الجمعة
Al-Jumu'a
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِ ٱلۡمَلِكِ ٱلۡقُدُّوسِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
Open ayah 62:1আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, যিনি মহা অধিপতি, মহাপবিত্র, মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।
هُوَ ٱلَّذِي بَعَثَ فِي ٱلۡأُمِّيِّـۧنَ رَسُولٗا مِّنۡهُمۡ يَتۡلُواْ عَلَيۡهِمۡ ءَايَٰتِهِۦ وَيُزَكِّيهِمۡ وَيُعَلِّمُهُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَإِن كَانُواْ مِن قَبۡلُ لَفِي ضَلَٰلٖ مُّبِينٖ
Open ayah 62:2তিনিই নিরক্ষরদের মধ্যে তাদের থেকেই একজন রসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ পাঠ করে, তাদেরকে কলুষমুক্ত করে এবং তাদেরকে কিতাব ও হেকমত (প্রজ্ঞা) শিক্ষা দেয়। আগে তো তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যেই ছিল।
وَءَاخَرِينَ مِنۡهُمۡ لَمَّا يَلۡحَقُواْ بِهِمۡۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
Open ayah 62:3(তিনি তাকে রসূল করে পাঠিয়েছেন) তাদের আরো লোকদের জন্য, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি। তিনিই মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।
ذَٰلِكَ فَضۡلُ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۚ وَٱللَّهُ ذُو ٱلۡفَضۡلِ ٱلۡعَظِيمِ
Open ayah 62:4এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা করেন তাকেই তা দান করেন। আল্লাহ বিরাট অনুগ্রহের মালিক।
مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُواْ ٱلتَّوۡرَىٰةَ ثُمَّ لَمۡ يَحۡمِلُوهَا كَمَثَلِ ٱلۡحِمَارِ يَحۡمِلُ أَسۡفَارَۢاۚ بِئۡسَ مَثَلُ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِۚ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ
Open ayah 62:5যাদের ওপর তাওরাতের দায়িত্ব অর্পণ করা হয়েছিল, কিন্তু তারা তা বহন করেনি, তাদের অবস্থা পুস্তক বহনকারী গাধার মত। যে লোকেরা আল্লাহর আয়াতসমূহ অবিশ্বাস করে, তাদের অবস্থা কত খারাপ! আল্লাহ জালেমদেরকে সৎপথ দেখান না।
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ هَادُوٓاْ إِن زَعَمۡتُمۡ أَنَّكُمۡ أَوۡلِيَآءُ لِلَّهِ مِن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُاْ ٱلۡمَوۡتَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
Open ayah 62:6বল, “হে ইহুদি সমপ্রদায়! তোমরা যদি দাবি করো যে, তোমরাই আল্লাহর বন্ধু, অন্য মানুষেরা নয়, তাহলে (সত্বর জান্নাত লাভের জন্য) মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও।”
وَلَا يَتَمَنَّوۡنَهُۥٓ أَبَدَۢا بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِٱلظَّٰلِمِينَ
Open ayah 62:7কিন্তু তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনও তা কামনা করবে না। আল্লাহ জালেমদের সম্পর্কে ভাল করে জানেন।
قُلۡ إِنَّ ٱلۡمَوۡتَ ٱلَّذِي تَفِرُّونَ مِنۡهُ فَإِنَّهُۥ مُلَٰقِيكُمۡۖ ثُمَّ تُرَدُّونَ إِلَىٰ عَٰلِمِ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 62:8বল, “তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে থাকতে চাচ্ছ, তার সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। অতঃপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্যমান বস্তু সম্পর্কে অবগত সত্তার (সর্বজ্ঞ আল্লাহর) কাছে ফিরিয়ে নেওয়া হবে। তখন তোমরা (দুনিয়ায়) যা কিছু করতে, তিনি তোমাদেরকে তা জানিয়ে দেবেন।”
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 62:9হে ঈমানদারগণ! যখন শুক্রবারের (জুম্আর) নামাযের জন্য ডাক (আযান) দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণপানে ছুটে আসবে এবং কেনাবেচা বন্ধ করে দেবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।
فَإِذَا قُضِيَتِ ٱلصَّلَوٰةُ فَٱنتَشِرُواْ فِي ٱلۡأَرۡضِ وَٱبۡتَغُواْ مِن فَضۡلِ ٱللَّهِ وَٱذۡكُرُواْ ٱللَّهَ كَثِيرٗا لَّعَلَّكُمۡ تُفۡلِحُونَ
Open ayah 62:10অতঃপর যখন নামায সমাপ্ত হবে, তখন জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করবে ও বেশি করে আল্লাহকে স্মরণ করবে, যাতে তোমরা সফলকাম হও।
وَإِذَا رَأَوۡاْ تِجَٰرَةً أَوۡ لَهۡوًا ٱنفَضُّوٓاْ إِلَيۡهَا وَتَرَكُوكَ قَآئِمٗاۚ قُلۡ مَا عِندَ ٱللَّهِ خَيۡرٞ مِّنَ ٱللَّهۡوِ وَمِنَ ٱلتِّجَٰرَةِۚ وَٱللَّهُ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ
Open ayah 62:11তারা যখন কোন বাণিজ্য অথবা বিনোদন দেখতে পায়, তখন তার দিকে ছুটে যায় এবং তোমাকে (খুতবায়) দাঁড়ানো অবস্থায় রেখে যায়। বল, “আল্লাহর কাছে যা আছে তা বিনোদন ও বাণিজ্যের চেয়ে শ্রেষ্ঠ। আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ রিযিকদাতা।”