القمر

Al-Qamar

The Moon · Surah 54 · Ayahs: 55 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱقۡتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلۡقَمَرُ

    Open ayah 54:1

    কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চনদ্র বিদীর্ণ হয়েছে।

  2. وَإِن يَرَوۡاْ ءَايَةٗ يُعۡرِضُواْ وَيَقُولُواْ سِحۡرٞ مُّسۡتَمِرّٞ

    Open ayah 54:2

    তারা (অবিশ্বাসীরা) যদি কোন নিদর্শন দেখে তাহলে মুখ ফিরিয়ে নেয় আর বলে, “এ তো এক চিরাচরিত যাদু।”

  3. وَكَذَّبُواْ وَٱتَّبَعُوٓاْ أَهۡوَآءَهُمۡۚ وَكُلُّ أَمۡرٖ مُّسۡتَقِرّٞ

    Open ayah 54:3

    তারা (সত্যকে) অবিশ্বাস করেছে ও নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। প্রতিটি বিষয়ই স্থির পরিণতির জন্য নির্ধারিত।

  4. وَلَقَدۡ جَآءَهُم مِّنَ ٱلۡأَنۢبَآءِ مَا فِيهِ مُزۡدَجَرٌ

    Open ayah 54:4

    তাদের কাছে এমন সংবাদ এসেছে যাতে সতর্কবাণী আছে।

  5. حِكۡمَةُۢ بَٰلِغَةٞۖ فَمَا تُغۡنِ ٱلنُّذُرُ

    Open ayah 54:5

    এ (কোরআন) এক পূর্ণাঙ্গ জ্ঞান, তবে সতর্ককারীরা তাদের কোনই উপকারে আসে না।

  6. فَتَوَلَّ عَنۡهُمۡۘ يَوۡمَ يَدۡعُ ٱلدَّاعِ إِلَىٰ شَيۡءٖ نُّكُرٍ

    Open ayah 54:6

    অতএব, তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন আহবানকারী তাদেরকে এক অপছন্দনীয় (ভয়ঙ্কর) জিনিসের দিকে আহবান করবে,

  7. خُشَّعًا أَبۡصَٰرُهُمۡ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ كَأَنَّهُمۡ جَرَادٞ مُّنتَشِرٞ

    Open ayah 54:7

    সেদিন তারা দৃষ্টি নিচু করে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় কবর থেকে বেরিয়ে আসবে,

  8. مُّهۡطِعِينَ إِلَى ٱلدَّاعِۖ يَقُولُ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا يَوۡمٌ عَسِرٞ

    Open ayah 54:8

    আহবানকারীর দিকে দৌড়াতে দৌড়াতে। কাফেররা বলবে, “এ এক কঠিন দিন।”

  9. ۞كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ فَكَذَّبُواْ عَبۡدَنَا وَقَالُواْ مَجۡنُونٞ وَٱزۡدُجِرَ

    Open ayah 54:9

    তাদের পূর্বে নূহের সমপ্রদায়ও অবিশ্বাস করেছিল। তারা আমার বান্দা নূহকে অবিশ্বাস করেছিল আর বলেছিল, “এ এক পাগল”। তাকে হুমকিও দেওয়া হয়েছিল।

  10. فَدَعَا رَبَّهُۥٓ أَنِّي مَغۡلُوبٞ فَٱنتَصِرۡ 

    Open ayah 54:10

    সে তার প্রভুকে ডেকে বলল, “আমি তো পরাস্ত; তাই আমাকে সাহায্য কর।”

  11. فَفَتَحۡنَآ أَبۡوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٖ مُّنۡهَمِرٖ

    Open ayah 54:11

    তখন আমি মুষলধারে বর্ষিত বৃষ্টির পানি দ্বারা (পানি বর্ষণের জন্য) আসমানের দরজা-সমূহ খুলে দিলাম

  12. وَفَجَّرۡنَا ٱلۡأَرۡضَ عُيُونٗا فَٱلۡتَقَى ٱلۡمَآءُ عَلَىٰٓ أَمۡرٖ قَدۡ قُدِرَ

