الواقعة

Al-Waaqia

The Inevitable · Surah 56 · Ayahs: 96 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

    Open ayah 56:1

    যখন ঘটনা (কেয়ামত) ঘটে যাবে, (তখন কী ভয়ানক অবস্থার সৃষ্টি হবে!)

  2. لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ

    Open ayah 56:2

    তা ঘটার সময়ে কোন অবিশ্বাসী থাকবে না।

  3. خَافِضَةٞ رَّافِعَةٌ

    Open ayah 56:3

    ঐ ঘটনা কাউকে নিচু করবে, কাউকে উঁচু করবে।

  4. إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا

    Open ayah 56:4

    যখন (কেয়ামত সংঘটিত হবে তখন) পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে,

  5. وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا

    Open ayah 56:5

    পর্বতসমূহ ভেঙ্গে চুরমার হয়ে যাবে

  6. فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا

    Open ayah 56:6

    ও তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে

  7. وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ

    Open ayah 56:7

    এবং তোমরা (মানুষেরা) তিন দলে বিভক্ত হয়ে পড়বে:

  8. فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

    Open ayah 56:8

    ডানওয়ালারা (যারা ডান হাতে নিজেদের আমলনামা পেয়ে জান্নাতে যাবে), কত সৌভাগ্যবান এই ডানওয়ালারা!

  9. وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

    Open ayah 56:9

    আর বামওয়ালারা (যারা বাম হাতে নিজেদের আমলনামা পেয়ে জাহান্নামে যাবে), কত দুর্ভাগ্যবান এই বামওয়ালারা!

  10. وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ 

    Open ayah 56:10

    অগ্রগামীরা অগ্রগামীই থাকবে। (অর্থাৎ দুনিয়ায় যারা ঈমানের কাফেলায় অগ্রগামী, আখেরাতেও তারা জান্নাতে অগ্রগামী হবে।)

  11. أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ

    Open ayah 56:11

    তারাই (আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্ত (হবে),

  12. فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 56:12

    সুখের জান্নাতে (থাকবে)।

  13. ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 56:13

    (এদের মধ্যে) বড় একদল পূর্ববর্তীদের থেকে,

  14. وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ

    Open ayah 56:14

    আর অল্পসংখ্যক পরবর্তীদের থেকে।

  15. عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ

    Open ayah 56:15

    (তারা) জহরতখচিত আসনে

  16. مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ

    Open ayah 56:16

    হেলান দিয়ে পরস্পর মুখোমুখি হয়ে (বসবে)।

  17. يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ

    Open ayah 56:17

    চিরতরুণ বালকেরা তাদের কাছে ঘুরবে

  18. بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ

    Open ayah 56:18

    পানপাত্র, জগ ও বিশুদ্ধ শরাবের পেয়ালা নিয়ে,

  19. لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ

    Open ayah 56:19

    যা পান করলে তাদের মাথাব্যথাও হবে না, নেশাও লাগবে না।

  20. وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ 

    Open ayah 56:20

    আর (বালকেরা তাদের কাছে ঘুরবে) এমন সব ফল নিয়ে যা তারা পছন্দ করবে

  21. وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ

    Open ayah 56:21

    এবং এমন সব পাখির মাংস নিয়ে যা তারা কামনা করবে।

  22. وَحُورٌ عِينٞ

    Open ayah 56:22

    আর (সেখানে তাদের জন্য থাকবে) ডাগর ডাগর চোখবিশিষ্ট হূরেরা,

  23. كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ

    Open ayah 56:23

    সুরক্ষিত মুক্তার মত,

  24. جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 56:24

    তাদের কর্মের পুরস্কারস্বরূপ।

  25. لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا

    Open ayah 56:25

    সেখানে তারা কোন আজেবাজে কথা কিংবা পাপের কথা শুনবে না।

  26. إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا

    Open ayah 56:26

    শুনবে শুধু “সালাম সালাম (শান্তি শান্তি)” উচ্চারণ।

  27. وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ

    Open ayah 56:27

    আর ডানওয়ালারা (ডানহাতে আমলনামাপ্রাপ্ত জান্নাতীরা), কত সৌভাগ্যবান এই ডানওয়ালারা!

