَٰذَا نَذِيرٞ مِّنَ ٱلنُّذُرِ ٱلۡأُولَىٰٓ

    Open ayah 53:56

    এই নবীও অতীতের সতর্ককারীদের মতই একজন সতর্ককারী।

  57. أَزِفَتِ ٱلۡأٓزِفَةُ

    Open ayah 53:57

    কেয়ামত নিকটবর্তী হয়েছে।

  58. لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

    Open ayah 53:58

    (তবে) আল্লাহ ব্যতীত কেউ তা (সংঘটিত হবার সময়) প্রকাশ করতে পারে না।

  59. أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ

    Open ayah 53:59

    তোমরা কি এই বাণী (কোরআন) শুনে বিস্ময় বোধ করছ?

  60. وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ 

    Open ayah 53:60

    তোমরা হাসি-ঠাট্টা করছ, কাঁদছ না।

  61. وَأَنتُمۡ سَٰمِدُونَ

    Open ayah 53:61

    তোমরা অহংকারী (অথবা ক্রীড়া-কৌতুকে লিপ্ত)।

  62. فَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ وَٱعۡبُدُواْ۩

    Open ayah 53:62

    অতএব, আল্লাহকে সেজদা করো এবং (তাঁর) এবাদত কর।সেজদা