الطلاق

At-Talaaq

Divorce · Surah 65 · Ayahs: 12 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحۡصُواْ ٱلۡعِدَّةَۖ وَٱتَّقُواْ ٱللَّهَ رَبَّكُمۡۖ لَا تُخۡرِجُوهُنَّ مِنۢ بُيُوتِهِنَّ وَلَا يَخۡرُجۡنَ إِلَّآ أَن يَأۡتِينَ بِفَٰحِشَةٖ مُّبَيِّنَةٖۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ لَا تَدۡرِي لَعَلَّ ٱللَّهَ يُحۡدِثُ بَعۡدَ ذَٰلِكَ أَمۡرٗا

    Open ayah 65:1

    হে নবী! তোমরা স্ত্রীদের তালাক দিলে তাদের ইদ্দতের (ইদ্দত: তালাকপ্রাপ্ত মহিলাদের নির্দিষ্ট সময়কাল) প্রতি লক্ষ্য রেখে তালাক দেবে এবং (ঠিকভাবে) ইদ্দত গণনা করবে। আর তোমাদের প্রভু আল্লাহকে ভয় করবে। তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেবে না এবং তারা নিজেরাও যেন বের হয়ে না যায়। তবে তারা কোন প্রকাশ্য অশ্লীল কাজ করলে ভিন্ন কথা। এগুলো আল্লাহর সীমারেখা (বিধান)। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লংঘন করে সে তার নিজের ওপরই জুলুম করে। তুমি জান না, আল্লাহ হয়তো এর পরে (এই তালাকের পরে) কোন একটি পথ বের করবেন।

  2. فَإِذَا بَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ فَارِقُوهُنَّ بِمَعۡرُوفٖ وَأَشۡهِدُواْ ذَوَيۡ عَدۡلٖ مِّنكُمۡ وَأَقِيمُواْ ٱلشَّهَٰدَةَ لِلَّهِۚ ذَٰلِكُمۡ يُوعَظُ بِهِۦ مَن كَانَ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مَخۡرَجٗا

    Open ayah 65:2

    অতঃপর তারা (তালাকপ্রাপ্ত স্ত্রীরা) তাদের (ইদ্দতের) মেয়াদশেষে উপনীত হলে তোমরা তাদেরকে ভালভাবে রেখে দেবে (ফেরত আনবে) অথবা ভালভাবে আলাদা করে দেবে (বিদায় করবে) এবং তোমাদের মধ্য থেকে দু'জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে; আর তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে তাকে এই উপদেশ দেওয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য (সংকট থেকে) বের হওয়ার পথ করে দেবেন।

  3. وَيَرۡزُقۡهُ مِنۡ حَيۡثُ لَا يَحۡتَسِبُۚ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسۡبُهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بَٰلِغُ أَمۡرِهِۦۚ قَدۡ جَعَلَ ٱللَّهُ لِكُلِّ شَيۡءٖ قَدۡرٗا

    Open ayah 65:3

    আর তাকে এমন জায়গা থেকে জীবিকার ব্যবস্থা করবেন যা সে ধারণাও করে না। যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ নিশ্চয়ই তার উদ্দেশ্য পূরণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি মাত্রা ঠিক করেছেন।

  4. وَٱلَّٰٓـِٔي يَئِسۡنَ مِنَ ٱلۡمَحِيضِ مِن نِّسَآئِكُمۡ إِنِ ٱرۡتَبۡتُمۡ فَعِدَّتُهُنَّ ثَلَٰثَةُ أَشۡهُرٖ وَٱلَّٰٓـِٔي لَمۡ يَحِضۡنَۚ وَأُوْلَٰتُ ٱلۡأَحۡمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجۡعَل لَّهُۥ مِنۡ أَمۡرِهِۦ يُسۡرٗا

    Open ayah 65:4

    তোমাদের নারীদের মধ্যে যারা ঋতুস্রাব হওয়ার ব্যাপারে নিরাশ হয়েছে (যাদের আর ঋতুস্রাব হওয়ার আশা নেই) তাদের (ইদ্দত) সম্পর্কে তোমাদের যদি সন্দেহ হয় তাহলে তাদের ইদ্দত (ধরবে) তিনমাস; (বয়স না হওয়ায়) যাদের ঋতুস্রাব হয় না তাদেরও (তাই)। আর গর্ভবতীদের ইদ্দত হল তাদের সন্তান প্রসব করা পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন।

  5. ذَٰلِكَ أَمۡرُ ٱللَّهِ أَنزَلَهُۥٓ إِلَيۡكُمۡۚ وَمَن يَتَّقِ ٱللَّهَ يُكَفِّرۡ عَنۡهُ سَيِّـَٔاتِهِۦ وَيُعۡظِمۡ لَهُۥٓ أَجۡرًا

    Open ayah 65:5

    এটা আল্লাহর হুকুম, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে আল্লাহকে ভয় করে, তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন।

