المزمل
Al-Muzzammil
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
يَٰٓأَيُّهَا ٱلۡمُزَّمِّلُ
Open ayah 73:1হে বস্ত্রাবৃত (নবী)!
قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلٗا
Open ayah 73:2রাতে জেগে থাক (রাত জেগে এবাদত করো), একটু সময় ব্যতীত;
نِّصۡفَهُۥٓ أَوِ ٱنقُصۡ مِنۡهُ قَلِيلًا
Open ayah 73:3রাতের অর্ধেক, অথবা তার থেকেও একটু কমাও;
أَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ ٱلۡقُرۡءَانَ تَرۡتِيلًا
Open ayah 73:4কিংবা তার চেয়ে (কিছু) বাড়াও; আর স্পষ্ট ও সুন্দরভাবে কোরআন তেলাওয়াত কর।
إِنَّا سَنُلۡقِي عَلَيۡكَ قَوۡلٗا ثَقِيلًا
Open ayah 73:5আমি তোমার ওপর এক ভারী (গুরুত্বপূর্ণ) বাণী নাযিল করব।
إِنَّ نَاشِئَةَ ٱلَّيۡلِ هِيَ أَشَدُّ وَطۡـٔٗا وَأَقۡوَمُ قِيلًا
Open ayah 73:6রাতে ওঠা (এবাদতের জন্য জাগ্রত হওয়া) শক্তভাবে (প্রবৃত্তিকে) দমনে এবং সঠিকভাবে (দোয়া, তেলাওয়াত ইত্যাদি) উচ্চারণে সহায়ক।
إِنَّ لَكَ فِي ٱلنَّهَارِ سَبۡحٗا طَوِيلٗا
Open ayah 73:7দিনের বেলায় তো তোমার দীর্ঘ কর্মব্যস্ততা আছে।
وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا
Open ayah 73:8(তাই) তোমার প্রভুর নাম স্মরণ করো এবং তাঁর প্রতি বেশি করে একাগ্র হও।
رَّبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذۡهُ وَكِيلٗا
Open ayah 73:9তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু; তিনি ছাড়া কোন উপাস্য নেই; অতএব, কর্মবিধায়করূপে তাঁকেই গ্রহণ কর।
وَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرٗا جَمِيلٗا
Open ayah 73:10আর তারা (অবিশ্বাসীরা) যা বলে তাতে ধৈর্যধারণ করো এবং তাদেরকে সুন্দরভাবে (যথাবিহিত) বর্জন কর।
وَذَرۡنِي وَٱلۡمُكَذِّبِينَ أُوْلِي ٱلنَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيلًا
Open ayah 73:11বিলাসসামগ্রীর অধিকারী অবিশ্বাসীদেরকে আমার হাতে ছেড়ে দাও এবং তাদেরকে কিছুটা অবকাশ দাও।
إِنَّ لَدَيۡنَآ أَنكَالٗا وَجَحِيمٗا
Open ayah 73:12(তাদের জন্য) আমার কাছে আছে শৃংখল, তী\ আগুন,
وَطَعَامٗا ذَا غُصَّةٖ وَعَذَابًا أَلِيمٗا
Open ayah 73:13গলায় আটকে-পড়া খাদ্য ও যন্ত্রণাদায়ক শাস্তি।
يَوۡمَ تَرۡجُفُ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ وَكَانَتِ ٱلۡجِبَالُ كَثِيبٗا مَّهِيلًا
Open ayah 73:14(সেই কেয়ামতের দিনে) যেদিন ভূমি আর পাহাড় কেঁপে উঠবে এবং পাহাড়গুলো বালির বহমান স্তুপে পরিণত হবে।
إِنَّآ أَرۡسَلۡنَآ إِلَيۡكُمۡ رَسُولٗا شَٰهِدًا عَلَيۡكُمۡ كَمَآ أَرۡسَلۡنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولٗا
Open ayah 73:15আমি তোমাদের কাছে একজন রসূল পাঠিয়েছি, যে তোমাদের জন্য সাক্ষী হবে; যেমন ফেরাউনের কাছেও একজন রসূল পাঠিয়েছিলাম।
فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَٰهُ أَخۡذٗا وَبِيلٗا
Open ayah 73:16কিন্তু ফেরাউন সেই রসূলের কথা অমান্য করেছিল; তাই আমি তাকে কঠিনভাবে ধরেছিলাম (কঠিন শাস্তি দিয়েছিলাম)।
فَكَيۡفَ تَتَّقُونَ إِن كَفَرۡتُمۡ يَوۡمٗا يَجۡعَلُ ٱلۡوِلۡدَٰنَ شِيبًا
Open ayah 73:17অতএব, তোমরা যদি কুফরি করো তাহলে সেই (কেয়ামতের) দিনে কীভাবে (শাস্তি থেকে) রক্ষা পাবে, যা বালকদেরকে বৃদ্ধ করে দেবে?
ٱلسَّمَآءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا
Open ayah 73:18সেদিন আসমান ফাটলযুক্ত হবে। তাঁর ওয়াদা বাস্তবায়িত হবেই।
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
Open ayah 73:19এটা নিশ্চয়ই একটা উপদেশ। অতএব, যার ইচ্ছা সে যেন তার প্রভুকে পাওয়ার পথ ধরে।
۞إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ
Open ayah 73:20তোমার প্রভু তো জানেন যে, তুমি (কখনও) রাতের প্রায় তিন ভাগের দুই ভাগ, (কখনও) অর্ধেক এবং (কখনও) তিন ভাগের এক ভাগ জেগে থাক (জেগে ইবাদত করো); তোমার সঙ্গীদের একটি দলও (তাই করে)। আল্লাহই রাত ও দিন পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা তার (পূর্ণ) হিসাব রাখতে পারবে না (সারারাত জাগতে পারবে না); তাই তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন। কাজেই কোরআন যতটুকু (পাঠ করা) সহজ হয়, তোমরা ততটুকু পাঠ কর। তিনি জানেন, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকা) সন্ধান করতে জমিনে ঘুরে বেড়াবে, কেউ কেউ আবার আল্লাহর পথে লড়াই (জেহাদ) করবে; কাজেই তা যতটুকু (পাঠ করা) সহজ হয় ততটুকু পাঠ করো; আর নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য ভাল যা কিছু অদ্ধ্বিম পাঠাবে, তা আল্লাহর কাছে এমন অবস্থায় পাবে যে, তা আরো ভাল এবং পুরস্কার হিসেবে আরো বড়। আর আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।