الممتحنة
Al-Mumtahana
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ عَدُوِّي وَعَدُوَّكُمۡ أَوۡلِيَآءَ تُلۡقُونَ إِلَيۡهِم بِٱلۡمَوَدَّةِ وَقَدۡ كَفَرُواْ بِمَا جَآءَكُم مِّنَ ٱلۡحَقِّ يُخۡرِجُونَ ٱلرَّسُولَ وَإِيَّاكُمۡ أَن تُؤۡمِنُواْ بِٱللَّهِ رَبِّكُمۡ إِن كُنتُمۡ خَرَجۡتُمۡ جِهَٰدٗا فِي سَبِيلِي وَٱبۡتِغَآءَ مَرۡضَاتِيۚ تُسِرُّونَ إِلَيۡهِم بِٱلۡمَوَدَّةِ وَأَنَا۠ أَعۡلَمُ بِمَآ أَخۡفَيۡتُمۡ وَمَآ أَعۡلَنتُمۡۚ وَمَن يَفۡعَلۡهُ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
Open ayah 60:1হে ঈমানদারগণ! তোমরা আমার ও তোমাদের শত্রুকে (কাফেরদেরকে) বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও; অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে, তারা তা প্রত্যাখ্যান করেছে। তোমরা তোমাদের প্রভু আল্লাহর প্রতি ঈমান এনেছো বলে তারা রসূলকে ও তোমাদেরকে (জন্মভূমি থেকে) বের করে দিয়েছে। তোমরা যদি আমার পথে জেহাদ করার জন্য এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বের হয়ে থাক, (তাহলে কাফেরদের সাথে কোনরকম সৌহার্দ্য বজায় রেখো না।) তোমরা তাদের কাছে গোপনে বন্ধুত্বের বার্তা পাঠাও; অথচ তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো, আমি তা ভাল করে জানি। তোমাদের মধ্যে যে এটা করছে, সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়েছে।
إِن يَثۡقَفُوكُمۡ يَكُونُواْ لَكُمۡ أَعۡدَآءٗ وَيَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ وَأَلۡسِنَتَهُم بِٱلسُّوٓءِ وَوَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ
Open ayah 60:2তারা যদি তোমাদেরকে নাগালে পায় তাহলে তোমাদের শত্রুই হবে (কখনো বন্ধু হবে না), খারাপ উদ্দেশ্যে তোমাদের দিকে তাদের হাত ও জিহবা বাড়াবে (কাজে ও কথায় তোমাদের ক্ষতি করবে) এবং চাইবে যে, তোমরা কুফরি কর।
لَن تَنفَعَكُمۡ أَرۡحَامُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡۚ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَفۡصِلُ بَيۡنَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
Open ayah 60:3তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তান-সন্ততি কেয়ামতের দিন তোমাদের কোন উপকারে আসবে না। তিনি (আল্লাহ) তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তোমরা যা করো, আল্লাহ তা দেখতে পান।
قَدۡ كَانَتۡ لَكُمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ فِيٓ إِبۡرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذۡ قَالُواْ لِقَوۡمِهِمۡ إِنَّا بُرَءَٰٓؤُاْ مِنكُمۡ وَمِمَّا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةُ وَٱلۡبَغۡضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤۡمِنُواْ بِٱللَّهِ وَحۡدَهُۥٓ إِلَّا قَوۡلَ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسۡتَغۡفِرَنَّ لَكَ وَمَآ أَمۡلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَيۡءٖۖ رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ
Open ayah 60:4তোমাদের জন্য ইবরাহীম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তারা তাদের সমপ্রদায়কে বলেছিল, “তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার এবাদত করো তার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম এবং আমাদের ও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হল; যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আন।” তবে ইবরাহীম তার বাবাকে বলেছিল, “আমি তোমার জন্য অবশ্যই (আল্লাহর কাছে) ক্ষমা চাইব। যদিও আল্লাহর সামনে তোমার জন্য আমার কিছু করার ক্ষমতা নেই।” (ইবরাহীম ও তার সঙ্গীরা বলেছিল,) “হে আমাদের প্রভু! আমরা তোমার ওপরই ভরসা করেছি, তোমার দিকেই মুখ ফিরিয়েছি এবং তোমার কাছেই (আমাদের) প্রত্যাবর্তন।”
رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 60:5“হে আমাদের প্রভু! আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের প্রভু! আমাদেরকে ক্ষমা কর। তুমিই তো মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।”
لَقَدۡ كَانَ لَكُمۡ فِيهِمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَۚ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ
Open ayah 60:6তোমাদের জন্য তাদের (ইবরাহীম ও তার সঙ্গীদের) মধ্যে উত্তম আদর্শ রয়েছে, অবশ্য (তোমাদের মধ্যে) যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে তাদের জন্য। আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত, অবশ্যই আল্লাহ অমুখাপেক্ষী, সমস্ত প্রশংসার অধিকারী।
۞عَسَى ٱللَّهُ أَن يَجۡعَلَ بَيۡنَكُمۡ وَبَيۡنَ ٱلَّذِينَ عَادَيۡتُم مِّنۡهُم مَّوَدَّةٗۚ وَٱللَّهُ قَدِيرٞۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 60:7সম্ভবত আল্লাহ তোমাদের মধ্যে এবং তাদের মধ্য থেকে যাদের সাথে তোমাদের শত্রুতা আছে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
