الحديد

Al-Hadid

The Iron · Surah 57 · Ayahs: 29 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 57:1

    আসমান ও জমিনের সবকিছুই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।

  2. لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ يُحۡيِۦ وَيُمِيتُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 57:2

    আসমান ও জমিনের রাজত্ব তাঁরই, তিনি (প্রাণীর) জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সবকিছু করতে সক্ষম।

  3. هُوَ ٱلۡأَوَّلُ وَٱلۡأٓخِرُ وَٱلظَّٰهِرُ وَٱلۡبَاطِنُۖ وَهُوَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ

    Open ayah 57:3

    তিনিই প্রথম, শেষ, প্রকাশ্য ও অপ্রকাশ্য (সত্তা)। তিনি সবকিছু ভালভাবে জানেন।

  4. هُوَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يَعۡلَمُ مَا يَلِجُ فِي ٱلۡأَرۡضِ وَمَا يَخۡرُجُ مِنۡهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعۡرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمۡ أَيۡنَ مَا كُنتُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ

    Open ayah 57:4

    তিনি সেই সত্তা যিনি ছয়দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন। জমিনে যা প্রবেশ করে, জমিন থেকে যা বের হয়, আসমান থেকে যা নেমে আসে এবং আসমানে যা উঠে যায়, সবকিছুই তিনি জানেন। তোমরা যেখানেই থাক, তিনি তোমাদের সঙ্গেই আছেন। তোমরা যা কিছু করো, আল্লাহ তা দেখতে পান।

  5. لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ

    Open ayah 57:5

    আসমান ও জমিনের রাজত্ব তাঁরই। আর আল্লাহর কাছেই যাবতীয় বিষয় ফিরিয়ে নেওয়া হবে।

  6. يُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَيُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۚ وَهُوَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 57:6

    তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। এবং তিনি অন্তর্যামী।

  7. ءَامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَأَنفِقُواْ مِمَّا جَعَلَكُم مُّسۡتَخۡلَفِينَ فِيهِۖ فَٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَأَنفَقُواْ لَهُمۡ أَجۡرٞ كَبِيرٞ

    Open ayah 57:7

    তোমরা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান আন এবং তিনি তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় কর। তোমাদের মধ্যে যারা ঈমান আনবে ও ব্যয় করবে তাদের জন্য এক বড় পুরস্কার (জান্নাত) রয়েছে।

  8. وَمَا لَكُمۡ لَا تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلرَّسُولُ يَدۡعُوكُمۡ لِتُؤۡمِنُواْ بِرَبِّكُمۡ وَقَدۡ أَخَذَ مِيثَٰقَكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ

    Open ayah 57:8

    তোমাদের কী হয়েছে যে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছ না! অথচ রসূল তোমাদেরকে তোমাদের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপনের আহবান জানাচ্ছে। আর আল্লাহ তোমাদের (থেকে) ওয়াদাও নিয়েছেন, যদি তোমরা ঈমানদার হও।

  9. هُوَ ٱلَّذِي يُنَزِّلُ عَلَىٰ عَبۡدِهِۦٓ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لِّيُخۡرِجَكُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَإِنَّ ٱللَّهَ بِكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ

    Open ayah 57:9

    তিনিই তাঁর বান্দার প্রতি স্পষ্ট আয়াত নাযিল করেন; এ জন্য যে, তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে চান। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম দয়ালু।

  10. وَمَا لَكُمۡ أَلَّا تُنفِقُواْ فِي سَبِيلِ ٱللَّهِ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ لَا يَسۡتَوِي مِنكُم مَّنۡ أَنفَقَ مِن قَبۡلِ ٱلۡفَتۡحِ وَقَٰتَلَۚ أُوْلَٰٓئِكَ أَعۡظَمُ دَرَجَةٗ مِّنَ ٱلَّذِينَ أَنفَقُواْ مِنۢ بَعۡدُ وَقَٰتَلُواْۚ وَكُلّٗا وَعَدَ ٱللَّهُ ٱلۡحُسۡنَىٰۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ 

    Open ayah 57:10

    তোমাদের কী হয়েছে যে, আল্লাহর পথে ব্যয় করো না! আসমান ও জমিনের উত্তরাধিকার তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা (মক্কা) বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তারা (অন্যদের) সমান নয়। মর্যাদায় এরা তাদের চেয়ে বড়, যারা (তার) পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে। তবে আল্লাহ (এদের) প্রত্যেককে কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আর তোমরা যা কিছু করো আল্লাহ তার খবর রাখেন।

