المرسلات
Al-Mursalaat
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
Open ayah 77:1শপথ কল্যাণের জন্য প্রেরিত বাতাসের,
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
Open ayah 77:2প্রবল বেগে বয়ে-যাওয়া ঝড়ো হাওয়ার,
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
Open ayah 77:3মেঘ ছড়িয়ে-দেওয়া বাতাসের,
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
Open ayah 77:4ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী (কোরআনের) আয়াতসমূহের,
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
Open ayah 77:5এবং নবী-রসূলদের কাছে ওহী নিয়ে-আসা ফেরেশতাদের—
عُذۡرًا أَوۡ نُذۡرًا
Open ayah 77:6অজুহাতের সুযোগ বন্ধ করার জন্য অথবা সতর্ক করার জন্য!
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
Open ayah 77:7তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, অবশ্যই তা বাস্তবায়িত হবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
Open ayah 77:8যখন তারকাদেরকে আলোকবিহীন করা হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
Open ayah 77:9যখন আকাশ বিদীর্ণ করা হবে,
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
Open ayah 77:10যখন পাহাড়-পর্বত বিচূর্ণ করা হবে
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ
Open ayah 77:11এবং যখন রসূলগণকে নির্ধারিত সময়ে একত্রিত করা হবে;
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ
Open ayah 77:12কোন্ দিনের জন্য এসব বিষয় স্থগিত রাখা হয়েছে?
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ
Open ayah 77:13(নিশ্চয়ই) শেষ বিচারের দিনের জন্য।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ
Open ayah 77:14তুমি কি জান, শেষ বিচারের দিন কি?
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:15সেদিন অবিশ্বাসকারীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ
Open ayah 77:16আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ
Open ayah 77:17অতঃপর পরবর্তীদেরকে তাদের অনুগামী করব (পরবর্তীদের সাথেও একই আচরণ করব)।
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ
Open ayah 77:18অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:19সেদিন (কেয়ামতের দিন) অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ
Open ayah 77:20আমি কি তোমাদেরকে এক ঘৃণিত পানি (বীর্য) থেকে সৃষ্টি করিনি?
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ
Open ayah 77:21তারপর তা এক নিরাপদ স্থানে (মাতৃগর্ভে) রেখেছি,
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ
Open ayah 77:22এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ
Open ayah 77:23তারপর আমি পরিমাপ করেছি (পরিমাপমত সৃষ্টি করেছি)। কত উত্তম পরিমাপকারী আমি!
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:24সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا
Open ayah 77:25আমি কি ভূমিকে রাখার পাত্র করিনি
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا
Open ayah 77:26জীবিত ও মৃতদেরকে (রাখার)?
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا
Open ayah 77:27তাতে আমি সুদৃঢ় উঁচু পর্বতমালা স্থাপন করেছি এবং তোমাদেরকে সুমিষ্ট পানি পান করতে দিয়েছি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:28সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Open ayah 77:29তোমরা যা অবিশ্বাস করতে তার দিকেই (সেই জাহান্নামের দিকেই) চল।
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ
Open ayah 77:30তিন শাখাবিশিষ্ট ছায়ার দিকে (জাহান্নামের আগুন থেকে নির্গত তিন কুণ্ডলীবিশিষ্ট ধোঁয়ার দিকে) চল,
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ
Open ayah 77:31যা শীতল নয় এবং অগ্নিশিখার তাপ থেকে রক্ষা পেতে কাজে আসে না।
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ
Open ayah 77:32এই জাহান্নাম প্রাসাদের মত বড় বড় অগ্নিস্ফুলিংগ নিক্ষেপ করবে
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ
Open ayah 77:33যেন তা হলুদ উষ্ট্রীর পাল।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:34সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ
Open ayah 77:35এদিন তারা কথা বলবে না
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ
Open ayah 77:36এবং তাদেরকে ওযর পেশ করার অনুমতি দেওয়া হবে না।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:37সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ
Open ayah 77:38এদিনই শেষ বিচারের দিন। আমি তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Open ayah 77:39যদি তোমাদের কোন কৌশল থাকে তাহলে আমার সাথে কৌশল কর।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:40সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ
Open ayah 77:41মোত্তাকীরা থাকবে ছায়া ও ঝরনার মধ্যে
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ
Open ayah 77:42এবং তাদের আকাংক্ষিত ফলমূলের মধ্যে। (তাদেরকে এমন জায়গায় রাখা হবে যেখানে গাছের ছায়া, ঝরনা ও তাদের পছন্দের ফলমূল থাকবে।)
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ
Open ayah 77:43(তাদেরকে বলা হবে:) “নিজেদের কর্মের পুরস্কারস্বরূপ তোমরা তৃপ্তির সাথে পানাহার কর।”
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ
Open ayah 77:44আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করি।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:45সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ
Open ayah 77:46তোমরা অল্প কিছুদিন খাও ও ভোগ কর। নিশ্চয়ই তোমরা অপরাধী।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:47সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ
Open ayah 77:48যখন তাদেরকে বলা হয়, “রুকু করো” তখন তারা রুকু করে না। (অর্থাৎ তাদেরকে নামায পড়তে বলা হলে তারা তা করে না।)
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
Open ayah 77:49সেদিন অবিশ্বাসীদের জন্য বড় দুর্ভোগ রয়েছে।
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ
Open ayah 77:50তাহলে তারা এই কোরআনের পরে আর কোন্ কথায় বিশ্বাস করবে?