الحشر

Al-Hashr

The Exile · Surah 59 · Ayahs: 24 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 59:1

    আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।

  2. هُوَ ٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن دِيَٰرِهِمۡ لِأَوَّلِ ٱلۡحَشۡرِۚ مَا ظَنَنتُمۡ أَن يَخۡرُجُواْۖ وَظَنُّوٓاْ أَنَّهُم مَّانِعَتُهُمۡ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُواْۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَۚ يُخۡرِبُونَ بُيُوتَهُم بِأَيۡدِيهِمۡ وَأَيۡدِي ٱلۡمُؤۡمِنِينَ فَٱعۡتَبِرُواْ يَٰٓأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ

    Open ayah 59:2

    তিনিই কিতাবীদের (বনু নাযীর গোত্রের ইহুদিদের) মধ্যে যারা কাফের, তাদেরকে প্রথমবারের মত একত্রিত করে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছেন। তোমরা মনে করনি যে, তারা বের হবে। তারাও মনে করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহ (-র শাস্তি) থেকে রক্ষা করবে; কিন্তু আল্লাহর শাস্তি তাদের ওপর এমন এক জায়গা থেকে এল যা তাদের ধারণায় ছিল না। তিনি তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। তারা তাদের হাতে ও মুমিনদের হাতে নিজেদের ঘরবাড়ি ধ্বংস করছিল। অতএব, হে দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা! তোমরা শিক্ষা গ্রহণ কর।

  3. وَلَوۡلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيۡهِمُ ٱلۡجَلَآءَ لَعَذَّبَهُمۡ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابُ ٱلنَّارِ

    Open ayah 59:3

    আল্লাহ তাদের জন্য নির্বাসন ধার্য করে না রাখলে দুনিয়াতে অবশ্যই তাদেরকে (অন্য) শাস্তি দিতেন। আর আখেরাতে তাদের জন্য জাহান্নামের শাস্তি তো আছেই।

  4. ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۖ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 59:4

    এর কারণ, তারা আল্লাহ ও তাঁর রসূলের সাথে বিরোধ করেছে। আর আল্লাহর সাথে যে বিরোধ করে, আল্লাহ তো তাকে কঠিন শাস্তি দেবেনই।

  5. مَا قَطَعۡتُم مِّن لِّينَةٍ أَوۡ تَرَكۡتُمُوهَا قَآئِمَةً عَلَىٰٓ أُصُولِهَا فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيُخۡزِيَ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 59:5

    তোমরা যে খেজুর গাছগুলো কেটেছো আর যেগুলো (না কেটে) মূলের ওপর দাঁড়ানো অবস্থায় রেখে দিয়েছো তা তো আল্লাহরই নির্দেশে (হয়েছে); এজন্য যে, তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করবেন।

  6. وَمَآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡهُمۡ فَمَآ أَوۡجَفۡتُمۡ عَلَيۡهِ مِنۡ خَيۡلٖ وَلَا رِكَابٖ وَلَٰكِنَّ ٱللَّهَ يُسَلِّطُ رُسُلَهُۥ عَلَىٰ مَن يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ

    Open ayah 59:6

    আল্লাহ তাঁর রসূলকে তাদের (বনু নাযীরের ইহুদিদের) কাছ থেকে যে ফায় (যুদ্ধলব্ধ সম্পদ) দিয়েছেন, সে জন্য তোমরা ঘোড়া কিংবা উট ছোটাওনি (ঘোড়া কিংবা উটে চড়ে যুদ্ধ করনি)। তবে আল্লাহ যাদের ওপর চান, তাঁর রসূলদেরকে ক্ষমতা দান করেন। আল্লাহ সবকিছু করতে সক্ষম।

  7. مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ كَيۡ لَا يَكُونَ دُولَةَۢ بَيۡنَ ٱلۡأَغۡنِيَآءِ مِنكُمۡۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ

    Open ayah 59:7

    আল্লাহ তাঁর রসূলকে (ইহুদি) জনপদবাসীদের কাছ থেকে যে ফায় (যুদ্ধলব্ধ সম্পদ) দিয়েছেন, তা আল্লাহ ও রসূলের জন্য, (রসূলের) আত্মীয়-স্বজনের জন্য, ইয়াতীম ও মিসকীনদের জন্য এবং পথিক মুসাফিরদের জন্য; যাতে তা তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত সম্পদ না হয়। রসূল তোমাদেরকে যা দেয় তোমরা তাই নিও এবং যা নিতে বারণ করে তা নিও না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা।

