الرحمن

Ar-Rahmaan

The Beneficent · Surah 55 · Ayahs: 78 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلرَّحۡمَٰنُ

    Open ayah 55:1

    পরম করুণাময় (আল্লাহ)

  2. عَلَّمَ ٱلۡقُرۡءَانَ

    Open ayah 55:2

    কোরআন শিক্ষা দিয়েছেন।

  3. خَلَقَ ٱلۡإِنسَٰنَ

    Open ayah 55:3

    মানুষ সৃষ্টি করেছেন;

  4. عَلَّمَهُ ٱلۡبَيَانَ

    Open ayah 55:4

    তাকে ভাষা শিখিয়েছেন।

  5. ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ

    Open ayah 55:5

    সূর্য ও চন্দ্র একটি হিসাবের ওপর রয়েছে (হিসাব অনুযায়ী চলে)

  6. وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ

    Open ayah 55:6

    তৃণ (অথবা তারকা) ও গাছ (তাঁকে) সেজদা করে।

  7. وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ

    Open ayah 55:7

    তিনি আকাশ উঁচু করেছেন ও তুলাদণ্ড (পরিমাপযন্ত্র) স্থাপন করেছেন;

  8. أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ

    Open ayah 55:8

    যাতে তোমরা মাপের ব্যাপারে অন্যায় না কর।

  9. وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ

    Open ayah 55:9

    তোমরা ন্যায়ের সাথে মাপ ঠিক রেখো এবং মাপে কম দিও না।

  10. وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ 

    Open ayah 55:10

    তিনি সৃষ্টজীবের জন্য জমিন সৃষ্টি করেছেন।

  11. فِيهَا فَٰكِهَةٞ وَٱلنَّخۡلُ ذَاتُ ٱلۡأَكۡمَامِ

    Open ayah 55:11

    তাতে আছে ফলমূল ও আবরণওয়ালা (বৃন্তবিশিষ্ট) খেজুরগাছ।

  12. وَٱلۡحَبُّ ذُو ٱلۡعَصۡفِ وَٱلرَّيۡحَانُ

    Open ayah 55:12

    আরো আছে খোসাওয়ালা শস্যদানা ও সুগন্ধ ফুল (বা গুল্ম)।

  13. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:13

    অতএব, (হে জ্বিন ও ইনসান) তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  14. خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِن صَلۡصَٰلٖ كَٱلۡفَخَّارِ

    Open ayah 55:14

    তিনি মানুষকে (প্রথম মানুষ আদমকে) সৃষ্টি করেছেন পোড়ামাটির মত ঠনঠনে মাটি থেকে

  15. وَخَلَقَ ٱلۡجَآنَّ مِن مَّارِجٖ مِّن نَّارٖ

    Open ayah 55:15

    এবং জ্বিনকে সৃষ্টি করেছেন ধূম্রবিহীন অগ্নিশিখা থেকে।

  16. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:16

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  17. رَبُّ ٱلۡمَشۡرِقَيۡنِ وَرَبُّ ٱلۡمَغۡرِبَيۡنِ

    Open ayah 55:17

    তিনি উভয় উদয়াচলের মালিক এবং উভয় অস্তাচলের মালিক।

  18. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:18

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  19. مَرَجَ ٱلۡبَحۡرَيۡنِ يَلۡتَقِيَانِ

    Open ayah 55:19

    তিনি (লোনা ও মিঠা পানির) দুই সমুদ্র পরস্পর মিলিত অবস্থায় প্রবাহিত করেছেন।

  20. بَيۡنَهُمَا بَرۡزَخٞ لَّا يَبۡغِيَانِ 

    Open ayah 55:20

    তাদের মাঝখানে একটি অন্তরাল আছে, যা তারা অতিক্রম করে না।

  21. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:21

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  22. يَخۡرُجُ مِنۡهُمَا ٱللُّؤۡلُؤُ وَٱلۡمَرۡجَانُ

    Open ayah 55:22

    উভয় সমুদ্র থেকেই মুক্তা ও প্রবাল বের হয় (পাওয়া যায়)।

  23. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:23

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  24. وَلَهُ ٱلۡجَوَارِ ٱلۡمُنشَـَٔاتُ فِي ٱلۡبَحۡرِ كَٱلۡأَعۡلَٰمِ

