المدثر

Al-Muddaththir

The Cloaked One · Surah 74 · Ayahs: 56 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ

    Open ayah 74:1

    হে বস্ত্রাচ্ছাদিত (নবী)!

  2. قُمۡ فَأَنذِرۡ

    Open ayah 74:2

    ওঠ এবং (লোকদেরকে) সতর্ক কর।

  3. وَرَبَّكَ فَكَبِّرۡ

    Open ayah 74:3

    তোমার প্রভুর গৌরব বর্ণনা কর।

  4. وَثِيَابَكَ فَطَهِّرۡ

    Open ayah 74:4

    তোমার পোশাক পবিত্র রাখ।

  5. وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ

    Open ayah 74:5

    অপবিত্রতা (মূর্তিপূজা) পরিহার কর।

  6. وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ

    Open ayah 74:6

    অধিক পাওয়ার উদ্দেশ্যে কিছু দান করো না।

  7. وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ

    Open ayah 74:7

    আর তোমার প্রভুর জন্য ধৈর্যধারণ কর।

  8. فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ

    Open ayah 74:8

    যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে,

  9. فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ

    Open ayah 74:9

    সে দিনটি হবে একটি কঠিন দিন,

  10. عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ 

    Open ayah 74:10

    কাফেরদের জন্য, সহজ (দিন) নয়।

  11. ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا

    Open ayah 74:11

    যে ব্যক্তিকে আমি একাকী (ধন-সম্পদ ও সন্তান-সন্ততিবিহীন) সৃষ্টি করেছি তাকে (অর্থাৎ সেই ওয়ালীদ ইবনে মুগীরাকে) আমার হাতে ছেড়ে দাও।

  12. وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا

    Open ayah 74:12

    আমি তাকে দান করেছি বিপুল ধন-সম্পদ

  13. وَبَنِينَ شُهُودٗا

    Open ayah 74:13

    ও কাছে অবস্থানকারী পুত্রবর্গ;

  14. وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا

    Open ayah 74:14

    আর তাকে বেশ সচ্ছলতা দান করেছি।

  15. ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ

    Open ayah 74:15

    তারপরও সে চায়, তাকে আমি আরো বেশি দেই।

  16. كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا

    Open ayah 74:16

    কিছুতেই নয়, সে তো আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারী।

  17. سَأُرۡهِقُهُۥ صَعُودًا

    Open ayah 74:17

    আমি তাকে (জাহান্নামে) একটি পিচ্ছিল পাহাড়ে আরোহণ করতে বাধ্য করব (অথবা এক কঠিন শাস্তির সম্মুখীন করব)।

  18. إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

    Open ayah 74:18

    সে চিন্তা করল আর সিদ্ধান্ত নিল।

  19. فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ

    Open ayah 74:19

    সে ধ্বংস হোক! কেমন করে সে (অমন) সিদ্ধান্ত নিল!

  20. ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ 

    Open ayah 74:20

    আবার সে ধ্বংস হোক! কেমন করে সে (অমন) সিদ্ধান্ত নিল!

  21. ثُمَّ نَظَرَ

    Open ayah 74:21

    তারপর সে তাকালো,

  22. ثُمَّ عَبَسَ وَبَسَرَ

    Open ayah 74:22

    অতঃপর ভ্রূকুটি করল ও বিকৃত মুখভঙ্গি করল।

  23. ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ

    Open ayah 74:23

    তারপর পিঠ ফিরিয়ে চলে গেল ও দম্ভ প্রকাশ করল।

  24. فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ

    Open ayah 74:24

    তারপর বলল, “এ তো প্রাচীনকাল থেকে চলে আসা এক যাদু ছাড়া কিছু নয়।”

  25. إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ

    Open ayah 74:25

    “এ তো মানুষেরই কথা।”

  26. سَأُصۡلِيهِ سَقَرَ

    Open ayah 74:26

    আমি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব।

  27. وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ

    Open ayah 74:27

    তুমি কি জান, জাহান্নামের আগুন কি (কত ভয়ংকর)?