  28. فِي سِدۡرٖ مَّخۡضُودٖ

    Open ayah 56:28

    তারা যে উদ্যানে থাকবে সেখানে আছে কাঁটাবিহীন কুলগাছ,

  29. وَطَلۡحٖ مَّنضُودٖ

    Open ayah 56:29

    সারিবদ্ধ কাঁদিওয়ালা কলাগাছ,

  30. وَظِلّٖ مَّمۡدُودٖ 

    Open ayah 56:30

    প্রসারিত ছায়া,

  31. وَمَآءٖ مَّسۡكُوبٖ

    Open ayah 56:31

    প্রবহমান পানি,

  32. وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ

    Open ayah 56:32

    প্রচুর ফলমূল,

  33. لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ

    Open ayah 56:33

    যা কখনো শেষও হবে না, বাধাপ্রাপ্তও হবে না

  34. وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ

    Open ayah 56:34

    এবং উঁচু শয্যাসমূহ (অথবা উঁচু স্থানে অবস্থানকারী শয্যাসঙ্গিনী হূরেরা)।

  35. إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ

    Open ayah 56:35

    আমি তাদেরকে (হূরদেরকে) এক বিশেষ সৃষ্টিরূপে সৃষ্টি করেছি;

  36. فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا

    Open ayah 56:36

    তাদেরকে করেছি কুমারী,

  37. عُرُبًا أَتۡرَابٗا

    Open ayah 56:37

    সোহাগিনী ও সমবয়সী;

  38. لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

    Open ayah 56:38

    ডানওয়ালাদের (জান্নাতীদের) জন্য।

  39. ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 56:39

    (তাদের) একদল (হবে) পূর্ববর্তীদের মধ্য থেকে

  40. وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ 

    Open ayah 56:40

    ও একদল পরবর্তীদের মধ্য থেকে।

  41. وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ

    Open ayah 56:41

    আর বামওয়ালারা (বামহাতে আমলনামাপ্রাপ্ত জাহান্নামীরা), কত দুর্ভাগ্যবান এই বামওয়ালারা!

  42. فِي سَمُومٖ وَحَمِيمٖ

    Open ayah 56:42

    তারা থাকবে লু হাওয়া ও গরম পানিতে

  43. وَظِلّٖ مِّن يَحۡمُومٖ

    Open ayah 56:43

    আর কালো ধোঁয়ার ছায়ায়,

  44. لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ

    Open ayah 56:44

    যা না ঠাণ্ডা, না আরামদায়ক।

  45. إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ

    Open ayah 56:45

    ইতিপূর্বে তারা ছিল বিলাসজীবন যাপনকারী।

  46. وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ

    Open ayah 56:46

    তারা বড় পাপে অনড় থাকত।

  47. وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ

    Open ayah 56:47

    তারা বলত, “আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তারপরও কি আমাদেরকে (কবর থেকে) উঠানো হবে?

  48. أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ

    Open ayah 56:48

    আমাদের পূর্ববর্তী বাপ-দাদাদেরকেও?”

  49. قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ

    Open ayah 56:49

    বল, “পূর্ববর্তীরা ও পরবর্তীরা

  50. لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ 

    Open ayah 56:50

    (সবাইকে) একত্রিত করা হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।”

  51. ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ

    Open ayah 56:51

    অতঃপর, হে পথভ্রষ্ট অবিশ্বাসীরা!

  52. لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ

    Open ayah 56:52

    তোমরা অবশ্যই যাক্‌কূম গাছ (তিক্ত ফলবিশিষ্ট একপ্রকার কণ্টকবৃক্ষ) থেকে আহার করবে,

  53. فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ

    Open ayah 56:53

    তা দিয়ে উদর পূর্ণ করবে,

  54. فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ

    Open ayah 56:54

    তার ওপর গরম পানি পান করবে,

  55. فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ

    Open ayah 56:55

    পান করবে তৃষ্ণার্ত উটের মত।

  56. هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ

    Open ayah 56:56

    এটাই (হবে) প্রতিদানের দিনে তাদের আপ্যায়ন।

  57. نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ

    Open ayah 56:57

    আমিই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। অতএব, তোমরা বিশ্বাস করছ না কেন?

  58. أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ

    Open ayah 56:58

    তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে বল দেখি,

  59. ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ

    Open ayah 56:59

    তোমরা তা (দিয়ে মানুষ) সৃষ্টি করো, না আমিই সৃষ্টিকর্তা?

  60. نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ 

    Open ayah 56:60

    আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমি পশ্চাদ্বর্তী (কারো চেয়ে পিছনে) নই

  61. عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ

    Open ayah 56:61

    তোমাদের অবস্থা পরিবর্তন করতে এবং এমন এক রূপে তোমাদেরকে সৃষ্টি করতে যা তোমরা জান না।

  62. وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ

    Open ayah 56:62

    তোমরা তো প্রথম সৃষ্টি সম্বন্ধে জেনেছো, অতএব, কেন স্মরণ (অথবা উপদেশ গ্রহণ) করছ না?

  63. أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ

    Open ayah 56:63

    তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে আমাকে বল দেখি,

  64. ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ

    Open ayah 56:64

    তোমরা কি তা (থেকে শস্য) উৎপন্ন করো, না আমিই উৎপন্নকারী?