  8. لِلۡفُقَرَآءِ ٱلۡمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأَمۡوَٰلِهِمۡ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ

    Open ayah 59:8

    (এ সম্পদ) দেশত্যাগী গরীবদের জন্য (গরীব মোহাজেরদের জন্য), যারা তাদের ঘড়বাড়ি ও ধন-সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁর রসূলকে সাহায্য করে। তারাই সত্যবাদী।

  9. وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلۡإِيمَٰنَ مِن قَبۡلِهِمۡ يُحِبُّونَ مَنۡ هَاجَرَ إِلَيۡهِمۡ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمۡ حَاجَةٗ مِّمَّآ أُوتُواْ وَيُؤۡثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٞۚ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 59:9

    (তাদের জন্যও) যারা এই মোহাজেরদের আগে এ নগরীতে (মদীনায়) বসবাস করেছে ও ঈমান এনেছে (অর্থাৎ আনসারদের জন্যও)। তাদের কাছে যারা হিজরত করে এসেছে তারা তাদেরকে ভালবাসে; তাদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে কোন চাহিদা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও নিজেদের ওপর (তাদেরকে) অগ্রাধিকার দেয়। আর মনের কার্পণ্য থেকে যাদেরকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম।

  10. وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ 

    Open ayah 59:10

    আর (এ সম্পদ তাদের জন্যও) যারা তাদের পরে এসেছে। তারা বলে, “হে আমাদের প্রভু! আমাদেরকে ও আমাদের যে ভাইয়েরা আমাদের আগে ঈমান এনেছে তাদেরকে ক্ষমা করো এবং আমাদের অন্তরে মুমিনদের বিরুদ্ধে কোন বিদ্বেষ রেখো না। ওগো প্রভু! তুমি তো স্নেহপরায়ণ, পরম দয়ালু।”

  11. ۞أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُواْ يَقُولُونَ لِإِخۡوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَئِنۡ أُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَكُمۡ وَلَا نُطِيعُ فِيكُمۡ أَحَدًا أَبَدٗا وَإِن قُوتِلۡتُمۡ لَنَنصُرَنَّكُمۡ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ

    Open ayah 59:11

    তুমি কি মোনাফেকদেরকে দেখনি? তারা তাদের কিতাবধারী কাফের বন্ধুদেরকে বলে, “যদি তোমাদেরকে বের করে দেওয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে (বিপক্ষে) আমরা কখনো কারো কথা মানব না। আর যদি তোমরা (যুদ্ধে) আক্রান্ত হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব।” কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, তারা অবশ্যই মিথ্যাবাদী।

  12. لَئِنۡ أُخۡرِجُواْ لَا يَخۡرُجُونَ مَعَهُمۡ وَلَئِن قُوتِلُواْ لَا يَنصُرُونَهُمۡ وَلَئِن نَّصَرُوهُمۡ لَيُوَلُّنَّ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ

    Open ayah 59:12

    যদি তাদেরকে (কিতাবধারী কাফেরদেরকে) বের করে দেওয়া হয় তাহলে তারা (এই মোনাফেকরা) তাদের সাথে বেরও হবে না এবং যদি তারা আক্রান্ত হয় তাহলে তারা তাদেরকে সাহায্যও করবে না। যদি সাহায্য করতে আসেও তাহলে তারা অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করবে (পালিয়ে যাবে)। অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না।

  13. لَأَنتُمۡ أَشَدُّ رَهۡبَةٗ فِي صُدُورِهِم مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ

    Open ayah 59:13

    তাদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই বেশি। এর কারণ, তারা একদল অবুঝ লোক।

  14. لَا يُقَٰتِلُونَكُمۡ جَمِيعًا إِلَّا فِي قُرٗى مُّحَصَّنَةٍ أَوۡ مِن وَرَآءِ جُدُرِۭۚ بَأۡسُهُم بَيۡنَهُمۡ شَدِيدٞۚ تَحۡسَبُهُمۡ جَمِيعٗا وَقُلُوبُهُمۡ شَتَّىٰۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ

