المعارج
Al-Ma'aarij
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
Open ayah 70:1এক প্রশ্নকারী শাস্তি সম্পর্কে প্রশ্ন করল, যা নেমে আসবে
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
Open ayah 70:2কাফেরদের ওপর, যাকে কেউ প্রতিহত করতে পারবে না।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
Open ayah 70:3(যা আসবে ঊর্ধ্বারোহণের) সিঁড়ির অধিকারী আল্লাহর পক্ষ থেকে।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
Open ayah 70:4তাঁর (আরশের) দিকে ফেরেশতারা ও (পবিত্র) আত্মা (জিবরাঈল) আরোহণ করে থাকে। (কাফেরদের ওপর ঐ শাস্তি নেমে আসবে) এমন এক দিন (কেয়ামতের দিন), যার পরিমাণ হবে (দুনিয়ার সময় গণনার হিসাবে) পঞ্চাশ হাজার বছর।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
Open ayah 70:5অতএব, তুমি ভালভাবে ধৈর্যধারণ কর।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
Open ayah 70:6তারা তাকে (ঐ শাস্তিকে) দূরে মনে করছে,
وَنَرَىٰهُ قَرِيبٗا
Open ayah 70:7কিন্তু আমি তা কাছে দেখছি।
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
Open ayah 70:8যেদিন (শাস্তি আসবে সেদিন) আসমান হবে গলিত তামার মত,
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
Open ayah 70:9পর্বতগুলো হবে পশমের (টুকরার) মত
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
Open ayah 70:10এবং বন্ধু বন্ধুকে (তার খবর) জিজ্ঞাসা করবে না।
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ
Open ayah 70:11(যদিও) তাদের পরস্পর পরস্পরকে দেখানো হবে। (অর্থাৎ সবাই সবাইকে দেখলেও কেউ কারো খোঁজ-খবর নেবে না।) পাপী ব্যক্তি সেদিনের শাস্তি থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে চাইবে নিজের ছেলেদের দ্বারা,
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Open ayah 70:12নিজের স্ত্রী দ্বারা, নিজের ভাই দ্বারা
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ
Open ayah 70:13নিজের আত্মীয়-স্বজন দ্বারা, যারা তাকে আশ্রয় দিত
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ
Open ayah 70:14এবং পৃথিবীর সকলের দ্বারা; তারপর সে নিজেকে রক্ষা করবে। (অর্থাৎ এদের সকলের দ্বারা মুক্তিপণ দিয়ে হলেও নিজেকে শাস্তি থেকে রক্ষা করতে চাইবে।)
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ
Open ayah 70:15তা হবে না; একেবারে জ্বলন্ত আগুন,
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ
Open ayah 70:16যা দেহের চামড়া তুলে নেবে।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ
Open ayah 70:17সে (জাহান্নামের আগুন) সেই লোককে ডাকবে, যে (সত্যকে) এড়িয়ে গিয়েছিল, (সত্য থেকে) মুখ ফিরিয়ে নিয়েছিল
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ
Open ayah 70:18এবং (সম্পদ) সংগ্রহ ও সংরক্ষণ করেছিল।
۞إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Open ayah 70:19মানুষ সৃষ্টিগতভাবে বড় অধৈর্য।
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا
Open ayah 70:20যখন সে খারাপ অবস্থায় পড়ে তখন ঘাবড়ে যায়,
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا
Open ayah 70:21আর যখন তার অবস্থা ভাল হয় তখন কার্পণ্য করে।
إِلَّا ٱلۡمُصَلِّينَ
Open ayah 70:22তবে এর ব্যতিক্রম হল (সেই) নামাযীরা,
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ
Open ayah 70:23যারা তাদের নামাযে সর্বদা নিয়মিত (কখনও নামায ছাড়ে না);
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ
Open ayah 70:24যাদের সম্পদে নির্দিষ্ট হক (ন্যায্য অধিকার) আছে
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ
Open ayah 70:25যাচ্ঞাকারী ও বঞ্চিত ব্যক্তির জন্য;
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ
Open ayah 70:26যারা প্রতিদানের দিনকে সত্য বলে বিশ্বাস করে;
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ
Open ayah 70:27যারা তাদের প্রভুর শাস্তিকে ভয় করে;
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ
Open ayah 70:28আসলেই তাদের প্রভুর শাস্তি থেকে কেউ নিরাপদ নয়;
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ
Open ayah 70:29যারা তাদের যৌনাঙ্গ সংযত রাখে,
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ
Open ayah 70:30তাদের স্ত্রী কিংবা মালিকানাধীন দাসীদের সঙ্গে (যৌনকর্ম) ছাড়া, কেননা সে ক্ষেত্রে তারা দোষমুক্ত;
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ
Open ayah 70:31কিন্তু যারা এদের ব্যতীত অন্যদেরকে কামনা করে তারাই সীমালংঘনকারী;
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ
Open ayah 70:32যারা তাদের আমানত ও ওয়াদা রক্ষা করে;
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ
Open ayah 70:33যারা (সঠিকভাবে) তাদের সাক্ষ্যদান সম্পন্ন করে;
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ
Open ayah 70:34এবং যারা তাদের নামাযের প্রতি যত্নবান থাকে।
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ
Open ayah 70:35এরাই সম্মানের সাথে জান্নাতে স্থান পাবে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ
Open ayah 70:36অতএব, কাফেরদের কি হল যে, তারা তোমার দিকে ছুটে আসছে,
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Open ayah 70:37ডান দিক থেকে ও বাম দিক থেকে, দলে দলে!
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ
Open ayah 70:38তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে সুখের জান্নাতে প্রবেশ করানো হবে?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ
Open ayah 70:39কখনও নয়, আমি তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Open ayah 70:40আমি (সূর্য) উদিত হওয়ার ও অস্ত যাওয়ার স্থানসমূহের প্রভুর (অর্থাৎ আমার নিজের) শপথ করে বলছি! নিশ্চয়ই আমি সক্ষম
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ
Open ayah 70:41তাদের পরিবর্তে তাদের চেয়ে ভাল মানুষ সৃষ্টি করতে; আর আমি (তাতে) পশ্চাব্দর্তী (কারো চেয়ে পেছনে) নই।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ
Open ayah 70:42অতএব, তাদেরকে (অসার কথা) বলতে ও খেলতামাশা করতে দাও, যতক্ষণ না তারা তাদের সেই (কেয়ামতের) দিনটির সাথে সাক্ষাৎ করে, যার ওয়াদা তাদেরকে দেওয়া হচ্ছে।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ
Open ayah 70:43সেদিন তারা কবর থেকে দ্রুত বের হবে; (মনে হবে) যেন তারা কোন লক্ষ্যের (অথবা প্রতিমার) দিকে ছুটছে,
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ
Open ayah 70:44এমন অবস্থায় যে তাদের দৃষ্টি অবনত থাকবে ও লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এটাই সেই দিন, যার ওয়াদা তাদের সাথে করা হত।