التحريم
At-Tahrim
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكَۖ تَبۡتَغِي مَرۡضَاتَ أَزۡوَٰجِكَۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ
Open ayah 66:1হে নবী! আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন, তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি রক্ষার জন্য তা হারাম করছ কেন? আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। [একটি ঘটনার পর রসূলুল্লাহ (স) তাঁর কোন কোন স্ত্রীর মনরক্ষার জন্য আর মধু খাবেন না বলে শপথ করেছিলেন। এ প্রসঙ্গে আল্লাহ তাঁর নবীকে নির্দেশনা দিচ্ছেন যে, হালাল খাদ্য না খাওয়ার শপথ ঠিক নয় এবং এরকম শপথ ভঙ্গ করা বাঞ্ছনীয়।]
قَدۡ فَرَضَ ٱللَّهُ لَكُمۡ تَحِلَّةَ أَيۡمَٰنِكُمۡۚ وَٱللَّهُ مَوۡلَىٰكُمۡۖ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡحَكِيمُ
Open ayah 66:2আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথ থেকে অব্যাহতির বিধান দিয়েছেন। আল্লাহ তোমাদের প্রভু। তিনি মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।
وَإِذۡ أَسَرَّ ٱلنَّبِيُّ إِلَىٰ بَعۡضِ أَزۡوَٰجِهِۦ حَدِيثٗا فَلَمَّا نَبَّأَتۡ بِهِۦ وَأَظۡهَرَهُ ٱللَّهُ عَلَيۡهِ عَرَّفَ بَعۡضَهُۥ وَأَعۡرَضَ عَنۢ بَعۡضٖۖ فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ قَالَتۡ مَنۡ أَنۢبَأَكَ هَٰذَاۖ قَالَ نَبَّأَنِيَ ٱلۡعَلِيمُ ٱلۡخَبِيرُ
Open ayah 66:3(স্মরণ করো) যখন নবী তার কোন এক স্ত্রীকে (হাফ্সাকে) গোপনে একটি কথা বলেছিল। সে যখন (অন্যকে: আয়েশাকে) তা বলে দিল এবং আল্লাহ নবীর কাছে তা প্রকাশ করে দিলেন, তখন নবী তার কতকটা জানিয়ে দিল আর কতকটা (জানানো) থেকে বিরত থাকল। সে যখন তা ঐ স্ত্রীকে (হাফ্সাকে) জানালো তখন সে বলল, “আপনাকে এটা কে জানিয়েছে?” (জবাবে) সে বলল, “যিনি সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন তিনিই (আল্লাহ) আমাকে জানিয়েছেন।”
إِن تَتُوبَآ إِلَى ٱللَّهِ فَقَدۡ صَغَتۡ قُلُوبُكُمَاۖ وَإِن تَظَٰهَرَا عَلَيۡهِ فَإِنَّ ٱللَّهَ هُوَ مَوۡلَىٰهُ وَجِبۡرِيلُ وَصَٰلِحُ ٱلۡمُؤۡمِنِينَۖ وَٱلۡمَلَٰٓئِكَةُ بَعۡدَ ذَٰلِكَ ظَهِيرٌ
Open ayah 66:4যদি তোমরা দু'জন (হাফ্সা ও আয়েশা) আল্লাহর কাছে তওবা করো, কেননা তোমাদের অন্তর (নবীর ইচ্ছার বিরোধিতা করার দিকে) ঝুঁকে পড়েছে (তাহলে তোমাদের জন্য ভাল)। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে (জেনে রাখ) আল্লাহ তার বন্ধু; জিবরাঈল ও সৎকর্মশীল মুমিনরাও। তদুপরি, ফেরেশতারাও (তার) সাহায্যকারী।
عَسَىٰ رَبُّهُۥٓ إِن طَلَّقَكُنَّ أَن يُبۡدِلَهُۥٓ أَزۡوَٰجًا خَيۡرٗا مِّنكُنَّ مُسۡلِمَٰتٖ مُّؤۡمِنَٰتٖ قَٰنِتَٰتٖ تَٰٓئِبَٰتٍ عَٰبِدَٰتٖ سَٰٓئِحَٰتٖ ثَيِّبَٰتٖ وَأَبۡكَارٗا
Open ayah 66:5সে যদি তোমাদেরকে তালাক দেয় তাহলে তার প্রভু তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে ভাল স্ত্রী দিতে পারেন, যারা হবে আত্মসমর্পণকারিণী, ঈমানদার, আনুগত্যকারিণী, তওবাকারিণী, ইবাদতকারিণী, সংযমশীলা, অকুমারী ও কুমারী।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ
Open ayah 66:6হে ঈমানদারগণ! তোমরা তোমাদের নিজেদেরকে ও তোমাদের পরিবার-পরিজনকে (জাহান্নামের) আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যার দায়িেত্ব নিয়োজিত আছে নির্দয় ও কঠোর ফেরেশতারা। তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না এবং যা করার নির্দেশ পায় তাই করে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَعۡتَذِرُواْ ٱلۡيَوۡمَۖ إِنَّمَا تُجۡزَوۡنَ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 66:7হে কাফেররা! তোমরা আজ অজুহাত দেখিও না। তোমরা যা করতে, (আজ) তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে।
