الجن

Al-Jinn

The Jinn · Surah 72 · Ayahs: 28 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قُلۡ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ ٱسۡتَمَعَ نَفَرٞ مِّنَ ٱلۡجِنِّ فَقَالُوٓاْ إِنَّا سَمِعۡنَا قُرۡءَانًا عَجَبٗا

    Open ayah 72:1

    বল, “আমাকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে, একদল জ্বিন কান পেতে (কোরআন) শুনেছে আর বলেছে, “আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি,

  2. يَهۡدِيٓ إِلَى ٱلرُّشۡدِ فَـَٔامَنَّا بِهِۦۖ وَلَن نُّشۡرِكَ بِرَبِّنَآ أَحَدٗا

    Open ayah 72:2

    যা (সকলকে) সৎপথ প্রদর্শন করে; তাই আমরা তা বিশ্বাস করেছি। আমরা আমাদের প্রভুর সাথে কাউকে শরীক করব না।

  3. وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةٗ وَلَا وَلَدٗا

    Open ayah 72:3

    উচ্চ হোক আমাদের প্রভুর মর্যাদা! তিনি কোন সঙ্গিনী (প.ী) কিংবা কোন সন্তান গ্রহণ করেন নি।”

  4. وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطٗا

    Open ayah 72:4

    “আমাদের নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অসংযত মিথ্যা বলত;

  5. وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبٗا

    Open ayah 72:5

    অথচ আমরা মনে করেছিলাম যে, মানুষ ও জ্বিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না।”

  6. وَأَنَّهُۥ كَانَ رِجَالٞ مِّنَ ٱلۡإِنسِ يَعُوذُونَ بِرِجَالٖ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقٗا

    Open ayah 72:6

    “কতক মানুষ ছিল, যারা কতক জ্বিনের কাছে আশ্রয় নিত; ফলে এই জ্বিনেরা ঐ মানুষগুলোর পাপ ও অন্যায় আরো বাড়িয়ে দিয়েছিল।

  7. وَأَنَّهُمۡ ظَنُّواْ كَمَا ظَنَنتُمۡ أَن لَّن يَبۡعَثَ ٱللَّهُ أَحَدٗا

    Open ayah 72:7

    তারা মনে করেছিল, যেমন তোমরাও মনে করো যে, আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না।”

  8. وَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗا

    Open ayah 72:8

    “আমরা আসমানে গিয়ে তার (আসমানের) তথ্য সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু তাকে কঠোর প্রহরা ও উল্কায় পরিপূর্ণ দেখতে পেয়েছি।

  9. وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا

    Open ayah 72:9

    আমরা আসমানের বিভিন্ন স্থানে (সেখানকার কথাবার্তা) শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ (তা) শুনতে চাইলে সে তার জন্য প্রস্তুত-রাখা উল্কা দেখতে পাবে।”

  10. وَأَنَّا لَا نَدۡرِيٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي ٱلۡأَرۡضِ أَمۡ أَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدٗا 

    Open ayah 72:10

    “আমরা জানি না, পৃথিবীর অধিবাসীদের অমঙ্গল চাওয়া হয়েছে, না তাদের প্রভু তাদের হেদায়েত চেয়েছেন।”

  11. وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَۖ كُنَّا طَرَآئِقَ قِدَدٗا

    Open ayah 72:11

    “আমাদের মধ্যে কতক আছে সৎকর্মপরায়ণ আর কতক তার ব্যতিক্রম। আমরা হলাম নানান মতের অনুসারী বিভিন্ন দল।”

  12. وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعۡجِزَ ٱللَّهَ فِي ٱلۡأَرۡضِ وَلَن نُّعۡجِزَهُۥ هَرَبٗا

    Open ayah 72:12

    “আমরা মনে করেছি (বুঝতে পেরেছি) যে, আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে (অর্থাৎ তাঁর শাস্তি থেকে বাঁচতে) পারব না এবং পালিয়েও তাঁকে পরাস্ত করতে পারব না।”

  13. وَأَنَّا لَمَّا سَمِعۡنَا ٱلۡهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦۖ فَمَن يُؤۡمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخۡسٗا وَلَا رَهَقٗا

    Open ayah 72:13

    “আমরা যখন হেদায়েতের কথা শুনেছি তখন তা বিশ্বাস করেছি। যে তার প্রভুকে বিশ্বাস করে সে কোন ক্ষতি কিংবা জুলুমের আশঙ্কা করে না।”

  14. وَأَنَّا مِنَّا ٱلۡمُسۡلِمُونَ وَمِنَّا ٱلۡقَٰسِطُونَۖ فَمَنۡ أَسۡلَمَ فَأُوْلَٰٓئِكَ تَحَرَّوۡاْ رَشَدٗا

    Open ayah 72:14

    “আমাদের মধ্যে (আল্লাহর কাছে) আত্মসমর্পণকারীরাও আছে, আবার আমাদের মধ্যে বিপথগামীরাও আছে।” যারা আত্মসমর্পণ করেছে তারাই সঠিক পথ খুঁজে নিয়েছে।

