الحاقة

Al-Haaqqa

The Reality · Surah 69 · Ayahs: 52 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:1

    অবশ্যম্ভাবী ব্যাপার (মহাপ্রলয়),

  2. مَا ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:2

    কি সেই অবশ্যম্ভাবী ব্যাপার?

  3. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ

    Open ayah 69:3

    তুমি কি জান সেই অবশ্যম্ভাবী ব্যাপারটা কি?

  4. كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ

    Open ayah 69:4

    ছামূদ ও আদ সমপ্রদায় মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

  5. فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ

    Open ayah 69:5

    ছামূদকে তো বজ্র দ্বারা ধ্বংস করা হয়েছিল।

  6. وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ

    Open ayah 69:6

    আর আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দ্বারা।

  7. سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ

    Open ayah 69:7

    তাদের ওপর আল্লাহ তা কঠিনভাবে (অথবা একাধারে) সাত রাত ও আট দিন বহাল রেখেছিলেন। তুমি (তখন সেখানে থাকলে) দেখতে, মানুষগুলো (মরে) মাটিতে পড়ে আছে; যেন তারা শূন্যগর্ভ খেজুরগাছের কাণ্ড।

  8. فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ

    Open ayah 69:8

    তুমি কি তাদের কোন অবশিষ্টাংশ (চিহ্ন) দেখতে পাও?

  9. وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ

    Open ayah 69:9

    ফেরাউন, তার পূর্বে যারা ছিল তারা এবং উল্টিয়ে-দেওয়া জনপদগুলো (জনপদের অধিবাসীরা) পাপ করেছিল।

  10. فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً 

    Open ayah 69:10

    তারা তাদের প্রভুর দূতকে অমান্য করেছিল। যার জন্য তিনি তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছিলেন (কঠিন শাস্তি দিয়েছিলেন)।

  11. إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ

    Open ayah 69:11

    (নূহের প্লাবনে) যখন পানি বেড়ে গিয়েছিল (জলোচ্ছ্বাস হয়েছিল), তখন আমি তোমাদেরকে (তৎকালীন ঈমানদার লোকদেরকে) নৌকায় আরোহণ করিয়েছিলাম;

  12. لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ

    Open ayah 69:12

    যাতে সে ঘটনা তোমাদের জন্য একটি শিক্ষার বিষয় হয় এবং শ্রবণকারী কান তা শুনে রাখে।

  13. فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ

    Open ayah 69:13

    যখন শিঙ্গায় একবার (প্রথমবার) ফুঁ দেওয়া হবে

  14. وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ

    Open ayah 69:14

    এবং জমিন ও পাহাড়সমূহ (স্থানচ্যুত করে) ওপরে ওঠানো হবে ও একবারেই চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে,

  15. فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ

    Open ayah 69:15

    সেদিন কেয়ামত সংঘটিত হবে

  16. وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ

    Open ayah 69:16

    এবং আসমান বিদীর্ণ হবে; আর সেদিন তা দুর্বল থাকবে।

  17. وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ

    Open ayah 69:17

    ফেরেশতারা থাকবে আসমানের প্রান্তদেশে। আটজন (ফেরেশতা) সেদিন তোমার প্রভুর আরশকে তাদের ওপরে তুলে ধরবে।

  18. يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ

    Open ayah 69:18

    সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) উপস্থিত করা হবে, তোমাদের কোন গোপন তথ্যই আর গোপন থাকবে না।

  19. فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ

    Open ayah 69:19

    যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে (অন্যদেরকে) বলবে, “এই নাও আমার আমলনামা, পড়ে দেখ।

  20. إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ 

    Open ayah 69:20

    আমি জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে।”

  21. فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ

    Open ayah 69:21

    অতএব, সে সুখী জীবন যাপন করবে;

  22. فِي جَنَّةٍ عَالِيَةٖ

    Open ayah 69:22

    উচ্চ (মর্যাদাপূর্ণ) জান্নাতে;

  23. قُطُوفُهَا دَانِيَةٞ

    Open ayah 69:23

    যার ফলসমূহ থাকবে হাতের কাছে (নিচু ডালে)।

  24. كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ

    Open ayah 69:24

    (জান্নাতীদেরকে বলা হবে) বিগত দিনে তোমরা যা কিছু (সৎকাজ) করেছো, তার ফলস্বরূপ (এখানে) তৃপ্তি সহকারে খাও আর পান কর।

  25. وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ

    Open ayah 69:25

    কিন্তু যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, “হায়, (কত ভাল হত) যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হত!”

