نوح
Nooh
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ
Open ayah 71:1আমি নূহকে তার সমপ্রদায়ের কাছে বলে পাঠিয়েছিলাম, “কঠিন শাস্তি আসার আগে তোমার সমপ্রদায়কে সতর্ক কর।”
قَالَ يَٰقَوۡمِ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ
Open ayah 71:2সে বলেছিল, “হে আমার সমপ্রদায়! তোমাদের জন্য আমি এক স্পষ্ট সতর্ককারী।
أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ
Open ayah 71:3তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো;
يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ
Open ayah 71:4তাহলে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। আল্লাহর (নির্দিষ্ট) সময় যখন এসে যায় তখন তা আর বিলম্বিত করা হয় না; তোমরা যদি (তা) জানতে!”
قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا
Open ayah 71:5সে বলেছিল, “হে আমার প্রভু! আমি তো আমার সমপ্রদায়কে দিনরাত ডেকেছি,
فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا
Open ayah 71:6কিন্তু আমার ডাক শুনে তারা (হেদায়েতের পথে আসার পরিবর্তে) আরো বেশি পলায়নপর হয়েছে।”
وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا
Open ayah 71:7“আমি যখনই তাদেরকে ডেকেছি, যাতে তুমি তাদেরকে ক্ষমা করো, তখনই তারা (শুনতে না চেয়ে) কানে আঙ্গুল দিয়ে রেখেছে, কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে রেখেছে, (অন্যায়ের ওপর) জিদ ধরে থেকেছে এবং দারুণ অহঙ্কার করেছে।”
ثُمَّ إِنِّي دَعَوۡتُهُمۡ جِهَارٗا
Open ayah 71:8“অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে ডাক দিয়েছি;
ثُمَّ إِنِّيٓ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارٗا
Open ayah 71:9তারপর তাদেরকে জনসমক্ষে আহবান জানিয়েছি এবং গোপনেও আবেদন করেছি।
فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارٗا
Open ayah 71:10বলেছি: তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল।”
يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا
Open ayah 71:11“তাহলে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন;
وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا
Open ayah 71:12ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা তোমাদের শক্তিবৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা ও নদ-নদী বানিয়ে দেবেন।”
مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارٗا
Open ayah 71:13তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর মর্যাদা চাচ্ছ না (অর্থাৎ আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে তাঁর যথার্থ মর্যাদা দিতে কিংবা তাঁর কাছ থেকে মর্যাদা পেতে চাচ্ছ না)!
وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا
Open ayah 71:14অথচ তিনি তোমাদেরকে (প্রথমে বীর্য, তারপর জমাটবদ্ধ রক্ত, তারপর মাংসপিণ্ড ইত্যাদি) বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করেছেন।
أَلَمۡ تَرَوۡاْ كَيۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗا
Open ayah 71:15তোমরা কি দেখনি, আল্লাহ কীভাবে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন?
وَجَعَلَ ٱلۡقَمَرَ فِيهِنَّ نُورٗا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجٗا
Open ayah 71:16এবং তার মাঝে চনদ্রকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন?
وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتٗا
Open ayah 71:17আল্লাহ তোমাদেরকে ভূমি থেকে উদ্গত করেছেন (মাটি থেকে সৃষ্টি করেছেন)।
ثُمَّ يُعِيدُكُمۡ فِيهَا وَيُخۡرِجُكُمۡ إِخۡرَاجٗا
Open ayah 71:18(মৃত্যুর পর) তিনি আবার তোমাদেরকে তাতে ফিরিয়ে নেবেন এবং (হাশরের দিন সেখান থেকে) বের করবেন।
وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا
Open ayah 71:19আল্লাহ তোমাদের জন্য ভূমিকে বিছানা (বিছানার মত সমান ও প্রশস্ত) বানিয়েছেন;
لِّتَسۡلُكُواْ مِنۡهَا سُبُلٗا فِجَاجٗا
Open ayah 71:20যাতে তোমরা তার প্রশস্ত রাস্তায় পথ চলতে পার।
قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا
Open ayah 71:21নূহ বলল, “প্রভু! ওরা (আমার লোকেরা) আমার কথা অমান্য করেছে এবং এমন ব্যক্তির অনুসরণ করেছে যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কেবল তার ক্ষতিই বৃদ্ধি করেছে।
وَمَكَرُواْ مَكۡرٗا كُبَّارٗا
Open ayah 71:22আর তারা এক বড় চক্রান্ত করেছে।”
وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا
Open ayah 71:23“তারা বলেছে: তোমরা তোমাদের দেব-দেবীকে কখনও ত্যাগ করো না; ত্যাগ করো না ওয়াদ্ কিংবা সুওয়া'কে; অথবা ইয়াগূছ, ইয়া'ঊক ও নাস্রকে।
وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا
Open ayah 71:24অথচ তারা অনেককেই পথভ্রষ্ট করেছে। (অতএব, হে প্রভু!) তুমি এই জালেমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দাও।”
مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا
Open ayah 71:25তাদের পাপের কারণেই তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং পরে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অতঃপর তারা নিজেদের জন্য আল্লাহ ব্যতীত (আর) সাহায্যকারী পায়নি।
وَقَالَ نُوحٞ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَٰفِرِينَ دَيَّارًا
Open ayah 71:26নূহ বলল, “হে আমার প্রভু! কোন কাফের অধিবাসীকে পৃথিবীতে জীবিত রেখো না।
إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا
Open ayah 71:27তুমি যদি তাদেরকে জীবিত রাখ, তাহলে তারা তোমার বান্দাদেরকে বিপথগামী করবে এবং শুধু পাপাচারী কাফের জন্ম দেবে।”
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا
Open ayah 71:28“হে আমার প্রভু! আমাকে, আমার পিতামাতাকে, আমার ঘরে ঈমানের সাথে যে প্রবেশ করে তাকে এবং সব ঈমানদার পুরুষ ও নারীকে ক্ষমা করো; আর জালেমদের শুধু ধ্বংসই বাড়িয়ে দাও।”