الصف
As-Saff
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 61:1আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لِمَ تَقُولُونَ مَا لَا تَفۡعَلُونَ
Open ayah 61:2হে ঈমানদারগণ! তোমরা যা করো না, তা বল কেন?
كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ أَن تَقُولُواْ مَا لَا تَفۡعَلُونَ
Open ayah 61:3তোমরা যা করো না তা যে বল, এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়।
إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلَّذِينَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِهِۦ صَفّٗا كَأَنَّهُم بُنۡيَٰنٞ مَّرۡصُوصٞ
Open ayah 61:4আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে (অটল থেকে) কাতার বেঁধে যুদ্ধ করে, যেন তারা এক সুদৃঢ় ভবন।
وَإِذۡ قَالَ مُوسَىٰ لِقَوۡمِهِۦ يَٰقَوۡمِ لِمَ تُؤۡذُونَنِي وَقَد تَّعۡلَمُونَ أَنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُمۡۖ فَلَمَّا زَاغُوٓاْ أَزَاغَ ٱللَّهُ قُلُوبَهُمۡۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ
Open ayah 61:5(স্মরণ করো) মূসা তার লোকদেরকে বলেছিল, “হে আমার লোকেরা! তোমরা আমাকে কষ্ট দাও কেন, অথচ তোমরা জান যে, আমি তোমাদের কাছে (প্রেরিত) আল্লাহর রসূল?” কিন্তু তারা যখন বাঁকা পথই ধরল, তখন আল্লাহও তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। আল্লাহ অবাধ্য লোকদেরকে হেদায়েত করেন না।
وَإِذۡ قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ يَٰبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ إِنِّي رَسُولُ ٱللَّهِ إِلَيۡكُم مُّصَدِّقٗا لِّمَا بَيۡنَ يَدَيَّ مِنَ ٱلتَّوۡرَىٰةِ وَمُبَشِّرَۢا بِرَسُولٖ يَأۡتِي مِنۢ بَعۡدِي ٱسۡمُهُۥٓ أَحۡمَدُۖ فَلَمَّا جَآءَهُم بِٱلۡبَيِّنَٰتِ قَالُواْ هَٰذَا سِحۡرٞ مُّبِينٞ
Open ayah 61:6(স্মরণ করো) মরিয়মের পুত্র ঈসা বলেছিল, “হে বনী ইসরাঈল! আমি তোমাদের কাছে (প্রেরিত) আল্লাহর রসূল। আমার সামনে যে তাওরাত আছে, আমি তাকে সত্য (কিতাব) বলছি এবং আমার পরে আহ্মাদ নামের একজন রসূল আসার সুসংবাদ দিচ্ছি।” অতঃপর সে যখন স্পষ্ট প্রমাণাদি নিয়ে এল, তখন তারা বলল, “এ তো পরিষ্কার এক যাদু।”
وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُوَ يُدۡعَىٰٓ إِلَى ٱلۡإِسۡلَٰمِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 61:7যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে, অথচ তাকে ইসলামের দিকে ডাক দেওয়া হচ্ছে, তার চেয়ে বড় জালেম আর কে? আল্লাহ জালেমদেরকে হেদায়েত করেন না।
يُرِيدُونَ لِيُطۡفِـُٔواْ نُورَ ٱللَّهِ بِأَفۡوَٰهِهِمۡ وَٱللَّهُ مُتِمُّ نُورِهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ
Open ayah 61:8তারা তাদের মুখ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়; কিন্তু আল্লাহ তাঁর আলোকে পরিপূর্ণ করবেন, কাফেররা (তা) অপছন্দ করলেও।
هُوَ ٱلَّذِيٓ أَرۡسَلَ رَسُولَهُۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُۥ عَلَى ٱلدِّينِ كُلِّهِۦ وَلَوۡ كَرِهَ ٱلۡمُشۡرِكُونَ
Open ayah 61:9তিনিই তাঁর রসূলকে পথনির্দেশ ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, সকল দ্বীনের ওপর একে বিজয়ী করার জন্য, মুশরিকরা (তা) অপছন্দ করলেও।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰ تِجَٰرَةٖ تُنجِيكُم مِّنۡ عَذَابٍ أَلِيمٖ
Open ayah 61:10হে ঈমানদারগণ! আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের পথ বলে দেব, যা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করবে?
تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 61:11(তা এই যে,) তোমরা আল্লাহ ও তাঁর রসূলের ওপর বিশ্বাস স্থাপন করবে এবং নিজেদের ধন-সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদ করবে। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে!
يَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡ وَيُدۡخِلۡكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةٗ فِي جَنَّٰتِ عَدۡنٖۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
Open ayah 61:12(যদি তা করো) তাহলে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এবং তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় এমন জান্নাতে আর স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে তোমাদেরকে প্রবেশ করাবেন। এটাই বড় সাফল্য।
وَأُخۡرَىٰ تُحِبُّونَهَاۖ نَصۡرٞ مِّنَ ٱللَّهِ وَفَتۡحٞ قَرِيبٞۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ
Open ayah 61:13(তিনি তোমাদেরকে দেবেন) তোমাদের পছন্দনীয় আরও একটি অনুগ্রহ: (শত্রুর বিরুদ্ধে) আল্লাহর সাহায্য ও নিকটবর্তী এক বিজয়। মুমিনদেরকে (তার) সুসংবাদ দাও।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُونُوٓاْ أَنصَارَ ٱللَّهِ كَمَا قَالَ عِيسَى ٱبۡنُ مَرۡيَمَ لِلۡحَوَارِيِّـۧنَ مَنۡ أَنصَارِيٓ إِلَى ٱللَّهِۖ قَالَ ٱلۡحَوَارِيُّونَ نَحۡنُ أَنصَارُ ٱللَّهِۖ فَـَٔامَنَت طَّآئِفَةٞ مِّنۢ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ وَكَفَرَت طَّآئِفَةٞۖ فَأَيَّدۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ عَلَىٰ عَدُوِّهِمۡ فَأَصۡبَحُواْ ظَٰهِرِينَ
Open ayah 61:14হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর (দ্বীনের) সাহায্যকারী হও; যেমন মরিয়মপুত্র ঈসা (তার) শিষ্যদেরকে বলেছিল, “আল্লার পথে কারা (আছে) আমার সাহায্যকারী?” শিষ্যরা বলেছিল, “আমরাই আল্লাহর (পথে) সাহায্যকারী।” অতঃপর বনী ইসরাঈলের একটি দল ঈমান আনল এবং একটি দল কুফরি করল। যারা ঈমান এনেছিল আমি তাদেরকে তাদের শত্রুর বিরুদ্ধে শক্তি যুগিয়েছিলাম, ফলে তারা বিজয়ী হয়েছিল।