  11. مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥ وَلَهُۥٓ أَجۡرٞ كَرِيمٞ

    Open ayah 57:11

    এমন কে আছে, যে আল্লাহকে একটা ভাল ঋণ দিতে পারে? তার জন্য তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন। উপরন্তু, তার জন্য রয়েছে এক সম্মানজনক পুরস্কার (জান্নাত)।

  12. يَوۡمَ تَرَى ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ يَسۡعَىٰ نُورُهُم بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۖ بُشۡرَىٰكُمُ ٱلۡيَوۡمَ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 57:12

    সেদিন তুমি ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদেরকে দেখবে, তাদের সামনে ও ডানে তাদের আলো ছুটছে। (তাদেরকে বলা হবে) “আজ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তোমরা চিরকাল থাকবে। এটা এক মহাসাফল্য।”

  13. يَوۡمَ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلۡمُنَٰفِقَٰتُ لِلَّذِينَ ءَامَنُواْ ٱنظُرُونَا نَقۡتَبِسۡ مِن نُّورِكُمۡ قِيلَ ٱرۡجِعُواْ وَرَآءَكُمۡ فَٱلۡتَمِسُواْ نُورٗاۖ فَضُرِبَ بَيۡنَهُم بِسُورٖ لَّهُۥ بَابُۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحۡمَةُ وَظَٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلۡعَذَابُ

    Open ayah 57:13

    সেদিন মোনাফেক পুরুষ ও মোনাফেক নারীরা মুমিনদেরকে বলবে, “আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমরা তোমাদের আলো থেকে কিছু (আলো) সংগ্রহ করব।” (তাদেরকে) বলা হবে, “তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ কর।” অতঃপর তাদের (উভয় দলের) মাঝে একটি প্রাচীর স্থাপন করা হবে, যার একটি দরজা থাকবে। তার ভিতরের দিকে থাকবে রহমত এবং বাইরের দিকে আজাব।

  14. يُنَادُونَهُمۡ أَلَمۡ نَكُن مَّعَكُمۡۖ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنَّكُمۡ فَتَنتُمۡ أَنفُسَكُمۡ وَتَرَبَّصۡتُمۡ وَٱرۡتَبۡتُمۡ وَغَرَّتۡكُمُ ٱلۡأَمَانِيُّ حَتَّىٰ جَآءَ أَمۡرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلۡغَرُورُ

    Open ayah 57:14

    তারা মুমিনদেরকে ডেকে বলবে, “আমরা কি তোমাদের সাথে ছিলাম না?” মুমিনরা বলবে, “হ্যাঁ (ছিলে), কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছো। তোমরা (আমাদের অমঙ্গলের) প্রতীক্ষা করেছো ও সন্দেহ পোষণ করেছো। আর (মিছে) আশা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। অবশেষে আল্লাহর আদেশ এসে গিয়েছে। (আসলে) মহাপ্রতারক (শয়তান) তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে।”

  15. فَٱلۡيَوۡمَ لَا يُؤۡخَذُ مِنكُمۡ فِدۡيَةٞ وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُواْۚ مَأۡوَىٰكُمُ ٱلنَّارُۖ هِيَ مَوۡلَىٰكُمۡۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 57:15

    অতএব, আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ নেওয়া হবে না; কাফেরদের কাছ থেকেও না (মুক্তিপণ নিয়ে কাউকে রেহাই দেওয়া হবে না)। তোমাদের বাসস্থান জাহান্নাম। ওটাই তোমাদের বন্ধু (যোগ্য স্থান)। ওটা কতই না খারাপ ঠিকানা!

  16. ۞أَلَمۡ يَأۡنِ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَن تَخۡشَعَ قُلُوبُهُمۡ لِذِكۡرِ ٱللَّهِ وَمَا نَزَلَ مِنَ ٱلۡحَقِّ وَلَا يَكُونُواْ كَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلُ فَطَالَ عَلَيۡهِمُ ٱلۡأَمَدُ فَقَسَتۡ قُلُوبُهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 57:16

    আল্লাহর স্মরণ ও (তাঁর কাছ থেকে) অবতীর্ণ সত্যের কল্যাণে মুমিনদের জন্য কি সময় হয়নি যে, তাদের অন্তর বিনম্র হবে এবং তারা তাদের মত হবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছিল? অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ায় তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। আর তাদের মধ্যে অনেকেই অবাধ্য।

