النبإ

An-Naba

The Announcement · Surah 78 · Ayahs: 40 · Meccan

Translation: Bangla - Fozlur Rahman · Open the surah

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. عَمَّ يَتَسَآءَلُونَ

    Open ayah 78:1

    তারা কোন্‌ ব্যাপারে একে অপরকে জিজ্ঞাসা করছে?

  2. عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ

    Open ayah 78:2

    সেই বিরাট সংবাদটির ব্যাপারে,

  3. ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ

    Open ayah 78:3

    যা নিয়ে তাদের মধ্যে মতানৈক্য রয়েছে।

  4. كَلَّا سَيَعۡلَمُونَ

    Open ayah 78:4

    না না, শিগগিরই তারা জানবে!

  5. ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ

    Open ayah 78:5

    আবার (বলি) না না, শিগগিরই তারা জানবে!

  6. أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا

    Open ayah 78:6

    আমি কি জমিনকে বিছানা বানাইনি?

  7. وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا

    Open ayah 78:7

    আর পর্বতসমূহকে পেরেক?

  8. وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا

    Open ayah 78:8

    আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি;

  9. وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا

    Open ayah 78:9

    তোমাদের ঘুমকে বিশ্রামের বস্তু বানিয়েছি;

  10. وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا 

    Open ayah 78:10

    রাতকে আবরণ বানিয়েছি;

  11. وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا

    Open ayah 78:11

    দিনকে জীবিকা আহরণের সময় করেছি;

  12. وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا

    Open ayah 78:12

    তোমাদের (মাথার) ওপর সুদৃঢ় সাত আসমান নির্মাণ করেছি

  13. وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا

    Open ayah 78:13

    এবং (তাতে) একটি প্রাজ্জে্বল প্রদীপ (সূর্য) দিয়েছি।

  14. وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا

    Open ayah 78:14

    আমি বৃষ্টিবাহী মেঘমালা থেকে প্রচুর পানি বর্ষণ করেছি,

  15. لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا

    Open ayah 78:15

    তার দ্বারা উৎপন্ন করার জন্য শস্য, উদ্ভিদ

  16. وَجَنَّٰتٍ أَلۡفَافًا

    Open ayah 78:16

    ও ঘন গাছপালাবিশিষ্ট বাগান।

  17. إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا

    Open ayah 78:17

    নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত আছে।

  18. يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا

    Open ayah 78:18

    যেদিন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে আর তোমরা দলে দলে আসবে,

  19. وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا

    Open ayah 78:19

    আসমান খুলে দেওয়া হবে আর তাতে অনেক দরজা হবে

  20. وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا 

    Open ayah 78:20

    এবং পর্বতসমূহকে স্থানচ্যুত করা হবে আর তা মরীচিকায় পরিণত হবে।

  21. إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا

    Open ayah 78:21

    জাহান্নাম তো অপেক্ষায় থাকবে,

  22. لِّلطَّٰغِينَ مَـَٔابٗا

    Open ayah 78:22

    সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থলরূপে;

  23. لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا

    Open ayah 78:23

    সেখানে তারা যুগ যুগ ধরে বাস করবে।

  24. لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا

    Open ayah 78:24

    সেখানে তারা কোন ঠাণ্ডা (বস্তু) কিংবা কোন পানীয় আস্বাদন করবে না;

  25. إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا

    Open ayah 78:25

    ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;

  26. جَزَآءٗ وِفَاقًا

    Open ayah 78:26

    (নিজেদের কর্মের) পরিপূর্ণ প্রতিফলস্বরূপ।

  27. إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا

    Open ayah 78:27

    তারা হিসাবের আশা করত না।

  28. وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا

    Open ayah 78:28

    আর আমার আয়াতসমূহ একেবারে অবিশ্বাস করত।

  29. وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا

    Open ayah 78:29

    আমি সবকিছুই লিখিতভাবে সংরক্ষণ করেছি।

  30. فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا 

    Open ayah 78:30

    অতএব, তোমরা (শাস্তির) স্বাদ গ্রহণ করো; আমি কেবল তোমাদের শাস্তিই বাড়িয়ে দেব।

  31. إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا

    Open ayah 78:31

    মোত্তাকীদের জন্য এক বিরাট সাফল্য (জান্নাত) রয়েছে।

  32. حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا

    Open ayah 78:32

    বাগান, আঙ্গুর,

  33. وَكَوَاعِبَ أَتۡرَابٗا

    Open ayah 78:33

    সমবয়স্কা উন্নতবক্ষা (পূর্ণযৌবনা) তরুণী

  34. وَكَأۡسٗا دِهَاقٗا

    Open ayah 78:34

    ও (শরাবের) পরিপূর্ণ পেয়ালা।

  35. لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا

    Open ayah 78:35

    সেখানে তারা কোন নিরর্থক ও মিথ্যা কথা শোনবে না।

  36. جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا

    Open ayah 78:36

    তোমার প্রভুর পক্ষ থেকে পুুরস্কার ও হিসাবমাফিক (যথোচিত) দানস্বরূপ;

  37. رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا

    Open ayah 78:37

    যিনি আসমান ও জমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর প্রভু, পরম করুণাময়; (কেয়ামতে) তারা তাঁর সাথে (তাঁর অনুমতি ছাড়া) কথা বলার অধিকারী হবে না।

  38. يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا

    Open ayah 78:38

    যেদিন রূহ (জিবরাঈল) ও (অন্য) ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় আল্লাহ যাকে (কথা বলার) অনুমতি দেবেন সে ব্যতীত অন্যরা কথা বলবে না এবং সে সত্যই বলবে।

  39. ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا

    Open ayah 78:39

    সেটা সত্য দিন; অতএব, যার ইচ্ছা সে তার প্রভুর কাছে আশ্রয় নিতে পারে।

  40. إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا 

    Open ayah 78:40

    আমি তোমাদেরকে এক নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফের বলবে, “হায়, আমি যদি মাটি হয়ে যেতাম!”