النازعات
An-Naazi'aat
Translation: Bangla - Fozlur Rahman · Open the surah
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
Open ayah 79:1শপথ সেই ফেরেশতাদের, যারা কষ্ট দিয়ে (খারাপ লোকদের) প্রাণ টেনে বের করে (জানকবজ করে);
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
Open ayah 79:2সেই ফেরেশতাদের, যারা মৃদুভাবে (ভাল লোকদের) প্রাণের বাঁধন খুলে দেয়;
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
Open ayah 79:3সেই ফেরেশতাদের অথবা গ্রহ-নক্ষত্রের, যারা দ্রুতগতিতে (আকাশে) সাঁতার কাটে (ভেসে বেড়ায়);
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
Open ayah 79:4সেই ফেরেশতাদের অথবা তারকাদের কিংবা ঘোড়াদের, যারা দ্রুতবেগে এগিয়ে যায়;
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
Open ayah 79:5এবং সেই ফেরেশতাদের, যারা কর্মপরিকল্পনা গ্রহণ করে (অথবা কাজ সুসম্পন্ন করে)!
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
Open ayah 79:6যেদিন (সবকিছু) প্রকম্পিত করবে প্রকম্পিতকারী (প্রথম শিঙ্গা&নি),
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
Open ayah 79:7তার পরেই আসবে পরবর্তীটা (দ্বিতীয় শিঙ্গা&নি),
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
Open ayah 79:8সেদিন কতিপয় (মানুষের) অন্তর অস্থির থাকবে।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
Open ayah 79:9তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
Open ayah 79:10তারা বলে, “আমাদেরকে সত্যই কি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে?
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ
Open ayah 79:11আমরা যখন ক্ষয়প্রাপ্ত হাড় হয়ে যাব তখনো? (আমাদের হাড়গোড় পর্যন্ত পচে ক্ষয় হয়ে যাওয়ার পরও?)”
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ
Open ayah 79:12তারা বলে, “তাহলে তো সেটা হবে এক ক্ষতিকর প্রত্যাবর্তন!”
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ
Open ayah 79:13তবে একটিমাত্র বিকট আওয়াজ হবে;
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
Open ayah 79:14আর তখনি তারা (কবর থেকে) ভূপৃষ্ঠে উঠে আসবে।
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Open ayah 79:15মূসার ঘটনা কি তোমার জানা আছে?
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى
Open ayah 79:16যখন তার প্রভু তাকে পবিত্র তুওয়া উপত্যকায় সম্বোধন করে বলেছিলেন,
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ
Open ayah 79:17“ফেরাউনের কাছে যাও, সে তো (অপরাধের) সীমা ছাড়িয়ে গেছে,
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ
Open ayah 79:18গিয়ে বল: তোমার কি ভাল হওয়ার ইচ্ছা আছে?
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ
Open ayah 79:19আমি কি তোমাকে তোমার প্রভুর দিকে পথ দেখাব, যাতে তুমি (তাঁকে) ভয় করো?”
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:20অতঃপর সে তাকে মহানিদর্শন (মোজেযা) দেখালো।
فَكَذَّبَ وَعَصَىٰ
Open ayah 79:21কিন্তু সে অবিশ্বাস করল ও অবাধ্য হল।
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ
Open ayah 79:22তারপর সে অপপ্রয়াস চালানোর জন্য প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ
Open ayah 79:23তারপর জনসমাবেশ করে ঘোষণা করল:
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ
Open ayah 79:24বলল, “আমিই তোমাদের সবচেয়ে বড় প্রভু।”
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ
Open ayah 79:25তাই আল্লাহ তাকে আখেরাত ও দুনিয়ার শাস্তি দ্বারা পাকড়াও করলেন।
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ
Open ayah 79:26যে (আল্লাহকে) ভয় করে তার জন্য নিশ্চয়ই এতে একটি (বড়) শিক্ষা রয়েছে।
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا
Open ayah 79:27তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন না আসমানকে, যা তিনি নির্মাণ করেছেন;
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا
Open ayah 79:28তিনি এর ছাদ উঁচু করেছেন এবং একে সুগঠিত করেছেন;
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا
Open ayah 79:29এর রাতকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর সকালের আলো উদ্ভাসিত করেছেন।
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ
Open ayah 79:30এর পরে তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন।
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا
Open ayah 79:31তিনি তা থেকে তার পানি ও তৃণ বের করেছেন।
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا
Open ayah 79:32আর (তাতে) দৃঢ়ভাবে পাহাড়-পর্বত স্থাপন করেছেন,
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ
Open ayah 79:33তোমাদের ও তোমাদের পশুদের উপকারের জন্য।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ
Open ayah 79:34কিন্তু যখন মহাবিপদ (প্রতিফল দিবস) উপস্থিত হবে,
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ
Open ayah 79:35সেদিন মানুষ তার প্রচেষ্টা (কৃতকর্ম) স্মরণ করবে
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ
Open ayah 79:36এবং জাহান্নামকে প্রকাশ্যে দেখানো হবে।
فَأَمَّا مَن طَغَىٰ
Open ayah 79:37যে সীমালংঘন করেছে,
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا
Open ayah 79:38আর পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:39তার বাসস্থান হবে জাহান্নাম।
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ
Open ayah 79:40আর যে তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে,
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ
Open ayah 79:41তার বাসস্থান হবে জান্নাত।
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا
Open ayah 79:42তারা তোমাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে যে, তা কখন সংঘটিত হবে।
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ
Open ayah 79:43এর বর্ণনার সাথে তোমার কি সম্পর্ক? (অর্থাৎ এ সম্পর্কে কিছু বলার মত জ্ঞান তো তোমার নেই।)
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ
Open ayah 79:44এর চূড়ান্ত জ্ঞান রয়েছে তোমার প্রভুর কাছে।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
Open ayah 79:45এই কেয়ামতকে যে ভয় করে, তোমার কাজ কেবল তাকে সতর্ক করা।
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا
Open ayah 79:46যেদিন তারা তা দেখতে পাবে, সেদিন মনে হবে যেন দুনিয়ায় তারা মাত্র একটি সন্ধ্যা কিংবা একটি সকাল অবস্থান করেছে।