    Open ayah 54:12

    এবং জমিন ফাটিয়ে ঝরনা বের করলাম। অতঃপর পূর্বনির্ধারিত এক বিশেষ লক্ষ্যে (আসমান ও জমিনের) পানি মিলিত হল।

  13. وَحَمَلۡنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلۡوَٰحٖ وَدُسُرٖ

    Open ayah 54:13

    আমি নূহকে তক্তা ও পেরেক দিয়ে তৈরী একটি নৌযানে আরোহণ করালাম,

  14. تَجۡرِي بِأَعۡيُنِنَا جَزَآءٗ لِّمَن كَانَ كُفِرَ

    Open ayah 54:14

    যা আমার চোখে চোখে (দৃষ্টির সামনে) চলত; যাকে প্রত্যাখ্যান (অবিশ্বাস) করা হয়েছিল তার জন্য পুরস্কারস্বরূপ।

  15. وَلَقَد تَّرَكۡنَٰهَآ ءَايَةٗ فَهَلۡ مِن مُّدَّكِرٖ

    Open ayah 54:15

    একে আমি একটি নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

  16. فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

    Open ayah 54:16

    কেমন (কঠোর) ছিল আমার শাস্তি ও আমার সতর্কবাণী!

  17. وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ

    Open ayah 54:17

    আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

  18. كَذَّبَتۡ عَادٞ فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

    Open ayah 54:18

    আদ জাতি (সত্যকে) অবিশ্বাস করেছিল। অতএব, কেমন (কঠোর) ছিল আমার শাস্তি ও আমার সতর্কবাণী!

  19. إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِي يَوۡمِ نَحۡسٖ مُّسۡتَمِرّٖ

    Open ayah 54:19

    এক নিরবচ্ছিন্ন বিপদের দিনে আমি তাদের বিরুদ্ধে এক প্রচণ্ড ঝড়ো হাওয়া পাঠিয়েছিলাম,

  20. تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٖ مُّنقَعِرٖ 

    Open ayah 54:20

    যা মানুষকে উপড়ে ফেলছিল (মেরে ফেলে রাখছিল), যেন তারা উৎপাটিত খেজুর গাছের কাণ্ড।

  21. فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

    Open ayah 54:21

    অতএব, কেমন (কঠোর) ছিল আমার শাস্তি ও আমার সতর্কবাণী!

  22. وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ

    Open ayah 54:22

    আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

  23. كَذَّبَتۡ ثَمُودُ بِٱلنُّذُرِ

    Open ayah 54:23

    ছামূদ জাতিও সতর্ককারীদেরকে অবিশ্বাস করেছিল।

  24. فَقَالُوٓاْ أَبَشَرٗا مِّنَّا وَٰحِدٗا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذٗا لَّفِي ضَلَٰلٖ وَسُعُرٍ

    Open ayah 54:24

    তারা বলেছিল, “আমরা কি আমাদের মধ্য থেকে কেবল একজন মানুষের (ছালেহের) অনুসরণ করব? তাহলে তো আমরা পথভ্রষ্ট ও উন্মাদ বলে গণ্য হব।”

  25. أَءُلۡقِيَ ٱلذِّكۡرُ عَلَيۡهِ مِنۢ بَيۡنِنَا بَلۡ هُوَ كَذَّابٌ أَشِرٞ

    Open ayah 54:25

    “আমাদের মধ্য থেকে কি কেবল তার কাছেই উপদেশ (ওহী) নাযিল করা হয়েছে? বরং সে এক উদ্ধত মিথ্যাবাদী।”

  26. سَيَعۡلَمُونَ غَدٗا مَّنِ ٱلۡكَذَّابُ ٱلۡأَشِرُ

    Open ayah 54:26

    কালই তারা জানতে পারবে, কে উদ্ধত মিথ্যাবাদী।

  27. إِنَّا مُرۡسِلُواْ ٱلنَّاقَةِ فِتۡنَةٗ لَّهُمۡ فَٱرۡتَقِبۡهُمۡ وَٱصۡطَبِرۡ

    Open ayah 54:27

    তাদেরকে পরীক্ষার জন্য আমি উষ্ট্রী পাঠাচ্ছি। তুমি তাদের প্রতি লক্ষ্য রাখ ও (একটু) ধৈর্য ধর।

