المجادلة
Al-Mujaadila
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
قَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّتِي تُجَٰدِلُكَ فِي زَوۡجِهَا وَتَشۡتَكِيٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ
Open ayah 58:1যে মহিলা (খাওলাহ বিনতে ছা'লাবাহ) তার স্বামী (আওস ইবনে ছামিত) সম্বন্ধে তোমার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছে অভিযোগ পেশ করছে, আল্লাহ তার কথা শুনেছেন। আল্লাহ তোমাদের দুজনের কথাবার্তাই শুনছেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।
ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ
Open ayah 58:2তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে যিহার করে (স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য তাকে বলে, "তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মত নিষিদ্ধ") তাদের এই স্ত্রীরা তাদের মা নয়; তাদের মা তো তারাই যারা তাদেরকে জন্মদান করেছে। বস্তুত তারা এক জঘন্য কথা আর মিথ্যা বলে থাকে। তবে আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।
وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 58:3যারা তাদের স্ত্রীদের সাথে যিহার করে এবং পরে তাদের কথা থেকে ফিরে আসে (অর্থাৎ স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত থেকে সরে আসে) তাদেরকে স্ত্রীর সংস্পর্শে আসার আগে (কাফ্ফারাস্বরূপ) একটি দাস মুক্ত করতে হবে। তোমাদেরকে এই উপদেশই দেওয়া হচ্ছে। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।
فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
Open ayah 58:4যার সে সামর্থ্য নেই সে স্ত্রীর সংস্পর্শে আসার আগে একাধারে দুই মাস রোযা রাখবে। যে তাও পারবে না সে ষাটজন মিসকীন খাওয়াবে। তোমরা যাতে আল্লাহ ও তাঁর রসূলের প্রতি খাঁটি বিশ্বাস স্থাপন করো সেজন্য এই বিধান। এগুলো আল্লাহর নির্ধারিত বিধান। আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُواْ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 58:5যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে তাদেরকে লাঞ্ছিত করা হবে, যেমন লাঞ্ছিত করা হয়েছে তাদের পূর্ববর্তীদেরকে। আমি তো সুস্পষ্ট আয়াত নাযিল করেছি। আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
Open ayah 58:6(স্মরণ করো) যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরায় উঠাবেন এবং তারা যা করত তাদেরকে তা জানিয়ে দেবেন। আল্লাহ তার হিসাব রেখেছেন, যদিও তারা তা ভুলে গিয়েছে। আল্লাহ সব কিছুরই সাক্ষী।
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ
Open ayah 58:7তুমি কি (ভেবে) দেখনি যে, আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন? যে কোন তিনজনের গোপন কথা হলে তিনি থাকেন তাদের চতুর্থ জন এবং পাঁচজনের হলে তিনি থাকেন তাদের ষষ্ঠজন। আবার এর চেয়ে কম কিংবা বেশি জনের হলেও তারা যেখানেই থাকুক, তিনি তাদের সঙ্গেই থাকেন। অতঃপর কেয়ামতের দিন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম জানিয়ে দেবেন। আল্লাহ সবকিছুই অবগত আছেন।
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُواْ عَنِ ٱلنَّجۡوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنۡهُ وَيَتَنَٰجَوۡنَ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِۖ وَإِذَا جَآءُوكَ حَيَّوۡكَ بِمَا لَمۡ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِيٓ أَنفُسِهِمۡ لَوۡلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُۚ حَسۡبُهُمۡ جَهَنَّمُ يَصۡلَوۡنَهَاۖ فَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 58:8তুমি কি তাদের কথা ভেবে দেখনি, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? অতঃপর তাদেরকে যা নিষেধ করা হয়েছিল তারা আবার তাই করছে এবং পাপ, বৈরিতা ও রসূলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করছে। আর তারা যখন তোমার কাছে আসে তখন এমন কথা দ্বারা তোমাকে অভিবাদন জানায় যা দ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন জানাননি; আর মনে মনে বলে, “আমরা যা বলি তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন?” জাহান্নামই তাদের (শাস্তির) জন্য যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে। কত খারাপ সেই গন্তব্য!