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ تُوبُوٓاْ إِلَى ٱللَّهِ تَوۡبَةٗ نَّصُوحًا عَسَىٰ رَبُّكُمۡ أَن يُكَفِّرَ عَنكُمۡ سَيِّـَٔاتِكُمۡ وَيُدۡخِلَكُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ يَوۡمَ لَا يُخۡزِي ٱللَّهُ ٱلنَّبِيَّ وَٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥۖ نُورُهُمۡ يَسۡعَىٰ بَيۡنَ أَيۡدِيهِمۡ وَبِأَيۡمَٰنِهِمۡ يَقُولُونَ رَبَّنَآ أَتۡمِمۡ لَنَا نُورَنَا وَٱغۡفِرۡ لَنَآۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
Open ayah 66:8হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা কর। (তাহলে) হয়তো তোমাদের প্রভু তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে জান্নাতে স্থান দেবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ সেদিন নবী ও তার সঙ্গী মুমিনদেরকে লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও (আমলনামাসহ) তাদের ডান হাতে চমকাবে। তারা বলবে, “হে আমাদের প্রভু! আমাদের আলো পূর্ণ করো এবং আমাদেরকে ক্ষমা কর। নিশ্চয়ই তুমি সবকিছু করতে সক্ষম।”
يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ جَٰهِدِ ٱلۡكُفَّارَ وَٱلۡمُنَٰفِقِينَ وَٱغۡلُظۡ عَلَيۡهِمۡۚ وَمَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ
Open ayah 66:9হে নবী! কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা জাহান্নাম। সেটা কতই না খারাপ গন্তব্য!
ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ كَفَرُواْ ٱمۡرَأَتَ نُوحٖ وَٱمۡرَأَتَ لُوطٖۖ كَانَتَا تَحۡتَ عَبۡدَيۡنِ مِنۡ عِبَادِنَا صَٰلِحَيۡنِ فَخَانَتَاهُمَا فَلَمۡ يُغۡنِيَا عَنۡهُمَا مِنَ ٱللَّهِ شَيۡـٔٗا وَقِيلَ ٱدۡخُلَا ٱلنَّارَ مَعَ ٱلدَّٰخِلِينَ
Open ayah 66:10কাফেরদের জন্য আল্লাহ নূহের স্ত্রী ও লূতের স্ত্রীর উদাহরণ দিচ্ছেন। তারা আমার দুই নেককার বান্দার অধীনে ছিল। কিন্তু তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে তারা দু'জন (নূহ ও লূত) তাদের দু'জনকে (স্ত্রীদ্বয়কে) আল্লাহর হাত থেকে বাঁচাতে কিছুই করতে পারেনি। বলা হল, “প্রবেশকারীদের সাথে তোমরা দু'জন জাহান্নামে প্রবেশ কর।”
وَضَرَبَ ٱللَّهُ مَثَلٗا لِّلَّذِينَ ءَامَنُواْ ٱمۡرَأَتَ فِرۡعَوۡنَ إِذۡ قَالَتۡ رَبِّ ٱبۡنِ لِي عِندَكَ بَيۡتٗا فِي ٱلۡجَنَّةِ وَنَجِّنِي مِن فِرۡعَوۡنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِي مِنَ ٱلۡقَوۡمِ ٱلظَّٰلِمِينَ
Open ayah 66:11আর মুমিনদের জন্য আল্লাহ ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছেন। সে বলেছিল, “হে আমার প্রভু! আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর তৈরী করো এবং আমাকে ফেরাউন ও তার অপকর্ম থেকে বাঁচাও। আর আমাকে জালেমদের (হাত) থেকে উদ্ধার কর।”
وَمَرۡيَمَ ٱبۡنَتَ عِمۡرَٰنَ ٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتۡ بِكَلِمَٰتِ رَبِّهَا وَكُتُبِهِۦ وَكَانَتۡ مِنَ ٱلۡقَٰنِتِينَ
Open ayah 66:12(তিনি) ইমরানের কন্যা মরিয়মেরও (উদাহরণ দিচ্ছেন), যে তার লজ্জাস্থান সুরক্ষিত রেখেছিল (সতীত্ব রক্ষা করেছিল)। অতঃপর আমি তাতে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। সে তার প্রভুর বাণী ও কিতাবসমূহকে সত্য বলে বিশ্বাস করেছিল। আর সে ছিল অনুগত বান্দাদের একজন।