    Open ayah 59:14

    তারা সবাই একত্রেও তোমাদের বিরুদ্ধে (সামনাসামনি) যুদ্ধ করবে না। তবে (তাদের) সুরক্ষিত জনপদের মধ্যে অথবা (দুর্গের) দেয়ালের পেছন থেকে (যুদ্ধ করতে চাইবে)। তাদের নিজেদের মধ্যেই প্রচণ্ড যুদ্ধ হয়। তুমি তাদেরকে একতাবদ্ধ মনে কর। আসলে তাদের মধ্যে মনের মিল নেই। এর কারণ, তারা একদল নির্বোধ লোক।

  15. كَمَثَلِ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَرِيبٗاۖ ذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 59:15

    এরা তাদের মতই, যারা (বনু কোরায়যার ইহুদিরা) এদের অল্প আগে নিজেদের কৃতকর্মের খারাপ পরিণতি আস্বাদন (ভোগ) করেছে। (পরকালেও) তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  16. كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 59:16

    (মোনাফেকদের ইহুদি কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে প্ররোচিত করার উদাহরণ) শয়তানের কাজের মত; সে মানুষকে বলে, “কুফরি করো”, তারপর মানুষ যখন কুফরি করে তখন সে বলে, “তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি বিশ্বজগতের প্রভু আল্লাহকে ভয় করি।”

  17. فَكَانَ عَٰقِبَتَهُمَآ أَنَّهُمَا فِي ٱلنَّارِ خَٰلِدَيۡنِ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ

    Open ayah 59:17

    অতএব, (মোনাফেক ও ইহুদি কাফের) উভয়ের পরিণতি এই যে, তারা জাহান্নামে যাবে; সেখানে তারা চিরকাল থাকবে। এটাই জালেমদের শাস্তি।

  18. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَلۡتَنظُرۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ لِغَدٖۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 59:18

    হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর। প্রত্যেক ব্যক্তিরই (ভেবে) দেখা উচিত, আগামী কালের জন্য সে কী পাঠালো। আর আল্লাহকে ভয় কর। তোমরা যা কিছু করো, আল্লাহ তার খবর রাখেন।

  19. وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ نَسُواْ ٱللَّهَ فَأَنسَىٰهُمۡ أَنفُسَهُمۡۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ

    Open ayah 59:19

    তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যার ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন। তারাই অবাধ্য।

  20. لَا يَسۡتَوِيٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ وَأَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۚ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ هُمُ ٱلۡفَآئِزُونَ 

    Open ayah 59:20

    জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা সমান নয়। জান্নাতের অধিবাসীরাই সফলকাম।

  21. لَوۡ أَنزَلۡنَا هَٰذَا ٱلۡقُرۡءَانَ عَلَىٰ جَبَلٖ لَّرَأَيۡتَهُۥ خَٰشِعٗا مُّتَصَدِّعٗا مِّنۡ خَشۡيَةِ ٱللَّهِۚ وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ

    Open ayah 59:21

    আমি যদি এই কোরআনকে একটি পাহাড়ের ওপর নাযিল করতাম, তাহলে পাহাড়টিকে তুমি আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ হতে দেখতে। আমি মানুষের জন্য এসব দৃষ্টান্ত বর্ণনা করি, যাতে তারা চিন্তা করে।

  22. هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۖ هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ

    Open ayah 59:22

    তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি অদৃশ্য ও দৃশ্যমান (সকল) বস্তু সম্বন্ধে জানেন। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু।

  23. هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡمَلِكُ ٱلۡقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلۡمُؤۡمِنُ ٱلۡمُهَيۡمِنُ ٱلۡعَزِيزُ ٱلۡجَبَّارُ ٱلۡمُتَكَبِّرُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ

    Open ayah 59:23

    তিনিই আল্লাহ, যিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি মহা অধিপতি, মহাপবিত্র, শান্তিদাতা, নিরাপত্তা-বিধায়ক, সর্বনিয়ন্তা, মহাপরাক্রম-শালী, মহাপ্রতাপশালী, মহামহিম। তারা (তাঁর সাথে) যা কিছু শরীক করে, আল্লাহ তা থেকে পবিত্র।

  24. هُوَ ٱللَّهُ ٱلۡخَٰلِقُ ٱلۡبَارِئُ ٱلۡمُصَوِّرُۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 59:24

    তিনিই আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, মহাউদ্ভাবক, প্রকৃত রূপকার। উত্তম নামসমূহ তাঁরই। আসমান ও জমিনে যা কিছু আছে, (সবই) তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান।