التغابن

At-Taghaabun

Mutual Disillusion · Surah 64 · Ayahs: 18 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يُسَبِّحُ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ لَهُ ٱلۡمُلۡكُ وَلَهُ ٱلۡحَمۡدُۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 64:1

    আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। তিনি সবকিছু করতে সক্ষম।

  2. هُوَ ٱلَّذِي خَلَقَكُمۡ فَمِنكُمۡ كَافِرٞ وَمِنكُم مُّؤۡمِنٞۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ

    Open ayah 64:2

    তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন; অতঃপর তোমাদের মধ্যে কেউ হয়েছে কাফের এবং কেউ মুমিন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান।

  3. خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡۖ وَإِلَيۡهِ ٱلۡمَصِيرُ

    Open ayah 64:3

    তিনি যথাযথভাবে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তোমাদের আকৃতি দিয়েছেন এবং তোমাদের আকৃতি সুন্দর করেছেন। তাঁর কাছেই (সবার) প্রত্যাবর্তন।

  4. يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعۡلِنُونَۚ وَٱللَّهُ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 64:4

    আসমান ও জমিনে যা কিছু আছে সবই তিনি জানেন এবং তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো তাও তিনি জানেন। আল্লাহ অন্তরের বিষয়াদি সম্যক অবগত।

  5. أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَبۡلُ فَذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ

    Open ayah 64:5

    পূর্বে যারা কুফরি করেছিল তাদের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছেনি? তারা তাদের কর্মের কুফল (দুনিয়াতেই) আস্বাদন করেছে। আর (পরকালেও) তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  6. ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَقَالُوٓاْ أَبَشَرٞ يَهۡدُونَنَا فَكَفَرُواْ وَتَوَلَّواْۖ وَّٱسۡتَغۡنَى ٱللَّهُۚ وَٱللَّهُ غَنِيٌّ حَمِيدٞ

    Open ayah 64:6

    তার কারণ, তাদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে আসত এবং তারা বলত, “মানুষ কি আমাদেরকে সুপথ দেখাবে?” এভাবেই তারা অবিশ্বাস করেছিল ও (সত্য থেকে) মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে আল্লাহর তো (তাদের কাছে) কোন প্রয়োজন ছিল না। আল্লাহ অমুখাপেক্ষী, সমস্ত প্রশংসার অধিকারী।

  7. زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَن لَّن يُبۡعَثُواْۚ قُلۡ بَلَىٰ وَرَبِّي لَتُبۡعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلۡتُمۡۚ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ

    Open ayah 64:7

    কাফেররা মনে করে, তাদেরকে (হিসাবের জন্য) উঠানো হবে না। বল, “অবশ্যই, আমার প্রভুর শপথ! তোমাদেরকে অবশ্যই উঠানো হবে। অতঃপর তোমরা যা করেছো, তোমাদেরকে তা অবশ্যই অবহিত করা হবে। আর এটা আল্লাহর পক্ষে (খুবই) সহজ।”

  8. فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَٱلنُّورِ ٱلَّذِيٓ أَنزَلۡنَاۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ

    Open ayah 64:8

    অতএব, আল্লাহ ও তাঁর রসূলের প্রতি এবং যে আলো (কোরআন) আমি নাযিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন কর। তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন।

  9. يَوۡمَ يَجۡمَعُكُمۡ لِيَوۡمِ ٱلۡجَمۡعِۖ ذَٰلِكَ يَوۡمُ ٱلتَّغَابُنِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُكَفِّرۡ عَنۡهُ سَيِّـَٔاتِهِۦ وَيُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ

    Open ayah 64:9

    (সে দিনকে স্মরণ করো) যেদিন অর্থাৎ সমাবেশের দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন। সেদিন হবে লাভ-লোকসানের (মুমিনদের জন্য লাভের এবং কাফেরদের জন্য লোকসানের) দিন। যারা আল্লাহকে বিশ্বাস করে ও সৎকাজ করে তিনি তাদের পাপসমূহ মোচন করবেন এবং তাদেরকে জান্নাতে স্থান দেবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে; সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হবে বড় সাফল্য।

  10. وَٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَآ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِ خَٰلِدِينَ فِيهَاۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ 

    Open ayah 64:10

    আর যারা কুফরি করে ও আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করে তারাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা কত খারাপ গন্তব্য!

  11. مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۗ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ يَهۡدِ قَلۡبَهُۥۚ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ

    Open ayah 64:11

    আল্লাহর হুকুম ছাড়া (কারো) কোন বিপদ আসে না। যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সঠিক দিক-নির্দেশনা দেন। আল্লাহ সবকিছুই ভালভাবে জানেন।

  12. وَأَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَۚ فَإِن تَوَلَّيۡتُمۡ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ

    Open ayah 64:12

    তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসূলের আনুগত্য কর। যদি তোমরা (তা থেকে) মুখ ফিরিয়ে নাও তাহলে (জেনে রাখ) আমার রসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।

  13. ٱللَّهُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ

    Open ayah 64:13

    আল্লাহ এমনই এক সত্তা যে, তিনি ছাড়া কোন উপাস্য নেই। মুমিনরা যেন আল্লাহর ওপরই নির্ভর করে।

  14. يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ مِنۡ أَزۡوَٰجِكُمۡ وَأَوۡلَٰدِكُمۡ عَدُوّٗا لَّكُمۡ فَٱحۡذَرُوهُمۡۚ وَإِن تَعۡفُواْ وَتَصۡفَحُواْ وَتَغۡفِرُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ

    Open ayah 64:14

    হে ঈমানদারগণ! তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যেই তোমাদের শত্রু আছে। অতএব, তাদের ব্যাপারে সতর্ক থেকো। আর যদি তোমরা (তাদের দোষত্রুটি) মার্জনা করো, উপেক্ষা করো ও ক্ষমা করো তাহলে (জেনে রাখ) আল্লাহও ক্ষমাশীল, পরম দয়ালু।

  15. إِنَّمَآ أَمۡوَٰلُكُمۡ وَأَوۡلَٰدُكُمۡ فِتۡنَةٞۚ وَٱللَّهُ عِندَهُۥٓ أَجۡرٌ عَظِيمٞ

    Open ayah 64:15

    বস্তুত তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি একটি পরীক্ষা। আর আল্লাহর কাছেই আছে এক মহা পুরস্কার (জান্নাত)।

  16. فَٱتَّقُواْ ٱللَّهَ مَا ٱسۡتَطَعۡتُمۡ وَٱسۡمَعُواْ وَأَطِيعُواْ وَأَنفِقُواْ خَيۡرٗا لِّأَنفُسِكُمۡۗ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ

    Open ayah 64:16

    অতএব, যতটা পার আল্লাহকে ভয় করো, (তাঁর কথা) শোন, (তাঁর) আনুগত্য করো এবং (তাঁর পথে) ব্যয় কর। এতে তোমাদের নিজেদেরই কল্যাণ রয়েছে। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফলকাম।

  17. إِن تُقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا يُضَٰعِفۡهُ لَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡۚ وَٱللَّهُ شَكُورٌ حَلِيمٌ

    Open ayah 64:17

    তোমরা যদি আল্লাহকে একটি উত্তম ঋণ দাও (আল্লাহর পথে অর্থ ব্যয় করো) তাহলে তিনি তা তোমাদের জন্য দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ পরম প্রতিদানদাতা, মহা ধৈর্যশীল।

  18. عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ

    Open ayah 64:18

    তিনি অদৃশ্য ও দৃশ্যমান (সকল) বস্তু সম্বন্ধে অবগত, মহাপরাক্রমশালী, অসীম প্রজ্ঞাবান।