  65. لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ

    Open ayah 56:65

    আমি ইচ্ছা করলে তাকে খড়কুটায় পরিণত করতে পারি, তোমরা তাহলে হতবাক হয়ে পড়বে।

  66. إِنَّا لَمُغۡرَمُونَ

    Open ayah 56:66

    (আর বলবে,) “আমরা তো ক্ষতিগ্রস্ত,

  67. بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

    Open ayah 56:67

    বরং আমরা বঞ্চিত।”

  68. أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ

    Open ayah 56:68

    তোমরা যে পানি পান করো সে সম্পর্কে বল তো,

  69. ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ

    Open ayah 56:69

    তোমরা কি তা মেঘ থেকে বর্ষণ করেছো, না আমিই বর্ষণকারী?

  70. لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ 

    Open ayah 56:70

    আমি ইচ্ছা করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, (কিন্তু যেহেতু তা করছি না) তাই তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না?

  71. أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ

    Open ayah 56:71

    তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে বল তো,

  72. ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ

    Open ayah 56:72

    তার গাছ কি তোমরা সৃষ্টি করেছো, না আমিই (তা) সৃষ্টিকারী?

  73. نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ

    Open ayah 56:73

    আমি এই আগুনকে একটি স্মারক ও নির্জন মরুবাসীদের জন্য একটি সামগ্রী বানিয়েছি।

  74. فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

    Open ayah 56:74

    অতএব, তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।

  75. ۞فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ

    Open ayah 56:75

    আমি তারকাদের পতনস্থলসমূহের (অস্তাচলসমূহের) শপথ করছি,

  76. وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ

    Open ayah 56:76

    আর এটা একটা বড় শপথ, যদি তোমরা জানতে!

  77. إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ

    Open ayah 56:77

    (এই মর্মে) যে, নিশ্চয়ই এ এক সম্মানিত কোরআন;

  78. فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ

    Open ayah 56:78

    (যা আছে) এক সুরক্ষিত গন্থে (লাওহে মাহ্‌ফূযে)।

  79. لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ

    Open ayah 56:79

    যারা পাক-পবিত্র তারা ব্যতীত কেউ তা স্পর্শ করতে পারে না।

  80. تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ 

    Open ayah 56:80

    (এ কোরআন) বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ।

  81. أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ

    Open ayah 56:81

    তবুও কি তোমরা এ বাণী উপেক্ষা করবে?

  82. وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ

    Open ayah 56:82

    এবং তোমাদের জীবিকার জন্য কৃতজ্ঞতার পরিবর্তে অবিশ্বাস করবে? (অর্থাৎ আল্লাহর নেয়ামতের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে তাঁকে অবিশ্বাস করবে?)

  83. فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ

    Open ayah 56:83

    অতএব, (মৃত্যুকালে) যখন কারো প্রাণ গলার কাছে চলে আসে

  84. وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ

    Open ayah 56:84

    এবং তোমরা তখন তাকিয়ে থাক,

  85. وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ

    Open ayah 56:85

    আর আমি থাকি তোমাদের চেয়েও তার বেশি কাছে, কিন্তু তোমরা তা দেখ না;

  86. فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ

    Open ayah 56:86

    অতএব, যদি তোমাদেরকে (তোমাদের কর্মের) প্রতিদান না-ই দেওয়া হবে,

  87. تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 56:87

    তাহলে তোমরা তার (মুমূর্ষু ব্যক্তির) প্রাণকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও?

  88. فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ

    Open ayah 56:88

    যদি সে (আল্লাহর) প্রিয় বান্দাদের একজন হয়,

  89. فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ

    Open ayah 56:89

    তবে তার জন্য রয়েছে শান্তি, উত্তম জীবিকা আর সুখের বাগান (জান্নাত)।

  90. وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ 

    Open ayah 56:90

    আর যদি সে ডানওয়ালাদের (ডান হাতে আমলনামাপ্রাপ্তদের) একজন হয়,

  91. فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ

    Open ayah 56:91

    তাহলে (তাকে বলা হবে,) “তোমার জন্য ডানওয়ালাদের পক্ষ থেকে সালাম।”

  92. وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ

    Open ayah 56:92

    কিন্তু সে যদি অবিশ্বাসী ও পথভ্রষ্টদের একজন হয়,

  93. فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ

    Open ayah 56:93

    তাহলে (তার জন্য থাকবে) উত্তপ্ত পানির আপ্যায়ন,

  94. وَتَصۡلِيَةُ جَحِيمٍ

    Open ayah 56:94

    আর জাহান্নামের দহন।

  95. إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ

    Open ayah 56:95

    এটাই হল নিশ্চিত সত্য।

  96. فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

    Open ayah 56:96

    অতএব, তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।