الملك

Al-Mulk

The Sovereignty · Surah 67 · Ayahs: 30 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ

    Open ayah 67:1

    মহিমান্বিত সেই সত্তা, যাঁর হাতে যাবতীয় কর্তৃত্ব। তিনি সবকিছু করতে সক্ষম।

  2. ٱلَّذِي خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ

    Open ayah 67:2

    যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন; এ জন্য যে, তোমাদেরকে পরখ করে দেখবেন, কে তোমাদের মধ্যে কাজে সেরা। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল;

  3. ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ

    Open ayah 67:3

    যিনি সাতটি আসমান সামঞ্জস্যপূর্ণভাবে (অথবা স্তরে স্তরে) সৃষ্টি করেছেন। করুণাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোন গরমিল দেখতে পাবে না। দৃষ্টি ঘুরাও তো (তাকিয়ে দেখ তো); কোন ফাটল (ত্রুটি) দেখছ কি?

  4. ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ

    Open ayah 67:4

    অতঃপর বারবার দৃষ্টি ঘুরাও, সে দৃষ্টি ক্লান্ত হয়ে হীন অবস্থায় তোমার দিকেই ফিরে আসবে। (অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে ত্রুটি খোঁজার জন্য বারবার তাকালেও কোন ত্রুটি খুঁজে পাবে না।)

  5. وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ

    Open ayah 67:5

    আমি (পৃথিবীর) নিকটতম আসমানকে প্রদীপমালা (তারকারাজি) দিয়ে সুসজ্জিত করেছি, সেগুলোকে শয়তানদের (তাড়ানোর) জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি এবং তাদের জন্য জ্বলন্ত আগুনের (জাহান্নামের) শাস্তি প্রস্তুত করে রেখেছি।

  6. وَلِلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ عَذَابُ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ

    Open ayah 67:6

    যারা তাদের প্রভুকে অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কত খারাপ গন্তব্য!

  7. إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ

    Open ayah 67:7

    তাদেরকে যখন তার মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা তার শ্বাসের শব্দ শুনবে এবং তা টগবগ করবে।

  8. تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ

    Open ayah 67:8

    তা (জাহান্নাম) ক্রোধে ফেটে পড়তে চাইবে। যখনই তাতে একদল (মানুষ) নিক্ষেপ করা হবে তখনই তার রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, “তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?”

  9. قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ

    Open ayah 67:9

    তারা বলবে, “হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা অবিশ্বাস করেছিলাম আর বলেছিলাম: আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা বড় এক বিভ্রান্তির মধ্যে আছো।”

  10. وَقَالُواْ لَوۡ كُنَّا نَسۡمَعُ أَوۡ نَعۡقِلُ مَا كُنَّا فِيٓ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ 

    Open ayah 67:10

    তারা বলবে, “আমরা যদি শুনতাম কিংবা বুঝতাম, তাহলে জাহান্নামের অধিবাসী হতাম না।”

  11. فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ

    Open ayah 67:11

    এভাবে তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব, দূর হোক জাহান্নামীরা! (অকল্যাণ হোক জাহান্নামীদের!)

  12. إِنَّ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ

    Open ayah 67:12

    (পক্ষান্তরে) যারা না দেখেও তাদের প্রভুকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও এক মহা পুরস্কার (জান্নাত)।

  13. وَأَسِرُّواْ قَوۡلَكُمۡ أَوِ ٱجۡهَرُواْ بِهِۦٓۖ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ

    Open ayah 67:13

    তোমরা তোমাদের কথা গোপন রাখ অথবা প্রকাশ করো, (তিনি তা জানেন, কারণ) তিনি তো অন্তরের বিষয়াদি সম্যক অবগত।

  14. أَلَا يَعۡلَمُ مَنۡ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ

    Open ayah 67:14

    যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি তো সূক্ষ্মদর্শী, মহাবিজ্ঞ।

  15. هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ ذَلُولٗا فَٱمۡشُواْ فِي مَنَاكِبِهَا وَكُلُواْ مِن رِّزۡقِهِۦۖ وَإِلَيۡهِ ٱلنُّشُورُ

    Open ayah 67:15

    তিনি পৃথিবীকে তোমাদের বশীভূত করে দিয়েছেন; অতএব, তোমরা তার পথে-প্রান্তরে চল এবং আল্লাহর দেওয়া জীবিকা থেকে আহার কর। তাঁর কাছেই (প্রত্যাবর্তনের জন্য তোমাদের) পুনরুত্থান (হবে)।

  16. ءَأَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يَخۡسِفَ بِكُمُ ٱلۡأَرۡضَ فَإِذَا هِيَ تَمُورُ

    Open ayah 67:16

    যিনি আসমানে আছেন (অর্থাৎ আল্লাহ), তাঁর এমন শাস্তি থেকে কি তোমরা নিরাপদ যে, তিনি তোমাদেরকে নিয়ে জমিন দাবিয়ে দেবেন এবং জমিন তখন কাঁপতে থাকবে?

  17. أَمۡ أَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗاۖ فَسَتَعۡلَمُونَ كَيۡفَ نَذِيرِ

    Open ayah 67:17

    নাকি যিনি আসমানে আছেন তোমরা তাঁর এই শাস্তি থেকে নিরাপদ যে, তিনি তোমাদের ওপর শিলাঝড় পাঠাবেন এবং তোমরা তখন জানতে পারবে, আমার সতর্কবাণী কেমন ছিল?

  18. وَلَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَكَيۡفَ كَانَ نَكِيرِ

    Open ayah 67:18

    এদের পূর্ববর্তীরাও অবিশ্বাস করেছিল; অতএব, (তাদের ক্ষেত্রেও) কেমন হয়েছিল আমার অস্বীকৃতি (শাস্তি)?

  19. أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ فَوۡقَهُمۡ صَٰٓفَّٰتٖ وَيَقۡبِضۡنَۚ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱلرَّحۡمَٰنُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءِۭ بَصِيرٌ

    Open ayah 67:19

    তারা কি তাদের (মাথার) ওপরে ডানা ছড়িয়ে দেওয়া ও গুটিয়ে রাখা পাখিদেরকে দেখে না? করুণাময় আল্লাহই তাদেরকে (তাদের গতিপথে) ধরে রাখেন (স্থির রাখেন)। তিনি সবকিছুই দেখতে পান।

  20. أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ جُندٞ لَّكُمۡ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحۡمَٰنِۚ إِنِ ٱلۡكَٰفِرُونَ إِلَّا فِي غُرُورٍ 

    Open ayah 67:20

    তোমাদেরকে সাহায্য করার জন্য করুণাময় আল্লাহ ব্যতীত তোমাদের কি কোন সৈন্যবাহিনী আছে? কাফেররা এক ধোঁকার মধ্যেই আছে।

  21. أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي يَرۡزُقُكُمۡ إِنۡ أَمۡسَكَ رِزۡقَهُۥۚ بَل لَّجُّواْ فِي عُتُوّٖ وَنُفُورٍ

    Open ayah 67:21

    তিনি যদি তাঁর রিযিক বন্ধ করে দেন, তাহলে কে আছে যে তোমাদেরকে রিযিক দিতে পারে? (কেউ নেই,) বরং (নির্বোধের মত) তারা অবাধ্যতা ও অনীহার মধ্যে অটল রয়েছে।

  22. أَفَمَن يَمۡشِي مُكِبًّا عَلَىٰ وَجۡهِهِۦٓ أَهۡدَىٰٓ أَمَّن يَمۡشِي سَوِيًّا عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ

    Open ayah 67:22

    একজন উপুড় হয়ে মুখমণ্ডলে ভর দিয়ে (পথ) চলে, আরেকজন সোজা হয়ে সরল পথে চলে; দু'জনের মধ্যে কার পথ চলা সঠিক?

  23. قُلۡ هُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُمۡ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ

    Open ayah 67:23

    বল, “তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে কান, চোখ ও অন্তর দিয়েছেন। তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।”

  24. قُلۡ هُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ

    Open ayah 67:24

    বল, “তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমাদেরকে একত্রিত করা হবে।”

  25. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

    Open ayah 67:25

    তারা বলে, “এই প্রতিশ্রুতি কবে (পূরণ) হবে? যদি তোমরা সত্যবাদী হও (তাহলে বল)।”

  26. قُلۡ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٞ

    Open ayah 67:26

    তুমি বল, “(সে) জ্ঞান তো আল্লাহর কাছে আছে। আর বস্তুত আমি হলাম এক স্পষ্ট সতর্ককারী।”

  27. فَلَمَّا رَأَوۡهُ زُلۡفَةٗ سِيٓـَٔتۡ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُواْ وَقِيلَ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَدَّعُونَ

    Open ayah 67:27

    অতঃপর তারা যখন তা (প্রতিশ্রুত শাস্তি) কাছাকাছি দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে আর (তখন) বলা হবে, “তোমরা তো এটাই চাচ্ছিলে।”

  28. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَهۡلَكَنِيَ ٱللَّهُ وَمَن مَّعِيَ أَوۡ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٍ أَلِيمٖ

    Open ayah 67:28

    বল, “তোমরা আমাকে বল তো, আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি অনুগ্রহ করেন, (যে কোন অবস্থায়) কাফেরদেরকে কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে?” (তাদের তো কোন রেহাই নেই।)

  29. قُلۡ هُوَ ٱلرَّحۡمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيۡهِ تَوَكَّلۡنَاۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ

    Open ayah 67:29

    বল, “তিনি পরম করুণাময়; আমরা তাঁকে বিশ্বাস করি এবং তাঁর ওপর ভরসা করি। তোমরা অচিরেই জানবে, কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে।”

  30. قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَصۡبَحَ مَآؤُكُمۡ غَوۡرٗا فَمَن يَأۡتِيكُم بِمَآءٖ مَّعِينِۭ 

    Open ayah 67:30

    বল, “তোমরা আমাকে বল তো, যদি তোমাদের (সব) পানি ভূগর্ভে চলে যায়, তাহলে (আল্লাহ ছাড়া) তোমাদের জন্য পানির প্রবাহ কে নিয়ে আসবে?”