المنافقون

Al-Munaafiqoon

The Hypocrites · Surah 63 · Ayahs: 11 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُونَ قَالُواْ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ

    Open ayah 63:1

    যখন মোনাফেকরা তোমার কাছে আসে, তখন বলে, “আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল।” আল্লাহ জানেন যে, তুমি অবশ্যই তাঁর রসূল; তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মোনাফেকরা অবশ্যই মিথ্যাবাদী।

  2. ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ

    Open ayah 63:2

    তারা তাদের শপথকে ঢাল বানিয়ে (তার আড়ালে মানুষকে) আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। তারা যা করত তা কত খারাপ!

  3. ذَٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ

    Open ayah 63:3

    এটা এ কারণে যে, তারা ঈমান আনার পর আবার কাফের হয়েছে। যে জন্য তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তাই তারা (কিছু) বোঝে না।

  4. ۞وَإِذَا رَأَيۡتَهُمۡ تُعۡجِبُكَ أَجۡسَامُهُمۡۖ وَإِن يَقُولُواْ تَسۡمَعۡ لِقَوۡلِهِمۡۖ كَأَنَّهُمۡ خُشُبٞ مُّسَنَّدَةٞۖ يَحۡسَبُونَ كُلَّ صَيۡحَةٍ عَلَيۡهِمۡۚ هُمُ ٱلۡعَدُوُّ فَٱحۡذَرۡهُمۡۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ

    Open ayah 63:4

    তুমি যখন তাদেরকে দেখ, তাদের দেহ তোমাকে মুগ্ধ করে এবং তারা যদি কথা বলে, তুমি তাদের কথা শোন। তারা দেয়ালে ঠেকানো কাঠের মত। তারা প্রতিটি আওয়াজকে তাদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু; অতএব, তাদের সম্পর্কে সতর্ক হও। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন (তারা ধ্বংস হোক)! তারা কীভাবে বিভ্রান্ত হচ্ছে!

  5. وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ يَسۡتَغۡفِرۡ لَكُمۡ رَسُولُ ٱللَّهِ لَوَّوۡاْ رُءُوسَهُمۡ وَرَأَيۡتَهُمۡ يَصُدُّونَ وَهُم مُّسۡتَكۡبِرُونَ

    Open ayah 63:5

    যখন তাদেরকে বলা হয়, “এসো, আল্লাহর রসূল তোমাদের জন্য (আল্লাহর কাছে) ক্ষমা চাইবেন” তখন তারা নিজেদের মাথা বাঁকা করে এবং তুমি দেখতে পাও, তারা অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়।

  6. سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ

    Open ayah 63:6

    তুমি তাদের জন্য ক্ষমা চাও আর না চাও, (উভয়ই) তাদের জন্য সমান; আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ অবাধ্য লোকদেরকে হেদায়েত করেন না।

  7. هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ

    Open ayah 63:7

    তারাই বলে, “যারা আল্লাহর রসূলের সান্নিধ্যে আছে তাদের জন্য ব্যয় করো না, যতক্ষণ না তারা (তার কাছ থেকে) সরে যায়।” অথচ আল্লাহই আসমান ও জমিনের ধন-ভাণ্ডারের মালিক; কিন্তু মোনাফেকরা (তা) বোঝে না।

  8. يَقُولُونَ لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَةِ لَيُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِينَ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَعۡلَمُونَ

    Open ayah 63:8

    তারা বলে, “আমরা মদীনায় ফিরে গেলে সেখান থেকে সবল দুর্বলকে অবশ্যই বের করে দেবে।” আসলে শক্তি তো আল্লাহর, তাঁর রসূলের ও মুমিনদের; কিন্তু মোনাফেকরা (তা) জানে না।

  9. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ

    Open ayah 63:9

    হে ঈমানদারগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে না রাখে। যারা তা করে (যাদের অবস্থা তেমন) তারাই ক্ষতিগ্রস্ত।

  10. وَأَنفِقُواْ مِن مَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَيَقُولَ رَبِّ لَوۡلَآ أَخَّرۡتَنِيٓ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 63:10

    আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। মৃত্যু এসে পড়লে তো সে বলবে, “প্রভু! আমাকে আরো কিছুকাল অবকাশ দিলে না কেন? তাহলে আমি সদ্‌কা করতাম এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম।”

  11. وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ

    Open ayah 63:11

    কিন্তু যখন কারো নির্ধারিত সময় এসে যাবে, তখন আল্লাহ তাকে মোটেও অবকাশ দেবেন না। আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।