  6. أَسۡكِنُوهُنَّ مِنۡ حَيۡثُ سَكَنتُم مِّن وُجۡدِكُمۡ وَلَا تُضَآرُّوهُنَّ لِتُضَيِّقُواْ عَلَيۡهِنَّۚ وَإِن كُنَّ أُوْلَٰتِ حَمۡلٖ فَأَنفِقُواْ عَلَيۡهِنَّ حَتَّىٰ يَضَعۡنَ حَمۡلَهُنَّۚ فَإِنۡ أَرۡضَعۡنَ لَكُمۡ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ وَأۡتَمِرُواْ بَيۡنَكُم بِمَعۡرُوفٖۖ وَإِن تَعَاسَرۡتُمۡ فَسَتُرۡضِعُ لَهُۥٓ أُخۡرَىٰ

    Open ayah 65:6

    তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রকম বাসস্থানে থাক তাদের জন্যও তেমন বাসস্থানের ব্যবস্থা করবে। তাদেরকে সংকটে ফেলার জন্য তাদের ক্ষতি করবে না। তারা গর্ভবতী হয়ে থাকলে সন্তান প্রসব করা পর্যন্ত তাদের খরচ বহন করবে। যদি তারা তোমাদের পক্ষে (তোমাদের সন্তানদেরকে) বুকের দুধ খাওয়ায় তাহলে তাদেরকে মজুরি দেবে এবং (এ ব্যাপারে) নিজেদের মধ্যে সঙ্গতভাবে পরামর্শ করে নেবে। (এ ক্ষেত্রে) যদি তোমরা উভয় পক্ষ একে অপরের প্রতি কঠোর হও তাহলে সন্তানের বাবার পক্ষে অন্য কোন নারী বুকের দুধ খাওয়াবে।

  7. لِيُنفِقۡ ذُو سَعَةٖ مِّن سَعَتِهِۦۖ وَمَن قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهُۥ فَلۡيُنفِقۡ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُۚ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا مَآ ءَاتَىٰهَاۚ سَيَجۡعَلُ ٱللَّهُ بَعۡدَ عُسۡرٖ يُسۡرٗا

    Open ayah 65:7

    বিত্তবান ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবিকা সীমিত (সংকুচিত) করা হয়েছে, সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার চেয়ে বেশি তিনি কাউকে ব্যয় করতে বলেন না। কষ্টের পর আল্লাহ স্বাচ্ছন্দ্য দান করবেন।

  8. وَكَأَيِّن مِّن قَرۡيَةٍ عَتَتۡ عَنۡ أَمۡرِ رَبِّهَا وَرُسُلِهِۦ فَحَاسَبۡنَٰهَا حِسَابٗا شَدِيدٗا وَعَذَّبۡنَٰهَا عَذَابٗا نُّكۡرٗا

    Open ayah 65:8

    অনেক জনপদ (জনপদের অধিবাসীরা) তাদের প্রভু ও তাঁর রসূলদের নির্দেশের বিরুদ্ধাচারণ করেছিল। ফলে আমি তাদের থেকে কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে ভয়ংকর শাস্তি দিয়েছিলাম।

  9. فَذَاقَتۡ وَبَالَ أَمۡرِهَا وَكَانَ عَٰقِبَةُ أَمۡرِهَا خُسۡرًا

    Open ayah 65:9

    অতএব, তারা তাদের কৃতকর্মের খারাপ পরিণতি আস্বাদন করেছিল এবং ক্ষতিই ছিল তাদের কর্মের পরিণতি।

  10. أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ فَٱتَّقُواْ ٱللَّهَ يَٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ٱلَّذِينَ ءَامَنُواْۚ قَدۡ أَنزَلَ ٱللَّهُ إِلَيۡكُمۡ ذِكۡرٗا 

    Open ayah 65:10

    আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে বুদ্ধিমান ব্যক্তিরা, যারা ঈমান এনেছো! তোমরা আল্লাহকে ভয় করো; আল্লাহ তো তোমাদের কাছে উপদেশ পাঠিয়েছেন।

  11. رَّسُولٗا يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِ ٱللَّهِ مُبَيِّنَٰتٖ لِّيُخۡرِجَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۚ وَمَن يُؤۡمِنۢ بِٱللَّهِ وَيَعۡمَلۡ صَٰلِحٗا يُدۡخِلۡهُ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ قَدۡ أَحۡسَنَ ٱللَّهُ لَهُۥ رِزۡقًا

    Open ayah 65:11

    একজন রসূল (পাঠিয়েছেন), যে ঈমানদার ও সৎকর্মশীলদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ পাঠ করে। যে আল্লাহকে বিশ্বাস করে আর সৎকাজ করে আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে জান্নাতীরা অনন্তকাল ধরে বাস করবে। আল্লাহ তার জন্য উত্তম জীবিকার ব্যবস্থা করেছেন।

  12. ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ وَمِنَ ٱلۡأَرۡضِ مِثۡلَهُنَّۖ يَتَنَزَّلُ ٱلۡأَمۡرُ بَيۡنَهُنَّ لِتَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ وَأَنَّ ٱللَّهَ قَدۡ أَحَاطَ بِكُلِّ شَيۡءٍ عِلۡمَۢا

    Open ayah 65:12

    আল্লাহ সেই মহান সত্তা যিনি সাত আসমান ও তাদের মতই (সাত) জমিন সৃষ্টি করেছেন। এদের মাঝেই (তাঁর) নির্দেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সবকিছুই করতে সক্ষম এবং আল্লাহ সবকিছুই (তাঁর) জ্ঞানের আওতায় রেখেছেন।