  28. لَا تُبۡقِي وَلَا تَذَرُ

    Open ayah 74:28

    (তা জাহান্নামের বাসিন্দাকে) রাখবেও না, ছাড়বেও না;

  29. لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ

    Open ayah 74:29

    মানুষ দগ্ধকারী।

  30. عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ 

    Open ayah 74:30

    এর প্রহরায় রয়েছে উনিশজন (ফেরেশতা)।

  31. وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ

    Open ayah 74:31

    আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের প্রহরী করেছি। আর তাদের এই সংখ্যা নির্ধারণ করেছি কেবল কাফেরদেরকে পরীক্ষা করার জন্যই; যাতে কিতাবীদের প্রত্যয় জন্মে, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, কিতাবী ও মুমিনরা সন্দেহ পোষণ না করে এবং যাদের অন্তরে (কপটতার) ব্যাধি আছে তারা আর কাফেররা বলে, “আল্লাহ এই (অভিনব) উদাহরণ দ্বারা কি বোঝাতে চেয়েছেন?” এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ দেখান। আর তোমার প্রভুর বাহিনী সম্পর্কে কেবল তিনিই জানেন। এটা (জাহান্নামের এই বর্ণনা) বস্তুত মানুষের জন্য এক সতর্কবাণী।

  32. كَلَّا وَٱلۡقَمَرِ

    Open ayah 74:32

    কখনও নয়; চনেদ্রর শপথ!

  33. وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ

    Open ayah 74:33

    রাতের শপথ, যখন তা চলে যায়!

  34. وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ

    Open ayah 74:34

    এবং প্রভাতের শপথ, যখন তা উদ্ভাসিত হয়!

  35. إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ

    Open ayah 74:35

    নিশ্চয়ই তা (জাহান্নাম) গুরুতর বিষয়সমূহের একটি;

  36. نَذِيرٗا لِّلۡبَشَرِ

    Open ayah 74:36

    মানুষের জন্য এক সতর্কবাণীস্বরূপ;

  37. لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ

    Open ayah 74:37

    তার জন্য, যে তোমাদের মধ্যে সামনে যেতে (সৎকাজ করতে) অথবা পেছনে থাকতে (পাপাচারে লিপ্ত থাকতে) চায়।

  38. كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ

    Open ayah 74:38

    প্রত্যেকেই তার কৃতকর্মের দায়ে আবদ্ধ;

  39. إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ

    Open ayah 74:39

    ডানদিকের লোকেরা (সৎকর্মশীল মুমিনরা) ব্যতীত;

  40. فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ 

    Open ayah 74:40

    তারা থাকবে জান্নাতে; (সেখানে তারা) একে অপরের কাছে জানতে চাইবে,

  41. عَنِ ٱلۡمُجۡرِمِينَ

    Open ayah 74:41

    অপরাধীদের সম্পর্কে;

  42. مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ

    Open ayah 74:42

    (তারা তাদেরকে জিজ্ঞাসা করবে,) “কোন্‌ কাজ তোমাদেরকে জাহান্নামে নিয়ে এল?”

  43. قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ

    Open ayah 74:43

    তারা বলবে, “আমরা নামায পড়তাম না,

  44. وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ

    Open ayah 74:44

    মিসকীনকে খাবার দিতাম না,

  45. وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ

    Open ayah 74:45

    অহেতুক সমালোচনাকারীদের সাথে (মিলে) অহেতুক সমালোচনা করতাম

  46. وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ

    Open ayah 74:46

    এবং বিচারের দিনকে মিথ্যা বলতাম।

  47. حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ

    Open ayah 74:47

    এই অবস্থায়ই আমাদের নিশ্চিত পরিণতি (মৃত্যু) এসে গিয়েছিল।”

  48. فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ

    Open ayah 74:48

    ফলে, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।

  49. فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ

    Open ayah 74:49

    তাদের কী হয়েছে যে, উপদেশ (গ্রহণ) থেকে মুখ ফিরিয়ে নেয়?

  50. كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ 

    Open ayah 74:50

    যেন তারা ভয় পেয়ে পলায়নকারী গাধা,

  51. فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ

    Open ayah 74:51

    যারা কোন সিংহের ভয়ে পালিয়ে এসেছে।

  52. بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ

    Open ayah 74:52

    বরং তাদের প্রত্যেকেই (যেন) চায় যে, তাকে উন্মুক্ত আসমানি কিতাব দেওয়া হোক।

  53. كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ

    Open ayah 74:53

    কখনও নয়; আসলে তারা পরকালকে ভয় করে না।

  54. كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ

    Open ayah 74:54

    কখনও নয়; নিশ্চয়ই এটি (এই কোরআন) একটি উপদেশ।

  55. فَمَن شَآءَ ذَكَرَهُۥ

    Open ayah 74:55

    অতএব, যে চায় সে যেন এ থেকে উপদেশ গ্রহণ করে।

  56. وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ

    Open ayah 74:56

    তবে আল্লাহ চাইলেই কেবল তারা উপদেশ গ্রহণ করবে। তিনিই ভয় করার হকদার ও ক্ষমার মালিক।