القلم

Al-Qalam

The Pen · Surah 68 · Ayahs: 52 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ

    Open ayah 68:1

    নূন [পবিত্র কোরআনে কোন কোন সূরার শুরুতে শব্দসংক্ষেপের আদলে সন্নিবেশিত এ জাতীয় বিচ্ছিন্ন হরফমালার প্রকৃত তাৎপর্য আল্লাহ ছাড়া কেউ জানে না]। কলমের শপথ এবং (এর দ্বারা) তারা (ফেরেশতারা) যা লিখে রাখে তার শপথ!

  2. مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ

    Open ayah 68:2

    তুমি তোমার প্রভুর কৃপায় পাগল নও।

  3. وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ

    Open ayah 68:3

    তোমার জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন পুরস্কার।

  4. وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ

    Open ayah 68:4

    আর তুমি এক মহান চরিত্রের অধিকারী।

  5. فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ

    Open ayah 68:5

    তুমি শিগগিরই দেখবে এবং তারাও দেখবে,

  6. بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ

    Open ayah 68:6

    তোমাদের মধ্যে কে পাগল।

  7. إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ

    Open ayah 68:7

    নিশ্চয়ই তোমার প্রভু ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত, এবং তিনি এও ভাল জানেন কারা হেদায়েতপ্রাপ্ত।

  8. فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ

    Open ayah 68:8

    সুতরাং তুমি অবিশ্বাসীদের কথামতো চলবে না।

  9. وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ

    Open ayah 68:9

    তারা চায়, তুমি (তাদেরকে) তোষামোদ করো, তাহলে তারাও (তোমাকে) তোষামোদ করবে।

  10. وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ 

    Open ayah 68:10

    তুমি এমন ব্যক্তিরও কথামতো চলবে না, যে অধিক শপথকারী, ইতর,

  11. هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ

    Open ayah 68:11

    গীবতকারী, কুৎসা রটনাকারী,

  12. مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ

    Open ayah 68:12

    ভাল কাজে বাধাদানকারী, সীমালংঘনকারী, পাপী,

  13. عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ

    Open ayah 68:13

    বদমেজাজ এবং সর্বোপরি বেজন্মা;

  14. أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ

    Open ayah 68:14

    এই বিবেচনায় যে, তার ধনবল ও জনবল আছে।

  15. إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ

    Open ayah 68:15

    যখন তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন সে বলে, “(এ তো) আগের দিনের লোকদের কেস্‌সা-কাহিনি।”

  16. سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ

    Open ayah 68:16

    আমি তার শুঁড়ে (নাকে) দাগ দিয়ে দেব।

  17. إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ

    Open ayah 68:17

    আমি তো তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছিলাম বাগান-ওয়ালাদেরকে, যখন তারা শপথ করেছিল যে, তারা সকালে সেই বাগানের ফল আহরণ করবে;

  18. وَلَا يَسۡتَثۡنُونَ

    Open ayah 68:18

    Bangla - Fozlur Rahman has no text for 68:18.

  19. فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ

    Open ayah 68:19

    অতঃপর (রাতে) তারা যখন ঘুমিয়ে ছিল, তখন বাগানটির ওপর তোমার প্রভুর পক্ষ থেকে এক বিপর্যয় নেমে এল।

  20. فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ 

    Open ayah 68:20

    ফলে তা (অগ্নিদগ্ধ হয়ে) রাতের মত (কালো) হয়ে গেল।

  21. فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ

    Open ayah 68:21

    সকালে তারা একে অপরকে ডাক দিল

  22. أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ

    Open ayah 68:22

    (আর বলল,) “ফল আহরণ করতে হলে তোমরা সকাল সকাল তোমাদের ক্ষেতে চল।”

  23. فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ

    Open ayah 68:23

    তারপর তারা চুপে চুপে এ কথা বলতে বলতে (ক্ষেতের দিকে) চলল,

  24. أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ

    Open ayah 68:24

    “আজ যেন কিছুতেই কোন মিসকীন (অভাবী মানুষ) তোমাদের কাছে বাগানে না ঢোকে।”

  25. وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ

    Open ayah 68:25

    তারা (অভাবী মানুষদেরকে) বিরত রাখতে সক্ষম হবে মনে করে (ফল আহরণের উদ্দেশ্যে) সকালে (বাগানের দিকে) রওয়ানা হল।

  26. فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ

    Open ayah 68:26

    কিন্তু যখন তারা (অগ্নিদগ্ধ) বাগান দেখল তখন বলল, “নিশ্চয়ই আমরা ভুল পথে এসেছি।”

  27. بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ

    Open ayah 68:27

    “বরং আমরা (ফল থেকে) বঞ্চিত হয়েছি।”

  28. قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ

    Open ayah 68:28

    তারা'ইনশাআল্লাহ (আল্লাহ যদি চান)' বলছিল না। তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি বলল, “আমি তোমাদেরকে ('ইনশাআল্লাহ' বলতে) বলেছিলাম না? (এখনো) তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছ না কেন?”