    Open ayah 55:24

    সমুদ্রে চলমান পাহাড়ের মত উঁচু নৌযানসমূহ তাঁরই (আজ্ঞাধীন)।

  25. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:25

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  26. كُلُّ مَنۡ عَلَيۡهَا فَانٖ

    Open ayah 55:26

    ভূপৃষ্ঠে যারা আছে তাদের প্রত্যেকেই ধ্বংস হয়ে যাবে।

  27. وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ

    Open ayah 55:27

    থাকবে শুধু তোমার মহামহিম ও চিরসম্মানিত প্রভুর মুখ (সত্তা)।

  28. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:28

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  29. يَسۡـَٔلُهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ كُلَّ يَوۡمٍ هُوَ فِي شَأۡنٖ

    Open ayah 55:29

    আসমান ও জমিনে যারা আছে তারা সবাই তাঁর কাছে চায় (তাঁর অনুগ্রহ প্রার্থনা করে)। তিনি প্রতিদিনই কোন না কোন কাজে নিয়োজিত।

  30. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

    Open ayah 55:30

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  31. سَنَفۡرُغُ لَكُمۡ أَيُّهَ ٱلثَّقَلَانِ

    Open ayah 55:31

    হে সৃষ্টিদ্বয় (জ্বিন ও ইনসান)! (হিসাব-নিকাশের জন্য) শিগগিরই আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব।

  32. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:32

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  33. يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ إِنِ ٱسۡتَطَعۡتُمۡ أَن تَنفُذُواْ مِنۡ أَقۡطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ فَٱنفُذُواْۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلۡطَٰنٖ

    Open ayah 55:33

    হে জ্বিন ও মানুষের দল! তোমরা যদি আসমান ও জমিনের এলাকা থেকে বের হয়ে যেতে পার তাহলে বের হয়ে যাও; তবে (আল্লাহর দেওয়া) ক্ষমতা ছাড়া বের হতে পারবে না।

  34. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:34

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  35. يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٞ مِّن نَّارٖ وَنُحَاسٞ فَلَا تَنتَصِرَانِ

    Open ayah 55:35

    তোমাদের বিরুদ্ধে আগুনের শিখা ও স্ফুলিঙ্গ পাঠানো হবে। তখন তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে না।

  36. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:36

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  37. فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةٗ كَٱلدِّهَانِ

    Open ayah 55:37

    যেদিন আসমান ফেটে যাবে এবং লাল চামড়ার মত লাল রং ধারণ করবে,

  38. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:38

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  39. فَيَوۡمَئِذٖ لَّا يُسۡـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٞ وَلَا جَآنّٞ

    Open ayah 55:39

    সেদিন না কোন মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, না কোন জ্বিনকে।

  40. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

    Open ayah 55:40

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  41. يُعۡرَفُ ٱلۡمُجۡرِمُونَ بِسِيمَٰهُمۡ فَيُؤۡخَذُ بِٱلنَّوَٰصِي وَٱلۡأَقۡدَامِ

    Open ayah 55:41

    অপরাধীদেরকে তাদের চেহারা দেখে চেনা যাবে। তখন তাদের প্রত্যেককে মাথার সামনের চুল ও পা ধরে পাকড়াও করা হবে।

  42. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:42

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  43. هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي يُكَذِّبُ بِهَا ٱلۡمُجۡرِمُونَ

    Open ayah 55:43

    এটাই সেই জাহান্নাম যাকে অপরাধীরা অবিশ্বাস করত।

  44. يَطُوفُونَ بَيۡنَهَا وَبَيۡنَ حَمِيمٍ ءَانٖ

    Open ayah 55:44

    তারা এই জাহান্নামের মধ্যে ও (তার) ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে।

  45. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:45

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  46. وَلِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ

    Open ayah 55:46

    আর যে নিজের অন্তরে স্বীয় প্রভুর সামনে দাঁড়ানোর ভয় পোষণ করে তার জন্য রয়েছে (জান্নাতে) দুটি বাগান।

