الانسان

Al-Insaan

Man · Surah 76 · Ayahs: 31 · Medinan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَٰنِ حِينٞ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ يَكُن شَيۡـٔٗا مَّذۡكُورًا

    Open ayah 76:1

    মানুুষের ওপর কি এমন একটা সময় যায়নি, যখন সে কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না?

  2. إِنَّا خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٍ أَمۡشَاجٖ نَّبۡتَلِيهِ فَجَعَلۡنَٰهُ سَمِيعَۢا بَصِيرًا

    Open ayah 76:2

    আমি তো মিশ্র বীর্যের একটি ফোঁটা থেকে মানুষ সৃষ্টি করেছি, তাকে পরীক্ষা করব বলে; তাই তাকে শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন করেছি।

  3. إِنَّا هَدَيۡنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرٗا وَإِمَّا كَفُورًا

    Open ayah 76:3

    আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি; এখন (তার ইচ্ছায়) হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ।

  4. إِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَلَٰسِلَاْ وَأَغۡلَٰلٗا وَسَعِيرًا

    Open ayah 76:4

    আমি কাফেরদের জন্য শিকল, বেড়ি ও জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি।

  5. إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا

    Open ayah 76:5

    সৎকর্মশীলরা এমন এক পেয়ালা থেকে পান করবে যাতে (যার শরাবে) কাফূরের মিশ্রণ থাকবে।

  6. عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا

    Open ayah 76:6

    এমন একটি ঝরনা যা থেকে আল্লাহর বান্দারা পান করবে এবং তারাই একে যথাযথভাবে (নিজেদের সুবিধামত) প্রবাহিত করবে।

  7. يُوفُونَ بِٱلنَّذۡرِ وَيَخَافُونَ يَوۡمٗا كَانَ شَرُّهُۥ مُسۡتَطِيرٗا

    Open ayah 76:7

    তারা (তাদের) মানত পূরণ করে (কর্তব্য পালন করে) এবং এমন একটি দিনকে ভয় করে যার অনিষ্ট হবে ব্যাপক।

  8. وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا

    Open ayah 76:8

    তারা খাদ্যের প্রতি ভালবাসা সত্ত্বেও (অথবা আল্লাহর প্রতি ভালবাসার জন্য) মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে।

  9. إِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمۡ جَزَآءٗ وَلَا شُكُورًا

    Open ayah 76:9

    (আর বলে,) “আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাওয়াই, (এর জন্য) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না।

  10. إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوۡمًا عَبُوسٗا قَمۡطَرِيرٗا 

    Open ayah 76:10

    আমরা আমাদের প্রভুর কাছ থেকে এক কঠোর ও বিপদময় দিনের ভয় করি।”

  11. فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلۡيَوۡمِ وَلَقَّىٰهُمۡ نَضۡرَةٗ وَسُرُورٗا

    Open ayah 76:11

    তাই আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন।

  12. وَجَزَىٰهُم بِمَا صَبَرُواْ جَنَّةٗ وَحَرِيرٗا

    Open ayah 76:12

    আর জান্নাত ও রেশমী পোশাক দ্বারা তিনি তাদের ধৈর্যধারণের পুরস্কার দেবেন।

  13. مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۖ لَا يَرَوۡنَ فِيهَا شَمۡسٗا وَلَا زَمۡهَرِيرٗا

    Open ayah 76:13

    তারা সেখানে গদির ওপর হেলান দিয়ে বসবে। সেখানে তারা সূর্য (সূর্যের প্রচণ্ড তাপ) কিংবা তী\ ঠাণ্ডা দেখতে পাবে না।

  14. وَدَانِيَةً عَلَيۡهِمۡ ظِلَٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوفُهَا تَذۡلِيلٗا

    Open ayah 76:14

    জান্নাতের (গাছের) ছায়া তাদের ওপর নুয়ে থাকবে (ছায়া দেবার জন্য গাছগুলো তাদের ওপর নুয়ে আসবে) এবং তার ফলমূল তাদের নাগালের মধ্যে নিচে ঝুলিয়ে রাখা হবে।

  15. وَيُطَافُ عَلَيۡهِم بِـَٔانِيَةٖ مِّن فِضَّةٖ وَأَكۡوَابٖ كَانَتۡ قَوَارِيرَا۠