  29. قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ

    Open ayah 68:29

    তখন তারা বলল, “আমরা আমাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আসলে আমরা অন্যায়কারী ছিলাম।”

  30. فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ 

    Open ayah 68:30

    অতঃপর তারা একে অন্যের প্রতি দোষারোপ করতে শুরু করল।

  31. قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ

    Open ayah 68:31

    তারা বলল, “হায় আফসোস! আমরা তো সীমালংঘনকারী ছিলাম।”

  32. عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

    Open ayah 68:32

    “(আমাদের অপরাধ ক্ষমা করলে) আমাদের প্রভু হয়তো এই বাগানের পরিবর্তে আমাদেরকে এর চেয়েও ভাল কোন বাগান দেবেন। আমরা আমাদের প্রভুর কাছে (এমনই) আশা করছি।”

  33. كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ

    Open ayah 68:33

    শাস্তি এমনই হয়ে থাকে। আর পরকালের শাস্তি তো আরো বড়। যদি তারা জানত!

  34. إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ

    Open ayah 68:34

    মোত্তাকীদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে সুখের জান্নাত।

  35. أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 68:35

    আমি কি মুসলিমদেরকে অপরাধীদের মত গণ্য করব?

  36. مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ

    Open ayah 68:36

    তোমাদের কী হল? কেমন বিচার করছ তোমরা?

  37. أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ

    Open ayah 68:37

    নাকি তোমাদের কোন কিতাব আছে যাতে তোমরা পাঠ করো (দেখতে পাও)

  38. إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

    Open ayah 68:38

    যে, তাতে তোমাদের জন্য তাই আছে যা তোমরা পছন্দ করো?

  39. أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ

    Open ayah 68:39

    নাকি আমার কাছ থেকে কেয়ামত পর্যন্ত (এই মর্মে) তোমাদের শপথ (নেওয়া) আছে যে, তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই পাবে।

  40. سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ 

    Open ayah 68:40

    তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের মধ্যে এর জিম্মাদার কে?

  41. أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ

    Open ayah 68:41

    নাকি তাদের কোন শরীক (আল্লাহ ব্যতীত উপাস্য) আছে? তাহলে তারা তাদের (সেই) শরীকদেরকে নিয়ে আসুক, যদি তারা সত্যবাদী হয়।

  42. يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ

    Open ayah 68:42

    (সেদিনের কথা স্মরণ করো) যেদিন পায়ের নলা উন্মোচিত হবে (কঠিন অবস্থার সৃষ্টি হবে) এবং লোকদেরকে সেজদা করতে বলা হবে, কিন্তু অবিশ্বাসীরা (সেজদা করতে) পারবে না।

  43. خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ

    Open ayah 68:43

    তাদের দৃষ্টি অবনত থাকবে এবং লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। তারা যখন (দুনিয়ার জীবনে) সুস্থ অবস্থায় ছিল তখনও তাদেরকে সেজদা করতে বলা হত (কিন্তু তারা তা করেনি)।

  44. فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ

    Open ayah 68:44

    অতএব, যারা এই বাণী অবিশ্বাস করে তাদেরকে আমার হাতে ছেড়ে দাও। আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে, তারা জানতেই পারবে না।

  45. وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ

    Open ayah 68:45

    তাদেরকে আমি অবকাশ দেব। আমার কৌশল খুব মজবুত।

  46. أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ

    Open ayah 68:46

    নাকি তাদের কাছে তুমি কোন মজুরি চাও, যার জন্য (যা পরিশোধ করতে) তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে?

  47. أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ

    Open ayah 68:47

    নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে, যা তারা লিখে রাখে?

  48. فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ

    Open ayah 68:48

    অতএব, তুমি তোমার প্রভুর নির্দেশের জন্য ধৈর্য ধর এবং মাছওয়ালার (ইউনুস নবীর) মত (অধৈর্য) হয়ো না, যখন সে (মাছের পেটে) বিষণ্ন অবস্থায় (আমাকে) ডেকেছিল।

  49. لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ

    Open ayah 68:49

    যদি তার কাছে তার প্রভুর অনুগ্রহ এসে না পড়ত তাহলে তো সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হত।

  50. فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ 

    Open ayah 68:50

    অতঃপর তার প্রভু তাকে মনোনীত (পছন্দ) করেছেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেছেন।

  51. وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ

    Open ayah 68:51

    কাফেররা যখন কোরআন শোনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা তোমাকে স্খলিত করার উপক্রম করে (অর্থাৎ তোমার দিকে এমন বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তাকায় যে, পারলে তোমাকে আছাড় দিয়ে ফেলে দেয়) আর বলে, “এ তো একটা পাগল”।

  52. وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

    Open ayah 68:52

    অথচ তা (কোরআন) বিশ্বজগতের জন্য এক মহান উপদেশ বৈ নয়।