  28. وَنَبِّئۡهُمۡ أَنَّ ٱلۡمَآءَ قِسۡمَةُۢ بَيۡنَهُمۡۖ كُلُّ شِرۡبٖ مُّحۡتَضَرٞ

    Open ayah 54:28

    আর তাদেরকে জানিয়ে দাও যে, তাদের (ও উষ্ট্রীর) মধ্যে পানির হিস্‌সা ভাগ করে নিতে হবে এবং (পালাক্রমে) প্রত্যেকের পান করার সময় নির্ধারিত থাকবে।

  29. فَنَادَوۡاْ صَاحِبَهُمۡ فَتَعَاطَىٰ فَعَقَرَ

    Open ayah 54:29

    কিন্তু তারা তাদের সঙ্গীকে ডাকল। সে (উষ্ট্রীটিকে) ধরল ও বধ করল।

  30. فَكَيۡفَ كَانَ عَذَابِي وَنُذُرِ 

    Open ayah 54:30

    অতএব, কেমন (কঠোর) ছিল আমার শাস্তি ও আমার সতর্কবাণী!

  31. إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَكَانُواْ كَهَشِيمِ ٱلۡمُحۡتَظِرِ

    Open ayah 54:31

    তাদের বিরুদ্ধে আমি একটিমাত্র (বিকট) আওয়াজ পাঠিয়েছিলাম। তাতেই তারা খোয়াড় নির্মাণকারীর খড়ের মত (দলিত-মথিত) হয়ে গিয়েছিল।

  32. وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ

    Open ayah 54:32

    আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

  33. كَذَّبَتۡ قَوۡمُ لُوطِۭ بِٱلنُّذُرِ

    Open ayah 54:33

    লূতের সমপ্রদায় সতর্ককারীদের কথা অবিশ্বাস করেছিল।

  34. إِنَّآ أَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٖۖ نَّجَّيۡنَٰهُم بِسَحَرٖ

    Open ayah 54:34

    আমি তাদের ওপর শিলাঝড় পাঠালাম, লূতের পরিবার ছাড়া; প্রত্যুষে আমি তাদেরকে উদ্ধার করেছিলাম,

  35. نِّعۡمَةٗ مِّنۡ عِندِنَاۚ كَذَٰلِكَ نَجۡزِي مَن شَكَرَ

    Open ayah 54:35

    আমার পক্ষ থেকে (বিশেষ) অনুগ্রহস্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে তাদেরকে আমি এভাবেই পুরস্কৃত করি।

  36. وَلَقَدۡ أَنذَرَهُم بَطۡشَتَنَا فَتَمَارَوۡاْ بِٱلنُّذُرِ

    Open ayah 54:36

    সে (লূত) তাদেরকে আমার পাকড়াও (শাস্তি) সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু তারা সতর্কবাণী সম্বন্ধে সন্দেহ পোষণ করল।

  37. وَلَقَدۡ رَٰوَدُوهُ عَن ضَيۡفِهِۦ فَطَمَسۡنَآ أَعۡيُنَهُمۡ فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ

    Open ayah 54:37

    তারা তার কাছে তার মেহমানদেরকে (কুকর্মের উদ্দেশ্যে) পেতে চাইল; তখন আমি তাদের চোখগুলো অন্ধ করে দিলাম (আর বললাম) অতএব, আমার শাস্তি ও আমার সতর্কবাণী আস্বাদন কর।

  38. وَلَقَدۡ صَبَّحَهُم بُكۡرَةً عَذَابٞ مُّسۡتَقِرّٞ

    Open ayah 54:38

    প্রত্যুষে তাদের ওপর স্থিতিশীল শাস্তি নেমে এসেছিল।

  39. فَذُوقُواْ عَذَابِي وَنُذُرِ

    Open ayah 54:39

    অতএব, আমার শাস্তি ও আমার সতর্কবাণী আস্বাদন কর।

  40. وَلَقَدۡ يَسَّرۡنَا ٱلۡقُرۡءَانَ لِلذِّكۡرِ فَهَلۡ مِن مُّدَّكِرٖ 

    Open ayah 54:40

    আমি তো উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

  41. وَلَقَدۡ جَآءَ ءَالَ فِرۡعَوۡنَ ٱلنُّذُرُ

    Open ayah 54:41

    ফেরাউনের লোকদের কাছেও সতর্কবাণী এসেছিল।

  42. كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذۡنَٰهُمۡ أَخۡذَ عَزِيزٖ مُّقۡتَدِرٍ

