القيامة
Al-Qiyaama
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:1আমি কেয়ামতের দিনের শপথ করছি,
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ
Open ayah 75:2শপথ করছি তিরস্কারকারী আত্মার!
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ
Open ayah 75:3মানুষ কি মনে করে যে, (তার মরার পর) আমি তার হাড়গুলো একত্রিত করব না?
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ
Open ayah 75:4হ্যাঁ, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত ঠিকভাবে লাগাতে সক্ষম।
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ
Open ayah 75:5বরং মানুষ তার সামনের (ভবিষ্যৎ) জীবনেও পাপ করতে চায়।
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ
Open ayah 75:6সে প্রশ্ন করে, “কেয়ামতের দিন কবে (আসবে)?”
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ
Open ayah 75:7(কেয়ামতের প্রাক্কালে) যখন দৃষ্টি ধাঁধিয়ে যাবে,
وَخَسَفَ ٱلۡقَمَرُ
Open ayah 75:8চন্দ্রে গ্রহণ লাগবে
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ
Open ayah 75:9এবং সূর্য ও চনদ্রকে একত্রিত করা হবে (অথবা একইরকম আলোবিহীন করা হবে),
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ
Open ayah 75:10সেদিন মানুষ বলবে, “কোথায় আছে পলায়নের জায়গা?”
كَلَّا لَا وَزَرَ
Open ayah 75:11না না, কোন আশ্রয়স্থল নেই।
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ
Open ayah 75:12তোমার প্রভুর কাছেই হবে সেদিন বিশ্রামস্থল।
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Open ayah 75:13মানুষকে সেদিন জানিয়ে দেওয়া হবে সে যা সামনে পাঠিয়েছে ও (যা) পেছনে রেখে এসেছে। (অর্থাৎ তার সব কাজ তাকে অবহিত করা হবে।)
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ
Open ayah 75:14বরং মানুষ নিজেই তার সবকিছু দেখতে পাবে।
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ
Open ayah 75:15যদিও সে তার (খারাপ কাজ ঢাকার জন্য) অজুহাত পেশ করতে চাইবে।
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ
Open ayah 75:16কোরআন নিয়ে তাড়াহুড়া করার জন্য তুমি তার সাথে সাথে তোমার জিহবা নেড়ো না। (দ্রুত জিহবা সঞ্চালন করে তাড়াহুড়া করে কোরআনের আয়াত মুখস্থ করার জন্য অস্থির হয়ো না।)
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ
Open ayah 75:17এর সংগ্রহ ও পাঠের ব্যবস্থা করা আমারই দায়িত্ব।
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ
Open ayah 75:18অতএব, আমি যখন তা (জিবরাঈলের মাধ্যমে) পাঠ করি তখন তুমি এর পাঠ অনুসরণ করো (জিবরাঈলের পাঠের অনুসরণে তা পাঠ করো)।
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ
Open ayah 75:19এরপর তা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমারই।
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ
Open ayah 75:20না না, তোমরা বরং (অযথা) পার্থিব জীবনটাকেই ভালবাস
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ
Open ayah 75:21আর পরকালকে উপেক্ষা কর।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ
Open ayah 75:22সেদিন কতক চেহারা হবে উজ্জ্বল,
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ
Open ayah 75:23তারা তাদের প্রভুর দিকে তাকাবে।
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ
Open ayah 75:24আর কতক চেহারা হবে গোমড়া (অনুজ্জ্বল),
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ
Open ayah 75:25তারা ধারণা (আশংকা) করবে যে, তাদের ওপর এক বিপর্যয় নেমে আসবে।
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ
Open ayah 75:26কখনও নয়; যখন (মুমূর্ষু ব্যক্তির) প্রাণ গলার কাছে আসবে
وَقِيلَ مَنۡۜ رَاقٖ
Open ayah 75:27এবং বলা হবে, “কে সুস্থ (রক্ষা) করবে?”
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ
Open ayah 75:28আর সে বুঝতে পারবে যে, এটাই বিদায়ের সময়;
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Open ayah 75:29এবং (এক) পা (আরেক) পায়ের সাথে জড়িয়ে যাবে,
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ
Open ayah 75:30সেদিন তোমার প্রভুর দিকেই হবে (সবকিছুর) গতিপথ।
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Open ayah 75:31সে (সত্যকে) বিশ্বাস করেনি, নামাযও পড়েনি;
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Open ayah 75:32বরং অবিশ্বাস করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে।
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ
Open ayah 75:33অতঃপর দম্ভভরে তার পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছে।
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ
Open ayah 75:34(হে অবিশ্বাসী!) তোমার দুর্ভোগের পর দুর্ভোগ হোক!
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ
Open ayah 75:35আবারো তোমার দুর্ভোগের পর দুর্ভোগ হোক!
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى
Open ayah 75:36মানুষ কি মনে করে যে, তাকে বৃথাই ছেড়ে দেওয়া হবে?
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ
Open ayah 75:37সে কি (মায়ের গর্ভাশয়ে) নিক্ষিপ্ত একফোঁটা বীর্য ছিল না?
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ
Open ayah 75:38অতঃপর সে ছিল (মাতৃগর্ভে) একটি ঝুলন্ত রক্তপিণ্ড, তারপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুন্দর আকার দিয়েছেন।
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
Open ayah 75:39তারপর তার থেকে দুই লিঙ্গ— পুরুষ ও নারী সৃষ্টি করেছেন।
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ
Open ayah 75:40এই সৃষ্টিকর্তা (আল্লাহ) কি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?