  47. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:47

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  48. ذَوَاتَآ أَفۡنَانٖ

    Open ayah 55:48

    (বাগান দুটি) ছড়ানো ডালপালাবিশিষ্ট।

  49. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:49

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  50. فِيهِمَا عَيۡنَانِ تَجۡرِيَانِ 

    Open ayah 55:50

    বাগান দুটিতে আছে বহমান দুটি ঝরনা।

  51. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:51

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  52. فِيهِمَا مِن كُلِّ فَٰكِهَةٖ زَوۡجَانِ

    Open ayah 55:52

    সে দুটিতে প্রত্যেক প্রকারের ফল জোড়ায় জোড়ায় রয়েছে।

  53. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:53

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  54. مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشِۭ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ

    Open ayah 55:54

    তারা রেশমের আস্তরণযুক্ত বিছানার ওপর হেলান দিয়ে বসবে; আর বাগানদুটির ফল কাছাকাছি থাকবে।

  55. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:55

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  56. فِيهِنَّ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ

    Open ayah 55:56

    এসবের মধ্যে থাকবে আনতনয়না (পরপুরুষের দিকে চোখ তুলে তাকায় না এমন) রমণীরা, যাদেরকে এই জান্নাতীদের আগে কোন মানুষ কিংবা জ্বিন ভোগ করেনি।

  57. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:57

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  58. كَأَنَّهُنَّ ٱلۡيَاقُوتُ وَٱلۡمَرۡجَانُ

    Open ayah 55:58

    (সৌন্দর্যে) তারা যেন নীলকান্তমণি ও প্রবাল।

  59. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:59

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  60. هَلۡ جَزَآءُ ٱلۡإِحۡسَٰنِ إِلَّا ٱلۡإِحۡسَٰنُ 

    Open ayah 55:60

    ভাল পুরস্কার ছাড়া ভাল কাজের প্রতিদান হয় কি?

  61. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:61

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  62. وَمِن دُونِهِمَا جَنَّتَانِ

    Open ayah 55:62

    এই দুটি ছাড়া আরো দুটি বাগান আছে।

  63. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:63

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  64. مُدۡهَآمَّتَانِ

    Open ayah 55:64

    গাঢ় সবুজ দুটি বাগান।

  65. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:65

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  66. فِيهِمَا عَيۡنَانِ نَضَّاخَتَانِ

    Open ayah 55:66

    বাগান দুটিতে আছে দুটি বেগবান ঝরনা।

  67. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:67

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  68. فِيهِمَا فَٰكِهَةٞ وَنَخۡلٞ وَرُمَّانٞ

    Open ayah 55:68

    সে দুটিতে ফল, খেজুরগাছ ও আনার রয়েছে।

  69. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:69

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  70. فِيهِنَّ خَيۡرَٰتٌ حِسَانٞ 

    Open ayah 55:70

    এসবের মধ্যে থাকবে উৎকৃষ্ট ও সুন্দরী রমণীরা।

  71. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:71

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  72. حُورٞ مَّقۡصُورَٰتٞ فِي ٱلۡخِيَامِ

    Open ayah 55:72

    তাঁবুতে সুরক্ষিত হূরেরা।

  73. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:73

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  74. لَمۡ يَطۡمِثۡهُنَّ إِنسٞ قَبۡلَهُمۡ وَلَا جَآنّٞ

    Open ayah 55:74

    তাদেরকে এই জান্নাতীদের আগে কোন মানুষ কিংবা জ্বিন ভোগ করেনি।

  75. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:75

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  76. مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفۡرَفٍ خُضۡرٖ وَعَبۡقَرِيٍّ حِسَانٖ

    Open ayah 55:76

    তারা সবুজ মসনদ ও সুন্দর গালিচার ওপর হেলান দিয়ে বসবে।

  77. فَبِأَيِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

    Open ayah 55:77

    অতএব, তোমরা তোমাদের প্রভুর কোন্‌ নেয়ামতটি অস্বীকার করবে?

  78. تَبَٰرَكَ ٱسۡمُ رَبِّكَ ذِي ٱلۡجَلَٰلِ وَٱلۡإِكۡرَامِ

    Open ayah 55:78

    বরকতময় তোমার মহামহিম ও চিরসম্মানিত প্রভুর নাম।