لَّا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَٰتِلُوكُمۡ فِي ٱلدِّينِ وَلَمۡ يُخۡرِجُوكُم مِّن دِيَٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓاْ إِلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ
Open ayah 60:8যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তাদের সাথে সদাচার করতে ও তাদের প্রতি ন্যায়-বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়বিচারকারীদের ভালবাসেন।
إِنَّمَا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ قَٰتَلُوكُمۡ فِي ٱلدِّينِ وَأَخۡرَجُوكُم مِّن دِيَٰرِكُمۡ وَظَٰهَرُواْ عَلَىٰٓ إِخۡرَاجِكُمۡ أَن تَوَلَّوۡهُمۡۚ وَمَن يَتَوَلَّهُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
Open ayah 60:9বস্তুত আল্লাহ তোমাদেরকে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে কিংবা তোমাদেরকে বের করে দিতে সাহায্য করেছে। এমন লোকদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই জালেম।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا جَآءَكُمُ ٱلۡمُؤۡمِنَٰتُ مُهَٰجِرَٰتٖ فَٱمۡتَحِنُوهُنَّۖ ٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِهِنَّۖ فَإِنۡ عَلِمۡتُمُوهُنَّ مُؤۡمِنَٰتٖ فَلَا تَرۡجِعُوهُنَّ إِلَى ٱلۡكُفَّارِۖ لَا هُنَّ حِلّٞ لَّهُمۡ وَلَا هُمۡ يَحِلُّونَ لَهُنَّۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُواْۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّۚ وَلَا تُمۡسِكُواْ بِعِصَمِ ٱلۡكَوَافِرِ وَسۡـَٔلُواْ مَآ أَنفَقۡتُمۡ وَلۡيَسۡـَٔلُواْ مَآ أَنفَقُواْۚ ذَٰلِكُمۡ حُكۡمُ ٱللَّهِ يَحۡكُمُ بَيۡنَكُمۡۖ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ
Open ayah 60:10হে ঈমানদারগণ! যখন মুমিন নারীরা হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদেরকে পরীক্ষা করবে। তাদের ঈমান সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভাল জানেন। (তোমাদের পরীক্ষায়) যদি তোমরা তাদেরকে মুমিন বলে জানতে পার, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। (কারণ) না তারা কাফেরদের জন্য বৈধ, এবং না কাফেররা তাদের জন্য বৈধ। কাফেররা (তাদের বাবদ) যা ব্যয় করেছে তোমরা তাদেরকে তা দিয়ে দেবে। আর তোমরা যদি ঐ নারীদেরকে বিয়ে করো, তাহলে তোমাদের কোন পাপ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহরানা দাও। আর তোমরা কাফের নারীদের সাথে (পূর্বের দাম্পত্য) সম্পর্ক বজায় রেখো না। তোমরা (তাদের বাবদ) যা ব্যয় করেছো তা চেয়ে নিতে পার এবং কাফেররাও (তাদের স্ত্রীদের বাবদ) যা ব্যয় করেছে তা চেয়ে নিতে পারে। এটাই আল্লাহর বিধান। তিনি তোমাদের মধ্যে মীমাংসা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।
وَإِن فَاتَكُمۡ شَيۡءٞ مِّنۡ أَزۡوَٰجِكُمۡ إِلَى ٱلۡكُفَّارِ فَعَاقَبۡتُمۡ فَـَٔاتُواْ ٱلَّذِينَ ذَهَبَتۡ أَزۡوَٰجُهُم مِّثۡلَ مَآ أَنفَقُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ
Open ayah 60:11যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ হাতছাড়া হয়ে কাফেরদের দখলে চলে যায়, তারপর তোমরা (প্রতিপক্ষকে) শাস্তি দিতে পার (এবং তাদের সাথে যুদ্ধ করে যুদ্ধলব্ধ সম্পদ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ পাও) তাহলে যাদের স্ত্রী চলে গিয়েছে তারা (স্ত্রীদের বাবদ) যা ব্যয় করেছে তার সমপরিমাণ তাদেরকে দিয়ে দাও। আর আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা বিশ্বাস রাখ।
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا جَآءَكَ ٱلۡمُؤۡمِنَٰتُ يُبَايِعۡنَكَ عَلَىٰٓ أَن لَّا يُشۡرِكۡنَ بِٱللَّهِ شَيۡـٔٗا وَلَا يَسۡرِقۡنَ وَلَا يَزۡنِينَ وَلَا يَقۡتُلۡنَ أَوۡلَٰدَهُنَّ وَلَا يَأۡتِينَ بِبُهۡتَٰنٖ يَفۡتَرِينَهُۥ بَيۡنَ أَيۡدِيهِنَّ وَأَرۡجُلِهِنَّ وَلَا يَعۡصِينَكَ فِي مَعۡرُوفٖ فَبَايِعۡهُنَّ وَٱسۡتَغۡفِرۡ لَهُنَّ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 60:12হে নবী! যখন মুমিন নারীরা তোমার কাছে এসে এই মর্মে আনুগত্যের শপথ করে যে, তারা আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, জেনেশুনে মিথ্যা অপবাদ রটাবে না এবং ভাল কাজে তোমার আদেশ অমান্য করবে না, তখন তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ قَدۡ يَئِسُواْ مِنَ ٱلۡأٓخِرَةِ كَمَا يَئِسَ ٱلۡكُفَّارُ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡقُبُورِ
Open ayah 60:13হে ঈমানদারগণ! এমন লোকদের সাথে বন্ধুত্ব করো না, যাদের ওপর আল্লাহ অসন্তুষ্ট। তারা তো পরকাল সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমন কাফেররা কবরবাসীদের (আবার জীবিত হওয়ার) ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে (অথবা যেমন কবরবাসী কাফেররা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গিয়েছে)।