  15. وَأَمَّا ٱلۡقَٰسِطُونَ فَكَانُواْ لِجَهَنَّمَ حَطَبٗا

    Open ayah 72:15

    আর যারা বিপথগামী, তারা হবে জাহান্নামের জ্বালানি।

  16. وَأَلَّوِ ٱسۡتَقَٰمُواْ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسۡقَيۡنَٰهُم مَّآءً غَدَقٗا

    Open ayah 72:16

    আর (ওহীর মাধ্যমে আরো যা যা জানানো হয়েছে তা) এই যে, তারা যদি (সঠিক) পথে থাকত তাহলে আমি (আল্লাহ) তাদেরকে প্রচুর পানি দ্বারা সিক্ত করতাম (তাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করতাম),

  17. لِّنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَمَن يُعۡرِضۡ عَن ذِكۡرِ رَبِّهِۦ يَسۡلُكۡهُ عَذَابٗا صَعَدٗا

    Open ayah 72:17

    যাতে এর দ্বারা তাদেরকে পরীক্ষা করতে পারি। আর যে লোক তার প্রভুর অভিজ্ঞান (কোরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়, তিনি তাকে কঠিন শাস্তির মধ্যে (জাহান্নামে) প্রবেশ করাবেন।

  18. وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا

    Open ayah 72:18

    আর মসজিদসমূহ আল্লাহরই (এবাদতের) জন্য; অতএব, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না।

  19. وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبۡدُ ٱللَّهِ يَدۡعُوهُ كَادُواْ يَكُونُونَ عَلَيۡهِ لِبَدٗا

    Open ayah 72:19

    আর আল্লাহর বান্দা (রসূল) যখন তাঁকে ডাকার জন্য (নামাযে) দাঁড়াল, তখন তারা যেন তার কাছে হুমড়ি খেয়ে পড়ল।

  20. قُلۡ إِنَّمَآ أَدۡعُواْ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِهِۦٓ أَحَدٗا 

    Open ayah 72:20

    বল, “আমি কেবল আমার প্রভুকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।”

  21. قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا

    Open ayah 72:21

    বল, “আমার ক্ষমতা নেই তোমাদের কোন ক্ষতি করার কিংবা তোমাদেরকে সৎপথে আনার।”

  22. قُلۡ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ ٱللَّهِ أَحَدٞ وَلَنۡ أَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدًا

    Open ayah 72:22

    বল, “আমাকে কেউ আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোন আশ্রয়স্থলও পাব না (যদি তাঁর আদেশ না মানি)।”

  23. إِلَّا بَلَٰغٗا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦۚ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا

    Open ayah 72:23

    আমার কাজ শুধু আল্লাহর পক্ষ থেকে (তাঁর দ্বীন) প্রচার করা ও তাঁর বার্তা পৌঁছে দেওয়া। আর আল্লাহ ও তাঁর রসূলকে যে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তারা তার মধ্যে অনন্তকাল থাকবে।

  24. حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ فَسَيَعۡلَمُونَ مَنۡ أَضۡعَفُ نَاصِرٗا وَأَقَلُّ عَدَدٗا

    Open ayah 72:24

    একসময় তারা যখন তাদের প্রতিশ্রুত শাস্তি দেখবে, তখন জানতে পারবে, কে সাহায্যকারীর দিক থেকে দুর্বল আর সংখ্যায় কম।

  25. قُلۡ إِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٞ مَّا تُوعَدُونَ أَمۡ يَجۡعَلُ لَهُۥ رَبِّيٓ أَمَدًا

    Open ayah 72:25

    বল, “আমি জানিনা, তোমাদের প্রতিশ্রুত শাস্তি কি নিকটবর্তী, না আমার প্রভু তার জন্য কোন (দূরবর্তী) মেয়াদ ঠিক করবেন।”

  26. عَٰلِمُ ٱلۡغَيۡبِ فَلَا يُظۡهِرُ عَلَىٰ غَيۡبِهِۦٓ أَحَدًا

    Open ayah 72:26

    তিনি গায়েব (অদৃশ্যের খবর) জানেন এবং স্বীয় গায়েবের খবর কারো কাছে প্রকাশ করেন না,

  27. إِلَّا مَنِ ٱرۡتَضَىٰ مِن رَّسُولٖ فَإِنَّهُۥ يَسۡلُكُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ رَصَدٗا

    Open ayah 72:27

    তাঁর মনোনীত কোন রসূল ব্যতীত। সে ক্ষেত্রে তিনি তার সামনে ও পেছনে প্রহরার ব্যবস্থা করেন,

  28. لِّيَعۡلَمَ أَن قَدۡ أَبۡلَغُواْ رِسَٰلَٰتِ رَبِّهِمۡ وَأَحَاطَ بِمَا لَدَيۡهِمۡ وَأَحۡصَىٰ كُلَّ شَيۡءٍ عَدَدَۢا

    Open ayah 72:28

    যেন জানতে পারেন (দেখতে পান) যে, তারা (রসূলেরা) তাদের প্রভুর বার্তা পৌঁছে দিয়েছে। তাদের কাছে যা আছে তা তিনি বেষ্টন করে আছেন (স্বীয় জ্ঞানের আওতাধীন করেছেন) এবং সবকিছুই গুনে গুনে হিসাব রেখেছেন।