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَنَٰجَيۡتُمۡ فَلَا تَتَنَٰجَوۡاْ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوۡاْ بِٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
Open ayah 58:9হে ঈমানদারগণ! তোমরা যখন গোপনে কথা বল তখন পাপ, বৈরিতা ও রসূলের বিরুদ্ধাচরণের জন্য তা করবে না; বরং সৎকাজ ও তাকওয়ার বিষয়ে কথা বলবে। আর আল্লাহকে ভয় করবে, যাঁর কাছে তোমাদেরকে একত্রিত করা হবে।
إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ
Open ayah 58:10(কাফেরদের) এই গোপন পরামর্শ তো শয়তানের পক্ষ থেকে; মুমিনদেরকে দুঃখ দেওয়ার জন্য; তবে আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কোন ক্ষতি করতে পারবে না। অতএব, মুমিনরা যেন আল্লাহর ওপর ভরসা করে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
Open ayah 58:11হে ঈমানদারগণ! যখন তোমাদেরকে বলা হয়, “মজলিসে (অন্যদের জন্য) জায়গা করে দাও” তখন তোমরা জায়গা করে দেবে; তাহলে আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দেবেন। আর যখন বলা হয়, “উঠে যাও” তখন উঠে যাবে; তাহলে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেবেন। আর তোমরা যা করো, আল্লাহ তার খবর রাখেন।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَٰجَيۡتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَةٗۚ ذَٰلِكَ خَيۡرٞ لَّكُمۡ وَأَطۡهَرُۚ فَإِن لَّمۡ تَجِدُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ
Open ayah 58:12হে ঈমানদারগণ! তোমরা যখন রসূলের সাথে একান্তে কথা বলতে চাইবে তখন তোমাদের একান্ত কথার পূর্বে কিছু সদকা দেবে। এটা তোমাদের জন্য ভাল ও পবিত্রতর। তবে যদি (সদকা করার মত কিছু) না পাও তাহলে (ক্ষতি নেই, কারণ) আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
ءَأَشۡفَقۡتُمۡ أَن تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَٰتٖۚ فَإِذۡ لَمۡ تَفۡعَلُواْ وَتَابَ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ
Open ayah 58:13তোমরা কি (রসূলের সাথে) একান্ত কথার পূর্বে সদকা দিতে ভয় পাচ্ছ? ঠিক আছে, যদি এমন হয় যে, তোমরা সদকা দিতে পারলে না, আর আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন, তখন নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর। তোমরা যা করো, আল্লাহ তার খবর রাখেন।
۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِم مَّا هُم مِّنكُمۡ وَلَا مِنۡهُمۡ وَيَحۡلِفُونَ عَلَى ٱلۡكَذِبِ وَهُمۡ يَعۡلَمُونَ
Open ayah 58:14তুমি কি তাদের (মোনাফেকদের) দিকে তাকিয়ে দেখনি, যারা এমন একদল লোকের সাথে (ইহুদিদের সাথে) বন্ধুত্ব করে, যাদের ওপর আল্লাহর ক্রোধ আছে? তারা তোমাদের (মুসলমানদের) লোকও নয়, আবার তাদের (ইহুদিদের) লোকও নয়। তারা জেনে বুঝে মিথ্যা বিষয়ে শপথ করে।
أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدًاۖ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ
Open ayah 58:15আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি তৈরী করে রেখেছেন। তারা যা করে তা কত খারাপ!
ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
Open ayah 58:16তারা নিজেদের শপথসমূহকে ঢাল বানিয়েছে এবং আল্লাহর পথে চলতে (মানুষকে) বাধা দিয়েছে; তাই তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি।
لَّن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ
Open ayah 58:17তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে মোটেও কাজে আসবে না। তারা জাহান্নামেরই অধিবাসী (হবে), সেখানে তারা চিরকাল থাকবে।
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيَحۡلِفُونَ لَهُۥ كَمَا يَحۡلِفُونَ لَكُمۡ وَيَحۡسَبُونَ أَنَّهُمۡ عَلَىٰ شَيۡءٍۚ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡكَٰذِبُونَ
Open ayah 58:18(সেদিনের কথা স্মরণ করো) যেদিন আল্লাহ তাদের সবাইকে পুনরায় (কবর থেকে) উঠাবেন। তখন তারা তাঁর কাছে শপথ করবে, যেমন (এখন) তোমাদের কাছে শপথ করছে। তারা মনে করে যে, তারা একটা কিছুর ওপরে আছে (ভাল কিছু করছে)। জেনে রাখ, তারাই মিথ্যাবাদী।
ٱسۡتَحۡوَذَ عَلَيۡهِمُ ٱلشَّيۡطَٰنُ فَأَنسَىٰهُمۡ ذِكۡرَ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱلشَّيۡطَٰنِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱلشَّيۡطَٰنِ هُمُ ٱلۡخَٰسِرُونَ
Open ayah 58:19শয়তান তাদেরকে বশীভূত করেছে এবং আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। ওরা শয়তানের দল। জেনে রাখ, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡأَذَلِّينَ
Open ayah 58:20যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে তারা চরম লাঞ্ছিতদের দলভুক্ত।
كَتَبَ ٱللَّهُ لَأَغۡلِبَنَّ أَنَا۠ وَرُسُلِيٓۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ
Open ayah 58:21আল্লাহ লিখে দিয়েছেন: আমি ও আমার রসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।
لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ
Open ayah 58:22আল্লাহ ও শেষ দিনে (পরকালে) বিশ্বাসী কোন সমপ্রদায়কে তুমি দেখতে পাবে না যে, তারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধীদেরকে ভালবাসে; তারা তাদের বাপ, ছেলে, ভাই কিংবা জ্ঞাতি হলেও। আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছেন (সুপ্রতিষ্ঠিত করেছেন) এবং নিজের পক্ষ থেকে এক (বিশেষ) প্রাণশক্তি দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত; সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। ওরাই আল্লাহর দল। জেনে রাখ, আল্লাহর দলই সফলকাম।