  17. ٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ قَدۡ بَيَّنَّا لَكُمُ ٱلۡأٓيَٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُونَ

    Open ayah 57:17

    জেনে রাখ, আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর জীবিত করেন। আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেছি, যাতে তোমরা বুঝতে পার।

  18. إِنَّ ٱلۡمُصَّدِّقِينَ وَٱلۡمُصَّدِّقَٰتِ وَأَقۡرَضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعَفُ لَهُمۡ وَلَهُمۡ أَجۡرٞ كَرِيمٞ

    Open ayah 57:18

    সদ্‌কা দানকারী পুরুষ ও নারীদেরকে এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে (প্রতিদানে) বহুগুণ বেশি দেওয়া হবে। উপরন্তু, তাদের জন্য রয়েছে এক সম্মানজনক পুরস্কার (জান্নাত)।

  19. وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَۖ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمۡ لَهُمۡ أَجۡرُهُمۡ وَنُورُهُمۡۖ وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡجَحِيمِ

    Open ayah 57:19

    যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান আনে তারাই তাদের প্রভুর কাছে সিদ্দীক (খাঁটি ঈমানদার) ও শহীদ (দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দানকারী) বলে বিবেচিত। তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার ও তাদের আলো। আর যারা কুফরি করে ও আমার নিদর্শনসমূহকে মিথ্যা বলে তারা জাহান্নামের অধিবাসী (হবে)।

  20. ٱعۡلَمُوٓاْ أَنَّمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا لَعِبٞ وَلَهۡوٞ وَزِينَةٞ وَتَفَاخُرُۢ بَيۡنَكُمۡ وَتَكَاثُرٞ فِي ٱلۡأَمۡوَٰلِ وَٱلۡأَوۡلَٰدِۖ كَمَثَلِ غَيۡثٍ أَعۡجَبَ ٱلۡكُفَّارَ نَبَاتُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَكُونُ حُطَٰمٗاۖ وَفِي ٱلۡأٓخِرَةِ عَذَابٞ شَدِيدٞ وَمَغۡفِرَةٞ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٞۚ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ 

    Open ayah 57:20

    তোমরা জেনে রাখ, পার্থিব জীবন তো কেবল খেলা, আমোদ-প্রমোদ, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং সম্পদ ও সন্তান (ধনবল ও জনবল) বৃদ্ধির প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। যেমন একটা বৃষ্টি, যার (কল্যাণে উৎপন্ন) ফসল কৃষকদেরকে মুগ্ধ করে। তারপর তা শুকিয়ে যায় এবং তুমি তাকে হলদে (বিবর্ণ) দেখতে পাও। অতঃপর তা খড়কুটা হয়ে যায়। পরকালে আছে কঠিন শাস্তি (কাফেরদের জন্য), আর আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি (মুমিনদের জন্য)। পার্থিব জীবন তো প্রতারণামূলক ভোগ ব্যতীত কিছু নয়।

  21. سَابِقُوٓاْ إِلَىٰ مَغۡفِرَةٖ مِّن رَّبِّكُمۡ وَجَنَّةٍ عَرۡضُهَا كَعَرۡضِ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أُعِدَّتۡ لِلَّذِينَ ءَامَنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 57:21

    তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার প্রতিযোগিতা করো যা আসমান ও জমিনের ন্যায় প্রশস্ত এবং তৈরী করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে। এটা আল্লাহর কৃপা। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহান কৃপার অধিকারী।

  22. مَآ أَصَابَ مِن مُّصِيبَةٖ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِيٓ أَنفُسِكُمۡ إِلَّا فِي كِتَٰبٖ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَآۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ

    Open ayah 57:22

    পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে যে বিপদ আসে, আমি পৃথিবী সৃষ্টি করার আগেই তা লিখিত আছে। নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ।

  23. لِّكَيۡلَا تَأۡسَوۡاْ عَلَىٰ مَا فَاتَكُمۡ وَلَا تَفۡرَحُواْ بِمَآ ءَاتَىٰكُمۡۗ وَٱللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخۡتَالٖ فَخُورٍ

    Open ayah 57:23

    (আল্লাহ এটা এজন্য বলছেন) যাতে তোমরা যা হারাও তার জন্য দুঃখ না করো এবং তিনি তোমাদেরকে যা দান করেন তা নিয়ে উল্লসিত না হও। আল্লাহ তো দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করেন না।

  24. ٱلَّذِينَ يَبۡخَلُونَ وَيَأۡمُرُونَ ٱلنَّاسَ بِٱلۡبُخۡلِۗ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ

    Open ayah 57:24

    যারা (নিজেরা) কার্পণ্য করে এবং লোকদেরকেও কার্পণ্য করতে বলে (আল্লাহ তাদের দানের মুখাপেক্ষী নন)। আর (দ্বীনের পথ থেকে) যে মুখ ফিরিয়ে নেয়, (তার জানা উচিত) আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।

  25. لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٞ شَدِيدٞ وَمَنَٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُۥ وَرُسُلَهُۥ بِٱلۡغَيۡبِۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ

    Open ayah 57:25

    আমি স্পষ্ট নিদর্শনসহ আমার রসূলদেরকে পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও (ন্যায়ের) মানদণ্ড দিয়েছি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। আমি লোহাও দিয়েছি, যার মধ্যে (যুদ্ধের জন্য সহায়ক) প্রচণ্ড শক্তি ও মানুষের অনেক কল্যাণ আছে; এজন্য যে, আল্লাহ জানতে (যাচাই করতে) চান, কে না দেখেও তাঁকে ও তাঁর রসূলদেরকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।

  26. وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحٗا وَإِبۡرَٰهِيمَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَۖ فَمِنۡهُم مُّهۡتَدٖۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 57:26

    আমি নূহ ও ইবরাহীমকে রসূল করে পাঠিয়েছিলাম এবং তাদের বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব দিয়েছিলাম। তাদের মধ্যে কেউ কেউ ছিল সৎপথপ্রাপ্ত। আবার তাদের অনেকেই ছিল অবাধ্য।

  27. ثُمَّ قَفَّيۡنَا عَلَىٰٓ ءَاثَٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيۡنَا بِعِيسَى ٱبۡنِ مَرۡيَمَ وَءَاتَيۡنَٰهُ ٱلۡإِنجِيلَۖ وَجَعَلۡنَا فِي قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأۡفَةٗ وَرَحۡمَةٗۚ وَرَهۡبَانِيَّةً ٱبۡتَدَعُوهَا مَا كَتَبۡنَٰهَا عَلَيۡهِمۡ إِلَّا ٱبۡتِغَآءَ رِضۡوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوۡهَا حَقَّ رِعَايَتِهَاۖ فَـَٔاتَيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ مِنۡهُمۡ أَجۡرَهُمۡۖ وَكَثِيرٞ مِّنۡهُمۡ فَٰسِقُونَ

    Open ayah 57:27

    অতঃপর তাদের পরে আমার রসূলদেরকে তাদের অনুগামী করেছি। অনুগামী করেছি মরিয়মপুত্র ঈসাকেও এবং তাকে ইন্‌জীল দিয়েছি। যারা তার অনুসরণ করেছে তাদের অন্তরে দিয়েছি সহানুভূতি ও দয়া। আর বৈরাগ্য তো তারাই উদ্ভাবন করেছে। আমি এটা তাদের ওপর ধার্য করিনি, বরং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য (তারা নিজেরাই এটা উদ্ভাবন করেছে)। কিন্তু এটাও তারা সঠিকভাবে পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের (ন্যায্য) পুরস্কার দিয়েছি। তবে তাদের মধ্যে অনেকেই ছিল অবাধ্য।

  28. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَءَامِنُواْ بِرَسُولِهِۦ يُؤۡتِكُمۡ كِفۡلَيۡنِ مِن رَّحۡمَتِهِۦ وَيَجۡعَل لَّكُمۡ نُورٗا تَمۡشُونَ بِهِۦ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ

    Open ayah 57:28

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং তাঁর রসূলকে বিশ্বাস কর। তাহলে স্বীয় অনুগ্রহে তিনি তোমাদেরকে দ্বিগুণ (প্রতিদান) দেবেন এবং তোমাদেরকে এমন এক আলো দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলতে পারবে। আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

  29. لِّئَلَّا يَعۡلَمَ أَهۡلُ ٱلۡكِتَٰبِ أَلَّا يَقۡدِرُونَ عَلَىٰ شَيۡءٖ مِّن فَضۡلِ ٱللَّهِ وَأَنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ

    Open ayah 57:29

    যাতে কিতাবধারীরা (ইহুদি ও খ্রিষ্টানরা) জানতে পারে যে, আল্লাহর অল্প অনুগ্রহের ওপরও তাদের কোন অধিকার নেই এবং অনুগ্রহ (সবই) আল্লাহর হাতে; তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ বিরাট অনুগ্রহের মালিক।