    Open ayah 54:42

    (কিন্তু) তারা আমার সকল নিদর্শনকে মিথ্যা বলেছিল। তাই আমি তাদেরকে পাকড়াও করলাম, পরাক্রমশালী ও মহাশক্তিধরের পাকড়াও করার মত।

  43. أَكُفَّارُكُمۡ خَيۡرٞ مِّنۡ أُوْلَٰٓئِكُمۡ أَمۡ لَكُم بَرَآءَةٞ فِي ٱلزُّبُرِ

    Open ayah 54:43

    তোমাদের (বর্তমানের) কাফেররা কি তাদের (আগের দিনের কাফেরদের) চেয়ে ভাল? না কি তোমাদের জন্য (আসমানি) কিতাবসমূহে কোন দায়মুক্তি (-র ঘোষণা) আছে?

  44. أَمۡ يَقُولُونَ نَحۡنُ جَمِيعٞ مُّنتَصِرٞ

    Open ayah 54:44

    না কি তারা বলে, “আমরা এক বিজয়ী (শক্তিশালী) দল?”

  45. سَيُهۡزَمُ ٱلۡجَمۡعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ

    Open ayah 54:45

    (তাদের) এ দল শিগগিরই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠপ্রদর্শন করবে (পালিয়ে যাবে)।

  46. بَلِ ٱلسَّاعَةُ مَوۡعِدُهُمۡ وَٱلسَّاعَةُ أَدۡهَىٰ وَأَمَرُّ

    Open ayah 54:46

    বরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত (তাদের জন্য) আরো গুরুতর ও কঠিন।

  47. إِنَّ ٱلۡمُجۡرِمِينَ فِي ضَلَٰلٖ وَسُعُرٖ

    Open ayah 54:47

    নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও উন্মত্ত।

  48. يَوۡمَ يُسۡحَبُونَ فِي ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمۡ ذُوقُواْ مَسَّ سَقَرَ

    Open ayah 54:48

    (সেদিনের কথা মনে করো) যেদিন তাদেরকে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে নেওয়া হবে (আর বলা হবে), “জাহান্নামের স্পর্শ আস্বাদন কর।”

  49. إِنَّا كُلَّ شَيۡءٍ خَلَقۡنَٰهُ بِقَدَرٖ

    Open ayah 54:49

    আমি সবকিছুই পরিমাপমত সৃষ্টি করেছি।

  50. وَمَآ أَمۡرُنَآ إِلَّا وَٰحِدَةٞ كَلَمۡحِۭ بِٱلۡبَصَرِ 

    Open ayah 54:50

    আমার আদেশ তো এক কথা, যেমন চোখের একটি পলক।

  51. وَلَقَدۡ أَهۡلَكۡنَآ أَشۡيَاعَكُمۡ فَهَلۡ مِن مُّدَّكِرٖ

    Open ayah 54:51

    আমি তোমাদের (মত) দলগুলোকে ধ্বংস করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?

  52. وَكُلُّ شَيۡءٖ فَعَلُوهُ فِي ٱلزُّبُرِ

    Open ayah 54:52

    তারা যা কিছু করেছে, তা সবই (তাদের) আমলনামায় (লেখা) আছে।

  53. وَكُلُّ صَغِيرٖ وَكَبِيرٖ مُّسۡتَطَرٌ

    Open ayah 54:53

    ছোট ও বড় সবই লেখা আছে।

  54. إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي جَنَّٰتٖ وَنَهَرٖ

    Open ayah 54:54

    মোত্তাকীরা থাকবে জান্নাতে ও (তার মধ্যস্থিত) নদীতে;

  55. فِي مَقۡعَدِ صِدۡقٍ عِندَ مَلِيكٖ مُّقۡتَدِرِۭ

    Open ayah 54:55

    সত্যের (যোগ্য) আসনে, মহাশক্তিধর সম্রাটের (আল্লাহর) সান্নিধ্যে।