  26. وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ

    Open ayah 69:26

    “আমি যদি আমার হিসাব না জানতাম!

  27. يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ

    Open ayah 69:27

    হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হত!

  28. مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ

    Open ayah 69:28

    আমার সম্পদ আমার কোনই কাজে আসল না।

  29. هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ

    Open ayah 69:29

    আমার ক্ষমতাও তো শেষ হয়ে গেল।”

  30. خُذُوهُ فَغُلُّوهُ 

    Open ayah 69:30

    (ফেরেশতাদেরকে বলা হবে) তাকে ধর ও তার গলায় বেড়ি পরিয়ে দাও।

  31. ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ

    Open ayah 69:31

    তারপর তাকে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।

  32. ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ

    Open ayah 69:32

    তারপর তাকে সত্তর গজ লম্বা একটি শিকলে বেঁধে রাখ।

  33. إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ

    Open ayah 69:33

    সে মহান আল্লাহকে বিশ্বাস করত না

  34. وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

    Open ayah 69:34

    এবং মিসকীনকে খাওয়াতে উৎসাহ দিত না।

  35. فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ

    Open ayah 69:35

    তাই আজ এখানে তার কোন বান্ধব নেই।

  36. وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ

    Open ayah 69:36

    (তার জন্য) কোন খাদ্যও নেই, একমাত্র পুঁজ ছাড়া।

  37. لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ

    Open ayah 69:37

    যা কেবল অপরাধীরাই খাবে।

  38. فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ

    Open ayah 69:38

    আমি সেইসব বস্তুর শপথ করে বলছি, যা তোমরা দেখতে পাও

  39. وَمَا لَا تُبۡصِرُونَ

    Open ayah 69:39

    এবং যা তোমরা দেখতে পাও না!

  40. إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ 

    Open ayah 69:40

    নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত দূতের (জিব্‌রাঈলের অথবা মুহাম্মাদের) কথা (যা সে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে)।

  41. وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ

    Open ayah 69:41

    এটা কোন কবির কথা নয়; তোমরা খুব কমই বিশ্বাস কর।

  42. وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ

    Open ayah 69:42

    (এটা) কোন গণকেরও কথা নয়; তোমরা খুব কমই চিন্তা করো (অথবা উপদেশ গ্রহণ করো)।

  43. تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ

    Open ayah 69:43

    এটা বিশ্বপ্রভুর কাছ থেকে অবতীর্ণ।

  44. وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ

    Open ayah 69:44

    সে (মুহাম্মাদ) যদি আমার নামে কোন কথা বানিয়ে বলত

  45. لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ

    Open ayah 69:45

    তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম।

  46. ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ

    Open ayah 69:46

    তারপর অবশ্যই তার হৃদয়তন্ত্রী (মহাধমনী) কেটে দিতাম।

  47. فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ

    Open ayah 69:47

    তখন তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না।

  48. وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ

    Open ayah 69:48

    এই কোরআন মোত্তাকীদের জন্য অবশ্যই একটি উপদেশ।

  49. وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

    Open ayah 69:49

    আমি তো জানি, তোমাদের মধ্যে কেউ কেউ (এর প্রতি) মিথ্যা আরোপ করবে।

  50. وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ 

    Open ayah 69:50

    আর কাফেরদের জন্য তো এটা একটি অনুতাপের কারণ।

  51. وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ

    Open ayah 69:51

    (তবে) এটা নিশ্চিত সত্য।

  52. فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ

    Open ayah 69:52

    অতএব, তুমি তোমার মহান প্রভুর নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।