    Open ayah 76:15

    তাদের মাঝে পরিবেশন করা হবে (খাদ্য ও পানীয় ভরা) রুপোর পাত্র ও কাঁচের পানপাত্র;

  16. قَوَارِيرَاْ مِن فِضَّةٖ قَدَّرُوهَا تَقۡدِيرٗا

    Open ayah 76:16

    রুপোর তৈরী কাঁচের মত (স্বচ্ছ)। পরিবেশনকারীরা সঠিকভাবে সেগুলোর পরিমাপ ঠিক করবে।

  17. وَيُسۡقَوۡنَ فِيهَا كَأۡسٗا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا

    Open ayah 76:17

    সেখানে তাদেরকে এমন পেয়ালা পান করতে দেওয়া হবে, যাতে (যার পানীয়তে) আদার মিশ্রণ থাকবে।

  18. عَيۡنٗا فِيهَا تُسَمَّىٰ سَلۡسَبِيلٗا

    Open ayah 76:18

    সেখানকার (জান্নাতের) একটি ঝরনা, যার নাম সালসাবীল।

  19. ۞وَيَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ إِذَا رَأَيۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُؤۡلُؤٗا مَّنثُورٗا

    Open ayah 76:19

    তাদের মাঝে (এসব) পরিবেশন করবে চিরতরুণ বালকেরা। তুমি তাদেরকে দেখলে ছড়ানো মুক্তা মনে করবে।

  20. وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا 

    Open ayah 76:20

    তুমি যখন সেখানটা দেখবে তখন (আল্লাহর) এক নেয়ামত ও বিরাট এক রাজ্য দেখতে পাবে।

  21. عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا

    Open ayah 76:21

    তাদের গায়ে থাকবে সবুজ পাতলা রেশমী বস্ত্র ও নকশা-করা পুরু রেশমী কাপড়। অলংকার হিসেবে তাদেরকে পরানো হবে রুপোর কংকন। আর তাদের প্রভু তাদেরকে পান করাবেন পবিত্র (বিশুদ্ধ) পানীয়।

  22. إِنَّ هَٰذَا كَانَ لَكُمۡ جَزَآءٗ وَكَانَ سَعۡيُكُم مَّشۡكُورًا

    Open ayah 76:22

    (তাদেরকে বলা হবে:) “এটা তোমাদের পুরস্কার; আর তোমাদের প্রচেষ্টা গৃহীত হয়েছে।”

  23. إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا

    Open ayah 76:23

    আমিই তোমার ওপর পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।

  24. فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورٗا

    Open ayah 76:24

    অতএব, তোমার প্রভুর নির্দেশের জন্য ধৈর্য ধর এবং তাদের কোন পাপী কিংবা অবিশ্বাসীর আনুগত্য করো না।

  25. وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةٗ وَأَصِيلٗا

    Open ayah 76:25

    সকাল-সন্ধ্যা তোমার প্রভুর নাম স্মরণ কর।

  26. وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا

    Open ayah 76:26

    রাতের কিছু অংশে তাঁর উদ্দেশ্যে সেজদা করো এবং রাতের দীর্ঘ সময় ধরে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা কর।

  27. إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا

    Open ayah 76:27

    এরা (এই অবিশ্বাসীরা) তো বর্তমান পার্থিব জীবনকেই ভালবাসে এবং এক কঠিন দিনকে তাদের পেছনে ফেলে রাখে (উপেক্ষা করে)।

  28. نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا

    Open ayah 76:28

    আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন মজবুত করেছি। আবার আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের মতই আরেকদলকে নিয়ে আসব (সৃষ্টি করব)।

  29. إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا

    Open ayah 76:29

    নিশ্চয়ই এটা একটা উপদেশ; অতএব, যে চায় সে যেন তার প্রভুর দিকের পথ অবলম্বন করে।

  30. وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا 

    Open ayah 76:30

    আল্লাহ না চাইলে তোমরা (কোন কিছু) চাইবে না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রজ্ঞাবান।

  31. يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا

    Open ayah 76:31

    তিনি যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন। আর জালেমদের জন্য তো প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি।